রাজের সঙ্গে প্রেমে বাধা, শাকিবের সঙ্গেই আসছেন ইধিকা




মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪’ বিজয়ী হয়েছেন গুজরাটের রিয়া সিং

চন্দ্রদ্বীপ ডেস্ক :: রাজস্থানের জয়পুরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বেছে নেওয়া হয় মিস ইউনিভার্স মঞ্চের এই ভারতীয় প্রতিনিধিকে। ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০১৫’ বিজয়ী উর্বশী রাউতেলা বিজয়ের মুকুট পরিয়ে দেন ১৯ বছর বয়সি রিয়াকে।

বিজয়ের পর রিয়া তার আবেগ ধরে রাখতে পারেননি। মঞ্চে দারুণ উচ্ছ্বসিত ছিলেন তিনি। অভিব্যক্তি প্রকাশ করে সংবাদ মাধ্যমকে জানান, ’মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪’-এর মুকুট জয় করেছি। আমি খুবই কৃতজ্ঞ। এই অবস্থানে পৌঁছানোর জন্য অনেক কাজ করেছি। এই মুকুটের জন্য নিজেকে যথেষ্ট যোগ্য বলে মনে করতে পারি। আমি পূর্বের বিজয়ীদের দ্বারা খুব অনুপ্রাণিত হয়েছি।”

‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪’-এর বিচারকের দায়িত্ব পালন করেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। বিজয়ের পর রিয়াকে তাজমহল মুকুট পরিয়ে দেন এই অভিনেত্রী। এ সময় আশা প্রকাশ করে তিনি বলেন— ‘এ বছর মিস ইউনিভার্সের মুকুট ছিনিয়ে আনবে ভারত।’

‘মিস ইউনিভার্স ২০২৪’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন প্রাঞ্জল প্রিয়া, দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন ছাবি ভার্গ। তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন— সুস্মিতা রায় ও রূপফুজানো হুইসো।




জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুড়িবোর্ড থেকে সরে দাঁড়ালেন ইলিয়াস কাঞ্চন

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সম্প্রতি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩’-এর জুরিবোর্ড ও চলচ্চিত্র সেন্সর বোর্ড পুনর্গঠন করা হয়েছে। কিছুদিন আগে সেন্সর বোর্ড থেকে সরে দাঁড়ান আশফাক নিপুণ এবং কিংবদন্তি অভিনেত্রী শবনম সদস্য হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরিবোর্ড থেকে সরে দাঁড়ালেন কিংবন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

জুরিবোর্ড থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আপনারা জানেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডে অনেক সিনেমা জমা পড়ে। এটার সময়ও কম। এই সময়ের মধ্যে একটি সিনেমা দেখে সেটার বিচার-বিশ্লেষণ করা সময় সাপেক্ষ ব্যাপার। বর্তমানে আমি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। তাই এই পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেখানে সময় দিতে পারব না সেই পদে না থেকে অন্যকে সুযোগ দেওয়াটাই আমার কাছে ভালো মনে হয়েছে।’

গত ১৫ সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ প্রদানের উদ্দেশ্যে ‘জুরিবোর্ড’ পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (চলচ্চিত্র) সভাপতি করে মোট সদস্য ১৩ জনের নাম প্রকাশ করা হয়। এতে সদস্যসচিব হিসেবে রাখা হয়, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে।

জুরিবোর্ডের অন্য সদস্যদের তালিকায় ছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ, চিত্রগ্রাহক বরকত হোসেন, অভিনেত্রী অপি করিম, সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন ও সাংবাদিক ওয়াহিদ সুজন। তাদের মধ্যে ইলিয়াস কাঞ্চন তার পদ থেকে সড়ে দাঁড়ালেন।

প্রত্যেকবারের মতো এবারো মোট ২৮টি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।




শ্লীলতাহানির অভিযোগে মামলা : সাক্ষ্য দিতে আদালতে পরীমনি




সত্যিই গোপনে বিয়ে সেরেছিলেন সালমান-ঐশ্বরিয়া?




বরিশালের গ্যাংস্টারের গল্প, নায়িকা পিরোজপুরের পরীমনি

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক :: বরিশালের এক গ্যাংস্টারকে নিয়ে গল্প, আর এই গল্পে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন পিরোজপুরের মেয়ে পরীমনি। গত বছরের শেষ দিকে কাজে ফিরেছিলেন তিনি। সেসময় সিনেমার পাশাপাশি তিনি যুক্ত হন ওটিটির কাজে। সেই কাজ এবার মুক্তির জন্য প্রস্তুত। আগামী মাসে পরীমনি অভিনীত সেই ওটিটি কনটেন্ট মুক্তি পাচ্ছে।

দেবী’ নির্মাতা অনম বিশ্বাসের পরিচালনায় ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ অভিনয় করেছেন পরীমনি, এ তথ্য প্রায় সবারই জানা। তবে তার বিপরীতে কে থাকছেন এতদিন তা জানা যায়নি। গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) সিরিজের পোস্টার প্রকাশের মধ্যদিয়ে জানানো হয়, পরীর বিপরীতে দেখা যাবে অভিনেতা মোস্তাফিজ নূর ইমরানকে। এর আগে ‘মহানগর’ এবং ‘কাইজার’-এর মতো সিরিজে দেখা গেছে এই অভিনেতাকে।

‘রঙিলা কিতাব’-এর গল্প প্রসঙ্গে অনম বিশ্বাস জাগো নিউজকে বলেন, ‘এটা কিঙ্কর আহ্‌সানের গল্প। আমরা আমাদের মতো করে রূপান্তর করেছি। গল্পে অনেক কিছু সংযোগ করা হয়েছে। এটা বলা যায় লোকাল গ্যাংস্টার গল্প। গ্যাংস্টার গল্প মানে ছোট একটা উপজেলার পাওয়ার সিস্টেম শিফট হওয়া দেখা যাবে।’

অভিনেতা মোস্তাফিজ নূর ইমরান বলেন, ‘একটা সুন্দর প্রেমের গল্প হিসেবে উপভোগ্য হবে এটা, যে কারণে আমরা একে বলছি ‘রক্তে রাঙা প্রেমের কিসসা’। তবে পলিটিক্স কানেকশন আছে। আমাদের চেনা-পরিচিত গল্প বলে মনে হতে পারে।’ ছবির গল্পকার কিঙ্কর আহ্‌সান বলেন, ‘এখানে অনেক চমক আছে। সেসব বলে দর্শকের উচ্ছ্বাস নষ্ট করতে চাই না। গল্পটা সবার জানা, কিন্তু অনেক চমক আছে। জানতে হলে অপেক্ষা করতে হবে একটু।’

সাত পর্বের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, ইরেশ যাকের, পলাশ প্রমুখ। যদিও প্রযোজনা সংস্থা বা নির্মাতারা সরাসরি এই শিল্পীদের নাম নিশ্চিত করেননি।







বাঁধনকে নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য




হাসান মাহমুদ ঝড়ে ভালো অবস্থানে বাংলাদেশ, ৬ উইকেট হারাল ভারত

চন্দ্রদ্বীপ নিউজ: হাসান মাহমুদের চার ধাক্কার পর নাহিদ রানা ও মেহেদী মিরাজ পরপর উইকেট নিয়েছেন। রানার ১৪৮ গতির গোলায় ফিফটি করে আউট হন জশস্বী জয়সোয়াল। তিনি ৫৬ রান করেন। পরের ওভারে কেএল রাহুল ১৬ রান করে মিরাজের বলে আউট হন।

ভারত ৪৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন রবীন্দ্র জাদেজা ও রবিশচন্দন অশ্বিন।

টস জয় বাংলাদেশের: চেন্নাই টেস্টে টস জিতেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। একাদশে নিয়েছেন তিন পেসার। ভারতের একাদশেও তিন পেসার।

সাদমান-ঋষভ একাদশে: বাংলাদেশ একাদশে রেখেছে ওপেনার সাদমান ইসলামকে। নিয়মিত ওপেনার মাহমুদুল জয় পাকিস্তান সিরিজে ইনজুরিতে থাকায় খেলতে পারেননি। তার জায়গায় ঢুকে সাদমান ভালো খেলে একাদশে জায়গা করে নিয়েছেন।

ভারত ঋষভ পান্ত ও কেএল রাহুলকে একাদশে রেখেছে। পান্ত ২০২২ সালের ডিসেম্বরে বাংলাদেশে এসে টেস্ট সিরিজ খেলেন। এরপর সড়ক দুর্ঘটনায় গুরুতর অসুস্থ হওয়ার পর এবারই প্রথম টেস্টে ফিরলেন। ইনজুরির কারণে রাহুলও সর্বশেষ সিরিজে খেলতে পারেননি।

বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

ভারতের একাদশ: রোহিত শর্মা, জশস্বী জয়সোয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পান্ত, রবীন্দ্র জাদেজা, রবিশচন্দন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দ্বীপ ও মোহাম্মদ সিরাজ।




ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ