থানায় জিডি করলেন বুবলী, অভিযোগ কার বিরুদ্ধে?




চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাচসাস’র ভূমিকা প্রশংসনীয়: তথ্য প্রতিমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র, বিনোদন ও সাংস্কৃতিক সাংবাদিকদের ৫৬ বছরের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। সভার শুরুতে সম্প্রতি এফডিসিতে অনাঙ্ক্ষিত ঘটে যাওয়া ঘটনা বাচসাস-এর নেতৃত্বে সমাধান হওয়ায় সাধুবাদ জানান তিনি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে জন্য বাচসাসকে সুদৃষ্টি রাখতে বলেছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এসময় বাচসাস সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজ বেশকিছু প্রস্তাবনা ও পরিকল্পনা লিখিত আকারে কমিটির পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর কাছে তুলে দেন।

চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাচসাস’র ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে আলী আরাফাত বলেন, বাচসাস ঐতিহ্যবাহী একটি সংগঠন। জেনেছি সম্প্রতি বাচসাস ‘চলচ্চিত্র শিল্পে সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠক করেছে। এটি সময়োপযোগী পদক্ষেপ। ভবিষ্যতে চলচ্চিত্রের উন্নয়নে বাচসাসকে পাশে থাকার আহ্বান করব।

অনুদান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, স্বচ্ছতা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই করা হবে। অনুদানে চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে সরকার আরও পেশাদারিত্ব নিশ্চিত করতে চায়। স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় যাতে চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান প্রদান করা হয়, সে ব্যাপারে সরকার সচেষ্ট।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাচসাস’র সহ-সভাপতি অনজন রহমান, সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আনজুমান আরা শিল্পী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইরানি বিশ্বাস, দপ্তর সম্পাদক আহমেদ তেপান্তর, নির্বাহী সদস্য রুহুল আমিন ভূঁইয়া প্রমুখ।




শাকিব-বুবলীর বিয়ে হয়নি, দাবি প্রযোজক ইকবালের




দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড জিতলেন মিথিলা




মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হলো আসিফের 




বিয়ে করছেন শাকিব?

 

চন্দ্রদ্বীপ ডেস্ক:   ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ব্যক্তিজীবন নিয়ে আলোচনার শেষ নেই। গোপনে বিয়ে, বিচ্ছেদ, সংসার নিয়ে হরহামেশাই সংবাদের শিরোনাম হন এই নায়ক।

এসবের মাঝেই গত কয়েকদিন ধরে ঢালিউডের সবচেয়ে বড় খবর ‘আবারও বিয়ের পিঁড়িতে বসছেন শাকিব’। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সংসার ভাঙনের পর নায়ককে নতুন করে বিয়ে দেওয়ার চিন্তা করছে তার পরিবার।

বিষয়টি নিয়ে শাকিব চুপ থাকলেও মুখ খুলতে শুরু করেছে তার ঘনিষ্ঠজনেরা। এবার প্রযোজক ও ভার্সেটাইল মিডিয়ার কর্নধার আরশাদ আদনারের বক্তব্যেও মিলল তেমনই ইঙ্গিত।

শাকিব খানের সুপারহিট দুই সিনেমা ‘রাজকুমার’ ও ‘প্রিয়তমা’র প্রযোজনার দায়িত্বে ছিলেন আরশাদ আদনান। ব্যক্তিজীবনেও নায়কের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরশাদের। সেই জায়গা থেকেই এবার শাকিবের বিয়ে নিয়ে মুখ খুলেছেন এই প্রযোজক।

একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খানের বিয়ের প্রসঙ্গে উত্তরে আরশাদ বলেন, ‘বিয়ে নিয়ে শাকিবের মন্তব্য না আসা পর্যন্ত আমি কিছু বলতে চাইছি না। তবে শাকিব বিয়ে করছেন কি না, এটি আমি জানি। আগে শাকিব এ বিষয়ে নিজের স্টেটমেন্টস দিবে, তারপরই আমি বলবো।’

তাহলে কী শাকিবের জীবনে স্থিতিশীলতা আসছে? এমন প্রশ্নে এই প্রযোজক বললেন, ‘শাকিবের জীবনে স্থিতশীলতা আসবে। সেটা এ বছরই আসবে। আমিও দায়িত্ব নিয়েছি। শাকিবিয়ানদের উদ্দেশে বলতে পারি, নায়কের জীবনে এ বছরই স্থিতিশীলতা আসছে।’

এসময় বুবলী-অপু প্রসঙ্গে আরশাদ আদনান বলেন, ‘শাকিব খান জয় এবং বীরের বাবা। অপু-বুবলী তাদের সন্তানকে নিয়ে তার বাড়িতে আসে। সেটা সন্তানদের সঙ্গে দেখা হওয়া পর্যন্তই শেষ। যদি এর বাইরে বেশি কিছু বলা হয় সেগুলো ভুল বলা বা বাড়িয়ে বলা হবে। আমার মনে হয় না বিষয়গুলো এতটা সরব। যতোটা অপু-বুবলী দাবি করছে।’

প্রসঙ্গত, ২০০৮ সালে গোপনে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। তাদের সেই সংসারে রয়েছে একটি পুত্র সন্তান। বিয়ের ১০ বছরের মাথায় বিচ্ছেদ ঘটে এই দম্পতির সংসারে। এরপর চিত্রনায়িকা শবনম বুবলীর গলায় মালা দেন শাকিব। সেই সংসারেও রয়েছে একটি সন্তান। কিন্তু বুবলীর সঙ্গেও শাকিবের সংসার স্থায়ী হয়নি। কয়েক বছরের মধ্যেই আলাদা হয়ে যান এই জুটি। এরপরই সম্প্রতি শোনা যাচ্ছে, তার নতুন বিয়ের খবর।




ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন পিয়া

চন্দ্রদ্বীপ ডেস্ক:  জনপ্রিয় মডেল-অভিনেত্রী পিয়া জান্নাতুল। বিজ্ঞাপনের পাশাপাশি কাজ করেছেন নাটক, সিনেমায়। অভিনয়ের সুবাদে অনেক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে। এ ছাড়া তিনি পেশায় একজন আইনজীবীও। সম্প্রতি আইনজীবীর পোশাকে পিয়ার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পিয়ার ওই ভিডিওর সঙ্গে বিভিন্ন গান জুড়ে দিয়ে তা পোস্ট করা হচ্ছে। এদিকে ভিডিওতে পিয়ার হাসিতে ঘায়েল নেটিজেনরা। সোশ্যাল মিডিয়া দাপিয়ে বেড়ানো ব্যারিস্টার সুমনকে পাশ কাটিয়ে মূল ফোকাসে উঠে এসেছে পিয়ার সেই হাসির ঝলক।

ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদের প্রতিবাদে বক্তব্য দিচ্ছেন ব্যারিস্টার সুমন।তার কথা শুনে হেসে ওঠেন পিয়া। আর ওই হাসির কারণে রাতারাতি ট্রেন্ডিংয়ে উঠে আসেন পিয়া। ভিডিও ক্লিপটি নিয়ে বানানো হচ্ছে রিলস, মিম আর ভিডিও।

বিষয়টি নজরে এসেছে পিয়ার। গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেন, ‘আমি এটিকে এপ্রেশিয়েট করছি। তবে আমি স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি না। কারণ, আমি জানি যারা দুই সেকেন্ডে ওঠাতে পারে, তারা জাস্ট এক সেকেন্ডে নামিয়েও ফেলতে পারে।’

ভিডিওটি দেখে অনেক তরুণ যেন পিয়ার প্রেমে বুঁদ হয়েছেন। এ প্রসঙ্গে পিয়া বলেন, আমি বুঝতে পেরেছি, যারা কনটেন্ট বা রিলস তৈরি করছেন, বেশিরভাগই তরুণ-যুবক। তাদের আসলে জীবনে এখনও অনেক কিছু দেখার বাকি আছে। আসলে এগুলো ট্রেন্ডের মাধ্যমে যাচ্ছে, যখন যে ট্রেন্ড আসে, সেটাকেই অনুসরণ করে। এটায় দোষের কিছু দেখছি না।

২০০৭ সালে পিয়া জান্নাতুল মিস বাংলাদেশ খেতাব জেতেন। ২০০৮ সাল থেকে র্যাম্প মডেলিংয়ে তার কর্মজীবন শুরু। এর পর ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। ২০১২ সালে ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন পিয়া।




দিল্লিকে সহজে হারালো কলকাতা

চন্দ্রদ্বীপ ডেস্ক : মাঝারি লক্ষ্যকে আরও সহজ বানিয়ে জয়ে ফেরলেন কলকাতার ব্যাটাররা। দিল্লি ক্যাপিটালসের দেওয়া লক্ষ্য খুব সহজে পার করে কেকেআর। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে সোমবার (২৯ এপ্রিল) দিল্লিকে সাত উইকেটে হারিয়েছে কলকাতা।

আগে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলে দিল্লি।

জবাবে ১৬.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ১৫৭ রান করে কলকাতা।

রান তাড়ায় ঝড়ো গতির শুরু এনে দেন কেকেআরের দুই ওপেনার। ফিল সল্ট ও সুনিল নারিনের উদ্বোধনী জুটিতে ৩৭ বলে আসে ৭৯ রান। ১০ বলে ১৫ রান করা নারিনকে সাজঘরে ফেরান অক্ষর প্যাটেল।

এর মধ্যেই অর্ধশতক তুলে নেন সল্ট। ৩৩ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কায় ৬৮ রান করেন তিনি। বোল্ড করে তাকেও ফেরান অক্ষর।

 

দুই ওপেনার ফেরার পর কেকেআরকে জয়ের দিকে এগিয়ে নেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। মাঝে ১১ বলে ১১ রান করে লিজাড উইলিয়ামসের বলে আউট হন রিঙ্কু সিং। রিঙ্কু ফিরে গেলেও ভেঙ্কটেশ আইয়ারকে নিয়ে শ্রেয়াস দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

শ্রেয়াস অপরাজিত থাকেন ২৩ বলে ৩৩ রানে। ভেঙ্কটেশের ব্যাট থেকে আসে ২৩ বলে অপরাজিত ২৬ রান। দিল্লির পক্ষে অক্ষর দুটি এবং লিজার্ড এক উইকেট পান।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা দিল্লির শুরুটা ভালো হয়নি। দলীয় ৩০ রানের মধ্যে হারায় দুই ওপেনার পৃথ্বি শ ও ফ্রেসার ম্যাকগার্কের উইকেট। সাত বলে ১৩ রান করেন শ, ম্যাকগার্ক সাত বল খেলে করেন ১২। ভৈভব অরোরার শিকার হন শ, ম্যাকগার্ককে ফেরান মিচেল স্টার্ক। ওয়ানডাউনে নামা অভিষেক পোরেলও খুব বেশি করতে পারেননি। ১৫ বলে ১৮ রান করে হারশিত রানার বলে বোল্ড হন।

শুরুর ধাক্কা আর সামলে উঠতে পারেনি দিল্লি। অধিনায়ক ঋষভ পন্ত ২০ বলে ২৭ রান করে ইঙ্গিত দিয়েছিলেন ভালো কিছু করার। তাকে টিকতে দেননি ভরুণ চক্রবর্তী। এরপর আসা যাওয়ার মিছিলে থাকে বাকিরা। শেষ দিকে কুলদীপ যাদবের ২৬ বলে অপরাজিত ৩৪ রানে ভর দিয়ে দিল্লি পার করে দেড়শর ঘর। ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ রান আসে কুলদীপের ব্যাট থেকেই।

কলকাতার পক্ষে চার ওভারে ১৬ রানে তিন উইকেট নেন ভরুণ। ২৭ রান দিয়ে দুই উইকেট পান রানা, ভৈভবও নেন দুটি।




শাকিব খানের বিয়ের খবরে নিশ্চুপ অপু বিশ্বাস!

 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  গত কয়েকদিন ধরেই ঢালিউডের সবচেয়ে বড় খবর ‘শাকিব খানের বিয়ে’! সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যম দাবি করে, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন চিত্রনায়ক শাকিব খান। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সংসার ভাঙনের পর নায়ককে নতুন করে বিয়ে দেওয়ার চিন্তা করছে তার পরিবার।

শাকিবের বিয়ের খবরে যখন গোটা শোবিজ অঙ্গন উত্তাল, তখন নীরব ভূমিকায় রয়েছেন তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। গেল ঈদেও শাকিব বন্দনায় মুখর ছিলেন অপু। জানিয়েছিলেন, প্রাক্তন স্বামীর পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের গল্প।

তবে হঠাৎই শাকিবের বিয়ের খবরে যেন নিশ্চুপ এই নায়িকা। গেল কয়েকদিনে একাধিকবার অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও শাকিব খানের ‘বিয়ে’ প্রসঙ্গে কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এক আলাপচারিতায়, অপু বিশ্বাসকে শাকিব খানের বিয়ের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শুরুতে এ ধরণের কোনো সংবাদ দেখেননি বলে মন্তব্য করেন তিনি। পরবর্তীতে বিষয়টি নিয়ে কোনো কথা বলতেও রাজি হননি এই অভিনেত্রী।

এদিকে প্রকাশিত সেই প্রতিবেদনে বলা হয়েছে, শাকিবের পরিবার চাইছে না তার জীবনে অপু বিশ্বাস বা বুবলীর সঙ্গে কোনো সম্পর্ক থাকুক। সে কারণেই নায়ককে নতুন করে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবার থেকে ইতোমধ্যেই পাত্রী দেখা শুরু হয়েছে।

অন্যদিকে অপু বিশ্বাস কোনো মন্তব্য না করলেও শাকিবের বিয়ের খবরে মুখ খুলেছেন শবনম বুবলী। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তার বিয়ের বিষয়ে আমার কথা বলার কোনো ইচ্ছে নেই। বিগত কয়েক বছরে শাকিব খানের বিয়ে নিয়ে এতবার শুনেছি, যে কয়েকদিন পর আমার সন্তান শেহজাদ খান বীর এই প্রশ্ন শুনলে বলবে ‘নো কমেন্টস’।

কয়েকদিন আগেও এক সাক্ষাৎকারে নিজেকে শাকিবের বৈধ স্ত্রী বলে দাবি করেছেন বুবলী। সে সময় এই নায়িকা বলেন, ‘আমার ও শাকিবের এখনো আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি। আমরা দুজনেই সময় নিচ্ছি। সন্তান শেহজাদ খান বীরের জন্য যেটা মঙ্গল হবে, সেটাই সিদ্ধান্ত নেব।’

প্রসঙ্গত, ২০০৮ সালে গোপনে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব খান। তাদের সেই সংসারে রয়েছে একটি পুত্র সন্তান। বিয়ের ১০ বছরের মাথায় বিচ্ছেদ ঘটে এই দম্পতির সংসারে। এরপর চিত্রনায়িকা শবনম বুবলীর গলায় মালা দেন শাকিব। সেই সংসারেও রয়েছে একটি সন্তান। কিন্তু বুবলীর সঙ্গেও শাকিবের সংসার স্থায়ী হয়নি। কয়েক বছরের মধ্যেই আলাদা হয়ে যান এই জুটি।

 




মস্কো উৎসবে পুরস্কৃত ‘নির্বাণ’

 

চন্দ্রদ্বীপ ডেস্ক : মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৬তম আসরে প্রতিযোগিতা করেছে বাংলাদেশের সিনেমা ‘নির্বাণ’। উৎসবে বিশেষ জুরি অ্যাওয়ার্ড জিতেছে সিনেমাটি। পুরস্কার গ্রহণ করেছেন সিনেমার পরিচালক আসিফ ইসলাম।সেখানেই পুরস্কার গ্রহণ করেন উচ্ছ্বসিত নির্মাতা। মোবাইলে পাঠানো এক বার্তায় তিনি বলেন, আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি এই পুরস্কার।

সারা বিশ্ব থেকে হাজার হাজার সিনেমার মধ্যে অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে মাত্র ১১টি সিনেমা। সেই সিনেমার মধ্যে আমাদের সিনেমাটি স্পেশাল জুরি পুরস্কার জিতেছে।

পুরস্কার পাওয়ার পর ঘোরের মধ্যে ছিলেন নির্মাতা। তা জানিয়ে তিনি বলেন, আমাদের সিনেমার নাম ঘোষণার পর আমি চমকে উঠি। পুরস্কার হাতে নেওয়ার পরও একটা ঘোরের মধ্যে ছিলাম। এই অর্জনটা আমাদের অনেক কিছু দিয়েছে।

সেই অভিজ্ঞতা তুলে ধরে আসিফ বলেন, এটা আমাদের জন্য দারুণ অভিজ্ঞতা। বাংলাদেশকে নিয়ে এত বড় উৎসবে আসতে পেরে আমি আনন্দিত ও গর্বিত। শুধু তাই নয়, আমাদের সিনেমা এত বড় বড় দেশের ছবির সঙ্গে প্রতিযোগিতায় লড়বে এটাও আনন্দের।

এদিকে পুরস্কার পাওয়ার খবরে সিনেমার অভিনেত্রী প্রিয়াম অর্চি বলেন, আমি ভীষণ আনন্দিত। নির্বাণের পেছনে আমরা যে শ্রম দিয়েছে সেটা সার্থক হলো!

আনোয়ার হোসেন হোসেনের গল্প ও চিত্রনাট্যে ‘নির্বাণ’ নির্মাণ করেছেন আসিফ। সিনেমায় আরও অভিনয় করেছেন ফাতেমা তুজ জোহরা, ইমরান মাহাথিসহ কয়েকজন।

এর আগে উৎসবের ৪৪তম আসরে যুবরাজ শামীমের ‘আদিম’ এবং ৪৫তম আসরে নূরুল আলম আতিক ‘পেয়ারার সুবাস’ এই উৎসবে নির্বাচিত ও প্রদর্শিত হয়।