হৃতিক রোশনের পাপারাজ্জিদের সঙ্গে সংঘর্ষ: ক্ষমা প্রার্থনা করলেন অভিনেতা

**চন্দ্রদ্বীপ ডেস্ক:** বলিউডের সুপারস্টার হৃতিক রোশন সম্প্রতি মুম্বাইয়ের একটি রেস্তোরাঁর বাইরে পাপারাজ্জিদের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনায় ক্ষমা চেয়েছেন। গতকাল বৃহস্পতিবার, তিনি ও তাঁর প্রেমিকা সাবা আজাদ পরিচালক সিদ্ধার্থ আনন্দের স্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে সেখানে পৌঁছান। অনুষ্ঠানটি ঘিরে আলোকচিত্রীদের সঙ্গে তাঁর মেজাজ হারানো এবং পরে ক্ষমা চাওয়ার ঘটনা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

**ঘটনার বিবরণ**
হৃতিক ও সাবা একসঙ্গে সেখানে উপস্থিত হন, কিন্তু যখন পাপারাজ্জিরা তাঁদের ছবি তোলার জন্য ঝাঁপিয়ে পড়েন, তখন সাবা কিছুটা অস্বস্তিতে পড়েন। গাড়ি থেকে নেমেই সাবার সুরক্ষার প্রতি উদ্বেগ প্রকাশ করে হৃতিক কিছুটা উত্তেজিত হয়ে পড়েন। তিনি সাবাকে হাত ধরে গাড়ি থেকে নামানোর চেষ্টা করেন এবং পরে পাপারাজ্জিদের উদ্দেশে কিছুটা চিৎকার করেন। এই পরিস্থিতি পরিস্থিতি দেখতে গিয়ে উপস্থিত সকলে কিছুটা চমকিত হয়ে যায়।

**ক্ষমা প্রার্থনা**
হৃতিকের আচরণ পরে সংবাদমাধ্যমে একটি আলোচনার বিষয় হয়ে ওঠে, যা হৃতিকের প্রতি ভক্তদের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা সৃষ্টি করে। পরে, বাড়ি ফেরার পথে, তিনি পাপারাজ্জিদের কাছে ক্ষমা প্রার্থনা করেন। হৃতিকের এই আচরণ তাঁর সহানুভূতি এবং ভদ্রতার পরিচায়ক হিসেবে দেখা হচ্ছে।

**সাবার অভিযোগ**
এই ঘটনার প্রেক্ষাপটে সাবা আজাদ কিছুদিন আগে অভিযোগ করেছিলেন যে, হৃতিকের প্রেমিকা হওয়ার কারণে তিনি কাজ পাচ্ছেন না। সাবা, যিনি দীর্ঘ সময় ধরে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করছেন, জানিয়েছেন যে হৃতিকের সঙ্গে সম্পর্ক গড়ার পর তাঁর কর্মজীবনে নেতিবাচক প্রভাব পড়েছে।

তিনি উল্লেখ করেন, একজন পরিচালক তাঁকে বলেছিলেন যে, তিনি এখন একজন নামী তারকার প্রেমিকা, তাই তাঁর আর কাজের প্রয়োজন নেই। এই অভিযোগের কারণে সাবা মানসিকভাবে আহত হন এবং এরপর থেকে প্রকাশ্যে হৃতিকের সঙ্গে দেখা করা কমিয়ে দেন।

**রোমান্সের প্রকাশ্যে আসা**
তবে, এই অনুষ্ঠান উপলক্ষে তাঁরা আবার একসঙ্গে হাজির হন, যা তাঁদের সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। হৃতিক ও সাবার মধ্যে বন্ধন আরও দৃঢ় হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

 




তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শাকিব খান




বিপিএলের ড্রাফটে উপস্থিত থাকবেন চিত্রনায়ক ইমন ও শাকিব খান

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১১তম আসর। এর আগে আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিত হবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। মাঠে নামার আগেই প্লেয়ার্স ড্রাফট থেকেই লড়াই শুরু করবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

ড্রাফটের লড়াই জমিয়ে তুলতে ফ্র্যাঞ্চাইজি মালিকদের পাশাপাশি উপস্থিত থাকেন দলের অধিনায়ক বা আইকন ক্রিকেটাররা। যেমন— গত বিপিএলের ড্রাফটে সরাসরি উপস্থিত ছিলেন তামিম ইকবাল, নাজমুল হাসান শান্ত এবং মেহেদী হাসান মিরাজের মতো তারকা ক্রিকেটাররা।

তবে আসন্ন বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে আরও বড় চমক দেখতে যাচ্ছে বিপিএল ম্যানেজমেন্ট। এবারের ড্রাফটে সরাসরি উপস্থিত থাকবেন ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিক এবং চিত্রনায়ক শাকিব খান। তার সঙ্গে থাকবেন দেশের আরেক জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন।

বৃহস্পতিবার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে দলটির একটি বিশ্বস্ত একটি সূত্র।

এবারের আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনেছে শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান। এরই মধ্যে দলটির নাম ঘোষণা করেছেন তারা। এবারের বিপিএলে ঢাকা ক্যাপিটালস নামে অংশ নেবে দলটি।

ইতোমধ্যেই নিজেদের প্রথম আসরকে সামনে রেখে চমক দেখাতে শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে।

এ ছাড়াও তারা বিদেশি ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে ইংল্যান্ডের সাবেক ওপেনার অ্যালেক্স হেলস ও ক্যারিবিয়ান তারকা ক্রিকেটার জনসন চালর্সকে।

অন্যদিকে দলটির মেন্টর হিসেবে আসতে চলেছেন একজন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার। দলটির সঙ্গে আলোচনা চলছে মাইক হাসি, ডেভিড হাসি ও মাইকেল ক্লার্কের সঙ্গে। তাদের ব্যাপারেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়নি ফ্র্যাঞ্চাইজিটি।




বিয়ের পিঁড়িতে বসছেন শিরিন শিলা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বিয়ে করতে যাচ্ছেন ঢালিউড নায়িকা শিরিনি শিলা। তার হবু বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন তারা।

জানা গেছে, শিলার হবু বর সাজিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। এ ছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার।

নায়িকার একটি ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমকে বলেন, শিরিন শিলার হবু বরের নাম সাজিল। বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক আয়োজনে বিয়ে রেজিস্ট্রি করবেন তারা। তবে কাছের কিছু ঘনিষ্ঠ লোক ছাড়া কাউকেই আপাতত এই বিয়ের খবর জানানো হয়নি। খুব তারাতারি বড় আয়োজনের মাধ্যমে সবাইকে জানানো হবে।

সুত্রটি আরও জানায়, আজ থেকে ছয় বছর আগে এই দিনেই অর্থাৎ ১০ অক্টোবর পরিচয় হয় তাদের। ঠিক পরিচয়ের ছয় বছর পর একই দিনে বিয়ে করছি তারা।

সম্প্রতি মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত সিনেমা ‘ঘর ভাঙা সংসার’। এতে তার মনোয়ার হোসেন ডিপজলের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সিনেমার পাশাপাশি নিয়মিত বিজ্ঞাপন ও ফটোশুটে অংশ নেন এই অভিনেত্রী। কয়েকদিন আগে একটি নতুন সিনেমায় নাম লেখান শিরিন শিলা। এতে নায়ক কায়েস আরজুর বিপরীতে দেখা যাবে তাকে।




তৃতীয় বিয়ে করবেন শাকিব! দুই ছেলেকে নিয়ে কী পরিকল্পনা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢালিউড সুপারস্টার শাকিব খান চলতি মাসেই মুম্বাইয়ে ‘বরবাদ’-এর শুটিং শুরু করবেন। আগামী বছর সঠিক সময় দেখে মুক্তি পাবে সিনেমাটি। তবে অনন্য মামুনের ‘দরদ’ সিনেমা মুক্তি নিয়ে খুবই উচ্ছ্বসিত নায়ক। কাজের ভিড়ে সবসময় ব্যক্তিগত জীবন সামনে চলে আসে ঢাকাই সুপারস্টারের। কাজ, তৃতীয় বিয়ে এবং সন্তানদের নিয়ে তিনি কথা বলেছেন আনন্দবাজার অনলাইনের সঙ্গে।

শাকিবের আরেক নাম ‘কিং খান’, ভারতে শাহরুখ খানকেও এই নামে ডাকা হয়। আপনিকি তার সঙ্গে নিজের কোনও মিল খুঁজে পান?

এই প্রশ্নের জবাবে তিনি বলেন, শাহরুখ খান একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মহাতারকা। এশিয়া মহাদেশের তারকাদের কাছে উনি অনুপ্রেরণার আরেক নাম। আমি মনে করি, শুধু ভারত নয়, সমগ্র মহাদেশের গর্ব তিনি। তার সঙ্গে তুলনার প্রশ্নই ওঠে না, আমি চিন্তাও করিনি কখনও এমন। তবে মানুষ একটু হলেও তার মতো করে আমাকে ভালবাসেন; বোধহয় এই মিলটুকু খুঁজে পাই। এটাই ভাল লাগার জায়গা।’

আসন্ন ছবি ‘দরদ’-এ সোনাল চৌহানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি জানালেন, ‘সোনাল ভীষণ সহযোগিতা পরায়ণ। চেষ্টা করেছেন ভেঙে চুরে নতুন ভাবে নিজেকে উপস্থাপন করার। শুটিংয়ের সময় ওর যে মনোযোগ দেখেছি, আমার খুব ভাল লেগেছে। আমার বিশ্বাস, বাংলাদেশ এবং ভারত বিশ্বের যেখানে ‘দরদ’ ছবিটি দেখানো হবে, দর্শকের ওর কাজ ভাল লাগবে।

দেশের বড় একটা পালাবদল অর্থনীতির ওপর প্রভাব পড়েছে, সিনেমা হলে ভাঙচুর হয়েছে, বিষয়টি নিয়ে শাকিব খান বলেন, এমন একটা ঘটনার পর সব কিছু স্বাভাবিক ছন্দে ফিরতে সময় লাগে। আমাদের এখানকার একজন শিল্পীর ছবি যখন পশ্চিমবঙ্গে মুক্তি পেল, তখনই ওখানাকার একটি আন্দোলনের ফলে মুখ থুবড়ে পড়ল সেটা। সবখানে কমবেশি ওলট-পালট থাকে। দেশের সঙ্কটে সাধারণ মানুষ প্রতিবাদ করবে, আন্দোলন করবে এটাই স্বাভাবিক। সাধারণ মানুষই অনেক কিছু ভাঙে। আবার তারাই গড়ে! নতুন কিছু এলে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়। তাই সব কিছু আবার যে ভাবে গড়ে উঠছে, আমি আশা করছি সবাই স্বাভাবিক জীবনে ফিরে কাজে মনোযোগী হয়েছেন। আমি আশা করছি, আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি আগের চেয়ে আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে।

দুই ছেলের ভবিষ্যৎ নিয়ে অভিনেতা জানিয়েছেন, ওরা এখনো অনেক ছোট। বুঝতে শেখেনি। ওরা স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে। বাবা হিসেবে আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ চাই। আমি চাই ওরা আমার চেয়েও অনেক বড় হোক। ওদের সুন্দর ভবিষ্যৎ দেয়ার জন্য যা যা করতে হয় বাবা হিসেবে আমি করে যাবো।

বিয়ে নিয়ে নানা কাটাছেঁড়া হয়েছে, মানুষ শাকিবকে কতটা আঘাত দেয়? এই প্রশ্নে শাকিব খান বলেন, আঘাত তো দিয়েছেই। কোনও ভাঙনই তো সুখের নয়। যতটুকু হয়েছে, হয়তো সেটুকুই হওয়ার ছিল। ‘লাইফ ইজ আ জার্নি’। এই যাত্রায় অনেকের সঙ্গে দেখা হয়, পরিচয় হয়। আমার জীবনে দু’জন (অপু-বুবলী) অতীত, এটা আগেও বলেছি। অতীত হিসেবে তারা থাকুক। এ সব নিয়ে আমার আক্ষেপ-ভ্রূক্ষেপ কিছুই নেই। যা হয়েছে হয়তো ভালর জন্য হয়েছে। আমার দুই সন্তান, বাবা-মা, বোন ও তার পরিবার, কিছু কাছের আপন মানুষ, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং দেশ বিদেশের কোটি কোটি ভালবাসার মানুষ রয়েছে, যারা আমাকে অঢেল ভালবাসা দেন; তাদের সবাইকে নিয়ে আমি খুব ভাল আছি।

তৃতীয় বিয়ে নিয়ে শাকিব জানান, মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনও তাড়াহুড়ো নেই যে নির্দিষ্ট কোনও বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয় পারিবারিক ভাবে হবে এবং সেটা বিয়ের পর্যায়ে যাবে। আমার বাবা-মার যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।




জাহিদ হাসান ও দীঘি একই সিরিজে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: কয়েক দিন আগেই তরুণ পরিচালক রায়হান রাফি ঘোষণা দিয়েছেন নতুন ওয়েব সিরিজের। ‘ব্ল্যাক মানি’ নামের ওই সিরিজটিতে যোগ দিচ্ছেন একঝাঁক তারকা। তবে একই পরিচালকের অন্য একটি সিরিজে অভিনয় করতে যাচ্ছেন দীঘি। এই সিরিজের মাধ্যমে অভিমান ও দ্বন্দ্ব ভুলে রায়হান রাফির সিরিজে কাজ করতে যাচ্ছেন দীঘি।

রাফির সঙ্গে কাজের প্রসঙ্গে দীঘি গণমাধ্যমকে বলেন, ‘এটা নিয়ে আমি বিস্তারিত কিছুই বলতে পারব না। সেটা রাফিই ভালো বলতে পারবেন। ভালো গল্প, চরিত্র হলে আমার পক্ষ থেকে কাজ করতে কোনো অসুবিধা নেই। যদি আমাকে তার সিনেমার জন্য যোগ্য মনে করেন তাহলে নেবেন। তাতে আমিও সানন্দে কাজ করব। তবে আপাতত সিরিজ নিয়ে কিছুই বলতে পারছি না।’

নাম ঠিক না হওয়া সিরিজটি সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, শুট শুরু হওয়ার কথা ছিল জুলাই-আগস্টে, কিন্ত সেটা সম্ভব হয়নি। নতুন শুটিং শিডিউল এখনো ঠিক হয়নি।

সব ঠিকঠাক হলেই অফিশিয়ালি জানানো হবে বিষয়টি। দেশের একটি ওটিটির জন্য নির্মিত হবে এই সিরিজ। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা রয়েছে নাটকের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের। তার এতে কাজ করার বিষয়টি সূত্রের বরাতে নিশ্চিত হওয়া গেলেও আনুষ্ঠানিভাবে জানাতে চাননি।

এদিকে দুই বছর আগে পরিচালক রায়হান রাফির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন দীঘি।

নায়িকার প্রধান অভিযোগটা ছিল এমন, পরিচালক তাকে ‘সুড়ঙ্গ’ সিনেমার জন্য চূড়ান্ত করেও তাকে না জানিয়ে অন্য একজনকে নায়িকা করেছেন। এমন অভিযোগের পর নায়িকার ফিটনেস নিয়ে প্রশ্ন তোলেন পরিচালক। আর তাতেই গরম হয় আলোচনা। এরপর সব চুপচাপ। এমন সময়েই সামনে এলো দীঘিকে নিয়ে নতুন সিরিজের খবর।

রাফি এখন ‘ব্ল্যাক মানি’ সিরিজের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে অভিনয় করছেন পূজা চেরি, নায়ক রুবেল, পাভেলসহ অনেকেই। ‘ব্ল্যাক মানি’র ক্যামেরা ক্লোজ হলেই কলকাতার জিৎ ও ঢাকার শরিফুল রাজকে নিয়ে ‘লায়ন’-এর মিশনে নামবেন তিনি।




আফরান নিশো ফিরছেন শিহাব শাহীনের সিনেমা দিয়ে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর কোন খবর নেই। তাই সম্প্রতি অনেক গণমাধ্যম প্রচারও করেছে নিশো কি তবে হারিয়ে গেলেন শিরোনামের খবর।

রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে গত বছর বড় পর্দায় অভিষেক হয় আফরান নিশোর। সিনেমাটি পাল্লা দিয়েছিল শাকিব খানের ‘প্রিয়তমা’র সঙ্গে। ফলে সিনেমায় নিয়মিত হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে এরপর এই নায়ককে আর কোন ছবিতে যুক্ত হতে দেখা যায়নি। নাটক আর ওটিটির কাজ থেকেও ছিলেন দূরে।

এই যখন পরিস্থিতি তখনই এই তারকার নতুন কাজের খবর সামনে এলো। এ বছরের নভেম্বর বা ডিসেম্বরে নতুন সিনেমার শুটিং শুরু করবেন নিশো। সিনেমাটি মুক্তির আলো দেখবে আগামী কোরবানির ঈদে।

এ বছরের মে মাসে ভারতের এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড সঙ্গে যৌথ আয়োজনে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা আসে। সেই প্রতিষ্ঠানে দুটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ হন আফরান নিশো। নিশোর নতুন সিনেমাটি সেই দুই সিনেমার একটি পরিচালনা করবেন শিহাব শাহীন।

তবে সিনেমার নাম এখনো জানা যায়নি।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সপ্তাহখানেক পরেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে সিনেমা, অভিনয়শিল্পী ও অন্যান্য কলাকুশলীর নাম।

নিজের প্রথম সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’ দিয়ে সিনেমা পরিচালক হিসেবে প্রশংসা কুড়িয়েছেন শিহাব শাহীন। এবার তিনি হাত দিয়েছেন দ্বিতীয় সিনেমায়।

জানা গেছে, কয়েক মাস ধরে নতুন সিনেমার শুটিং শুরু করার প্রস্তুতি নিচ্ছেন পরিচালক ও তার দল। যেকোনো সময় শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত তারা।

তবে সিনেমাটি নিয়ে তাদের কিছু পরিকল্পনা আছে জানিয়ে শিহাব শাহীন বলেন, ‘আমাদের কিছু পরিকল্পনা আছে। কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে সেসব জানাব।’

জানা গেছে, এ বছর সিনেমার শুটিং শুরু হবে। শুটিং শেষ করেই পোস্ট প্রোডাকশনের কাজে নেমে পড়বেন নির্মাতা ও তার দল। কারণ, আগামী বছর কোরবানির ঈদে সিনেমাটি মুক্তি দিতে চান তারা।




শাকিবের ‘দরদ’ অন্য ছবির সঙ্গে মেলাতে পারলেই কোটি টাকা পুরস্কার

চন্দ্রদ্বীপ ডেস্ক :: শাকিবের ‘দরদ’ অন্য ছবির সঙ্গে মেলাতে পারলেই কোটি টাকা পুরস্কারপটুয়াখালী প্রতিনিধি :: ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে নিয়ে প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমা বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। সার্টিফিকেশন বোর্ড থেকে গ্রেডিং ছাড়াই পেয়েছে ছাড়পত্র। জানানো হয়েছে সিনেমাটি মুক্তির তারিখ। তবে সিনেমাটির পরিচালক অনন্য মামুন একটি কুইজ দিয়ে কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিলেন।

অনন্য মামুন সবসময় ভক্তদের চমক দিতে পছন্দ করেন। তেমনি একটি প্রশ্ন ছুড়ে দিয়ে ফেসবুকে পোস্ট দিলেন নির্মাতা।

তিনি লিখেছেন, ‘ধন্যবাদ আপনাদের মন্তব্যের জন্য। আমার ভালো লাগলো এই প্রথম কোনও সিনেমার গল্প নিয়ে এত আলোচনা হচ্ছে।’

দর্শকদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে অনন্য মামুন লেখেন, ‘তবে এটা বলতে পারি যতই গল্প মেলানোর চেষ্টা করেন লাভ হবে না। এক লাইন মেলাতে পারলে কোটি টাকা পুরস্কার।’

এর আগে শাকিব খানও তার ফেসবুকে ‘দরদ’-এর খবর জানিয়েছিলেন।
নির্মাতার পোস্ট করা একই ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘দরদ’ ভরা ভালোবাসা নিয়ে সে আসছে।

‘দরদ’ প্রসঙ্গে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘দরদ পাস। গ্রেট সিস্টেম চালু হওয়ার আগ পর্যন্ত আনকাট বলা যেতে পারে। দরদ প্রেমের ছবি, আমার কাছে ভালো লেগেছে। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু বলতে পারব না।’

এমন পরিস্থিতিতে নির্মাতা অনন্য মামুন ও চিত্রনায়ক শাকিব উভয়ই মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে ভক্তদের জানান মুক্তির সুখবর। ‘দরদ’-র টিজার শেয়ার করে লেখেন, অপেক্ষার অবসান! মোস্ট ওয়ান্টেড দুলু মিয়াঁ আসছে, বিশ্বব্যাপী ১৫ নভেম্বর।

প্রসঙ্গত, ‘দরদ’-এ শাকিবের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলবে বলিউডের সোনালের। সিনেমায় শাকিব, সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।




পাল্টাপাল্টি আক্রমণের পর সেই দীঘিকেই পছন্দ রাফীর!




আরও একটা বড় ভুল হয়ে গেল: পরীমণি

চন্দ্রদ্বীপ নিউজ :: সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বিচ্ছেদের পর দুই সন্তানকে (পুত্র শাহীম মুহাম্মদ পূণ্য ও কন্যা সাফিরা সুলতানা প্রিয়ম) নিয়েই কাটছে তার সময়। ফিরেছেন অভিনয়েও। সবশেষ কাজ করেছেন ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ। এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। সিরিজটি এখন মুক্তির অপেক্ষায়।

এদিকে নায়িকার ভক্তরা জানেন, পশুপ্রেমী পরীর একটি কুকুর আছে। নাম পুটু। আদরের এই কুকুরের সঙ্গে পরীর সখ্যতাও বেশ। তবে পুত্রসন্তানের মা হওয়ার পর পুটুর সঙ্গে দূরত্ব বাড়ে পরীর। যা নায়িকাকে ভাবিয়ে তুলেছে ইদানীং। আর সেই ভাবনা পরীমণি প্রকাশ করেছেন তার লেখনীতে।

এক ফেসবুক পোস্টে পরী লিখিছেন, ‘একটা ভুল করেছি আমি। আমার এই পোষা প্রাণীর নাম পুটু। অনেকেই দেখে থাকবেন হয়ত। পুটু আমার সঙ্গে আছে ১০ বছর ধরে! আমার ছেলে হবার আগে ও সবসময় আমার সঙ্গে ঘেঁষে থাকত। আমার কোলের মধ্যে ঘুমাত। আমার ছেলে আসার পর থেকে পুটুকে সঙ্গে নিয়ে ঘুমাই না। তখন থেকে ওর আলাদা বিছানা হয়ে গেল। প্রথম দিকে খুব কষ্ট হচ্ছিল মানিয়ে নিতে। তারপর আস্তে আস্তে একটা সময় মানিয়ে নিল। তখন থেকেই আমাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গেল।’

তিনি আরও বলেন, ‘তারপর যখন আমর ছেলে হাঁটা শুরু করল, তখন ফ্লোরে ছেলের সঙ্গে পুটুও দৌড়ে ওর কাছে আসতে চাইত। আমি ভয় পেতাম। ভাবতাম পুটু যদি কামড় দিয়ে দেয় বা ওর ডাকে ছেলে যদি ভয় পায়। সেই ভেবে পুটুকে ছেলের সামনেই ধমক দিয়ে দূরে সরিয়ে দিতাম। ইদানীং হঠাৎই আমি খেয়াল করলাম ছেলেও পুটুর সঙ্গে দূর দূর করতে থাকে। পুটুকে দেখলেই বলে “এই পুটু যাও যাও”। আমি বুঝতে পারলাম এটা আমারই ভুল। বাচ্চা যা দেখবে তাই তো শিখবে!’

এমন ভুল না করার আহ্বান জানিয়ে পরীমণি বলেন, ‘এরপর আমি লেগে পড়লাম ওদের সুন্দর একটা বন্ধুত্ব তৈরি করার। ছেলের সামনে পুটুকে খাওয়ানো, গোসল করানো, আদর করা, কথা বলা, একসঙ্গে ছেলেকে নিয়ে খেলা… আস্তে আস্তে ছেলে অনেকটা স্বাভাবিক আচরণ করা শুরু করল পুটুর সঙ্গে। আমার ভালো লাগল। কিন্তু আরও একটা বড় ভুল হয়ে গেল যেটা আমাকে অনেক গিল্টিতে ফেলে দিল। ছেলে সব খেলনা ছেড়ে এখন যখন খুব করে পুটুর সঙ্গে থাকতে চায়, পুটুর সঙ্গেই খেলতে চায় তখন দেখলাম পুটুর ভয়টা এখনো কাটেনি! আমি চেষ্টা করছি… হয়ত ওর ভয় কাটিয়ে উঠবে। আমার মতন এই ভুল কেউ করবেন না আশা করি। বোবা প্রাণী আর বাচ্চারা দুটোই ভীষণ কোমলমতি প্রাণ। বুঝতে দেরি হয়ে গেলো আমার…।’