সপরিবারে মান্নাত ছাড়ছেন শাহরুখ

চন্দ্রদ্বীপ ডেস্ক : শাহরুখ খানের ভক্তদের কাছে ‘মান্নাত’ হলো এক আবেগের নাম। শাহরুখের জন্মদিন হোক কিংবা দীপাবলি, এক ঝলক শাহরুখকে দেখার আশার হাজার হাজার অনুরাগী ভিড় করেন ‘মান্নাত’-এর গেটের সামনে।

তাছাড়া মুম্বাই গিয়ে একবার শুধু ‘ বাড়িটা স্বচক্ষে দেখে আসেননি, এমন উদাহরণ নেই বললেই চলে। শাহরুখ এবং তার বাংলো ‘মান্নাত’ দু’টোই অনুরাগীদের কাছে অত্যন্ত আবেগের।

ভারতীয় গণমাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়, ‘মান্নাত’ নাকি ছেড়ে দিচ্ছেন শাহরুখ, সপরিবার বাসা পরিবর্তন করছেন। এই খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীরা এ বিষয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা করছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, মান্নাতকে নতুন ভাবে সাজানো হবে। এই কাজ জন্য আপাতত বাড়ি থেকে পালি হিলের বাড়িতে গিয়ে থাকবেন খান পরিবার। বাড়ি সাজানোর কাজ শুরু হবে মে মাস থেকে।

তার কয়েক দিন আগেই অবশ্য খানেরা পালি হিলের বাড়িতে চলে যাবেন। জানা যায়, বাড়ির কাজ শেষ হতে হতে সময় লাগবে দু’বছর । মান্নাত আরও একটু বড় হবে।

বাড়ির এই কাজের জন্য গত বছর প্রশাসনের কাছ থেকে অনুমতিও নিয়েছিলেন গৌরী খান। আগামী দু’বছর তাই খান পরিবারের ঠিকানা পালি হিলের চারতলার ফ্ল্যাটটি। এই ফ্ল্যাটের ভাড়া নাকি বছরে ২ কোটি ৯০ লাখ টাকা।




কবি হেলাল হাফিজের জীবনের গল্পে নির্মিত হয়েছে ‘কি যেন ভুলতে চেয়েছিলাম’

বাংলা সাহিত্যজগতের অন্যতম জনপ্রিয় কবি হেলাল হাফিজের জীবন নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘কি যেন ভুলতে চেয়েছিলাম’। কবির জীবনের অদেখা এক অধ্যায়, তার ব্যর্থ প্রেমের কাহিনী এবং জীবনের গল্প এখন পর্দায় তুলে ধরেছেন নির্মাতা রুবেল আনুশ।

কবি হেলাল হাফিজ, যিনি তার কবিতার জন্য পরিচিত, তিনি ব্যক্তিগত জীবনে ছিলেন এক তুখোড় প্রেমিক। কিন্তু প্রেমিক হিসেবে তিনি ছিলেন ব্যর্থ। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি কাটিয়েছেন সেই ব্যর্থ প্রেমের যন্ত্রণা নিয়ে। তার জীবনের গল্পে রয়েছে এমন কিছু অভিজ্ঞতা, যা চোখে জল আনতে বাধ্য করবে।

নাটকটির গল্পে কিশোর হেলাল হাফিজের প্রেমের গল্পের মধ্যে দিয়ে তার জীবন তুলে ধরা হয়েছে। নাটকটির গল্পে দেখা যাবে, কিশোর হেলাল হাফিজ প্রেম করতেন হেলেন নামে এক কিশোরীর সঙ্গে। নেত্রকোনায় তারা প্রতিবেশী ছিলেন। কিন্তু হেলেনের বাবা, দারোগা বাবু, তাদের প্রেম মেনে নেননি। তিনি তার মেয়েকে বিয়ে দিয়ে দেন ঢাকায় এক সিনেমা হলের মালিকের সঙ্গে।

হেলাল হাফিজও ঢাকায় চলে যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন। তার একমাত্র কবিতার বই প্রকাশ পায়, ‘যে জলে আগুন জ্বলে!’ হেলেনের স্বামী বইটি কিনে তাকে উপহার দেন। বইটি পড়ে হেলেন অনুভব করেন, পুরো কবিতার বই জুড়ে তার প্রেমিক হেলাল হাফিজের আকুতি ছিল তাকে না পাওয়ার। এই পড়ার পরই মানসিকভাবে আঘাত পেয়ে তিনি ধীরে ধীরে পাগল হয়ে যান। একসময় তার স্বামী তাকে তালাক দেন এবং হেলেন নেত্রকোনায় ফিরে যান, যেখানে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়।

নাটকটির মধ্যে হেলাল হাফিজের সেই ব্যর্থ প্রেম এবং তার জীবনের এক গভীর কষ্টের গল্প ফুটে উঠেছে। নাটকটি দর্শকদের সামনে এনে দিয়েছে এক কবির হৃদয়বিদারক গল্প। নাটকটির প্রধান চরিত্র হেলাল হাফিজের ভূমিকায় অভিনয় করেছেন জুনায়েদ আহমেদ বোগদাদী এবং তার প্রেমিকার চরিত্রে অভিনয় করেছেন তন্নি মাহমিদ তৃণা।

নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন অব্রাহাম তামিম। এই নাটকটি বর্তমানে গ্লোবাল টেলিভিশনের ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাচ্ছে।

“কবি হেলাল হাফিজের জীবন এক গভীর যন্ত্রণা এবং নিঃসঙ্গতার গল্প। তার প্রেমের ব্যর্থতা তার হৃদয়ে চিরকাল বয়ে চলেছে। এই নাটকের মাধ্যমে তার সেই অব্যক্ত কষ্টগুলো পর্দায় ফুটিয়ে তুলতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আশা করছি, দর্শকরা কবির জীবনের এই অজানা দিকটি অনুভব করতে পারবেন।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




নতুন পাঁচ রূপে হুমায়ূন আহমেদের জনপ্রিয় ‘তিন চরিত্র’




“সুদের টাকা গ্রহণ করব না, সেটা হারাম” : শাহরুখ খান

বলিউড কিং শাহরুখ খান সম্পর্কে নতুন একটি বিষয় প্রকাশ্যে এসেছে। প্রযোজক রেণু চোপড়া সম্প্রতি শেয়ার করেছেন একটি বিশেষ ঘটনা, যেখানে তিনি জানান, শাহরুখ খান তাঁর ছেলের সিনেমা প্রযোজনা করতে গিয়ে একেবারেই সুদের টাকা গ্রহণ করতে অস্বীকার করেছিলেন।

রেণু চোপড়া জানিয়েছেন, তাঁর ছেলে অভয় চোপড়া পরিচালিত সিনেমা ‘ইত্তেফাক’-এর প্রযোজনা করতে শাহরুখ খান আর্থিক সাহায্য দেওয়ার জন্য এককথায় রাজি হয়েছিলেন। সিনেমার চিত্রনাট্য পর্যন্ত না পড়ে, শুধুমাত্র বিশ্বাসের ভিত্তিতে তিনি বিনিয়োগ করেছিলেন।

রেণু আরও বলেছেন, “শাহরুখ খান সবসময় আমাদের পাশে ছিল। প্রথমে, আমি তাঁকে দেখা করতে বললাম, কিন্তু তিনি বললেন, ‘আপনি কেন আসবেন? আমি আসব আপনার কাছে।’ এই সম্মানবোধ ও আন্তরিকতা সত্যিই অসাধারণ।”

এরপর যখন সিনেমার প্রযোজনা নিয়ে আলোচনা হয়, শাহরুখ খান নিজে এসে ছবিটির প্রযোজনা করতে রাজি হন। তিনি কখনোই ছবির চিত্রনাট্য দেখেননি বা শোনেননি, কিন্তু তিনি বিশ্বাস করেছিলেন যে, তাঁর সাহায্য করা উচিত। শাহরুখ খানের মতে, “আমি ঘোড়দৌড়ে বিনিয়োগ করতে চাই না, আমি জকির উপর বিনিয়োগ করতে চাই, যিনি ঘোড়া চালান।”

এছাড়াও, ছবির শেষের দিকে যখন রেণু চোপড়া শাহরুখ খানকে তাঁর বিনিয়োগের টাকা ফেরত দিতে যান, শাহরুখ সোজা বলেন, “সুদের টাকা আমি নিতে পারব না, সেটা হারাম।”

এটা সত্যিই এক অসাধারণ চরিত্রের প্রতীক যা বলিউড বাদশাহ শাহরুখ খানকে আরও সম্মানিত করেছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বিয়ের মঞ্চে মেহজাবীনের চোখে জল, মুছে দিলেন রাজীব

চন্দ্রদ্বীপ ডেস্ক : গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আক্‌দ সম্পন্ন হয় মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আয়োজন করেছেন তারা। সেখান থেকে একটি ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। তাতে দেখা যায়, রাজীবকে জড়িয়ে ধরে চোখের জল আর ধরে রাখতে পারেননি মেহজাবীন।

ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, মেহজাবীনের পরনে সাদা লেহেঙ্গা ও আদনানের পরনে খয়েরি শেরওয়ানি। বিয়ের মঞ্চে তাদের দুজনের উজ্জ্বল উপস্থিতি। এ সময় তাদের সামনে অতিথিরাও উপস্থিত। আশেপাশে সাদা ও গোলাপি ফুলে সেজে উঠেছে ওয়েডিং থিম।

এ সময় মঞ্চে দাঁড়িয়ে মেহজাবীন ও রাজীব। দুজনে একে অপরের হাত ধরে অতিথিদের সঙ্গে হাসি বিনিময় করলেন এই তারকা যুগল। সঙ্গে অতিথি-দর্শকেরাও খুব উচ্ছ্বসিত! তাদের বিশেষ এই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে সকলের হাতে হাতে ফোন। এমন সময় রাজীবকে কাছে টেনে গাল ছুঁয়ে দেন মেহজাবীন। এরপর মেহজাবীনের দুটি হাত শক্ত করেই ধরেন রাজীব। এরপর একে অপরকে জড়িয়ে ধরেন তারা।




নামাজি ছেলে চান আইশা খান, শর্ত জানালেন নিজেই

উপস্থাপনা ও মডেলিংয়ের মাধ্যমে শোবিজে প্রবেশ করার পর অভিনয়েও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আইশা খান। ছোট পর্দায় তার উপস্থিতি এবং অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মন জিতে নিয়েছেন। বর্তমানে তিনি নতুন নতুন নাটকে কাজ করছেন, যার ফলে তার প্রতি দর্শকদের আগ্রহ বেড়েছে।

এ ধরনের জনপ্রিয় তারকাদের ব্যক্তিগত জীবনও সমানভাবে আলোচিত হয়। সম্প্রতি একটি গণমাধ্যমে সাক্ষাৎকারে আইশা খান তার জীবনসঙ্গী সম্পর্কে কিছু দিক তুলে ধরেন। তিনি জানান, তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তার জীবনসঙ্গীর নামাজি হওয়া। আইশা বলেন, “আমার মাঝে মাঝে নামাজ কম পড়া হয়। তবে আমার পার্টনার অবশ্যই নিয়মিত নামাজ আদায়কারী হতে হবে। কারণ, নামাজের জন্যই আমি মা থেকে বেশ কিছু বকাঝকা শুনেছি। আমাদের পরিবারও নামাজে খুব সচেতন।”

এছাড়া, প্রেম সম্পর্কিত প্রশ্নের উত্তরে আইশা বলেন, “স্কুল জীবন থেকে আমার পার্সোনালিটি ছিল রাফ এন্ড টাফ। এতে হয়তো কেউ আমাকে প্রেমের প্রস্তাব দেয়নি। তবে যাদের প্রপোজাল এসেছে, তাদের সাথে কিছুটা কথা বলেছি। কিন্তু একসময় তাদের মধ্যে কিছু নির্দিষ্ট বিষয় বুঝতে পেরে মনে হয়েছে, সম্পর্কের দূরত্ব বজায় রাখা ভালো।”

আইশা আরও বলেন, “লাইফ পার্টনারের মধ্যে ভালো ব্যবহার এবং চরিত্রের গুরুত্ব সবচেয়ে বেশি। তাকে অবশ্যই সম্মান প্রদর্শন করতে জানতে হবে এবং ভালো আচরণ শিখতে হবে। আর যদি সে ট্রাভেল ফ্রিক হয়, তাহলেই হবে, কারণ আমি ঘুরতে পছন্দ করি।”

এছাড়া, আইশা তার বিয়ের তারিখও জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি, ২১ ডিসেম্বর আমার বিয়ে হবে। তবে কোন সাল, সেটা এখনই নিশ্চিত করে বলতে পারছি না। আগে পাত্র খুঁজে পেলে, তারপর ২১ ডিসেম্বর বিয়ে করব।”

সমাপ্তি:

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে সভাপতি শহীদুজ্জামান সেলিম, সাধারণ সম্পাদক ফরিদুল হাসান

টেলিভিশন নাট্য নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড-এর ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদুজ্জামান সেলিম এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ফরিদুল হাসান

শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার পর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ভোটের ফলাফল ঘোষণা করে। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অভিনেতা নরেশ ভূঁইয়া। তার সঙ্গে নির্বাচন পরিচালনায় ছিলেন চলচ্চিত্র নির্মাতা আবদুস সামাদ ও চিত্রনাট্যকার মাসুম রেজা

নির্বাচনের ফলাফল

  • সভাপতি: শহীদুজ্জামান সেলিম (২৭১ ভোট)
  • সাধারণ সম্পাদক: ফরিদুল হাসান (২২২ ভোট)
  • সহসভাপতি:
    • রাশেদা আক্তার লাজুক (২৮৯ ভোট)
    • ফিরোজ খান (২৭৪ ভোট)
    • সকাল আহমেদ (২১৩ ভোট)
  • যুগ্ম সাধারণ সম্পাদক:
    • তুহিন হোসেন (২৫৬ ভোট)
    • দীন মোহাম্মদ (২৪০ ভোট)
  • সাংগঠনিক সম্পাদক: মনিরুজ্জামান লিপন (২২৬ ভোট)
  • অর্থ সম্পাদক: আবু রায়হান (২৫৩ ভোট)
  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: নাজমুল (২৫৩ ভোট)
  • প্রশিক্ষণ ও আর্কাইভ–বিষয়ক সম্পাদক: গাজী আপেল মাহমুদ (২৬৮ ভোট)
  • তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক: সঞ্জয় বড়ুয়া (২২৩ ভোট)
  • আইন ও কল্যাণবিষয়ক সম্পাদক: প্রীতি দত্ত (২২১ ভোট)
  • দপ্তর সম্পাদক: সাঈদ রহমান (২৯৫ ভোট)

কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন

  • সাগর জাহান (২৮৪ ভোট)
  • চয়নিকা চৌধুরী (২৬৯ ভোট)
  • মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ (২৬৪ ভোট)
  • গীতালি হাসান (২৩৯ ভোট)
  • লিটু করিম (২২৮ ভোট)
  • শিহাব শাহীন (২২৮ ভোট)
  • হাসান রেজাউল (২২৩ ভোট)

নির্বাচনের পরিবেশ ও ভোটার উপস্থিতি

নির্বাচন কমিশনার মাসুম রেজা জানান, এবারের নির্বাচন অত্যন্ত জাঁকজমকপূর্ণ ছিল এবং ৮৯ শতাংশ ভোটার উপস্থিত ছিলেন, যা ডিরেক্টরস গিল্ডের ইতিহাসে নজিরবিহীন। ভোটগ্রহণের পুরো প্রক্রিয়া আনন্দমুখর ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে, এবং ফলাফল সবাই মেনে নিয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




মেহজাবীন-রাজীবের গায়েহলুদ: শুভ পরিণয়ের পথে তারকা যুগল

শোবিজ অঙ্গনের আলোচিত দুই তারকা, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব, প্রেমের গুঞ্জনকে সত্য প্রমাণ করে নতুন জীবনে পথচলা শুরু করতে যাচ্ছেন। তাদের গায়েহলুদ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রাজধানীর অদূরে একটি অভিজাত রিসোর্টে, যেখানে দুই পরিবারের সদস্যসহ বিনোদন জগতের তারকারা উপস্থিত ছিলেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে শুরু হওয়া গায়েহলুদ অনুষ্ঠান সন্ধ্যা পর্যন্ত চলে। আমন্ত্রিত ছিলেন প্রায় আড়াইশ’ অতিথি। অনুষ্ঠানের জন্য ভেন্যুকে সুসজ্জিত করা হয়, যেখানে রঙিন আলোকসজ্জা, ফুলের সাজ ও ঐতিহ্যবাহী আয়োজনের মাধ্যমে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

গায়েহলুদে মেহজাবীন লেহেঙ্গা, আর আদনান আল রাজীব পাঞ্জাবি-পায়জামায় সজ্জিত ছিলেন। ব্যক্তিগত মুহূর্তগুলোকে গোপন রাখার জন্য অনুষ্ঠানে মুঠোফোনে ছবি তোলা নিষিদ্ধ ছিল।

অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের পরিচিত মুখরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন—নির্মাতা রেদওয়ান রনি, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, সিয়াম আহমেদ, সাবিলা নূর, সংগীতশিল্পী এলিটা করিম, নির্মাতা আশফাক নিপুণ, অভিনেত্রী তমা মির্জা, পরিচালক রায়হান রাফী, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান-সহ আরও অনেকে।

গায়েহলুদ শেষে অতিথিরা বিদায় নেন। আজ সোমবার  (২৪ ফেব্রুয়ারি) একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিয়ের আনুষ্ঠানিকতা

২০১৯ সালে একটি শপিং মলে রাজীব-মেহজাবীনের একসঙ্গে হাঁটার ভিডিও ভাইরাল হলে তাদের প্রেম নিয়ে আলোচনা শুরু হয়। যদিও শুরুতে গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন মেহজাবীন, শেষ পর্যন্ত তাদের সম্পর্ক বিয়ের মাধ্যমে নতুন মোড় নিতে যাচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

চন্দ্রদ্বীপ ডেস্ক: সাভারের আশুলিয়ায় দুর্বৃত্তদের ছোড়াগুলিতে নিজ বাড়িতে আহত হয়েছে ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ (৩৪)। এসময় অভিনেতার স্ত্রী রোকসানা হক (৩০) ও মা আজিজুন্নাহার (৬৫) আহত হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ভোরে আশুলিয়ার জিরাবো এলাকায় অভিনেতার নিজ বাড়িতে দুর্বৃত্তরা প্রবেশ করে অভিনেতাকে গুলি করে।

এসময় আজিজুরের মা আজিজুন্নাহারও আহত হন। পরে প্রতিবেশীরা আহত অবস্থায় অভিনেতা আজিজুর ও তার স্ত্রী এবং মাকে উদ্ধার করে শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল ভর্তি করে।

চিকিৎসক ডা.কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, অভিনেতা আজিজুরের শরীরে তিনটি গুলি লেগেছে। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছে বলে জানায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিনেতার বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছে বলে জানান তিনি।

পুলিশ জানায়, অভিনেতা আজিজুর রহমান আজাদ আশুলিয়ায় পরিবার নিয়ে বসবাস করে। ভোরে দুইজন দুর্বৃত্ত পিস্তল নিয়ে অভিনেতার দোতলা বাড়ির রান্নাঘরে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অভিনেতা আজিজুর রহমানের দুই পায়ে তিনটি গুলি করে ও তার স্ত্রী রোকসানা হকের মাথায় কড়াই দিয়ে আঘাত করে।




“বিদেশে ঘুরতে গেলেই সবাই ভাবেন পাত্র খুঁজতে গেছি”: পায়েল

বয়স ৪০ হলেও এখনো বিয়ে করেননি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। তার বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহের কোনো শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে পায়েল জানালেন, বিদেশে ঘুরতে গেলেও লোকজন মনে করেন তিনি পাত্রের খোঁজে গিয়েছেন।

পায়েল বলেন, “আমি যখন আমেরিকায় একটি পুরস্কার নিতে যাই, তখন কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছিলাম। ওই ছবিগুলো দেখার পর অনেকেই আমাকে বলতে শুরু করল, আমি নাকি পাত্র খুঁজতে আমেরিকায় গিয়েছি! অথচ ছবিটা নিয়ে কেউ কোনো আলোচনা করেনি। মনে হয়, অভিনেত্রীদের কাজের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই মানুষের আগ্রহ বেশি।”

পায়েল আরও বলেন, “বাঙালির আধুনিক চিন্তাধারা কোথাও যেন হারিয়ে গিয়েছে।”

তবে, প্রেম-বিয়ে নিয়ে অভিনেত্রীর ভাবনা কী? পায়েল বলেন, “কমলদা (পরিচালক কমলেশ্বর মুখার্জি) একবার বলেছিলেন, ‘ক্যারিয়ার তৈরি করতে হলে তাড়াতাড়ি বিয়ে করা যাবে না।’” তিনি যোগ করেন, “আবার জীবনে এমন একজন মানুষও আসতে পারেন, যে আমাকে আমার ক্যারিয়ারে পূর্ণ সমর্থন দেবে। একজন প্রকৃত পুরুষ কখনো তার সঙ্গীকে পিছিয়ে রাখতে চাইবেন না, বরং তাকে সব সময় এগিয়ে দেবেন।”

এছাড়া, পায়েল মনের মতো কাউকে কি খুঁজে পেয়েছেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেখা যাক, ঠিক সময়ে জানবেন।”

গত বছর এক সময়ে গুঞ্জন ছড়িয়ে ছিল, পায়েল নাকি এক প্রবাসীকে বিয়ে করতে যাচ্ছেন। তবে তিনি ওই গুজব উড়িয়ে দিয়ে জানান, তিনি কলকাতার কোনো ছেলেকে বিয়ে করবেন।

বর্তমানে পায়েল চারটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত। এর মধ্যে ‘দি অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ সিনেমার কাজ শেষ করেছেন এবং ‘বিষণ্ন’, ‘এখানে অন্ধকার’, ‘আপনজন’ সিনেমার কাজ চলছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম