থ্রিলার ওয়েব ফিল্ম ‘মায়া‘




সত্য আর মিথ্যা বুঝার ক্ষমতা হারিয়ে ফেলবেন না’




আইটেম গানে ঝড় তুললেন কৌশানী

চন্দ্রদ্বীপ বিনোদন :: ওপার বাংলার অভিনেত্রী কৌশানী মুখার্জি। ভিন্ন ভিন্ন চরিত্রে দক্ষতার সঙ্গে নিজেকে পর্দায় ফুটিয়ে তুলেছেন। এবার আইটেম গানে নেটদুনিয়ায় ঝড় তুললেন কৌশানী। তার কোমর দোলানো নাচে মুগ্ধ নেটিজেনরা।

বুধবার ইউটিউবে মুক্তি পেয়েছে ‘ডাকাতিয়া বাঁশি’ শিরোনামে একটি গান। এ গানটিতে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন শ্রেষ্ঠা দাস, ননিচোরা দাস বাউল ও বনি চক্রবর্তী।

‘বহুরূপী’ সিনেমার এই আইটেম গানে প্রথমবারের মতো পারফর্ম করে দর্শক মাতালেন অভিনেত্রী কৌশানী।

আইটেম গানের ভিডিওতে দেখা যায়, অভিনেত্রীর খোলা চুলে পরনে লাল শাড়ি। কাজলমাখা চোখে যেন আবেগের প্রবল উন্মাদনা। গ্রামীণ মেলায় নৃত্যশিল্পীর সঙ্গে কোমর দোলাচ্ছেন কৌশানী।

গানটি প্রকাশ হওয়ার পর থেকেই নেটিজেনরা এ অভিনেত্রীর দারুণ প্রশংসা করছেন। শুধু তারই নয়, অনিন্দ্য বোস-ননিচোরা দাস বাউল রচিত এ গানের কিছু কথা বেশ মনে ধরেছে নেটিজেনদের। আরও প্রশংসায় মেতেছেন তারা।

আইটেম গানে পারফর্ম প্রসঙ্গে ভারতীয় একটি গণমাধ্যমে কৌশানী বলেন, ‘আমি আগে জানতাম না নাচটা করতে হবে। মাত্র সপ্তাহখানেক সময় পেয়েছিলাম। শুটিংয়ের ফাঁকে গোটা নাচটা তুলেছি আর শুটিংটা করতে সময় লেগেছিল আট ঘণ্টা। একটা গোটা দিনও নয়। তবে নন্দিতা দি আত্মবিশ্বাসী ছিলেন। তিনি যেভাবে চেয়েছিলেন সেভাবেই দেখানো হয়েছে ঝিমলিকে (কৌশানীকে)।’

প্রসঙ্গত, আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাবে ‘বহুরূপী’ সিনেমা। তাই ‘ডাকাতিয়া বাঁশি’ গানটি নিয়ে ভীষণ আশাবাদী কৌশানী। অভিনেত্রীর ভাষ্য, আশা করব, আমার ‘ডাকাতিয়া বাঁশি’গানটাও ভাইরাল হবে। এবারের পূজার মণ্ডপে এ গানের সঙ্গে সকলে নাচবেন।




ঐশ্বরিয়াকে না জানিয়ে জাহ্নবীকে বিয়ে করেছিলেন অভিষেক!

চন্দ্রদ্বীপ ডেস্ক: বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন দম্পতির বিচ্ছেদের গুঞ্জন যেন ক্রমশ বাড়ছে। এবার বিচ্ছেদের মাঝেই শোনা গেল ঐশ্বরিয়াকে না জানিয়েই নাকি গোপনে বিয়ে করেছেন অভিষেক। তার বিরুদ্ধে পুলিশে অভিযোগও করা হয়েছে।

বিয়ের আগে হোক কিংবা পরে— বারবার পরীক্ষার মুখে পড়তে হয়েছে এ জুটিকে। অভিষেকের জীবনে এসেছিলেন জাহ্নবী কাপুর। তারা একে অন্যকে মন দিয়েছেন। গোপনে নাকি বিয়েও করেছেন। তা নিয়ে সামাজিকমাধ্যমে নেটিজেনদের মাঝে হইচই পড়ে।

বলিউডের অন্যতম প্রিয় জুটি তারা। অথচ তাদের সম্পর্কের পরিণতি কী হতে চলেছে, তা নিয়ে জল্পনার শেষ নেই। বলিপাড়ায় কান পাতলেই এখন বচ্চন সংসারের অশান্তি নিয়ে আলোচনা হয়। গত বছরের শেষ থেকেই বচ্চনদের অন্দরমহল নিয়ে মুখর ছিল সামাজিকমাধ্যম। নতুন বছরের শুরুতেই বিরাট চমক দিয়েছিলেন বচ্চন দম্পতি। সপরিবার দোল উদ্যাপন করেছিলেন তারা। এ ছাড়া মেয়ে আরাধ্যা বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে স্বামী ও শ্বশুরের সঙ্গে দেখা গেছে সাবেক বিশ্বসুন্দরীকে। তার পর মেয়ে ও স্ত্রীকে নিয়ে দুবাই ভ্রমণে গিয়েছিলেন জুনিয়র বচ্চন। ফিরে এসেই বাবা-মায়ের বাড়ির কাছে একটি ফ্ল্যাট কেনেন অভিনেতা।

জানা গেছে, একে অন্যের থেকে এবার বিচ্ছেদই নাকি চাইছেন তারা। আর সেই খবরের জেরে তোলপাড় সিনেপাড়া। যদিও তারা এ প্রসঙ্গে মুখ খোলেননি। কখনই কাউকে জানতে দেননি ঠিক সমস্যা কোথায়। বা আদপে তারা এ ধরনের কোনো সিদ্ধান্ত নিচ্ছেন কিনা। তবে তাদের সম্পর্কের মাঝে ঝড় ছিল সামাজিকমাধ্যম l




সালমানকে না পেয়েই ৫০ বছরেও বিয়ে করেননি দিব্যা দত্ত

চন্দ্রদ্বীপ ডেস্ক: বলিউডের আলোচিত অভিনেত্রী দিব্যা দত্ত। ক্যারিয়ারে অনেক হিট সিনেমায় কাজ করেছেন। ২০০৪ সালে শাহরুখ খান এবং প্রীতি জিনতার বীর-জারাতেও অভিনয় করেছেন। যেটি এখন আবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ইতোমধ্যেই ১০০ কোটি বক্স অফিস কালেকশন এনে দিয়েছে।

এই সিনেমায়‘শাব্বো’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন দিব্যা দত্ত। শাহরুখ-প্রীতির পরে তার চরিত্রটি ছিল চোখে পড়ার মতো।

১৯৯৪ সালে ‘ইশক মে জিনে কো জি লেট হ্যায়’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন দিব্যা। পরের বছর ১৯৯৫ সালে, তিনি সালমান খানের সঙ্গে ‘বীরগতি’ সিনেমায় অভিনয় করেন। সালমানের নায়িকা হিসেবে কাজ করলেও ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়েছিল।

এরপর দিব্যা চলচ্চিত্রে সহ-অভিনেত্রী হিসেবে কাজ শুরু করেন। ১৯৯৯ সালে রোম‍্যান্টিক ড্রামা ফিল্ম ‘শহীদ-ই-মহব্বত বুটা সিং’ এর মাধ্যমে আবারও দর্শকমহলে পরিচিত পান তিনি। ‘আজা নাচলে’-তে মাধুরী দীক্ষিতের সঙ্গেও কাজ করেন l




তোফাজ্জলের মৃত্যু নিয়ে নির্মিত হচ্ছে নাটক

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সাম্প্রতিক সময়ে তোফাজ্জল হোসেনের মৃত্যু সন্দেহাতীতভাবে অন্যতম কষ্টদায়ক ঘটনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসের ভেতর একজন নিরীহ মানুষকে পৈশচিকভাবে মেরে ফেলার ঘটনা নাড়িয়ে দিয়েছে পুরো জাতিকে।

এবার এই সত্য ঘটনা নিয়ে নাটক নির্মিত হয়েছে। নাটকের নাম ‘তোফাজ্জলের শেষ ভাত’। এটি পরিচালনা করেছেন খলিলুর রহমান কচি। অভিনয় করেছেন ইমরান হাসো, সানজিদা, আলমগীর কবির প্রমুখ।

নাটকটির পোস্টার প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই ঘটনা পর্দায় তুলে ধরার জন্য নির্মাতাকে সাধুবাদ দিয়েছেন। কেউ কেউ আবার ভাবছেন এই ঘটনা পর্দায় তুলে ধরার মাধ্যমে দেশের নেতিবাচক দিককে গ্লোরিফাই করা হচ্ছে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গত ১৮ সেপ্টেম্বর গণপিটুনিতে নিহত হন তোফাজ্জল হোসেন। এদিন সন্ধ্যা পৌনে ৭টা থেকে তিন ঘণ্টা আটকে রেখে তাকে নির্যাতন করা হয়। প্রথমে হলের গেস্টরুমে তোফাজ্জলকে মারধর করে কিছু ছাত্র এবং পরে তাকে খাওয়ানোর জন্য ডাইনিং রুমে নিয়ে যাওয়া হয়। এরপর তারা অন্য একটি গেস্টরুমে নিয়ে গিয়ে আবারও নির্যাতন করে। একপর্যায়ে তোফাজ্জলের মৃত্যু হয়।

তোফাজ্জলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলি ইউনিয়নে। কয়েক বছর ধরে তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। তোফাজ্জল হত্যার ঘটনায় অভিযুক্ত আট শিক্ষার্থীদের ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত বহিষ্কার, তাদের সিট বাতিল, হল প্রভোস্টকে অব্যাহতিসহ বেশ কিছু জোরালো পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।




উপদেষ্টা নাহিদের উপস্থিতিতে বৈষম্যবিরোধী গান গাইলেন মনির খান

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ বেতারে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের উপস্থিতিতে স্টুডিওতে রেকর্ড হলো একটি বৈষম্যবিরোধী গান। কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান।

উল্লেখ্য, এই গানের মাধ্যমেই দীর্ঘ বিরতির পর মনির খান ফিরলেন বাংলাদেশ বেতারে।

এদিকে দায়িত্ব গ্রহণের পর প্রথমবাবের মতো বাংলাদেশ বেতার পরিদর্শনে গিয়েছিলেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

প্রসঙ্গত, গত সোমবার বেতারের স্টুডিওতে বৈষম্যবিরোধী ওই গানটি রেকর্ড করা হয়েছে। গানের কথা ‘এক মহাক্যাব্য লেখা হলো ছাত্র-জনতার অভ্যুত্থানে/বাংলাদেশ নতুন করে পেয়েছি তোমায় ভালোবাসার ঐকতানে।’ লিখেছেন গীতিকার মুন্সি ওয়াদুদ। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু।

নতুন এ গান প্রসঙ্গে মনির খান গণমাধ্যমকে বলেন, ‘গানটির কথা অসাধারণ, মুন্সি ওয়াদুদ বরাবরই দারুণ লেখেন। অন্যদিকে মকসুদ জামিল মিন্টু ভাইয়ের সুরের তো কোনো তুলনাই হয় না। সব মিলিয়ে ভীষণ সুন্দর একটি গান হয়েছে। যদিও গানটি রেকর্ডিং করার জন্য আমরা সময় কম পেয়েছি। তারপরেও বলবো, গানটি চমৎকার হয়েছে। সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে এ গান রেকর্ডিংয়ের সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। তিনিও গানটি পছন্দ করেছেন।’

মনির খানের গাওয়া নতুন এ গান প্রসঙ্গে বাংলাদেশ বেতারের সংগীত বিভাগের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান বললেন, ‘বৈষম্যবিরোধী এ গানটির রেকর্ডিংয়ের কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। দুই-এক দিনের মধ্যে গানটি সম্প্রচার করা হবে। মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টার উপস্থিতে এটি ধারণ করা হয়েছে। গানটি তিনি উপভোগ করেছেন। মনির খানও অসাধারণ গেয়েছেন। আশা করছি শ্রোতাদেরও গানটি ভালো লাগবে।’

উল্লেখ্য, ১৯৯৬ সালে একক অ্যালবাম ‘তোমার কোন দোষ নেই’ দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে ঝড় তুলেছিলেন মনির খান। এ পর্যন্ত ৪২টিরও বেশি একক অ্যালবাম বেরিয়েছে তার। তার দ্বৈত ও মিশ্র অ্যালবামের সংখ্যাও অনেক। ‘প্রেমের তাজমহল’, ‘লাল দরিয়া’ ও ‘দুই নয়নের আলো’সহ অনেক সিনেমায় গান করেছেন মনির খান।




ফিফা ওয়ার্ল্ডকাপের ফেসবুক পেজে রাফার গান

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ফিফা ওয়ার্ল্ডকাপের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্রাজিলের তারকা ফুটবলার রোনালদোর একটি রিলস তৈরি করা হয়েছে। আর রিলসে রাফার জনপ্রিয় গান ‘আমি আকাশ পাঠাব’ জুড়ে দেওয়া হয়েছে।

রিলসটি রাফা তার ফেসবুক পেজে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাদের গান ফিফার চ্যানেলে! বাংলাদেশি ব্যান্ডের জন্য এটি গর্বের মুহূর্ত। এটি বাংলাদেশের জন্য।’

ফিফার ফেসবুকে বাংলাদেশি ব্যান্ডের গান শুনে উচ্ছ্বসিত নেটিজেনরা। এ পর্যন্ত রিলসটিতে রিঅ্যাক্ট পড়েছে ৬৭ হাজারের বেশি। কমেন্ট পড়েছে ৩ হাজারের বেশি।

আসিফ রাহাত নামে একজন লেখেন, ‘আমরা গর্বিত ভাই।’

মোহাম্মদ মনির লেখেন, ‘হঠাৎ গানটি শুনে হতবাক হয়েছি।’

ধন্যবাদ জানিয়ে তোহা লেখেন, ‘ধন্যবাদ আমাদের ভাষায় এত সুন্দর একটা কাস্টম পোস্ট করার জন্য।’

রিলসটি ‘পাবলিক’ নয়, ‘কাস্টম’ হিসেবে পোস্ট করেছে ফেসবুক পেজটি। এর মানে বাংলাদেশসহ নির্দিষ্ট ভৌগোলিক এলাকা থেকে এটি দেখা যাবে। এর আগে চিরকুটের ‘জাদুর শহর’ গানটিও পোস্ট করেছিল ফিফা ওয়ার্ল্ডকাপ।




লুকিয়ে বিয়ে করেন জয়া-অমিতাভ, রাজি ছিলেন না পুরোহিতও




ঢালিউড, টলিউড ও বলিউডের মেলবন্ধন থাকবে ‘বরবাদ’-এ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পর পর ‘প্রিয়তমা’, ‘রাজমুকার’ ও ‘তুফান’-এর মতো হিট সিনেমা উপহার দিয়ে নিজের জায়গা আরও পোক্ত করেছেন সুপারস্টার শাকিব খান। এই সিনেমাগুলোর সাফল্য দেশ ছাড়িয়ে বহির্বিশ্বে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়েছে। ক্যারিয়ারে ২৫ বছর পার করা এই সুপারস্টার যেন দিনকে দিনকে আরও জ্বলে উঠছেন!

যার ফলে নতুন সিনেমা হাতে নেওয়ার ব্যাপারে আরও বেশি চুজি হয়েছেন শাকিব। তার নতুন সিনেমা ‘বরবাদ’-এর ক্ষেত্রেও তাই অনেক বাচ বিচার করেছেন। শতাধিক নাটক নির্মাণের পর ‘বরবাদ’ দিয়ে প্রথম সিনেমা নির্মাণে আসছেন মেহেদী হাসান হৃদয়।

গতবছর অক্টোবর শাকিবকে চুক্তিবদ্ধ করিয়েছেন এই নির্মাতা। আগামী মাসে অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হতে যাচ্ছে। তার আগে ‘বরবাদ’ নিয়ে মন্তব্য করতে চাননি নির্মাতা।

তবে এই সিনেমা সংশ্লিষ্টদের মাধ্যমে জানা গেছে, প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত হবে ‘বরবাদ’। যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমত রেকর্ড!

জানা যায়, সিনেমার ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা; তবে যে ধরনের অ্যাকশন দেখানো হবে যা বাংলাদেশের ছবিতে আগে হয়নি। অ্যাকশনের দায়িত্বে থাকবেন মুম্বাইয়ের রবি বর্মা। যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড ও তেলেগুর অধিকাংশ সিনেমায় থাকেন।

এছাড়া মুম্বাইয়ের এজাজ মাস্টারসহ ‘এ গ্রেড’র কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছেন। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ।

এছাড়া গান তৈরি করবেন প্রীতমসহ থাকছেন বলিউডের শিল্পীরা।

শাকিবের নায়িকা থাকবেন ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা ইধিকা পাল।

শুটিংয়ে আগে বিস্তারিত জানিয়ে একটি ঘোষণা দেয়া হবে। শিল্পী তালিকায় থাকবেন বড় চমক! জানা যায়, গেল কয়েক মাস ধরে শাকিব খান তার ‘বরবাদ’ সিনেমার জন্য নতুন করে নিজেকে গড়ছেন। শুটিংয়ের আগে তার একটি লুক প্রকাশের ইচ্ছে আছে সংশ্লিষ্টদের। তবে কোন সময় মুক্তি পাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।