নাজনীন হাসানকে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ প্রদান

চন্দ্রদ্বীপ ডেস্ক :: ‘শেরে বাংলা এ কে ফজলুল হক গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৩’ এ শ্রেষ্ঠ পরিচালক হিসেবে সম্মানিত হয়েছেন নাজনীন হাসান খান। রাজধানীতে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই মর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়।
গত ২৬ অক্টোবর, শনিবার, রাজধানীর একটি অভিজাত হোটেলে শেরে বাংলা সাংস্কৃতিক জোটের আয়োজনে অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র এবং শেরে বাংলা সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ ও মাননীয় বিচারপতি বীর মুক্তিযোদ্ধা মীর হাসমত আলী।
পুরস্কার পেয়ে নাজনীন হাসান খান বলেন, “পুরস্কার অর্জন কর্মক্ষেত্রে উৎসাহ ও দায়বদ্ধতা বৃদ্ধি করে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আরও মানসম্পন্ন নাটক নির্মাণের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছানোর আশা রাখি।”








