নেট দুনিয়া কাঁপানো কুকুরটি মারা গেছে

চন্দ্রদ্বীপ ডেস্ক: নেট দুনিয়া কাঁপানো বিখ্যাত কুকুর ‘কাবুসু’ মারা গেছে। এই কুকুরটির ছবি দিয়ে বিশ্বব্যাপী তৈরি হয়েছে কোটি কোটি মিম। এছাড়া কুকুরটির দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছিল ‘ডগকয়েন’ নামের ক্রিপ্টোকারেন্সি।

কুকুরটির মৃত্যুর তথ্য জানানো হয়েছে ‘ডগকয়েন’-এর পক্ষ থেকে। শুক্রবার (২৪ মে) এক্সে এক পোস্টে এ ব্যাপারে তারা বলেছে, “কাবুসু আজকে, আমাদের কমিউনিটির বন্ধু ও অনুপ্রেরণা, সুন্দরভাবে তার মালিকের বাহুতে মারা গেছে। সে ছিল এমন কুকুর যে শুধু আনন্দ এবং সীমাহীন ভালোবাসাকে জানত।”

কাবুসুর মাধ্যমে প্রথমে তৈরি করা হয় মজার মজার মিম। এরপর মজার ছলে তৈরি করা হয় ‘ডগকয়েন’। যেটির প্রভাব পড়েছিল পুরো বিশ্বজুড়ে। ডগকয়েন সফলতা পাওয়ার পর কুকুরের থিমের আরও টোকেন তৈরি হয়েছে। যার মধ্যে রয়েছে সিবা ইনু এবং ফ্লোকি। যেগুলো পরবর্তীতে ক্রিপ্টোকারেন্সি খাতের বড় অংশ হয়ে

কাবুসুর মালিক একটি ব্লগ পোস্টে জানিয়েছেন, আগামী ২৬ মে কুকুরটির জন্য তারা জাপানের নারিতা শহরে একটি বিদায়ী অনুষ্ঠান আয়োজন করবেন।

কুকুরটির মালিক আরও জানিয়েছেন, গতকাল কাবুসু স্বাভাবিকভাবে তার খাবার (ভাত) এবং পর্যাপ্ত পানি খায়। এরপর ঘুমের মধ্যে তার মৃত্যু হয়।

কাবুসু ২০২২ সালে লিউকেমিয়া এবং লিভারের রোগে আক্রান্ত হয়। তা সত্ত্বেও দীর্ঘদিন এটি বেঁচে ছিল।

কুকুরটির মালিক বলেছেন, এটি বিশ্বের সবচেয়ে সুখী কুকুর ছিল এবং তাকে পাওয়ায় তিনিও বিশ্বের সবচেয়ে সুখী মানুষ ছিলেন।

সূত্র: এনবিসি




যুক্তরাষ্ট্রের কাছে হেরে গেল বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলতে যাওয়া যুক্তরাষ্ট্র সিরিজের প্রথম ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। শুরুতে ব্যাটিংয়ে খুব বেশি রান করতে না পারার পর প্রতিপক্ষকে আটকে রাখতে পারেনি তারা।

মঙ্গলবার রাতে প্রিইরে স্টেডিয়ামে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে বাংলাদেশ।

পরে ওই রান তাড়া করতে নেমে তিন বল আগেই জয় পায় যুক্তরাষ্ট্র।

টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ।

এ ম্যাচে আবারও একাদশে ফেরানো হয় লিটন দাসকে। যদিও সুবিধা করতে পারেননি তিনি। ১ চার ও সমান ছক্কায় ১৫ বলে ১৪ রান করেন জাসদ্বীপ সিংয়ের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। সৌম্য সরকারের সঙ্গে ৩৪ রানের উদ্বোধনী জুটি ছিল তার।

দুই ওপেনার অবশ্য ফিরে যান স্রেফ চার বলের ব্যবধানে। ৩ চারে ১৩ বলে ২০ রান করে বাউন্ডারি লাইনের কাছাকাছি মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান তিনি। দুই উইকেট পড়ে যাওয়ার পর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তিনিও অবশ্য ব্যর্থ হন। ১১ বল খেলে স্রেফ ৩ রান করে স্টিভেন টেলরের বলেই স্টাম্পিং হন তিনি। শুরুতে ধরে খেলার চেষ্টা করা সাকিব আল হাসানও বড় রান করতে পারেননি। ১২ বল খেলে ৬ রান করে রান আউটের শিকার হন তিনি। ইনিংসের শুরু ভালো না হলেও শেষটা দারুণ করে বাংলাদেশ।

এর কৃতিত্ব তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের। ৪৭ বলে ৬৭ রানের জুটি গড়েন তারা। ২ চার ও ১ ছক্কায় ২২ বলে ৩১ রান করে আউট হয়ে যান মাহমুদউল্লাহ। হৃদয়ের থেকে ব্যাট থেকে আসে হাফ সেঞ্চুরি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৪ চার ও ২ ছক্কায় ৪৭ বলে ৫৮ রান করেন তিনি।

এ ম্যাচে আবারও একাদশে ফেরানো হয় লিটন দাসকে। যদিও সুবিধা করতে পারেননি তিনি। ১ চার ও সমান ছক্কায় ১৫ বলে ১৪ রান করেন জাসদ্বীপ সিংয়ের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। সৌম্য সরকারের সঙ্গে ৩৪ রানের উদ্বোধনী জুটি ছিল তার।

দুই ওপেনার অবশ্য ফিরে যান স্রেফ চার বলের ব্যবধানে। ৩ চারে ১৩ বলে ২০ রান করে বাউন্ডারি লাইনের কাছাকাছি মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান তিনি। দুই উইকেট পড়ে যাওয়ার পর তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তিনিও অবশ্য ব্যর্থ হন। ১১ বল খেলে স্রেফ ৩ রান করে স্টিভেন টেলরের বলেই স্টাম্পিং হন তিনি। শুরুতে ধরে খেলার চেষ্টা করা সাকিব আল হাসানও বড় রান করতে পারেননি। ১২ বল খেলে ৬ রান করে রান আউটের শিকার হন তিনি। ইনিংসের শুরু ভালো না হলেও শেষটা দারুণ করে বাংলাদেশ।

এর কৃতিত্ব তাওহীদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদের। ৪৭ বলে ৬৭ রানের জুটি গড়েন তারা। ২ চার ও ১ ছক্কায় ২২ বলে ৩১ রান করে আউট হয়ে যান মাহমুদউল্লাহ। হৃদয়ের থেকে ব্যাট থেকে আসে হাফ সেঞ্চুরি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ৪ চার ও ২ ছক্কায় ৪৭ বলে ৫৮ রান করেন তিনি।

রান তাড়ায় নেমে ২৭ রানের উদ্বোধনী জুটির দেখা পায় যুক্তরাষ্ট্র। দুই ওপেনারের মধ্যে মোনাঙ্ক প্যাটেল ১২ বলে ১০ ও স্টিভেন টেলর ২৯ বলে ২৮ রান করেন। তিনে খেলতে নামা আন্দ্রিয়েস গুস ১৮ বলে ২৩ রান করেন।

এরপর অ্যারন জোন্স ও নিতিশ কুমারও রান করতে পারেননি। তবে দলটির হয়ে হাল ধরেন করি অ্যান্ডারসন ও হারমিত সিং। একপ্রান্ত আগলে থাকা কোরি অ্যান্ডারসন ২৫ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরা হওয়া তার সঙ্গী হারমিত ১৩ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৩ রানের ঝড় তোলেন। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তারা দুজন।

বাংলাদেশের হয়ে মোস্তাফিজ ৪ ওভারে ৪১ রান খরচে দুই উইকেট নেন। একটি করে শিকার রিশাদ হোসেন ও শরিফুল ইসলামের।




নববধূর সাজে ইধিকা, বিয়ে করেছেন শাকিবের প্রিয়তমা?




সদস্যপদ ফিরে পেলেন জায়েদ খান




কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন ভাবনা




কীভাবে দত্তক নিলাম, কেন নিলাম— তার চেয়ে বড় পরিচয় আমি ওর মা’




পূর্ণিমা, অরুণা বিশ্বাস ছাড়াও সেন্সর বোর্ডের নতুন কমিটিতে যারা




টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

চন্দ্রদ্বীপ ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে আগের চার ম্যাচ ছিল সন্ধ্যায়। টস খুব একটা প্রভাব ফেলতে পারেনি। এবার প্রথমবারের মতন ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে সকাল ১০টায়, টসের কিছুটা প্রভাব থাকা স্বাভাবিক। গুরুত্বপূর্ণ টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে জিম্বাবুয়ে।

রোববার (১২ মে) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি একাদশে তিন বদল এনেছে স্বাগতিক দল। টানা খেলার মধ্যে থাকা তাসকিন আহমেদকে দেওয়া হয়েছে বিশ্রাম। চতুর্থ ম্যাচে খরুচে বল করা তানজিম হাসান সাকিব ও তানবীর ইসলাম একাদশে জায়গা হারিয়েছেন। তাদের বদলে একাদশে এসেছেন মাহমুদউল্লাহ, সাইফুদ্দিন ও শেখ মেহেদী হাসান।

জিম্বাবুয়েও তাদের একাদশে এনেছে এক বদল। পেসার রিচার্ড এনগারাভার জায়গায় খেলছেন অভিজ্ঞ ব্যাটার শন উইলিয়ামস।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান বেনেট, তাডিওয়ানশে মারুমানি, সিকান্দার রাজা, ক্লাব মাদান্দে, শন উইলিয়ামস, রায়ান বার্ল, লুক জঙ্গুই, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি।




একফ্রেমে চিত্রনায়ক আলমগীর ও তার তিন সন্তান




বিদায় মুম্বাই ইন্ডিয়ান্স

চন্দ্রদ্বীপ ডেস্ক : প্লেঅফের দৌড়ে এবারের আইপিএল থেকে সবার আগে বাদ পড়ল মুম্বাই ইন্ডিয়ান্স। বুধবার (৮ মে) সানরাইজার্স হায়দরাবাদ ও লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচ শেষে হার্দিক পান্ডিয়া বাহিনীর বিদায় নিশ্চিত হয়।

১০ ওভারের মধ্যেই লখনৌর ১৬৫ রানের জবাব দেয়া হায়দরাবাদ ১৪ পয়েন্ট নিয়ে এখন আছে টেবিলের তিন নম্বরে। ১৬ পয়েন্ট করে নিয়ে প্রথম ও দ্বিতীয় স্থানে আছে যথাক্রমে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস।

১২ পয়েন্ট করে আছে চারে থাকা চেন্নাই সুপার কিংস, পাঁচে থাকা দিল্লি ক্যাপিটালস ও ছয়ে থাকা লখনৌর। ২ ম্যাচ হাতে রেখে ৮ পয়েন্টধারী মুম্বাইয়ের পক্ষে এই তিন দলকে ধরা সম্ভব। এদের মধ্যে লখনৌ ও দিল্লির মুখোমুখি একটি লড়াই রয়েছে। অর্থাৎ এখানে যে কোনো একদল অন্তত ১ পয়েন্ট পাবেই।

১৩ পয়েন্টধারী কোনো দলকে ধরা সম্ভব হবে না মুম্বাইয়ের। অর্থাৎ মুম্বাই বাকি ২টি ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ১২। তখন শেষ চার দলের একটি হিসেবে প্লেঅফে নাম লেখাতে পারবে না তারা।