বড়লোকের বেটি’র পর ফের বাংলা গানে জ্যাকুলিন ফার্নান্দেজ

চন্দ্রদ্বীপ ডেস্ক : বছর চারেক আগে বলিউডের জ্যাকুলিন ফার্নান্দেজের ‘বড়লোকের বেটি’ শিরোনামের একটি গানে অনেক বেশিই মজেছিল শ্রোতারা। সেই মিউজিক ভিডিওতে বাঙালি কন্যার বেশে জ্যাকুলিন তার রূপে নতুন মাত্রা এনে দিয়েছিলেন।

এবার দ্বিতীয়বারের মতো বাংলা গানে দেখা গেল জ্যাকুলিনকে। নারী দিবসে প্রকাশ্যে এসেছে তার সেই গানের ভিডিও। জ্যাকুলিনের নতুন সেই গানটির নাম ‘আমি কাফি’।

কয়েক মাস আগেই ‘স্টর্মরাইডার’ শীর্ষক গানে জ্যাকুলিনের উপস্থিতি শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে। এসভিএফ মিউজিকের সঙ্গে কাজ বেঁধে এই গানটিরই বাংলা সংস্করণ তৈরি করেছেন অমৃতা সেন এবং সিজি। তাদের পাশাপাশি মিউজিক ভিডিওটিতে গলা মিলিয়েছেন জ্যাকুলিন।

নির্মাতাদের দাবি, নারী দিবসের মূলমন্ত্র উচ্চারিত হয়েছে এই গানটির মাধ্যমে। জ্যাকুলিনও এই প্রথম বাংলা গানে কাজ করে উচ্ছ্বসিত। অভিনেত্রী বলেছেন, ‘বাংলা সংগীতের সঙ্গে যুক্ত হয়ে আমি আপ্লুত। এই গানটা আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক। নতুন শ্রোতাদের জন্য তাদের ভাষায় গানটিকে তৈরি করতে পেরে আরও ভালো লাগছে।’




তৃতীয় বিয়ে করেছেন অভিনেতা মিলন

চন্দ্রদ্বীপ ডেস্ক : অভিনেতা আনিসুর রহমান মিলন। তিনি ১২ বছর বয়সে অভিনয় জীবন শুরু করেন ‘আর্তনাদ থিয়েটারে’ যুক্ত হয়ে। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।

এদিকে মিলন গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রামে একটি হোটেলে তৃতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। অভিনেতার স্ত্রীর নাম শিপা। নির্মাতা চয়নিকা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।




পরীমনির সাবেক স্বামী সৌরভ গ্রেফতার

চিত্রনায়িকা পরীমনির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভকে (২৯) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতার হওয়া সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের ঘনিষ্ঠ সহচর বলে জানা গেছে। তিনি সাবেক এমপি শাহীন চাকলাদার গ্রুপের সঙ্গে যুক্ত ছিলেন। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

২০১২ সালের ২৮ এপ্রিল সৌরভের সঙ্গে বিয়ে হয়েছিল পরীমনির। দেনমোহর ধার্য করা হয়েছিল এক লাখ টাকা। তবে দুই বছর পর তাদের দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয়, যা পরে বিচ্ছেদ পর্যন্ত গড়ায়। সৌরভ কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার ছেলে।

এদিকে, ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় এসেছেন পরীমনি। সম্প্রতি এক পুরুষের বাহুডোরে মাথা রেখে ছবি পোস্ট করেছেন তিনি। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই ছবি শেয়ার করেন জনপ্রিয় এই অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি নতুন করে জীবনে বসন্ত আসার ইঙ্গিত দেন। মুহূর্তের মধ্যেই ছবিটি নেটদুনিয়ায় ভাইরাল হয়, যা নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। তবে ওই ব্যক্তি কে, সে বিষয়ে কিছু জানাননি পরীমনি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার অভিনেত্রী




সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রুক্মিণী




অস্কারে সেরা সিনেমা ‘আনোরা’, বাজিমাত তিন বিভাগে

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার, অস্কারের ৯৭তম আসর অনুষ্ঠিত হয়েছে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায় শুরু হওয়া এই আয়োজনে বিনোদন দুনিয়ার সেরা প্রতিভাবানদের স্বীকৃতি দেওয়া হয়।

এবারের অস্কারে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে ‘আনোরা’। প্রেম, নারীর সামাজিক অবস্থান ও সাংস্কৃতিক সংঘাতের গল্প তুলে ধরার জন্য প্রশংসিত সিনেমাটি তিনটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে—সেরা সিনেমা, সেরা পরিচালক ও সেরা অভিনেত্রী।

সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন শন বেকার, যিনি ‘আনোরা’ সিনেমাটি নির্মাণ করেছেন। অন্যদিকে, মাত্র ২৫ বছর বয়সে সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন মাইকি ম্যাডিসন, ‘আনোরা’তে অনবদ্য অভিনয়ের জন্য।

‘আনোরা’র গল্প

‘আনোরা’ সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে এক রাশিয়ান গ্যাংস্টারের ছেলে ও এক যৌনকর্মীর প্রেমের গল্প ঘিরে। তারা বিয়ে করে, কিন্তু সেই গ্যাংস্টার এটি মেনে নেয় না। সম্পর্কের টানাপোড়েন ও সামাজিক প্রতিকূলতা নিয়ে এগিয়েছে সিনেমার মূল কাহিনি।

উল্লেখ্য, গত বছর কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জয় করেছিল ‘আনোরা’।

এবারের অস্কারে সেরা অভিনেতা হয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি, ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য।

পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিইরিন কালকেইন, আর পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন জোয়ি সালডানা


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




অস্কার পেল ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’




অস্কারে সেরা সিনেমা ‘অ্যানোরা’




পুরুষ ছাড়া নারীরা কিছুই না : বুবলি

চন্দ্রদ্বীপ ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি সম্প্রতি নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দিয়েছেন। তিনি বলেন, “পুরুষদের সহযোগিতা ছাড়া আমরা নারীরা কিছুই না।”
বুবলি সম্প্রতি “ফ্যাশন ল্যাব বাই থ্রি” নামে একটি ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বলেন, “আমরা অনেক রাজকীয়ভাবে ব্র্যান্ড লঞ্চিংয়ে যাই, আমাদেরকে সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়। কারণ আমরা ভালোবাসা ও সম্মান পাই। কিন্তু নারীদের সাফল্যের পেছনে পুরুষদের সহযোগিতা অনেক গুরুত্বপূর্ণ।”
তিনি আরও বলেন, “নারী উদ্যোক্তাদের পাশে যেমন আমরা নারীরা আছি, তেমনি পুরুষদের সহযোগিতাও আমাদের দরকার।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অভিনেত্রী পলি, মডেল ও নৃত্যশিল্পী বারিশসহ আরও অনেক সেলিব্রিটি। বুবলি জানান, তিনি মডেলিং ক্যারিয়ার থেকে উদ্যোক্তা হয়েছেন এবং বর্তমানে পার্লার ও ফ্যাশন ব্যবসায় যুক্ত হয়েছেন।

২০১৯ সাল থেকে তিনি নিজের ব্যবসা শুরু করলেও এবারই প্রথমবারের মতো বড় পরিসরে ব্র্যান্ড লঞ্চিংয়ের আয়োজন করেছেন। তিনি বলেন, “আল্লাহর রহমতে আজকের উদ্বোধনী আয়োজনে অনেক সেলিব্রিটি ও শুভাকাঙ্ক্ষীরা পাশে ছিলেন। এটি আমার জন্য আনন্দের।”

নারী উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বার্তা দিয়ে বলেন, “সফল হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। তবে সমাজের সকলের সহযোগিতা পেলে নারীরা আরও এগিয়ে যেতে পারবে।”




অস্কারজয়ী জিন হ্যাকম্যান ও তার স্ত্রীর রহস্যজনক মৃত্যু

চন্দ্রদ্বীপ ডেস্ক : হলিউডের অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যান ও তার স্ত্রী জনপ্রিয় পিয়ানোবাদক বেৎসি আরাকাওয়ার রহস্যজনক মৃত্যু হয়েছে। আর এ খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় পশ্চিমা বিনোদন অঙ্গন। মৃত্যুকালে হ্যাকম্যানের বয়স ছিল ৯৫ এবং তার স্ত্রীর বয়স ছিল ৬৩।

পুলিশের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার দুপুরে নিউ মেক্সিকোর নিজ বাড়িতে এই তারকা যুগলের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় তাদের পোষ্য কুকুরকেও মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, দুপুর পৌনে দুইটার দিকে ওল্ড সানসেট ট্রেইল এলাকার একটি বাসায় যাওয়া হয়। সেখানে জিন হ্যাকম্যান ও তার স্ত্রী বেটসি আরাকাওয়া এবং একটি কুকুরকে মৃত অবস্থায় পাওয়া যায়।

লিভার প্রতিস্থাপনের পরই মারা গেলেন মার্কিন অভিনেত্রী
হলিউড অভিনেত্রী জেনা রোল্যান্ডসের প্রয়াণ
আগুনে পুড়ে ছাই হলিউড অভিনেত্রীর ৭৭ কোটির বিলাসবহুল বাড়ি
পুলিশ আরও জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি অপরাধ সংগঠিত কোনো ঘটনা নয়।

৯৫ বছর বয়সী হলিউড কিংবদন্তি জিন হ্যাকম্যান ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’ (১৯৭১) এবং ‘আনফরগিভেন’ (১৯৯২) এই দুটি সিনেমার জন্য অস্কার পেয়েছিলেন। এছাড়াও তার অভিনীত আরও বেশ কয়েকটি ছবি অস্কার মনোনীত ছিল।

অভিনেতা হ্যাকম্যান ১০০টিরও বেশি চরিত্রে অভিনয় করেছেন, যার মধ্যে ১৯৭০ ও ৮০-এর দশকে সুপারম্যান সিনেমাগুলিতে লেক্স লুথর চরিত্রটি উল্লেখযোগ্য।