চমক নিয়ে আসছে ‘স্পাইডার-ম্যান’ : মুক্তি কবে?

চন্দ্রদ্বীপ ডেস্ক : বিশ্বজুড়ে স্পাইডার-ম্যান সিরিজের সিনেমার জনপ্রিয়তা কতখানি, তা বাড়িয়ে বলা নিষ্প্রয়োজন। ‘স্পাইডার-ম্যান’ ভক্তদের জন্য সুখবর এই ফ্রাঞ্চাইজির চতুর্থ সিনেমা আসতে চলেছে। তবে এবার খানিক অন্য মোড়কে নতুন নামে আসছে এই সিনেমা।

পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন ইতোমধ্যেই ঘোষণা করেছেন নতুন সিনেমার। টম হল্যান্ড হতে চলেছে এই ছবির নায়ক। ‘স্পাইডার-ম্যান’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবির নতুন নামও চূড়ান্ত করেছে সনি পিকচার্স। ‘স্পাইডার-ম্যান’ এখন ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’।

একইসঙ্গে ছবি মুক্তির তারিখও ঘোষণা করা হয়েছে। ‘দ্য হলিউড রিপোর্টার’ সূত্রে জানা যায়, সোমবার ‘সিনেমাকন ফেস্টিভ্যালে’ ‘স্পাইডার ম্যান ৪’-এর ঘোষণা করেছে।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন জানান, এই প্রোজেক্টটি নিয়ে তিনি ভীষণই আগ্রহী। ক্রেটন এর আগে ‘দ্য লেজেন্ড অফ দ্য টেন রিংস’ও পরিচালনা করেছিলেন। তিনি নিজেও স্পাইডার ম্যান চরিত্রটির একজন বড় ভক্ত।

‘স্পাইডার ম্যান ৪’-এর নাম ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ঘোষণার পাশাপাশি ছবি মুক্তির তারিখও ঘোষণা করেছেন। সিনেমাটি আগামী বছর ৩১ জুলাই ২০২৬-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

অভিনেতা টম হল্যান্ড ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ তার জীবনের একটি নতুন অধ্যায়। পরিচালকের কথায়, এই সিনেমাটি আগের সবক’টি সিরিজের থেকে আলাদা। দর্শকদের একেবারে অন্যরকম অভিজ্ঞতা হবে বলে তিনি আশাবাদী।




আজ নানান চমকে হানিফ সংকেতের ঈদের ‘ইত্যাদি’

ঈদকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনের লেগেছে আনন্দের ছোঁয়া। বছরের অন্য সময়ের তুলনায় ঈদে তুলনামূলক দর্শকদের আনাগোনা বেড়ে যায়। এদিকে প্রতি বছরের মত এবারও ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’।

ঈদ এলেই সব শ্রেণী-পেশার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন তাদের প্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’ দেখার জন্য। আজ (১ এপ্রিল) রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে অনুষ্ঠানটি প্রচার হবে। ইত্যাদির ঈদ পর্বে গত তিন দশক ধরেই শত শত মানুষ নিয়ে ঢাকায় ও দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন আঙ্গিকে বর্ণাঢ্য আয়োজনে এই গানটি পরিবেশিত হচ্ছে।

বরাবরের মতো এবারও ইত্যাদি শুরু করা হয়েছে- বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ এই গানটি দিয়ে। তারই ধারাবাহিকতায় এবারে এই গানটি পরিবেশন করবেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী। শিক্ষার্থীদের সম্মিলিত বর্ণিল পরিবেশনা ও মঞ্চের সামনে হাজার হাজার দর্শকের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল জুড়ে এক উৎসবের আমেজ সৃষ্টি হয়েছিলো। গানটির সংগীতায়োজন করেছেন মেহেদী।




তারকাদের ঈদ উৎসব

চন্দ্রদ্বীপ ডেস্ক : ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদ মানেই ধনী গরীব ভেদাভেদ ভুলে পরস্পরকে বুকে টেনে নেয়ার উজ্জলতম একটি খুশির দিন। বছর ঘুরে আবার এসেছে ঈদ। চারদিকে শুরু হয়েছে খুশি আর আনন্দের বন্যা।

ঘরে ঘরে শুরু হয়েছে ঈদ উৎসব পালনের মহাপ্রস্তুতি, তোড়জোড়। হাটে, মাঠে, ঘাটে ঈদের খুশিই এখন রঙ ছড়াচ্ছে। এদিকে ঈদকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনের লেগেছে আনন্দের ছোঁয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা ভক্ত-অনুরাগীদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগে করে নিয়েছে। অভিনেত্রী সামিরা খানা মাহি একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘কাল তো ঈদ, চাঁদ দেখেছেন তো ? সবাই কে চাঁদ রাত মোবারক।’
ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর তার বাবার সঙ্গে ছবি শেয়ার করে ভক্ত-অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে তাসনিয়া ফারিণ ঈদের আগে যুক্তরাজ্যে উড়াল দিয়েছেন। কারণ, সেখানে চাকরি করেন তার স্বামী শেখ রেজওয়ান। সেখান থেকেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী তাশরীফ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।’




শাকিবের জন্মদিনে অপু-বুবলীর ভালোবাসার প্রতিযোগিতা

চন্দ্রদ্বীপ ডেস্ক : ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান পা দিলেন ৪৪-এ। শুক্রবার (২৮ মার্চ) তার জন্মদিন। ক্যারিয়ারে একের পর এক সিনেমা উপহার দিয়ে ঢালিউডে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছেন তিনি।

তবে শুধু সিনেমাই নয়, শাকিবের ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনা কম হয়নি। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছিলেন তিনি, যদিও এখন দুজনই তার অতীত। তবে জন্মদিনের দিনে ব্যক্তিগত টানাপোড়েন ভুলে নায়কের প্রতি ভালোবাসা জানাতে ভোলেননি তার সাবেক দুই স্ত্রী।

অপু বিশ্বাস ফেসবুকে শাকিবের সঙ্গে পুরনো এক ছবি পোস্ট করে লিখেছেন, “শুভ জন্মদিন জীবন্ত মেগাস্টার শাকিব খান।” সঙ্গে দিয়েছেন ভালোবাসার ইমোজি ও হ্যাশট্যাগ “আমার শাহরুখ খান”। অন্যদিকে, শবনম বুবলী লিখেছেন, “শুভ জন্মদিন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মহারাজা শাকিব খান।” তিনিও ভালোবাসার ইমোজি যোগ করেছেন ক্যাপশনে।

সোশ্যাল মিডিয়ায় অপু-বুবলীর পোস্ট ভাইরাল হয়ে যায় দ্রুতই। শাকিবের ভক্তরা তাকে শুভেচ্ছায় ভাসালেও, অনেকেই মজার ছলে সাবেক দুই স্ত্রীর প্রতিযোগিতা নিয়ে মন্তব্য করেছেন।

শাকিব খান এখন পর্যন্ত চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। ওপার বাংলাতেও রয়েছে তার বেশ জনপ্রিয়তা। তার উল্লেখযোগ্য সিনেমার তালিকায় আছে ‘জানের জান’, ‘অনন্ত ভালোবাসা’, ‘মাই নেম ইজ সুলতান’, ‘ডেয়ারিং লাভার’, ‘দুই পৃথিবী’, ‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’ ও ‘দরদ’।

এদিকে, আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে শাকিব অভিনীত নতুন সিনেমা ‘বরবাদ’। দর্শকদের জন্য এটি হতে পারে আরও এক বড় চমক।




এবার ইউটিউব চ্যানেল খুললেন আমির খান




অর্ণবের কারণেই আজ সঙ্গীতশিল্পী হাবিব: গায়ক হিসেবে যাত্রার শুরু

সঙ্গীতপরিচালক হাবিব ওয়াহিদ বাংলা সংগীতের এক পরিচিত নাম। তিনি ‘কৃষ্ণ’ অ্যালবাম দিয়ে বাংলা লোকগানের সাথে পাশ্চাত্য সংগীতের এক দারুণ মিশ্রণ তৈরি করে ব্যাপক প্রশংসিত হন। পরবর্তীতে প্রকাশ পায় তার সঙ্গীতায়োজনে ‘মায়া’ নামের সুপারহিট অ্যালবাম। তবে, গায়ক হিসেবে তার যাত্রা শুরু হয় ‘ময়না গো’ অ্যালবামে, যেখানে ‘দিন গেল’ গানটি গেয়ে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান।

তবে, অ্যালবামে নিজের কণ্ঠে গান রাখার পরিকল্পনা ছিল না হাবিবের। কিন্তু, জনপ্রিয় সংগীতশিল্পী ও কম্পোজার শায়ান চৌধুরী অর্ণবের জোরাজুরির কারণে গানটি অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। হাবিব ওয়াহিদ বলেন, “অর্ণব ‘কৃষ্ণ’ গানের মিউজিক ভিডিও বানিয়ে দারুণ প্রশংসা কুড়ান, তাই ‘ময়না গো’ অ্যালবামের গানগুলোর মিউজিক ভিডিও নির্মাণের দায়িত্বও দেওয়া হয় তাকে। একদিন স্টুডিওতে অ্যালবামের গানগুলো শোনানোর পর অর্ণব ‘দিন গেল’ গানটি পছন্দ করেন এবং আমাকে বলেন, ‘কেন তুমি এই গান অ্যালবামে রাখবে না?’ তার কথাতেই গানটি অ্যালবামে যোগ হয়।”

এভাবেই গায়ক হিসেবে হাবিব ওয়াহিদের পথচলা শুরু হয় এবং ‘দিন গেল’ গানটি তাকে এনে দেয় জনপ্রিয়তা। এরপর থেকেই তিনি গান, সুর এবং সংগীতায়োজনের মাধ্যমে এক প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। ‘ডুব’, ‘নিশিকাব্য’, ‘মন মুনিয়া’, ‘পৃথিবীর যত সুখ’, ‘হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে’, ‘দিন গেল তোমার পথ চাহিয়া’, ‘স্বপ্নের চেয়ে মধুর’, ‘জাদু’, ‘প্রজাপতি’, ‘এখনই নামবে বৃষ্টি’, ‘রাত নির্ঘুম’, ‘চন্দ্রগ্রহণ’ এবং ‘তোমাকে ছেড়ে আমি কী নিয়ে থাকব’সহ একাধিক গান তার কণ্ঠে জনপ্রিয়তা লাভ করেছে।

সর্বশেষ, গত মাসে তিনি ‘ঘোর কেটে যায়’ শিরোনামে একটি নতুন গান প্রকাশ করেছেন, যেখানে তার সাথে কণ্ঠ দিয়েছেন তরুণ সংগীতশিল্পী আতিয়া আনিসা। ঈদে নতুন গান নিয়ে আসছেন হাবিব ওয়াহিদ, যা তার ভক্তদের জন্য সুখবর।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সিনেমা, ওয়েব সিরিজ ও নাটক ঈদে তিন মাধ্যমেই সরব শিহাব শাহীন

‘দাগি’র পোস্টারে আফরান নিশো, শিহাব শাহীন ও ‘মাইসেলফ অ্যালেন স্বপন ২’র পোস্টারে মিথিলা

রোমান্টিক নির্মাণে তার জুড়ি নেই। শিহাব শাহীন এমন একজন নির্মাতা, যিনি রোমান্স, ড্রামা, থ্রিলার, সায়েন্স ফিকশন, সাইকোলজিক্যাল—সব ধরনের কাজেই সফল। বহু আগেই তিনি নিজেকে সব্যসাচী নির্মাতা হিসেবে প্রমাণ করেছেন।

এই ঈদে শিহাব শাহীন তিন মাধ্যমেই সরব থাকছেন। তার তিনটি কাজ একইসঙ্গে ইউটিউব, ওটিটি এবং বড় পর্দায় মুক্তি পাচ্ছে। তিনি ২০১৫ সালের সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’-এর প্রায় ১০ বছর পর আবার বড় পর্দায় ফিরছেন। সেদিক থেকে এবারের ঈদটি তার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

এই ঈদে শিহাব শাহীনের মুক্তি পাচ্ছে তার নাটক ‘অ্যারেঞ্জ ম্যারেজ’, ওয়েব সিরিজ ‘মাইসেলফ অ্যালেন স্বপন’ এর দ্বিতীয় সিজন এবং বড় পর্দায় ‘দাগি’ সিনেমা।

‘অ্যারেঞ্জ ম্যারেজ’ নাটকে অভিনয় করেছেন তৌসিফ এবং নিহা। শিহাব শাহীন বলেছেন, তিনি কোনো চাপ অনুভব করছেন না তবে এই অভিজ্ঞতাটি বেশ উপভোগ করছেন। তার মতে, দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সেটা তার প্রতিটি কনটেন্টের ক্ষেত্রে। “গল্পে দর্শকদের এঙ্গেজ করতে পারাটাই আমার মূল চ্যালেঞ্জ,” বলেন তিনি।

এছাড়া, এতগুলো কনটেন্ট একসাথে মুক্তি পাচ্ছে, তবে একটির কারণে অন্যটির উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে বলে শিহাব শাহীন মনে করেন না। তিনি বলেন, “আমার কাছে তা মনে হয় না। ইউটিউব বা ওটিটিতে কাজ দেখার কারণে সিনেমা হলে যাওয়ার ব্যাপারে কোনো বাধা নেই। আমার সিনেমাটি একদম পরিবার নিয়ে দেখার মতো, পরিবার কেন্দ্রিক গল্প, বিনোদনমূলক। দর্শক সিনেমা হলে যে বিনোদন পাওয়ার জন্য যায়, সেটাই আমি দিতে চেয়েছি। আর ওটিটিতে কনটেন্ট বানিয়েছি যেটা নিয়ে দর্শকদের আগ্রহ ছিল, বিশেষত এটা ‘সিন্ডিকেট’ ইউনিভার্সের অংশ, তাই বাড়তি আগ্রহ রয়েছে।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সুন্দরবনে জোভান-তটিনীর অ্যাডভেঞ্চার!




 ‘জিম্মি’র ট্রেইলার জুড়ে টানটান উত্তেজনা আর জয়ার অনবদ্য অভিনয়

নির্মাতা আশফাক নিপুণের আসন্ন ওয়েব সিরিজ ‘জিম্মি’ তার পূর্বের কাজ ‘মহানগর’ এবং ‘সাবরিনা’-র মতোই দর্শকদের মন জয় করার জন্য প্রস্তুত। এবার তিনি তাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছেন এক নতুন উত্তেজনাপূর্ণ গল্প, যেখানে প্রধান চরিত্রে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

২২ মার্চ সন্ধ্যায় হইচই বাংলাদেশ সোশ্যাল মিডিয়াতে মুক্তি দেয় ‘জিম্মি’ সিরিজের প্রথম ট্রেইলার, যা মাত্র আড়াই মিনিটে দর্শকদের মধ্যে এক ধরনের টানটান উত্তেজনা সৃষ্টি করেছে।

ট্রেইলারে জয়া আহসান চরিত্র রুনা লায়লার ভূমিকায় অভিনয় করেছেন। একজন সাধারণ সরকারি চাকরিজীবী হিসেবে শুরু হওয়া রুনা লায়লার জীবন একদম পরিবর্তিত হয়ে ওঠে, যখন তার সামনে আসে এক অদ্ভুত পরিস্থিতি, যেখানে নানান ঘটনা এবং লোভ তার জীবনে প্রবাহিত হতে থাকে। চরিত্রটির মধ্যে রয়েছে নানা জটিলতা এবং চ্যালেঞ্জ, যা জয়া আহসান নিজের অভিনয় দক্ষতায় অত্যন্ত সাবলীলভাবে ফুটিয়ে তুলেছেন।

ট্রেইলারে আরও উপস্থিত রয়েছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী এবং আরও অনেক পরিচিত মুখ।

জয়া আহসান নিজে বলেন, “আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলো পছন্দ। রুনা লায়লার চরিত্রে ঠিক সেই পরিমাণ চ্যালেঞ্জ ছিল। নিপুনের সাথে এটা আমার প্রথম কাজ, তাও আবার সিরিজ; নিপুন যেভাবে, যা যা বলেছে আমি তাই তাই করেছি।”

ইরেশ যাকেরও তাঁর চরিত্র সম্পর্কে বলেন, “জিম্মি-তে আমার চরিত্রটা বেশ মজার। দর্শক পুরো সিরিজ দেখে বুঝতে পারবে নিশ্চয়।”

শাহরিয়ার নাজিম জয় জানান, “জিম্মি তে আমার চরিত্রটা, আমার ক্যারিয়ারে করা অন্যতম চমৎকার একটা চরিত্র।”

সিরিজটি ঈদ উপলক্ষে ২৮ মার্চ হইচই-তে মুক্তি পাবে, আর এর জন্য উত্তেজনা যেন বাড়ছেই।

মো: তুহিন হোসেন,
বিনোদন ডেস্ক, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম 




শবনম ফারিয়াকে আপত্তিকর মন্তব্য করে চাকরি হারালেন সেই যুবক

চন্দ্রদ্বীপ ডেস্ক ; দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে চাকরি হারিয়েছেন রাকিবুল হাসান নামের এক যুবক। রোববার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

সম্প্রতি ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান, ক্রিকেটার তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিমদের সঙ্গে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ফারিয়া।

সেই অনুষ্ঠানের একটি ভিডিওক্লিপে অভিনেত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায় এক যুবককে। যা চোখে পড়ে এই তারকার। বিষয়টি নিয়ে তৎক্ষনাত ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফারিয়ার।

তার সেই স্ট্যাটাসের সূত্র ধরে জানা যায়, ওই যুবকের নাম রাকিবুল হাসান। তিনি সাজিদা ফাউন্ডেশন নামে একটি এনজিওতে চাকরি করছেন।

এর পরদিনই ওই কর্মীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে সাজিদা ফাউন্ডেশন। তদন্তের পর রাকিবুলকে চাকরিচ্যুত করা হয়। বিষয়টি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি মেইলের মাধ্যমে ফারিয়াকে জানানো হয়।