আমাকে ২৫ কোটি না দিলে প্রযোজকদের দেখে নেব’

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের চলচ্চিত্রের ইতিহাসে আয়ের দিক থেকে সকল সিনেমাকে পেছনে ফেলতে চলেছে শাকিব খানের ‘তুফান’। গেল ঈদুল আজহায় মুক্তির পর পরবর্তী চার সপ্তাহেও প্রেক্ষাগৃহে দর্শক টানছে সিনেমাটি।

সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্সে এখনও তুফান জোয়ার বইছে। যে কারণে সিনেমাসংশ্লিষ্টরা দাবি করছেন, তুফান অতীতের সকল রেকর্ড ভেঙে ফেলবে।

ইতোমধ্যেই বিশ্বের আরও ১৬টি দেশে মুক্তি পেয়েছে শাকিব খানের এই সিনেমা। যেখানেও দর্শকদের বেশ ভালো সাড়া পেয়েছে ছবিটি। সবকিছু মিলিয়ে কারো কারো দাবি, আয়ের দিক থেকে তুফান ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলতে পারে।

‘তুফান’ ১০০ কোটির ব্যবসা এনে দিবে, এমনটি মনে করছেন শাকিব খান নিজেও। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে নায়ক বলেন, তুফানের আয় ১০০ কোটি হবে।

শাকিব বলেন, ‘আমার হিসেবে, এই সিনেমাই ১০০ কোটি হবে। দেশ বাড়ছে, কালেকশন বাড়ছে। সান ফ্রান্সিসকো থেকে সিঙ্গাপুর, দুবাই থেকে আমেরিকা এই ছবিটা হাউজফুল। আমি ‘প্রিয়তমা’-র সময়েই ডাবলিন বা ফ্রান্সের ছবির রেজাল্ট দেখেছি।’

শাকিব খানের পারিশ্রমিক কোটি ছাড়াল
কলকাতায় উরাধুরা নাচলেন শাকিব-মিমি
হলিউড-বলিউডের থেকে আমরা পিছিয়ে নেই : শাকিব
তুফান যখন ভারতে মুক্তি পেয়েছে তখন সেখানে মুক্তি পেয়েছে প্রভাস ও দীপিকার বিগ বাজেটের সিনেমা ‘কাল্কি’। তাদের পোস্টারের পাশে নিজের সিনেমার পোস্টার দেখে আপ্লুত শাকিব।

নায়ক বলেন, ‘এই ছবিটা প্রতিযোগিতা করছে প্রভাস-দীপিকা পাড়ুকোনের নতুন ছবির সঙ্গে। ওটার পাশে আমার ছবি দর্শক টানছে আমেরিকা, ইংল্যান্ড, স্পেনে। আমরা কিন্তু জিতেছি। মানুষের এত ভালোবাসা কেন আমার প্রতি, জানি না।’

সিনেমা মুক্তির আগেই শাকিব বলেছিলেন, তুফান ১০০ কোটির ব্যবসা করলে তাকে ২৫ ভাগ দিতে হবে প্রযোজকদের। সেটাই আবারও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি।

শাকিব বলেন, ক্রমাগত চেষ্টা করছি, ‘বড়’ সিনেমা করতে। ‘প্রিয়তমা’ করার পর ইধিকা (পাল) কিন্তু বাংলাদেশে স্টার হয়ে গেছে। মিমি (চক্রবর্তী) আগে থেকেই স্টার। তারা বাংলাদেশে ভীষণ জনপ্রিয়তা পাচ্ছে। আমরা সত্যিই বাংলা ছবিকে অনেক দূর নিয়ে যাব। আর ওই যে শত কোটির ব্যবসার কথা বলেছি, ওটা কিন্তু হবে। তখন আমাকে ২৫ কোটি না দিলে প্রযোজকদের আমি দেখে নেব (হাসি)!




সালমান আর ‘সিঙ্গেল’ নন! অনন্ত আম্বানির সঙ্গীতেই দিলেন বড় প্রমাণ

বরিশাল অফিস :: বলিউডের চিরকুমার। পঞ্চাশ পেরিয়েও গ্ল্যামারাস। যেমন অ্যাকশনে কেতাদুরস্থ, তেমনই রোম্যান্টিক অবতারে সুপারহিট ভাইজান। জীবনে প্রেম একাধিকবার এলেও বিয়ে আর হয়নি সালমান খানের। অতঃপর ৫৮-তেও তিনি বিটাউনের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। তবে আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে এবার যে দৃশ্য ক্যামেরাবন্দি হল, সেটা অন্যকথাই বলছে।

সালমানের জীবনে প্রেম যে আসেনি, তেমনটা নয়! একবার তো বিয়ের আমন্ত্রণপত্র ছাপাও হয়েগিয়েছিল। শেষমুহূর্তে ভেস্তে যায় সব! তার পরও একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে। কখনো সৌমি আলি, কখনো বা ঐশ্বরিয়া রায় আবার পরে ক্যাটরিনা কাইফের সঙ্গেও তার প্রেমের খবরে মশগুল হয়েছে বিটাউন। কিন্তু শেষ পর্যন্ত খান পরিবারের বউমা হওয়ার সাহস আর কেউ দেখাননি! নেপথ্যে শোনা যায়, ভাইজানের বদমেজাজই দায়ী। বহুবার বিয়ের প্রস্তাব এলেও ফিরিয়েছেন। তবে আটান্নতে পৌঁছে হয়তো থিতু হলেন সালমান খান। তিনি যে ‘সিঙ্গল’ নন, শুক্রবার রাতে অনন্ত-রাধিকার সঙ্গীতের অনুষ্ঠানেই তার প্রমাণ পাওয়া গেল।

কার হাত ধরে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারে পৌঁছলেন ভাইজান? তাকে দেখা গেল ইউলিয়া ভান্তুরের সঙ্গে। দীর্ঘ কয়েক বছর থেকেই রোমানিয়ান এই মডেল-অভিনেত্রীর সঙ্গে সালমানের প্রেমের সম্পর্কের গুঞ্জন। একবার তো এও রটে যায়, নিজের জন্মদিনেই ইউলিয়াকে বিয়ে করছেন সালমান। যদিও সেই ঘটনা সত্যিই ঘটেনি। তবে বারবার রোমান সুন্দরীর সঙ্গে ফ্রেমে ধরা দিয়েছেন বলিউড সুপারস্টার। মাঝখানে শোনা গিয়েছিল, সালমান-ইউলিয়ার সম্পর্কে নাকি ভাঙন ধরেছে! যদিও বন্ধুত্ব বজায় রেখেছেন তারা। তবে এরপরও ভাইজানের পারিবারিক অনুষ্ঠানে ইউলিয়ার উজ্জ্বল উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।

এবার অনন্ত-রাধিকার সঙ্গীতের অনুষ্ঠানেও দিব্যি দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে নাচতে দেখা গেল সালমানকে। নেপথ্যে বাজছে, তারই ছবির ব্লকবাস্টার গান ‘ও ও জানে জানা’। ডান্সফ্লোরে ইউলিয়ার সঙ্গে সিগনেচার স্টেপে নেচে বাজিমাত করলেন বলিউড সুপারস্টার। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ফাঁস হওয়ার পর দাবানল গতিতে ছড়িয়ে পড়েছে। আর সেটা দেখেই প্রশ্ন উঠেছে, তাহলে এবার সিঙ্গেল লাইফ ঘুচেছে সলমনের? ফিরে এসেছে তার পুরনো প্রেমিকা? যদিও সেসব উত্তর অধরাই। কিন্তু আপাতত সালমান-ইউলিয়ার নাচের ভিডিওতে মজে নেটপাড়া।




কেমোথেরাপি নিয়েই জিমে হিনা খান!

বরিশাল অফিস :: ‘এ রিশতা ক্যায়া ক্যাহেলাতা হে’ সিরিয়ালের নায়িকা চরিত্রে অভিনয় করে ভারতবর্ষজুড়ে পরিচিতি পেয়েছিলেন হিনা খান। বাংলাদেশেও তার এই নাটকের ভক্ত কম নেই।

লম্বা অভিনয় ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয়, অসংখ্য ব্র্যান্ডের বিজ্ঞাপনের মডেল, মিউজিক ভিডিও, উপস্থাপনা, নাচ এবং বিগ বস প্রতিযোগীয় অংশ নিয়ে হিনা খান হয়ে উঠেছেন ভারতীয় টিভি ইন্ডাস্ট্রির সুপারস্টার।
ভারতের ছোটপর্দার সুপারস্টার হিনা খান

কান চলচ্চিত্র উৎসবেও দেখা গেছে তাকে একাধিকবার। এই তারকা এখন স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। এই খবর গত কয়েকদিন ধরে বলিউডের আলোচিত বিষয়।

এরইমধ্যে হিনা তার কেমোথেরাপি শুরু করেছেন। গত সপ্তাহেই প্রথম কেমোথেরাপি নিয়েছেন এই জনপ্রিয় তারকা। হাসপাতালের ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ারও করেছেন। একটি ভিডিওতে দেখা যাচ্ছে হিনার লম্বা দীঘল চুল বয় কাট করে দেওয়া হয়েছে। কিন্তু তাতেও হিনার মুখের চিরচেনা হাসি মুছে যায়নি। তিনি বরং বলছেন, নিজের ছোট চুলের কাটিংয়েও তাকে খারাপ দেখাচ্ছে না।
কেমোথেরাপী নিয়েই জিমে হিনা খান

এবার নিজের ইন্সটাগ্রাম আইডিতে নতুন কিছু ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। গোলাপী স্যান্ডো গেঞ্জি পরা ছবিগুলোতেও হিনাকে বয় কাট হেয়ারে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, হিনার শরীরে কেমোথেরাপীর কালচে ক্ষত স্পষ্ট। ছবিগুলোর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘ছবিগুলোতে আপনারা কি দেখছেন? আমার শরীরের ক্ষত নাকি আমার চোখের আশা? ক্ষতগুলো আমার, আর তা আমি ভালোবাসার সঙ্গে গ্রহণ করেছি কারণ এগুলো আমার ভালোর দিকে যাওয়ার প্রথম চিহ্ন!’

সবচেয়ে অবাক করা বিষয় হলো, কেমোথেরাপী নেওয়ার দুদিন পরেই জিমে যেতে শুরু করেছেন হিনা। ছবিগুলো জিম থেকেই তোলা।
ভারতের ছোটপর্দার সুপারস্টার হিনা খান

প্রিয় অভিনেত্রীর ছবিগুলো ও তার মনের জোর দেখে একইসঙ্গে বিস্মিত এবং আপ্লুত নেটিজেনরা। হিনার এই মনেবলের প্রশংসা করছেন সবাই। একইসঙ্গে কমেন্ট বক্সে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।




প্রেম-বিয়ে সামনে এনে আলোচনায় আসতে চাই না : কুসুম শিকদার

বরিশাল অফিস :: দেশের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। অভিনয় ছাড়াও তার পরিচিতি রয়েছে মডেল, গায়িকা এমনকি লেখক হিসেবেও। তার জীবনে দীর্ঘ সময়ের ক্যারিয়ারে তার ব্যক্তিগত প্রসঙ্গ কখনোই প্রকাশ্যে আনেননি এই অভিনেত্রী। শোবিজ অঙ্গনে পা রাখার পর নিজের প্রেম, বিয়ে নিয়ে কোনো গুজব সৃষ্টি হতে দেননি। বরং, সর্বদা নিজের ক্যারিয়ারের ওপরেই মনোযোগ দিয়েছেন তিনি।

দর্শকদের কাছে সবসময় নিজের গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা করে গেছেন কুসুম শিকদার। নিজের দামটা ধরে রাখার জন্য করেছেন সর্বোচ্চ চেষ্টা। সে জন্য নিজের কাজকে দীর্ঘদিন ধরে গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কুসুম বলেছেন, দর্শকদের মনে জায়গা তৈরি করতে কাজ দেখানোই প্রয়োজন। এর বাইরে অন্যকিছু আলোচনায় আসলে তখন মূল কাজেই লক্ষস্থির করা কঠিন হয়ে পড়ে বলে মনে করেন অভিনেত্রী। তার কথায়, ‘আমি চাইনি ব্যক্তিগত জীবনের সঙ্গে পেশাগত জীবনকে এক করতে। কাজের পাশাপাশি ব্যক্তিগত বিষয় আলোচনায় চলে আসলে তখন ক্যারিয়ারের ওপর লক্ষ্য রাখাই কঠিন হয়ে যায়। আর এ কারণেই এ বিষয়ে সচেতন ছিলাম। হয়তো এ জন্যেই অভিনয় বা গানের আলাদা একটা দর্শক তৈরি হয়েছে, এটাই পাওয়া।’

 

প্রেম-বিয়েসহ নানা ব্যক্তিগত ঘটনা সামনে এনে ইদানীং অনেকেই সামাজিক মাধ্যমে প্রচার করে ভাইরাল হওয়ার ঘটনা ঘটছে। এ প্রসঙ্গকে নেতিবাচক হিসেবে তুলে ধরেন কুসুম। তিনি মনে করেন, ঘরের কথা বাইরে প্রকাশ করা ভালো কিছু নয়। তার কথায়, ‘এভাবে যারা ভাইরালের পথে হাঁটেন, তারা নিজেরাই নিজেদের ছোট করছেন।’

কুসুম শিকদার বলেন, ‘আমার বিয়ে, প্রেম, বন্ধুত্ব, পরিবার, এসব সামনে এনে আলোচনায় আসতে চাই না। এগুলোকে আমি লো প্রোফাইলে রেখেছি। শুধু একজন শিল্পী হিসেবে কাজের জন্য ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেতে চাই।’

উল্লেখ্য, ১৯৯৯ সালে প্রকাশিত হয় কুসুমের প্রথম একক অ্যালবাম ‘তুমি আজ কতো দূরে’। ২০০০ সালে মিক্সড অ্যালবাম ‘জীবনের যতো পাওয়া’ এবং ২০০১ সালে ‘অদল বদল’-এ কণ্ঠ দেন তিনি।

এরপর ২০০২ সালে ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর একের পর এক নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করতে থাকেন কুসুম শিকদার। অভিনয় করেন তিনটি সিনেমায়ও—‘লাল টিপ’, ‘গহীনে শব্দ’ ও ‘শঙ্খচিল’। শেষ সিনেমার জন্য ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। তবে অনেক দিন ধরেন মিডিয়া বাইরে ছিলেন তিনি।




‘তুফান’-এর পর ‘পদাতিক’ নিয়ে আসছেন চঞ্চল চৌধুরী

বরিশাল অফিস :: গেলো ঈদুল আযহা মাতিয়েছেন ‘তুফান’ দিয়ে। সুপারস্টার শাকিব খানের সঙ্গে তার টক্কর দারুণ উপভোগ করেছে দর্শক। বলছি দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর কথা। ‘তুফান’-এর বেগ কমতে না কমতেই নতুনভাবে পর্দায় ফিরছেন এই মেধাবী অভিনেতা।

গত বছর ভারতের কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেনের বায়োপিকে নাম লেখিয়ে হইচই ফেলে দেন তিনি। ফার্স্ট লুকের পর থেকেই ভক্তরা অপেক্ষা করছিল চঞ্চলের নতুন চ্যালেঞ্জের ফলাফল দেখার জন্য। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে সেই ছবি মুক্তি পেতে যাচ্ছে। আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে মৃণাল সেনের বায়োপিক সিনেমা ‘পদাতিক’। সিনেমাটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি।

`পদাতিক’ সিনেমার শুটিংয়ে সহশিল্পীদের সঙ্গে চঞ্চল চৌধুরী এই ছবির মাধ্যমেই পূর্ণাঙ্গ কলকাতার ছবিতে অভিষেক হতে যাচ্ছে চঞ্চলের। অবশ্য এর আগে তিনি ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ছবি ও কলকাতার ওয়েব প্ল্যাটফর্মে কাজ করেছেন।

‘পদাতিক’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ইতোমধ্যেই পোস্টার ও টিজারে মৃণালরূপে বেশ প্রশংসিত হয়েছেন অভিনেতা। তবে পর্দায় তার মতো ব্যক্তিত্ব তুলে ধরা একেবারেই সহজ নয়। একটু ১৯-২০ হওয়ার কোনো সুযোগ নেই। কিংবদন্তি পরিচালককে নিজের মধ্যে ধারণ করা যে কতটা চ্যালেঞ্জিং তা সিনেমার শুটিং শুরু হবার পর থেকেই টের পেয়েছেন চঞ্চল।

এ সিনেমায় মৃণালের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মনামী ঘোষ। এ ছাড়াও রয়েছেন কোরাক সামান্থা, সম্রাট চক্রবর্তী এবং জিতু কমলসহ অনেকে।




রাকিবের সঙ্গে বিয়ের পরই প্রেম শুরু হয়েছিল : মাহি




আমাকে রিমান্ডে কী করেছে, কেউ জানতে চায়নি : প‌রীম‌ণি




পরীমণির সঙ্গে রাত-যাপন : সেই সাকলায়েনকে অবসরে পাঠানোর সুপারিশ




ব্যবসায়ী নাসিরের মামলায় পরীমণির জামিন




জায়েদ খানের সঙ্গে অভিনয় করতে চান টয়া