সাদেক সিদ্দিকীর নির্মাণে ইমন-দীঘির ‘দেনাপাওনা’




ক্যাটরিনা-রণবীরের বিচ্ছেদ

চন্দ্রদ্বীপ ডেস্বক:  বলিউডে আবির্ভাব হয়েছে নতুন রণবীরের। তাঁর প্রেম আবার দীপিকা পাড়ুকোনের সঙ্গে। তবে রণবীর ও ক্যাটরিনা দুজনেই জড়ান নতুন সম্পর্কে। ক্যাটরিনা আর রণবীরের মধ্যে বন্ধুত্ব তৈরি হলো। এরপর প্রেমের গুঞ্জন, প্রায় প্রতিদিনই খবরের শিরোনামে থাকত দুই তারকার সম্পর্কের খবর। তবে কেউই প্রেমের কথা তখন সরাসরি স্বীকার করেননি, করেছেন সম্পর্কে ভেঙে যাওয়ার পর। কিন্তু কেন ভেঙে গিয়েছিল দুই তারকার বহুল চর্চিত প্রেম? হিন্দুস্তান টাইমস, নিউজ ১৮, ইন্ডিয়া টুডে অবলম্বনে সে খবর আমরা জানতে পারি ।




বাস্তবে মা হওয়ার অনেক আগেই মা হয়ে উঠেন দিয়া মির্জা




আসছে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫




বিল গেটস ও মেলিন্ডার  বিবাহবিচ্ছেদ 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস ২০২১ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন,  তিনি বলেছেন তাঁদের এই বিচ্ছেদকে ‘প্রয়োজনীয়’ ছিল ।

সাবেক ধনকুবের ব্যবসায়ী স্বামী বিল গেটসের একটি মন্তব্যের কয়েক সপ্তাহ পর মেলিন্ডা ফেঞ্চ এই প্রথম মুখ খুললেন। ওই মন্তব্যে বিল গেটস তাঁদের এই বিচ্ছেদকে তাঁর জীবনের সবচেয়ে বড় অনুতাপের বিষয় বলে মন্তব্য করেছিলেন।

দ্য টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে মেলিন্ডা গেটস এ কথা করেন। ওই সাক্ষাৎকার গত রোববার প্রকাশিত হয়। সেখানে বিল গেটসের মন্তব্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা এমন কিছু, যা ‘প্রয়োজনীয়’ ছিল।

অবশ্য মেলিন্ডা মানবহিতৈষী তাঁর সাবেক স্বামী বিল গেটসের মন্তব্য সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলেননি। তবে তিনি যোগ করেন, ‘আমি আসলে জানি না, তিনি ওই বক্তব্য দিয়ে ঠিক কী বোঝাতে চেয়েছেন। সুতরাং তাঁর বক্তব্য নিয়ে আমি কোনো মন্তব্য করছি না।’

মেলিন্ডা ফ্রেঞ্চ বলেন, ‘তাঁর নিজের জীবন আছে, আমার নিজের জীবন আছে। আমি এখন অনেক সুখী।’

মেলিন্ডা গেটস আরও বলেন, এই বিচ্ছেদ তাঁর ওপর আবেগপূর্ণ গভীর প্রভাব ফেলেছিল। তাঁদের আলাদা থাকা অবস্থায় তিনি ‘প্যানিক অ্যাটাক’–এর শিকারও হয়েছেন।

মেলিন্ডা বলেন, ২০১৪ সালে বিল গেটসের সঙ্গে এক মধ্যাহ্নভোজের সময় তিনি প্রথম ‘প্যানিক অ্যাটাক’ অনুভব করেন। তার পর থেকেই তিনি থেরাপিস্টের কাছে যাওয়া শুরু করেন। তখনো তাঁরা স্বামী–স্ত্রী হিসেবে একসঙ্গে ছিলেন।

শুরুর দিকে মেলিন্ডা থেরাপি নিয়ে সন্দিহান থাকলেও পরে এর উপকারিতা বুঝতে পারেন। তিনি বলেন, ‘এর অর্থ এই নয় যে আমি ভেঙে পড়েছি। এর অর্থ, আমি কঠিন বিষয়ের মধ্য দিয়ে গেছি, যেগুলো নিয়ে আমাকে বোঝাপড়া করতে হয়েছে।’

গত ফেব্রুয়ারিতে এনবিসির ‘টুডে’ অনুষ্ঠানে নিজের নতুন বই ‘সোর্স কোর্ড’ নিয়ে কথা বলতে গেলে বিল গেটসকে প্রশ্ন করা হয়েছিল, কেন তিনি এই বিবাহবিচ্ছেদকে নিজের ‘সবচেয়ে বড় অনুশোচনা’ বলে মনে করছেন।

জবাবে বিল বলেছিলেন, ‘বিবাহবিচ্ছেদটা ভালো কিছু ছিল না। কিন্তু আমাদের তিনটি সন্তান, আমরা একসঙ্গে যেসব কাজ করতে পেরেছি—এমনকি আমি যদি জানতাম যে এই সংসার চিরস্থায়ী হবে না, তবু আমি আবারও সেটাই করব।’

বিল গেটস ও মেলিন্ডা গেটস ২০২১ সালে ২৭ বছরের বিবাহিত জীবনের ইতি টানেন। তাঁদের তিন সন্তান রয়েছে—ফিবি গেটস (২২), ররি গেটস (২৫) ও জেনিফার গেটস নাসার (২৮)।




অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন 




আপনি শাহরুখের স্বপ্নের বাড়িতে থাকতে পারবেন!




সালমান খানের ক্যারিয়ার নিয়ে শঙ্কা

বলিউডের সুপারস্টার সালমান খানের ক্যারিয়ারের বর্তমান অবস্থা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা সিকান্দার বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। মাত্র দুই সপ্তাহে সিনেমাটি আয় করেছে ১১০ কোটি টাকা, যা ঈদে মুক্তিপ্রাপ্ত সালমানের সিনেমার জন্য একেবারে অপ্রত্যাশিত। একসময় ঈদ মানেই ছিল সালমানের সিনেমা আর বক্স অফিসে ঝড়, কিন্তু এখন সেই দিনগুলো পেছনে পড়ে গেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সিকান্দার ছবির ব্যর্থতার পর অনেকেই তার ক্যারিয়ার নিয়ে শঙ্কিত হচ্ছেন।

২০০৯ সালে ওয়ান্টেড সিনেমা দিয়ে তার নতুন যাত্রা শুরু হলেও, পরবর্তী বছরগুলোতে দাবাং, রেডি, বডিগার্ড, এক থা টাইগার, জয় হো, কিক, বজরঙ্গি ভাইজান, সুলতান, টাইগার জিন্দা হ্যায় ইত্যাদি সিনেমাগুলো বক্স অফিসে বিশাল সাফল্য পায়। তবে ২০১৮ সালের পর থেকে তার সিনেমাগুলোর ব্যবসা ধীরে ধীরে কমতে থাকে, এবং অন্তিম, রাধে, কিসি কা ভাই কিসি কী জান, টাইগার ৩, ও সিকান্দার-এর মতো সিনেমাগুলো প্রত্যাশিত সাফল্য পায়নি।

সালমানের একগুঁয়েমি?
সমালোচকদের মতে, সালমান খানের বক্স অফিসে ব্যর্থতার একটি বড় কারণ তার একগুঁয়েমি। তিনি অনেক সময় ভালো চিত্রনাট্য এবং পরিচালকের পরিবর্তে তার ‘কাছের মানুষ’দের সঙ্গে কাজ করতে পছন্দ করেছেন, যার ফলে কিছু কাজ তেমন সাড়া ফেলতে পারেনি। উদাহরণ হিসেবে অন্তিম সিনেমার কথা বলা যায়, যেখানে তার ভগ্নিপতি আয়ুশ শর্মা নায়ক ছিলেন। সালমান অনেক সময়ই সিনেমার কাস্টিং, গান, এমনকি অন্যান্য কাজের সিদ্ধান্তে ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য দেন।

‘দ্য বুল’ সিনেমায় সালমানের বাদ পড়া
সালমান খানকে নিয়ে করণ জোহরের ধর্মা প্রোডাকশন দ্য বুল সিনেমা বানাতে চেয়েছিল। কিন্তু সালমানের একগুঁয়েমির কারণে তার সিনেমায় থাকাটা অনিশ্চিত হয়ে পড়ে। সিনেমাটির দুটি সেনা কর্মকর্তার চরিত্রে একজনের জন্য সালমান এবং অন্যটিতে সিদ্ধার্থ মালহোত্রার নাম প্রস্তাবিত ছিল, কিন্তু সালমান অন্য চরিত্রে সিদ্ধার্থকে নিতেই রাজি হননি। তার পছন্দ ছিল নিজের দেহরক্ষীর সন্তানকে সিনেমায় নেওয়ার। কিন্তু করণ বা পরিচালক বিষ্ণু বর্ধন এ প্রস্তাব মেনে নিতে পারেননি এবং সালমান সিনেমাটি থেকে বাদ পড়েন।

নতুন সিনেমার সম্ভাবনা কম
গত বছর শোনা গিয়েছিল, জওয়ান নির্মাতা অ্যাট লির সঙ্গে সালমান একটি সিনেমা করবেন। তবে সম্প্রতি জানা গেছে, সেই সিনেমাও হচ্ছে না। শোনা যাচ্ছে, সিনেমাটির বিনিয়োগ জটিলতায় আটকে গেছে, কারণ সালমানের বর্তমান বাজারের অবস্থান অনুযায়ী বড় বাজেটের সিনেমায় বিনিয়োগ করতে কেউই আগ্রহী নয়।

সালমানের বর্তমান অবস্থা
সব মিলিয়ে, সালমান খানের ক্যারিয়ার এখন একটি বড় অনিশ্চয়তায় রয়েছে। তার সর্বশেষ সিনেমা সিকান্দার-এর সমালোচকরা প্রশংসা করেছেন তার অ্যাকশন দৃশ্যের জন্য, তবে অন্য দৃশ্যগুলোর জন্য তার অভিনয় ছিল সাধারণ মানের, এমন মন্তব্য এসেছে। একদিক থেকে তার পর্দায় উপস্থিতি কিছুটা ক্লান্তও মনে হয়েছে, যা তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য উদ্বেগজনক হতে পারে।

এখন প্রশ্ন হলো, সালমান কি অতিমানবীয় কোনো পারফরম্যান্স দিয়ে আবার নিজেকে প্রমাণ করতে পারবেন, নাকি তার ক্যারিয়ার আসলেই শেষ হয়ে যাবে ।




কলেজ জীবনে  শাহরুখ কেমন ছিলেন

চন্দ্রদ্বীপ ডেস্ক:  সম্প্রতি ‘ফ্রাইডে টকিজ’-এর একটি সাক্ষাৎকারে কলেজজীবনের স্মৃতি রোমন্থন করেন রাজেশ। জানান, দিল্লির একই কলেজে পড়তেন তিনি এবং শাহরুখ। তখন থেকেই তারা থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন।

রাজেশের কথায়, “ও খুবই বাস্তববাদী আর মাটির মানুষ ছিল তখনও। আজও তাই। আমরা দু’জনেই থিয়েটার করতাম। তখন অনেক হিন্দু-শিখ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করেছি।”




শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদ

চন্দ্রদ্বীপ ডেস্ক : তৃতীয় বিয়েও টিকলো না শ্রাবন্তীর । অবশেষে আইনত বিবাহবিচ্ছেদ হলো রোশন সিং ও শ্রাবন্তী চ্যাটার্জির। শুক্রবার অবশেষে আদালত শ্রাবন্তী ও রোশনের ডিভোর্সে আইনি সিলমোহর দিল।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শ্রাবন্তীর সঙ্গে ডিভোর্সের খবরের সত্যতা নিশ্চিত করেছেন রোশন সিং নিজেই। তিনি জানান, সবটাই শান্তিপূর্ণভাবে মিটে গেছে। প্রেম ও বিয়ের আগে যেমন অপরিচিত ছিলেন তেমনই ৮ এপ্রিল থেকে তারা আবারও একে অপরের কাছে অপরিচিত হয়ে যাবেন।

এদিকে এর আগেই জানা গিয়েছিল রোশনের সঙ্গে ডিভোর্সের মামলায়, মাসিক ৭ লাখ টাকা হাতখরচ চেয়েছিলেন অভিনেত্রী। গতবছর তার সেই আবেদনে স্টে অর্ডার দিয়েছিল আদালত। তবে রোশন সিং-কে কি আদৌ মাসিক ৭ লাখ টাকা দিতে হচ্ছে অভিনেত্রীকে? এবিষয়টি নিয়ে অবশ্য এদিন কিছু জানাননি রোশন।