রায়হান রাফীর নতুন উদ্যোগ: চব্বিশের গণ–অভ্যুত্থান নিয়ে সিনেমা বানানোর ঘোষণা!

চন্দ্রদ্বীপ ডেস্ক :: জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী তার সিনেমার মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে চলেছেন। শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমার ব্যাপক সফলতার পর এবার তিনি ঘোষণা দিলেন চব্বিশের গণ–অভ্যুত্থান নিয়ে সিনেমা বানানোর। শনিবার (২৬ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌ একাডেমিক ভবনে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

‘বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতিপ্রকৃতি এবং ভবিষ্যৎ’ বিষয়ক আলোচনায় রাফী বলেন, “এই জুলাই অভ্যুত্থানে অনেক গল্প আছে, যা নিয়ে একাধিক সিনেমা তৈরি হতে পারে। আমি আমার জায়গা থেকে চেষ্টার কোনো ত্রুটি রাখব না। মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনা নিয়ে হোক, এমনকি শেখ হাসিনা পালিয়ে যাওয়া নিয়েও হতে পারে।”

তিনি আরও বলেন, “সিনেমার মাধ্যমে সমাজের প্রতিবাদ করা সম্ভব এবং এটি ইতিহাসকে সংরক্ষণ করে রাখার অন্যতম মাধ্যম। সময়ের পর মানুষ অনেক কিছু ভুলে যায়, কিন্তু সিনেমায় দৃশ্য ধরে রাখলে তা চিরস্মরণীয় হয়ে থাকে।”

এদিকে, রায়হান রাফীর নতুন প্রজেক্ট ‘মিনিস্ট্রি অব লাভ’ এ অভিনেত্রী দীঘির সঙ্গে কাজ করার সম্ভাবনা রয়েছে। যদিও এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি, রাফী আশাবাদী যে শিগগিরই সবকিছু ঠিকঠাক হলে দর্শকরা তাকে দীঘির সঙ্গে কাজ করতে দেখতে পাবেন।




রেদওয়ান রনি ও সাদিয়া আয়মানের প্রেমের গুঞ্জনে মুগ্ধ ভক্তকূল!

চন্দ্রদ্বীপ ডেস্ক :: গত ২০ অক্টোবর ছিল নির্মাতা রেদওয়ান রনির জন্মদিন, যা উদযাপন করতে উপস্থিত ছিলেন তার ঘনিষ্ঠ সহকর্মীরা। এই দিনটির বিশেষ আকর্ষণ ছিলেন অভিনেত্রী সাদিয়া আয়মান, যাকে রনি ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেছেন। এই সম্বোধনকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রেমের গুঞ্জন ভক্তদের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

জন্মদিন উদযাপনের পোস্টে রনি ২৩টি ছবি শেয়ার করেন, যেখানে প্রিয়জনদের সঙ্গে একসাথে বেশ কিছু সুন্দর মুহূর্তে তাকে দেখা যায়। সাদিয়া আয়মানের সঙ্গে কাপল ছবিতেও তাদের একান্ত মুহূর্ত ধরা পড়ে। ক্যাপশনে রনি লেখেন, “আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ।”

এমন পোস্টের পর থেকে মন্তব্যে অনেকেই রনিকে শুভেচ্ছা জানান এবং পরামর্শ দেন সাদিয়ার সাথে সম্পর্ককে আরও গভীর করার জন্য। বিশেষ করে সাদিয়া আয়মানের মন্তব্য “আমার জীবনে যা পেয়েছি, তার মাঝে তুমি সবচেয়ে সেরা” আরও গভীর জল্পনার সৃষ্টি করেছে।

যদিও এই বিষয়ে সংবাদ মাধ্যম সাদিয়ার মন্তব্য জানার চেষ্টা করেছিল, তিনি কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি। তবে তাদের ভক্তরা এই বিশেষ সম্পর্ক নিয়ে আনন্দিত এবং আরও ভালো খবরের অপেক্ষায় রয়েছে।




বিশ্বমঞ্চে বাংলাদেশের ছাত্র আন্দোলনের বার্তা জেসিয়ার পোশাকে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বিশ্বব্যাপী জনপ্রিয় মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হিসেবে পরিচিত জেসিয়া ইসলাম। বিশ্বের ৭০ জন প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরা ২০-এ জায়গা করে নেন তিনি।

প্রতিযোগিতার অংশ হিসেবে নানা লুকে মঞ্চ মাতিয়েছেন জেসিয়া। কখনো গ্ল্যামারাস লুকে দর্শকদের নজর কাড়েন আবার কখনো প্রতিবাদী বার্তা তুলে ধরেন তার পোশাকের মাধ্যমে। সম্প্রতি থাইল্যান্ডের ফ্যাশন মঞ্চে প্রদর্শিত জেসিয়ার একটি বিশেষ পোশাক বেশ আলোচনায় এসেছে, যা বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পর্কিত।

জুলাই ও আগস্টে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ ও শব্দ নিয়ে তৈরি এই পোশাকের মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে নিজের দেশের প্রতিনিধিত্ব করেছেন। গাউনের পেছনে ছিল ‘#কোটা_আন্দোলন’, ‘#মুক্তি’, ‘#ছাত্র_জনতা’, ‘#মুক্ত_বাংলা’, ‘#শান্তি’, ‘#save_Bangladeshi_students’, ‘#কোটা_বাতিল’, ‘#সমান_অধিকার’, ‘#peace’, ‘#Victory’, ‘#Bangladeshi_student_movement’, ‘#বিচার_চাই’-এর মতো বার্তাগুলো, যা দর্শকদের মাঝে প্রচণ্ড সাড়া ফেলেছে। পোশাকের সোনালী রঙের স্লিট ককটেইল শাড়িটি ‘সোনার বাংলা’র প্রতীক হিসেবে উপস্থাপিত হয়।

ইনস্টাগ্রামে ওই পোশাকে নিজের ছবি শেয়ার করে জেসিয়া লিখেছেন, “সোনার বাংলাদেশ, যে হ্যাশট্যাগগুলো আমরা ব্যবহার করেছিলাম সেগুলো আমরা ভুলবো না।” এর মাধ্যমে জেসিয়া তার দেশের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ ঘটান।

এবারের মিস গ্র্যান্ড ২০২৪-এর গ্র্যান্ড ফিনালেতে বিজয়ী হয়েছেন ভারতের মডেল র‌্যাচেল রুপ্তা, প্রথম রানার আপ ফিলিপাইনের ক্রিস্টিন ওপিয়াজা, দ্বিতীয় রানার আপ মিয়ানমারের থে সু নি, এবং তৃতীয় রানার আপ ফ্রান্সের সেফিতু কেবিনগিলি। জেসিয়া সেরা ২০-এ পৌঁছেই প্রতিযোগিতার মঞ্চ থেকে বিদায় নেন, তবে এই অর্জনের মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম আরও একবার গর্বের সঙ্গে তুলে ধরেছেন তিনি।

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর বিনোদন অঙ্গনে পা রাখেন জেসিয়া। অনন্য মামুন পরিচালিত শাকিব খান অভিনীত ‘দরদ’ ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে তাকে। এর আগে বেশ কিছু নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই প্রতিভাবান মডেল।




বিশ্ব তারকাদের সেরা তালিকায় বাংলাদেশের মেহজাবীন

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছেছেন আন্তর্জাতিক স্তরে। ছোট পর্দায় দীর্ঘ সময়ের সাফল্যের পর বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন মেহজাবীন, অভিনয় করেছেন মাকসুদ হোসেনের পরিচালিত ‘সাবা’ চলচ্চিত্রে। তার এই কাজ শুধু দেশে নয়, বিদেশেও ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

সম্প্রতি ‘সাবা’ নিয়ে কানাডার টরেন্টো ও কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করে তিনি দেশের প্রতিনিধিত্ব করেন, যা তার জন্য ছিল এক অসাধারণ অর্জন। উৎসব থেকে ফিরে গণমাধ্যমে তিনি এই অভিজ্ঞতা ভাগ করে বলেন, “আন্তর্জাতিক উৎসবে দেশের প্রতিনিধিত্ব করতে পারা অনেক সম্মানের। এটি আমার জীবনের অন্যতম সেরা প্রাপ্তি।”

এছাড়াও ফেসবুকের সক্রিয় ভক্তসংখ্যার তালিকায় বিশ্বসেরা ২৫ তারকার মধ্যে ২৪তম স্থান দখল করে এক নতুন মাইলফলক অর্জন করেছেন তিনি। এই তালিকায় তার সন্নিকটে রয়েছেন হলিউডের হিউ জ্যাকম্যান, ডোয়াইন জনসন এবং বলিউডের প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা। মেহজাবীন বলেন, “এটা অনেক বড় পাওয়া। এই অর্জনের নেপথ্যে আমার ভক্তদের নিঃস্বার্থ ভালোবাসা ও সমর্থন রয়েছে। আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।”




নতুন চলচ্চিত্রে শাকিব-যীশু!

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান এবার ওপার বাংলার অভিনেতা যিশু সেনগুপ্তের সঙ্গে এক নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। সম্প্রতি ‘তুফান’ ছবিতে শাকিবের সঙ্গে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকে, যা বাংলাদেশ ও ভারতে ব্যাপক সাড়া ফেলেছিল।

যিশু সেনগুপ্তের খলনায়কের চরিত্রে অভিনয়ের কথা থাকলেও শুটিংয়ের সময়সূচির কারণে তিনি সেখানে উপস্থিত হতে পারেননি। তবে বর্তমানে নতুন ছবির পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে রয়েছে। শোনা যাচ্ছে, শাকিব ও যিশু আবারও ভরপুর অ্যাকশন ড্রামায় হাজির হতে যাচ্ছেন। চলতি বছরের শেষে অথবা ২০২৫ সালের শুরুতে কলকাতায় এই ছবির শুটিং অনুষ্ঠিত হবে, এবং এটি হতে পারে ‘তুফান-২’।

বর্তমানে শাকিব ‘বরবাদ’ সিনেমার শুটিংয়ে মুম্বাইয়ে রয়েছেন, যেখানে তার বিপরীতে অভিনয় করছেন ইধিকা পাল। দুই বাংলার অভিনেতা-অভিনেত্রীরা এখন নিয়মিত একসঙ্গে কাজ করছেন, যার মধ্যে রয়েছে মিমি চক্রবর্তী, দর্শনা বণিক, শ্রীলেখা মিত্র, এবং আরও অনেক।

যিশুর নতুন অবতারে দেখার জন্য দুই বাংলার অনুরাগীরা অধীর অপেক্ষায় রয়েছেন, এখন দেখার বিষয় এই ছবির আনুষ্ঠানিক ঘোষণার।




শেষ লগ্নে কাশবনে ধরা দিলেন তিশা

বিনোদন ডেস্ক :: জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সম্প্রতি কাশবনের এক মনোমুগ্ধকর দৃশ্যের ছবি শেয়ার করেছেন, যেখানে তিনি লাল শাড়িতে বাঙালি সাজে ধরা দিয়েছেন। ‘সাত প্রহরের কাব্য’ নাটকের মাধ্যমে টেলিভিশনে অভিষেক করা তিশা, তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

কাশফুলের বনে তিশার লুক ছিল বিশেষভাবে আকর্ষণীয়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “মেঘের দিনে, কাশফুলের বনে।” খোলা আকাশের দিকে তাকিয়ে থাকা তিশা হাতে কাশফুল এবং কপালে ছোট্ট টিপ নিয়ে সবার নজর কেড়েছেন। তার মিষ্টি হাসি ভক্তদের মনে রোমাঞ্চ সৃষ্টি করেছে।

কমেন্ট বক্সে ভক্তরা তার রূপের প্রশংসা করেছেন। আনিকা ইসলাম মন্তব্য করেছেন, “প্রিয় মানুষটাকে প্রিয় রঙের শাড়িতে দেখতে বেশ ভালো লাগছে।” রেশমি লিখেছেন, “একটা মানুষ এতটা সুন্দর ও মায়াবী কীভাবে হয়! অনেক বেশি ভালোবাসি আপু।” তামান্না মন্তব্য করেছেন, “অপূর্ব সুন্দর হয়েছে ছবিগুলো।”

তিশা ২০১০ সালে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম ইলহাম নুসরাত ফারুকী।

 




ভিন্নধারায় প্রচারের ব্যাখ্যা দিলেন সাদিয়া আয়মান

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান ‘তাকদীর’ ওয়েব সিরিজের মাধ্যমে ভক্তদের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। সম্প্রতি তিনি একটি ওয়েব ফিল্মের প্রমোশনের জন্য ভিন্নধারার কৌশল অবলম্বন করেছেন, যা নিয়ে দর্শকদের মাঝে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদিয়া আয়মান একটি বিস্তারিত পোস্ট করেছেন, যেখানে তিনি বলেন, “প্রিয় দর্শক, আশা করি আপনরা ভালো আছেন। সম্প্রতি একটি লাইভ প্রমোশনের পর আমি বুঝতে পারি, অনেকেই আমার উপর রেগে আছেন। আমি নিজেও মনে করি, আরও সতর্কভাবে প্রমোশন করা যেত।”

তিনি আরো উল্লেখ করেন, “একটি প্রোডাকশনে অভিনয় করতে আমাদের মন প্রাণ দিয়ে কাজ করতে হয়, তবে ডায়ালগ এবং অন্যান্য বিষয় চূড়ান্ত করেন পরিচালক ও প্রযোজক। এদিকে, প্রচারের সময়ও চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্ম প্রমোশন ডিজাইন করে। আমরা শিল্পীরা মন খুলে প্রমোশনে অংশ নেই।”

সাদিয়া বলেন, “হরর জনরার কন্টেন্টের প্রমোশনের জন্য লাইভে আসার আইডিয়া শুনে আমি প্রথমে না করতে চেয়েছিলাম। তবে চ্যানেল কর্তৃপক্ষের ব্যাখ্যা শুনে আমি অংশ নিই। লাইভের ১০ মিনিটের মধ্যে বুঝতে পারি, আমি আমার প্রিয় দর্শকদের দুশ্চিন্তায় ফেলেছি। লাইভ শেষ হওয়ার ২০ মিনিটের মধ্যে পোস্টার প্রকাশ করে দেওয়া হয়, যাতে সবাই বুঝতে পারে এটি একটি ফিল্মের প্রমোশন।”

“আপনাদের দুশ্চিন্তা আমাকে ভাবিয়েছে। ভবিষ্যতে এরকম স্পর্শকাতর বিষয়গুলোতে আরও দায়িত্বশীল হব। আপনারা যে সহানুভূতি ও ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।”




সংগীতশিল্পী মনি কিশোর চিরনিদ্রায় শায়িত

চন্দ্রদ্বীপ ডেস্ক :: নব্বই দশকের জনপ্রিয় সংগীতশিল্পী মনি কিশোর চিরনিদ্রায় শায়িত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর দক্ষিণ বনশ্রীর সুলতান ভূঁইয়া কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

গীতিকার মিল্টন খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মনি কিশোরের মেয়ে নিন্তী চৌধুরী সরকারিভাবে একটি কাগজ পাঠিয়েছেন, যা পাওয়ার পর প্রশাসন দাফনের অনুমতি দেয়। বৃহস্পতিবার রাত ১০টায় রাজধানীর রামপুরার বায়তুল জান্নাত জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মসজিদের পাশে সুলতান ভূঁইয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।

গত ১৯ অক্টোবর রাজধানীর রামপুরার নিজ বাসা থেকে পুলিশ মনি কিশোরের মরদেহ উদ্ধার করে। সংগীতজীবনের শুরুতে তিনি শামীমা চৌধুরীর সঙ্গে বিয়ে করেন, কিন্তু দেড় যুগ পর তাদের দাম্পত্য জীবন ভেঙে যায়। বিয়ের সময় ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মনি কিশোর।

সংগীত ক্যারিয়ারে পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। যদিও রেডিও-টিভির তালিকাভুক্ত শিল্পী হিসেবে গান গাওয়ার সংখ্যা কম ছিল। তার জনপ্রিয় কিছু গান হলো— ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, এবং ‘আমি মরে গেলে জানি তুমি’।




‘পুষ্পা টু’ মুক্তির তারিখ এগিয়ে, আসছে ‘পুষ্পা থ্রি’ নির্মাণের ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ‘পুষ্পা’ সিনেমার প্রথম পর্বের সফলতার পর পরিচালক সুকুমার এবার দর্শকদের জন্য নিয়ে আসছেন ‘পুষ্পা টু’। আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার এই জনপ্রিয় সিনেমাটি নতুন তারিখ অনুযায়ী ৫ ডিসেম্বর মুক্তি পাবে।

প্রযোজক রবি শঙ্কর জানিয়েছেন, দর্শকদের ভালোবাসায় নির্মিত হতে যাচ্ছে সিনেমাটির তৃতীয় পর্ব, ‘পুষ্পা থ্রি’। প্রথম পর্বের আইকনিক চরিত্র এসপি ভানুয়ার সিং শেখওয়াতের ভূমিকায় ফিরছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল।

‘পুষ্পা টু’ সিনেমাটি মুক্তির আগেই থিয়েট্রিক্যাল ও ওটিটি বিক্রি করে আয় করেছে ৯২০ কোটি রুপি। দর্শকদের বিনোদন দেওয়ার জন্য দ্বিগুণ বাজেট নিয়ে নির্মিত হচ্ছে এই নতুন পর্ব।

‘পুষ্পা টু’ নিয়ে সিনেমা প্রেমীদের মধ্যে ইতোমধ্যেই উত্তেজনা তুঙ্গে, এবং এটি বক্স অফিসে বিশাল সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।




মারা গেছেন ‘টারজান’ খ্যাত অভিনেতা রোনাল্ড পিয়ার্স এলি

চন্দ্রদ্বীপ ডেস্ক: মারা গেছেন ‘টারজান’ খ্যাত জনপ্রিয় মার্কিন অভিনেতা রোনাল্ড পিয়ার্স এলি। মৃত্যুকালে রন এলির বয়স হয়েছিল ৮৬ বছর। অভিনেতার মেয়ে কার্স্টেন ক্যাসেল এলি বিষয়টি নিশ্চিত করে ইনস্টাগ্রামে এক পোস্ট দিয়ে লিখেছেন, ‘ডি ওয়ার্ল্ড এমন একজনকে হারাতে পারেনি যা পাইপো এযাবৎকালের সর্বশ্রেষ্ঠ পুরুষদের একজনকে হারিয়েছে এবং আমি আমার বাবাকে হারাচ্ছি না।’