চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটিতে রয়েছেন যারা




খুলছে জাতীয় নাট্যশালা : পরিস্থিতি বিবেচনায় কিছু নির্দেশনা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: স্বল্প পরিসরে খুলছে জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল ও দুটি মহড়াকক্ষ। গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে সেনাবাহিনী কর্মকর্তাদের এক সমন্বয় সভায় ১১ অক্টোবর থেকে জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হল এবং ১ ও ২ নম্বর কক্ষ নাটক ও মহড়ার জন্য সীমিত পরিসরে খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, হল ও মহড়াকক্ষ বরাদ্দের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালার পাশাপাশি পরিস্থিতি বিবেচনায় বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শিল্পকলা একাডেমি সূত্রে জানা গেছে, নিরাপত্তার স্বার্থে ছাত্র–জনতার অভ্যুত্থানের পর থেকে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার বিভিন্ন কক্ষে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান করছেন। তখন থেকে মিলনায়তন ও বিভিন্ন কক্ষ বরাদ্দ প্রদান করা সম্ভব হয়নি। সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং সংস্কৃতিকর্মী ও সংগঠনগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে এখন সীমিত পরিসরে জাতীয় নাট্যশালা মিলনায়তন ও দুটি মহড়াকক্ষ নাটক মঞ্চায়ন ও মহড়ার জন্য খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এক লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় কিছু নির্দেশনা অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ। নাট্যদলকে এক শিফটে একটি প্রদর্শনী করার জন্য মূল হল বরাদ্দ দেওয়া হবে। নাট্যসংগঠনগুলো অনলাইনে আবেদন করতে পারবে। বরাদ্দ চূড়ান্ত করার সময় দলকে অবশ্যই তাদের উপস্থিত সদস্যদের তালিকা সংগঠনের প্যাডে লিখিতভাবে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের দপ্তরকক্ষে জমা দিতে হবে। উক্ত তালিকা মিলনায়তন ব্যবহারের নির্ধারিত দিনে সব গেটে প্রবেশ নিয়ন্ত্রণের জন্য সরবরাহ করা হবে। দর্শক প্রবেশের জন্য নাটক প্রদর্শনীর দুই ঘণ্টা আগে জাতীয় নাট্যশালার মূল ফটক খুলে দেওয়া হবে। হল বরাদ্দ ব্যতীত জাতীয় নাট্যশালার মূল ফটক খোলা হবে না।

মূল মিলনায়তনে যারা নাটক মঞ্চায়ন করবে, দুটি মহড়াকক্ষ অগ্রাধিকার ভিত্তিতে তাদের বরাদ্দ দেওয়া হবে। তারা মহড়াকক্ষ ব্যবহার করতে না চাইলেই কেবল অন্যদলকে মহড়ার জন্য বরাদ্দ দেওয়া হবে। সে ক্ষেত্রে বরাদ্দপ্রাপ্ত দলকে অবশ্যই সদস্যদের তালিকা সংগঠনের নিজস্ব প্যাডে লিখিতভাবে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের দপ্তরকক্ষে প্রদান করতে হবে।

মূল ফটক দিয়ে কেবল বরাদ্দপ্রাপ্ত সংগঠনের সদস্য, মহড়াকক্ষ ব্যবহারকারী সংগঠনের সদস্য, শিল্পকলা একাডেমির স্টাফ, সেনাসদস্য এবং টিকিট বা আমন্ত্রণপত্র প্রদর্শন সাপেক্ষে দর্শনার্থী প্রবেশ করতে পারবেন। সাংবাদিকেরা অফিস পরিচয়পত্র প্রদর্শন করে প্রবেশ করতে পারবেন। জাতীয় নাট্যশালার মূল হল ও মহড়াকক্ষ ব্যবহারকারী নাট্যকর্মী, সাংবাদিক ও টিকিট বা আমন্ত্রণপত্রধারী দর্শনার্থীদের যানবাহন নির্ধারিত সময়ে নাট্যশালার নিচতলার পার্কিং ব্যতীত অন্য কোথাও পার্কিং করা যাবে না।

শেষ গত ১৯ জুলাই ঢাকার শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে একটি নাটকের মঞ্চায়ন হওয়ার কথা ছিল। প্রস্তুতিও নেওয়া হয়েছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সেদিন আর নাটকটি হয়নি। মূলত এদিন থেকেই ঢাকাসহ সারা দেশের কোনো শিল্পকলা একাডেমিতেই আর কোনো নাটকের মঞ্চায়ন হয়নি।




শাকিবের ‘দরদ’ মুক্তিতে আর বাধা নেই

চন্দ্রদ্বীপ ডেস্ক :: চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে অনুমতি মিলেছে শাকিব খানের ‘দরদ’ মুক্তির।

অনন্য মামুন পরিচালিত এ ছবি প্রদর্শনের পর মুক্তির অনুমতি দেয়া হয়েছে।
এ সপ্তাহে জানা যাবে ‘দরদ’ মুক্তির তারিখ।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেন, ‘দরদ’ মুক্তিতে বাধা নেই।

সেন্সর থেকে নতুন সার্টিফিকেশন বোর্ড হওয়ায় এখনও গ্রেডিং সিস্টেম চালু হয়নি।

আইন উপদেষ্টা বলেছেন, নতুন বিধি তৈরি করতে হবে। ছ’মাসের মধ্যে আইন প্রণয়ন করে ছবির ম্যারিট অনুযায়ী পরে গ্রেড দেয়া হবে।

ঢাকাই সুপারস্টার শাকিব খানও তার ফেসবুকে পোস্ট দিয়েছেন তার নতুন সিনেমা নিয়ে।

তিনি লিখেছেন, ‘দরদ’ ভরা ভালোবাসা নিয়ে সে আসছে।

যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দরদ’। নভেম্বর অথবা ডিসেম্বরে ছবিটি প্যান ইন্ডিয়ান হিসেবে বাংলাদেশ, ইন্ডিয়াসহ বিশ্বব্যাপী মুক্তি দিতে চান।

অনন্য মামুন বলেন, সার্টিফিকেশন বোর্ড থেকে প্রশংসা পেয়েছি। এ সপ্তাহে মুক্তির তারিখ জানাবো।

‘দরদ’ সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাকিব ও সোনাল। এছাড়া গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। আরও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।




দ্রোহ ও ভালোবাসার কবি হেলাল হাফিজের জন্মদিন আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দ্রোহ ও ভালোবাসার কবি হেলাল হাফিজের ৭৭ তম জন্মদিন আজ। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার বাবা খোরশেদ আলী তালুকদার পেশায় ছিলেন স্কুলশিক্ষক, আর মা কোকিলা বেগম গৃহিণী। কবি হেলাল হাফিজ অনেকটা বোহেমিয়ান জীবন কাটালেও সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন।

কবির লেখালেখির সূচনা ষাটের দশকের উত্তাল সময়ে। তবে প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশিত হয় দেশ স্বাধীন হওয়ারও অনেক পরে, ১৯৮৬ সালে। ২৬ বছর পর ২০১২ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা একাত্তর’। ২০১৯ সালে প্রকাশ পায় কবির আরেকটি কাব্যগ্রন্থ ‘বেদনাকে বলেছি কেঁদো না’।

‘এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়/ এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’- উনসত্তরের গণঅভ্যুত্থানের সময় তার রচিত কবিতা ‘নিষিদ্ধ সম্পাদকীয়’র এ পঙক্তি দুটি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে যেমন প্রেরণা জুগিয়েছিল, তেমনি এখনও প্রেরণা জুগিয়ে চলেছে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে।

কবি হেলাল হাফিজের উল্লেখযোগ্য কবিতার মধ্যে রয়েছে, নিষিদ্ধ সম্পাদকীয়, দুঃসময়ে আমার যৌবন, অস্ত্র সমর্পণ, বেদনা বোনের মতো, ইচ্ছে ছিল, নিখুঁত স্ট্রাটেজি, দুঃখের আরেক নাম, প্রত্যাবর্তন, অশ্লীল সভ্যতা, কবিতার কসম খেলাম, উপসংহার, সম্প্রদান, একটি পতাকা পেলে, কবি ও কবিতা, ফেরিওয়ালা, অমীমাংসিত প্রভৃতি।

উল্লেখ্য, কবিতায় অসামান্য অবদানের স্মারক হিসেবে হেলাল হাফিজকে ২০১৩ সালে বাংলা একাডেমি পুরস্কার দেয়া হয়। এছাড়াও তিনি পেয়েছেন- যশোহর সাহিত্য পরিষদ পুরস্কার, আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার, নেত্রকোণা সাহিত্য পরিষদের কবি খালেকদাদ চৌধুরী পুরস্কার ও সম্মাননা।




এবার রিয়ার নামে জালিয়াতির অভিযোগ

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: বিতর্ক ভুলে কাজে ফিরতে শুরু করেছিলেন বলিউডের বাঙালি অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এরইমধ্যে আবারও বিপাকে এই অভিনেত্রী।

জালিয়াতির অভিযোগে দিল্লি পুলিশের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে তাকে।সমস্যার সূত্রপাত একটি অ্যাপ নিয়ে।

গ্রাহকেরা এই অ্যাপ ব্যবহার করে মোট ৫০০ কোটি টাকা খুইয়েছেন বলে অভিযোগ।এর আগেও রিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনা হয়েছে।

তবুও সামাজিকমাধ্যমে অসংখ্য অনুরাগী তার। উল্লিখিত অ্যাপের মুখ ছিলেন রিয়া।

এই অ্যাপের হয়ে প্রচারও করেছেন তিনি। অর্থ বিনিয়োগ সংক্রান্ত এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা, এই ঘটনাকে কেন্দ্র করে রিয়াকে তলব করেছে দিল্লি পুলিশ।তবে শুধু রিয়া নন, এই অ্যাপের হয়ে প্রচার করে বিপাকে পড়েছেন কৌতুকশিল্পী ভারতী সিং, নেটপ্রভাবী এলভিশ যাদবও। তাদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।

জানা যায়, অসংখ্য ব্যবহারকারীর পক্ষ থেকে অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ এবং পদক্ষেপ নেয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে অ্যাপটি বাজারে এসেছিল। একাধিক তারকা এই অ্যাপের হয়ে প্রচার করেছিলেন।

 




ইন্ডাস্ট্রিতে এখন ধান্দাবাজ মানুষই বেশি : বাপ্পারাজ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আশির দশকের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। মেলোড্রামা, রোমান্টিক এবং অ্যাকশনধর্মী সিনেমায় অভিনয় করে সিনেমা প্রেমীদের মনে জায়গা করে নেন তিনি। বর্তমানে পর্দার বাইরে রয়েছেন এই অভিনেতা। তবে মাঝে মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় তাকে।

সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সাক্ষাৎকারে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি নানান বিষয় নিয়ে কথা বলেন বাপ্পারাজ।

অভিনেতা বলেন, ইন্ডাস্ট্রিতে বাজে লোক বেশি হয়ে গেছে। তারা ফিল্ম বানাতে চায় না, পলিটিক্স করে, দলাদলি করে, সরকারের চামচামি করে।

তিনি আরও বলেন, দলাদলির জন্য অনেকেই অনেক জায়গায় যেতে পারছে না। দাঁড়াতে পারছে না, কথা বলতে পারছে না। এখনও কিছু মানুষ আছে, তাদরে কোণঠাসা করে রাখা হয়েছে। আমাদের সিনেমা বানানোর মানুষ দরকার। কাজের লোক কমে গেছে, এজন্যই এফডিসিতে রাজনীতি চলতো। এখানে ধান্দাবাজ মানুষই বেশি হয়ে গেছে।

বাপ্পারাজ আরো বলেন, শিল্পী সমিতিতে কোনো মন্ত্রী বা পুলিশ অফিসারকে নিয়ে এসে ফুল দিয়ে তার সঙ্গে ছবি তোলা হতো। সেই ছবি আবার সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করতে বলা হতো। আমরা শিল্পী, আমাদের সঙ্গে মানুষ ছবি তুলবে। আমরা তো কারও পেছনে দাঁড়িয়ে ছবি তুলব না।




এক পরিবারের ৯ জনের ‘আত্মহত্যা’ – শুটিং করতে গিয়ে জ্ঞান হারান ফারিণ

চন্দ্রদ্বীপ ডেস্ক :: আজ থেকে ১৭ বছর আগে ময়মনসিংহ পৌরসভার কাশর এলাকার ইটখলায় রেললাইনে একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন। আলোচিত সেই ঘটনা নিয়ে চিত্রনাট্যে তুলে আনেন পরিচালক ভিকি জাহেদ। গেল ৩ বছর ধরে দৃশ্যধারণসহ নানা কাজ সেরেছেন তিনি, কিন্তু কাজ শেষ করতে পারছিলেন না। বহু বাধা পেরিয়ে এবার সেই চিত্রনাট্যের সিরিজ আলোর মুখ দেখতে চলেছে।

আগামী ১০ অক্টোবর দেশের একটি ওটিটি প্লাটফর্মে দেখা যাবে সেই আলোচিত ঘটনা নিয়ে তৈরি ওয়েব সিরিজ ‘চক্র’। এ সিরিজে কাজ করতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিলেন তাসনিয়া ফারিণ।

এক পরিবারের ৯ জনের ‘আত্মহত্যা’, শুটিং করতে গিয়ে জ্ঞান হারান ফারিণ

ফারিণ বলেন, ‘এ কাজটি করার সময় বেশকিছু দুর্ঘটনার শিকার হয়েছিলাম। একপর্যায়ে মনে প্রশ্ন জাগে—কাজটি করা আমার ঠিক হচ্ছে কি না? এরপর অনেক বাধা-বিপত্তি পেরিয়ে অবশেষে চক্র আসছে। এটাই আনন্দের। তবে কাজের অভিজ্ঞতা বলতে গেলে আমি বলব—এ সিরিজের শুটিংয়ে আমাদের সবারই কমবেশি বিপদের সম্মুখীন হতে হয়। যেমন আমরা যেখানে বা যেই হাউসটিতে শুটিং করি, সেখানে প্রথম যেদিন গিয়েছিলাম, সেদিনই আমার ভেতরে নেগেটিভ কিছু বিষয় উপলব্ধি হয়।’

এরপর বলেন, ‘শুটিং চলাকালীন আমি একবার কারণ ছাড়াই অজ্ঞান হয়ে যাই। এরপর আমাদের নির্মাতা ভিকি ভাইয়ার পা ভেঙে যায়। তারপর শুটিং চলাকালীন আমি প্রতিনিয়ত দুঃস্বপ্ন দেখতে থাকি। তারপর আমাদের শুটিং ইউনিটের অনেকেই কারণ ছাড়া আমাদের সেট থেকে চলে যাচ্ছিলেন, যেটির ব্যাখ্যা আসলে আমরা এখনও পাইনি। তবে কাজটি অবশেষে মুক্তি পাচ্ছে, এটাই আনন্দের। তাই শুটিংয়ের ঘটে যাওয়া ঘটনা নিয়ে এখন আর খুব বেশি কথা বলতে চাই না। সবশেষ আপনাদের কাছে আমার একটা অনুরোধ, চক্র ওয়েব সিরিজটি দেখবেন। কারণ এ কাজটি আমরা অনেক পরিশ্রম করে করেছি, যা বোঝার জন্য অবশ্যই এটি দেখতে হবে। আশা করি হতাশ হবেন না।’

সিরিজটিতে প্রধান দুই চরিত্রে আছেন তাসনিয়া ফারিণ ও তৌসিফ মাহবুব। এতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী, মারশিয়া শাওন, একে আজাদ সেতু, মাসুদুল মাহমুদ রোহান প্রমুখ।




বিশ্বমঞ্চের জন্য নির্বাচিত বাংলাদেশের ১০ নারী

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জাতীয় সুন্দরী প্রতিযোগিতা ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। প্রতিভা, বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের এক মহা উৎসবে ১০ জন অসাধারণ নারীকে মুকুট পরিয়ে সম্মানিত করা হয়েছে, যারা বিশ্বের ৬ টি মহাদেশের ১০ টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।

৪ অক্টোবর রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট ২০২৪’-এর চূড়ান্ত শিরোপা অর্জন করেছেন ফেরদৌসি তানভীর ইচ্ছা, যিনি ‘মিস বাংলাদেশ আর্থ’-এর শিরোপাও জিতেছেন।

তিনি এখন ফিলিপাইনে অনুষ্ঠিতব্য মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

ঢাকায় জন্মগ্রহণকারী এবং বেড়ে ওঠা ইচ্ছা বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এলএলবি পড়ছেন। তার মা, যিনি একা তাকে বড় করেছেন এবং পেশায় শিক্ষক, তাকে সবসময় সমর্থন দিয়েছেন।

১ম রানার-আপ কাজী তারানা কম্বোডিয়ায় মিস গ্লোবাল-এ এবং ২য় রানার-আপ মাহবুবা রহমান লাবণ্য যুক্তরাষ্ট্রে রয়েল ইন্টারন্যাশনাল মিস-এ অংশ নেবেন।

শীর্ষ ১০ এর বাকি ৭ জনের মধ্যে ডরিস রাকা বিশ্বাস রিম্পিকে মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল (থাইল্যান্ড); অনামিকা চন্দকে মিস এশিয়া (ভারত); জেসরিন হোসেন তমাকে মিস এশিয়া গ্লোবাল (ভারত); আয়শা রহমানকে মিস গ্ল্যাম ওয়ার্ল্ড (ভারত); নীলাঞ্জনা রহমানকে মিস ইন্টারগ্লোবাল (ফিলিপাইন); জুমানা নায়িলাত শখকে মিস কালচার গ্লোবাল (দক্ষিণ আফ্রিকা) এবং হুমায়রা শাহজাহানকে মিস ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড (কসোভো ও আলবেনিয়া) প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবার জন্য পাঠানো হবে।

এই গুরুত্বপূর্ণ ইভেন্টটি মিস বাংলাদেশ অর্গানাইজেশন এবং মিস বাংলাদেশ ফাউন্ডেশন দ্বারা আয়োজিত হয়েছিল।

বিশ্বমঞ্চের জন্য নির্বাচিত বাংলাদেশের ১০ নারী
মিস বাংলাদেশ ফাউন্ডেশন-এর চেয়ারম্যান মেঘনা আলম বলেছেন, ‘প্রতিযোগিতা শেষ হয়েছে কিন্তু আমাদের মিশন মাত্র শুরু হয়েছে। আমরা বাংলাদেশকে পুনর্গঠন ও পুনরায় ব্র্যান্ডিং করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই নারীরা পরিবর্তনের দূত হিসেবে পরিবেশগত রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বকে বিশ্বমঞ্চে তুলে ধরবেন।’

গ্র্যান্ড ফিনালের বিচারক প্যানেলে ছিলেন জুলিয়া ওয়েজম্যান, শারমিন রহমান রমা, মানাম আহমেদ, নাজিম ফারহান চৌধুরী, ফেরদৌস বাপ্পী এবং মেঘনা আলম।




অমিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রায়হান রাফী!

চন্দ্রদ্বীপ ডেস্ক :: নাটক প্রেমীরা কাজল আরেফিন অমি সম্পর্কে জানেন। বলা যেতে পারে, গত ৫ বছরে ইউটিউবে রীতিমতো ঝড় তুলে চলেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ কর্তা। সঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে ‘হোটেল রিলাক্স’, ‘অসময়’, ‘দুঃখিত’, ‘ফিমেল ৪’ মুক্তি দিয়ে ভালোই প্রশংসা কুড়ান অমি।

বঙ্গ কর্তৃপক্ষ বরাবরই দাবি করে আসছে, অমির প্রতিটি কনটেন্ট একটি থেকে অন্যটি সাবস্ক্রাইব এবং ওয়াচ টাইমে রেকর্ড ভেঙেছে! অমিকে সেই রেকর্ড ভাঙার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সময়ের আরেক সুপারহিট নির্মাতা রায়হান রাফী।

জানালেন, নির্মাতা অমির গড়া ওটিটি রেকর্ড ভেঙে ফেলবেন রাফী। আর সেই কাজটি করবেন তার ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ দিয়ে।

বঙ্গের প্রযোজনায় ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’ সম্পর্কে জানাতে শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে পরিচালক রাফী বলেন, ‘আমি যত কাজ করেছি সব রেকর্ড ভেঙে যায়। অমি আমার বন্ধু। সে বঙ্গ থেকে যে কাজগুলো করেছে, সেগুলো অনেক রেকর্ড গড়েছে। আমি বঙ্গের সাথে প্রথম কাজ করতে যাচ্ছি। অমিকে ছাড়িয়ে যাওয়ার জন্য এই কাজটি (ব্ল্যাক মানি) আমি চ্যালেঞ্জ হিসেবে নিলাম!’

তিনি আরও বলেন, ‘অমির সঙ্গে রেকর্ড ভাঙার যুদ্ধ হবে। এই যুদ্ধটা হোক কাজ দিয়ে। প্রথমবার ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছি। গল্পটি এমনভাবে তৈরি করেছি একেবারে শেষ দৃশ্যের আগ পর্যন্ত দর্শক বুঝতে পারবে না কী হতে যাচ্ছে।’

এদিকে রাফীর ‘ব্ল্যাক মানি’র মাধ্যমে প্রথমবার ওটিটিতে কাজ করতে যাচ্ছেন নায়ক রুবেল। এছাড়াও আছেন পূজা চেরী, সালাউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, পাভেল, মুকিত জাকারিয়া প্রমুখ।

নির্মাতা জানান, ৭ অক্টোবর থেকে সৈয়দপুরে ‘ব্ল্যাক মানি’র শুটিং শুরু হবে, নভেম্বরের শেষ এটি বঙ্গ অ্যাপে মুক্তি দেয়া হবে।




প্রেমের গুঞ্জনের পর তিশা আউট, পূজা ইন