এটা তো ঠিক না বস: পরীমণি

চন্দ্রদ্বীপ ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অনেকেই তাকে বলে থাকেন সাহসী অভিনেত্রী। আবার কারো কথায় স্পষ্টভাষী। সমালোচনা গায়ে না মেখে, আপন গতিতে এগিয়ে চলছেন পরী। অতীতের তিক্ত অভিজ্ঞতাকে পেছনে ফেলে কাজ করে যাচ্ছেন নিয়মিত। দেশের গণ্ডি পেরিয়ে নাম লিখিয়েছেন কলকাতার সিনেমাতেও।

অভিনয়ে পাশাপাশি পরী সরব আছেন সামাজিক যোগযোগ মাধ্যমগুলোতে। কাজের পাশাপাশি ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে শেয়ার করছেন ব্যক্তিজীবনের নানা কিছু। কথা বলছেন, দেশের নানান ইস্যুতেও। তারই ধারাবাহিকতায় পরীর এবার শেয়ার করলেন জীবন থেকে শেখা তিনটি অর্জনের কথা। যা ‘সঠিক মানুষ’ চেনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নায়িকা মনে করেন।

পরীমণির কথা মতে, নিজের জীবনের কিছু গোপন তথ্য সঠিক মানুষের কাছে থাকলেই আপনি নিরাপদ থাকবেন। নয়তো আপনার জীবন নানা সমস্যায় জর্জরিত হবে।

এরপর ভক্তদের তিনটি সঠিক পরামর্শ দিয়েছেন এই চিত্রনায়িকা। তিনি বলেন, ‘আমার নিজের জীবন থেকে অর্জন করা তিনটি জিনিস- ১, আপনার অ্যাকাউন্টের সমস্ত হিসাব যার কাছে থাকবে। ২, আপনার পার্সোনাল সিক্রেট (আপনি কিসে দুঃখ পান, কিসে আপনার আনন্দ, মোটকথা আপনার সমস্ত ইমোশন) যে বা যারা জানবে। ৩, আপনি যে বা যাদেরকে আপনার খুব কাছের মানুষ বলে জানবেন।’

এরপর পরী বলেন, ‘ব‍্যাস এতেই আপনার জীবন উদ্ধার হয়ে যাবে, যদি না সেই মানুষ/ মানুষেরা সঠিক না হয়। আপনি ভুল মানুষে বিশ্বাস/ ভরসা করবেন, ধরা খাইলে তাদের দোষ দিবেন- এটা তো ঠিক না বস! সো… সমস্ত সমস্যা আপনারই।’




শাকিব খানের ভক্ত হয়ে গেছি : প্রভা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খান। প্রায় একযুগের বেশি সময় ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজ করছেন তিনি। অন্যদিকে ছোট পর্দার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তিজীবনের নানা ঘটনায় একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। যার অধিকাংশই ছিল অভিনেত্রীকে বিব্রত করার মতো।

দু’জনেই শোবিজাঙ্গনের হলেও তাদের একসঙ্গে কখনো কাজ করা হয়নি। তবে শাকিব খানের সঙ্গে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন প্রভা, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেত্রী।

প্রভা জানান, শাকিব খানের সঙ্গে একটা ফটোশুট করেছিলাম, তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে, আমি তাকে সরাসরি বলেছিলাম- আপনি অনেক সুন্দর।

প্রভা বলেন, ‘আমার আগে শাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না। তবে সবশেষ তার তিনটা সিনেমাই দেখা হয়েছে। আর ছবিগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি।’

এসময় শাকিব খানের কাজের প্রশংসা করে এই অভিনেত্রী বলেন, ‘শাকিব খানের এফোর্ট আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে রাজকুমার সিনেমা, যেটা দেখে মনে হয়েছে- শাকিব খান অনেক পরিশ্রম করেছেন।’

বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা। যুক্তরাষ্ট্রে অবস্থিত ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়। যারা পেশাদার মেকআপ আর্টিস্ট হতে চান, তাদের স্বপ্নের প্রতিষ্ঠান এই দ্য মেকআপ একাডেমি। বিশ্বের অনেক জনপ্রিয় মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে জড়িয়ে আছে এ প্রতিষ্ঠানের নাম। সেখানেই কাজ করতে দেখা গেছে প্রভাকে।

এরই মধ্যে সম্প্রতি দেশে এসেছেন তিনি। দেশে এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। যেখানেই নিজের অভিনয়, ক্যারিয়ার ও শাকিব খান প্রসঙ্গে কথা বলেছেন।




আটক অভিনেত্রী সোহানা সাবা, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

চন্দ্রদ্বীপ ডেস্ক : জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে অভিনেত্রী সোহানা সাবাকে।

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

তিনি আরও বলেন, অভিনেত্রী শাওনের পর সোহানা সাবা আমাদের নজরদারিতে ছিলেন। তাকে কিছু সময় আগে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে।




মেহের আফরোজ শাওন আটক

চন্দ্রদ্বীপ ডেস্ক : রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে রাজধানী থেকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করেছে গোয়েন্দা পুলিশের একটি দল।

আজ রাতে ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয় শাওনকে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত শাওনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে।




রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী শাওন গ্রেফতার

খ্যাতনামা অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিবি) বিশেষ শাখা। ৬ ফেব্রুয়ারি রাতে তাকে রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক জানান, “অভিনেত্রী শাওনকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে ধানমন্ডি এলাকার তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে রাষ্ট্রীয় ষড়যন্ত্র সম্পর্কে তার সঙ্গে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।”

এই কর্মকর্তা আরও জানান, আগামীকাল শাওনকে সুনির্দিষ্ট মামলায় আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হবে।

বুধবার রাতে গ্রেফতারের সময় অভিনেত্রী শাওন সবার অগোচরে ছিলেন এবং কোনো ধরনের বক্তব্য দেননি। তবে, তার গ্রেফতারির খবর দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেশের বিভিন্ন মিডিয়া প্ল্যাটফর্মে আলোড়ন সৃষ্টি করে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পারিবারিক অশান্তি নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন পপি

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি আবারো শিরোনামে উঠে এসেছেন তার পরিবারের বিরুদ্ধে করা বিস্ফোরক মন্তব্যের কারণে। দীর্ঘদিনের বিরতির পর সম্প্রতি ক্যামেরার সামনে এসে নিজের ব্যক্তিগত জীবনের এক অন্ধকার অধ্যায় তুলে ধরেছেন তিনি।

পপি তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রতারণার গুরুতর অভিযোগ করেছেন। গণমাধ্যমে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, তার পরিবার, বিশেষ করে বাবা-মা এবং ভাই-বোনরা, তার আয়ের টাকা চুরি করত এবং তাকে খুন করার জন্য লোক ভাড়া করার কথাও বলেছিল। অভিনেত্রী বলেন, “আমি নিজের আত্মত্যাগে পরিবারকে বড় করেছি, কিন্তু এর বিনিময়ে পেয়েছি কৃতঘ্নতা।”

তিনি আরও বলেন, নিজের পরিশ্রমের টাকা দিয়ে বাড়ি, গাড়ি এবং জমি কিনেছিলেন, এবং সেইসব সম্পত্তি তিনি তার ভাই-বোনদের নামে করিয়েছিলেন। তবুও, সম্পত্তির লোভে তার ভাই-বোনেরা তাকে খুন করার পরিকল্পনা করেছিলেন।

এছাড়া, এর আগে তার মা এবং ভাইবোনেরা পপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছিলেন। তাদের দাবি ছিল, পপি তার বাবার রেখে যাওয়া ৬ কাঠা জমি একাই দখল করতে চান। তবে, পপি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। আমি কখনও ওই জমি দখল করার কথা বলিনি।”

পপির এসব অভিযোগ প্রকাশ্যে আসার পর দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে এবং তার পরিবারের সদস্যদের প্রতি মানুষের মনোভাব নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ভিন্ন পূজাকে পাওয়া গেলো নতুন গানচিত্রে

জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাঁধন সরকার পূজা তার ভক্তদের চমকে দিতে হাজির হয়েছেন এক নতুন গানের সঙ্গে। “এক জনমে হাজার মরণ” শিরোনামের মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে নতুন বছরের ভালোবাসা দিবসকে সামনে রেখে।

বাঁধন সরকার পূজার দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে রোমান্টিক মেলোডিয়াস গান এবং সফট গানের জন্যই বেশ পরিচিতি রয়েছে। তবে, এই গানটি তার আগের কাজগুলোর থেকে একদম ভিন্ন। পূজা গানটির কণ্ঠে একটি নতুন আঙ্গিক নিয়ে হাজির হয়েছেন, যেখানে তার স্বরটি আগের তুলনায় বেশ মোটা। মিউজিক ভিডিওতেও পূজাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

গানটির কথা লিখেছেন রাকিব হাসান রাহুল, এবং সুর-সংগীত পরিচালনা করেছেন অদিত রহমান। ভিডিওটি পরিচালনা করেছেন সৈকত রেজা। গানটি ফোক ফিউশন ধারায় এবং এর নতুনত্ব ভক্তদের জন্য এক দারুণ উপহার হিসেবে এসেছে।

বাঁধন সরকার পূজা নিজে বলেন, “এটি আমার এ বছরের প্রথম গান, এবং এটি আমার পুরানো গায়কী থেকে একদম ভিন্ন। আমি বিশ্বাস করি, শ্রোতারা এটি পছন্দ করবেন এবং আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন।”

গানটি পূজার নিজের ইউটিউব চ্যানেলে ‘পূজা’ এ উন্মুক্ত করা হয়েছে, যেখানে ইতিমধ্যে দর্শকরা প্রশংসা করেছেন এবং নতুন গায়কীকে সবার কাছে ভালোবাসা পাচ্ছেন।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




‘রূপ আজ আছে কাল নেই’, পুত্রবধূ ঐশ্বরিয়াকে অমিতাভ বচ্চনের মন্তব্য

বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন সম্প্রতি তার পুত্রবধূ ঐশ্বরিয়া রাইয়ের রূপ নিয়ে একটি মন্তব্য করেছেন, যা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ৫ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে একটি টেলিভিশন শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৬’ তে ঐশ্বরিয়া রাইয়ের সৌন্দর্য সম্পর্কে প্রশংসা করা হয়। এক কিশোরী প্রতিযোগী শো’তে অমিতাভ বচ্চনকে প্রশ্ন করেন, “ঐশ্বরিয়া রাই কী সুন্দর, তাই না? আপনি তো তার সঙ্গে থাকেন, তার সৌন্দর্য সম্পর্কে কিছু টিপস দেবেন?”

এতটুকু শুনে অমিতাভ বচ্চন বলেন, “আমরা জানি তিনি সুন্দরী। কিন্তু বাইরের সৌন্দর্য তো দু’দিনের। আজ আছে কাল নেই। তবে মনের সৌন্দর্য চিরদিন থেকে যায়।”

এই মন্তব্যের মাধ্যমে অমিতাভ বচ্চন সম্ভবত শুধুমাত্র নীতিশিক্ষার কথা বলেছেন। তার বক্তব্যে ঐশ্বরিয়ার বাহ্যিক সৌন্দর্যের অস্থায়িত্ব এবং অন্তরের সৌন্দর্যের চিরস্থায়ীতা নিয়ে বার্তা ছিল। তবে, এই মন্তব্যটি অনেকের মধ্যে সন্দেহ সৃষ্টি করেছে, কেননা এটি শুধুমাত্র একটি কিশোরীকে নীতিশিক্ষা দেওয়ার মতো মনে হয়নি। দর্শকদের মনে প্রশ্ন উঠেছে, অমিতাভ বচ্চন কি আরও কিছু ইঙ্গিত দিলেন?

ঐশ্বরিয়া রাই, যিনি ৫০ বছর বয়সেও অত্যন্ত জনপ্রিয় এবং সুন্দরী, তার সৌন্দর্য নিয়ে সমালোচনা বা আলোচনা নতুন কিছু নয়। তবে তিনি এখন সিনেমা থেকে কিছুটা দূরে, তার মেয়ে আরাধ্য বচ্চনের যত্নে বেশিরভাগ সময় কাটাচ্ছেন। তবুও বিভিন্ন আন্তর্জাতিক অনুষ্ঠানে তার উপস্থিতি প্রশংসিত হচ্ছে।

মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




দুর্ঘটনার শিকার অভিষেক বচ্চন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারত জয়ী হয়েছে। এদিকে বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনকে দেখা যায় এ জয় উদযাপন করতে।

এরপর বাবা-ছেলে জুটি মুম্বাইয়ের জনপ্রিয় খাবারের দোকান মাদ্রাজ ক্যাফেতে দক্ষিণ ভারতীয় সুস্বাদু খাবার দিয়ে ডিনার করেন। এরই মাঝে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।
যেখানে দেখা যায়, অমিতাভ বচ্চন একটি সাদা হুডি এবং কালো প্যান্ট পরেছিলেন, আর অভিষেক জার্সি পরেছিলেন। মাদ্রাজ ক্যাফের বাইরে বেরিয়ে আসার সময় একটা ছোট্ট দুর্ঘটনার সম্মুখীন হন জুনিয়র বচ্চন।
দরজার শাটার অর্ধেক বন্ধ রাখা হয়েছিল। সেটি তুলে তারা বেরিয়ে আসছিলেন। তখনই কোনোভাবে শাটারটি এসে মাথায় পড়ে জুনিয়র বচ্চনরে। যদিও খুব বেশি আঘাত লাগেনি।

প্রসঙ্গত, অমিতাভ বচ্চনকে শেষবার দেখা যায় পরিচালক নাগ অশ্বিনের ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’তে। যেখানে প্রভাস এবং দীপিকা পাড়ুকোনও অভিনয় করেছিলেন। আর অভিষেকের শেষ কাজ ছিল ‘আই ওয়ান্ট টু টক’।




আপনারাই এই দেশের ময়লা-আবর্জনা: পরীমনির তীব্র সমালোচনা

চন্দ্রদ্বীপ ডেস্ক ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও সমালোচিত নায়িকা পরীমনি সম্প্রতি অমর একুশে বইমেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লিখেছেন—

“বইমেলার মতো এত সুন্দর আয়োজন নোংরা করছেন আপনারা! কারা আসলে? আপনারাই এই দেশের গু, গোবর, ময়লা-আবর্জনা। থু আপনাদের মুখে!”

তার এই মন্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং নানা প্রতিক্রিয়ার সৃষ্টি করে।