২০ বছর পর নতুন সিনেমায় অক্ষয়-রবিনা ট্যান্ডন

বিনোদন ডেস্ক : সিনেমায় একসঙ্গে কাজ করতে যাচ্ছেন অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন। ২০ বছর পর আবারও হিন্দি সিনেমার জনপ্রিয় এ জুটিকে একসঙ্গে দেখা বলে তাদের ভক্তরা বেশ উচ্ছ্বসিত।

নব্বইয়ের দশকে ‘মোহরা’, ‘খিলাড়িও কা খিলাড়ি’র পর ২০০৪ সালে শেষ ‘পুলিশ ফোর্স: অ্যান ইনসাইড স্টোরি’ সিনেমায় শেষ একসঙ্গে কাজ করেছিলেন অক্ষয় ও রবিনা।
এরপর কেটে গেছে ২০ বছর। আবারও এ জুটির রসায়ন একসঙ্গে স্ক্রিনে দেখা যাবে বলে জানা গেছে। ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় একসঙ্গে দেখা যাবে ‘মোহরা’ খ্যাত জুটিকে। বলিউডে আলোচনা হচ্ছে আগামী অক্টোবর থেকে শুটিং শুরু হবে সিনেমার।
২০০৭ সালে মুক্তি পায় আনিস বাজমি পরিচালিত সিনেমা ওয়েলকাম। দর্শকের মন জয় করেছিলেন অক্ষয় কুমার, অনিল কাপুর, নানা পাটেকর, পরেশ রাওয়াল, ফিরোজ খান ও ক্যাটরিনা কাইফের এ সিনেমা। সিনেমা বক্স অফিস ব্যবসার পরিসংখ্যানও বেশ ভালো ছিল।
২০১৫ সালে মুক্তি পায় ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা ওয়েলকাম ব্যাক। সেই সিরিজেরই তৃতীয় সিনেমা হিসেবে এবার আসছে, ‘ওয়েলকাম ট্য দ্য জঙ্গল’।
অক্ষয় রবিনার রসায়ন শুধু অনস্ক্রিনেই নয়, অফস্ক্রিনেও হয়েছিল। আংটি বদল পর্যন্ত হয়ে গিয়েছিল দুই অভিনেতার। পরে সেই প্রেম ও বিয়ে ভেঙে যায় বলে খবর শোনা যায়। পরবর্তীতে দুই অভিনেতাই বিয়ে করে সংসার করেছেন।
তবে তাদের নিয়ে চর্চা কখনোই বন্ধ হয়নি। আবারও এতো বছর পর এবার তাদের কেমন কেমিস্ট্রি দর্শকের চোখে ধরা পড়ে এখন সেই দিকেই মন ভক্তদের।




দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে দেখা যাবে সালমানের ‘কিসি কা ভাই কিসি কি জান’

বিনোদন ডেস্ক: চলতি বছর এপ্রিলে ভারতসহ দুনিয়ার নানা প্রাপ্তে মুক্তি পায় সালমান খান অভিনীত সিনেমা ‘কিসি কা ভাই কিসি কি জান’। মুক্তির প্রায় চার মাসের মাথায় বাংলাদেশে মুক্তি পাচ্ছে ফরহাদ সামজি পরিচালিত এ ছবিটি।

শুক্রবার স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, লায়ন সিনেমাসসহ দেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। এর আগে একই নীতিমালায় গত ১৯ মে বাংলাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খানের ‘পাঠান’।

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটির বাংলাদেশে আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহম্মদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘মাল্টিপ্লেক্স, সিঙ্গেল মিলিয়ে এখন পর্যন্ত ৩০টি হল চূড়ান্ত হয়েছে। মনে হচ্ছে আরও হল বাড়বে। কারণ শেষ পর্যন্ত “এম আর নাইন” ছবিটি  ইংরেজিতে মুক্তির কারণে অনেক একক হল আমাদের ছবিটি নেওয়ার আগ্রহ দেখাচ্ছে। এ কারণে একক হল বাড়তে পারে।’

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এর আগে ‘পাঠান’ ছবিটি আনতে বাংলাদেশের আমদানিকারক প্রতিষ্ঠানের খরচ হয়েছে প্রায় ১১ লাখ টাকা। তবে ‘কিসি কা ভাই কিসি কি জান’ আনতে এর প্রায় পাঁচ গুণ মানে ৫০ লাখ টাকা গুনতে হয়েছে আমদানিকারক প্রতিষ্ঠানকে।

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটির আমদানির বিপরীতে ভারতের এসআরআর প্রোডাকশনের কাছে রপ্তানি করা হয়েছে অনন্য মামুনের ‘কসাই’ ছবিটি।
ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে।




ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন যারা

বিনোদন ডেস্ক : ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

‘পুষ্পা : দ্য রাইজ’-এর জন্য এ বছর জাতীয় পুরস্কারে সেরা অভিনেতার সম্মাননায় ভূষিত হয়েছেন আল্লু অর্জুন। ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ও ‘মিমি’র জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ভাগ করে নিয়েছেন আলিয়া ভাট ও কৃতি স্যানন।

সর্বাধিক জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘আরআরআর’। ভিকি কৌশল অভিনীত ‘সরদার উধম’ শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্র হিসেবে পুরস্কার ঘরে তুলেছে। সেরা ফিচার ফিল্ম হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে মাধবনের ‘রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট’।

এদিকে সুজিত সরকারের প্রশংসিত চলচ্চিত্র ‘সরদার উধম’ ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। চলচ্চিত্রটি পাঁচটি বিভাগে জাতীয় পুরস্কার জয় করেছে। সেরা হিন্দি ফিল্ম, সেরা কস্টিউম ডিজাইনার, সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা অডিওগ্রাফি ও সেরা সিনেমাটোগ্রাফি।

গুণী নির্মাতা সঞ্জয় লীলা বানসালি তার চলচ্চিত্র ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র জন্য সেরা সম্পাদকের পুরস্কার জিতেছেন। সিনেমাটি পরিচালনা করেন বানসালি। অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি ‘মিমি’র জন্য পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন।

বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’ ন্যাশনাল ইন্টিগ্রেশনের ওপর শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতেছে। সিদ্ধার্থ মালহোত্রার ‘শেরশাহ’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে বিশেষ জুরি পুরস্কার পেয়েছে।

এসএস রাজামৌলির ‘আরআরআর’ সেরা অ্যাকশন ডিরেকশন, সেরা কোরিওগ্রাফি ও সেরা স্পেশাল ইফেক্ট পুরস্কার জিতেছে।

এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন বছরের সেরা কলাকুশলীরা।




মায়ের বিয়ে দিলেন ছেলে

বিনোদন ডেস্ক : সুখের কথা চিন্তা করে মায়ের দ্বিতীয়বার বিয়ে দিলেন মারাঠি অভিনেতা সিদ্ধার্থ চন্দ্রশেখর। বুধবার (২৩ আগস্ট) তার মা সীমা চন্দ্রশেখরের দ্বিতীয় বিয়ের ছবি পোস্ট করে খবরটি নিজেই জানান সিদ্ধার্থ। তারপর থেকে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই অভিনেতা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সিদ্ধার্থ সামাজিক যোগাযোগ মাধ্যমে মায়ের বিয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি সেকেন্ড ইনিংস মা। আমার কখনো মনে হয়নি, তোমারও কাউকে দরকার। তোমার যে সন্তানদের বাদ দিয়ে জীবন আছে, সে কথা টের পাইনি। তোমারও তো নিজের একটা জগত থাকা উচিত। আর কত দিন তুমি একা থাকবে? তুমি এতদিন সকলের জন্য ভেবেছো। এখন থেকে তুমি নিজের কথাও ভাববে; তোমার নতুন সঙ্গীর কথাও ভাববে। তোমার সন্তানরা সব সময় তোমার পাশে থাকবে।’

নিজের বিয়ের কথা স্মরণ করে সিদ্ধার্থ আরো লেখেন, ‘বিশাল আয়োজন করে তুমি আমার বিয়ে দিয়েছিলে। এবার আমার পালা তোমার জন্য একই কাজ করার। আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক বিয়ের ঘটনা হলো, আমার মায়ের বিয়ে। আই লাভ ইউ মা। হ্যাপি ম্যারিড লাইফ।




আদিলের বিরুদ্ধে হানিমুনের নগ্ন ভিডিও তৈরির অভিযোগ রাখির

বিনোদন ডেস্ক : বলিউড তারকা রাখি সাওয়ান্তর জীবনে ঘটনার পর ঘটনা লেগেই থাকে। তার প্রেম থেকে বিয়ে কিংবা অন্তঃসত্ত্বা হওয়া— সবই সংবাদের শিরোনাম হচ্ছে। এদিকে বিয়ে ভেঙেছে রাখির। মামলা করে স্বামীকে হাজতবাস করাতেও পিছপা হননি তিনি।

এদিকে জেল থেকে ছাড়া পেয়েই রাখিকে শায়েস্তা করার জন্য উঠেপড়ে লেগেছেন তার স্বামী আদিল। প্রকাশ্যে এনেছেন বেশ কিছু বিস্ফোরক তথ্য। দমে যাওয়ার পাত্রী নন রাখিও। স্বামী মধুচন্দ্রিমা গিয়ে তার নগ্ন ভিডিও তৈরি করে লাখ লাখ টাকায় বিক্রি করেছেন আদিল, অভিযোগ করলেন রাখি। টাকার অংকটা মোটেই কম নয়। বিবাহিত জীবনে তিনি ধর্ষণের শিকারও হয়েছেন বলে ঘোষণা করলেন সাংবাদিক সম্মেলন ডেকে।

গর্ভের সন্তান তিনিই নষ্ট করেছেন! জেল থেকে বেরিয়েই আদিলের দাবি, জরায়ু নেই রাখির।

আদিলের সঙ্গে বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন রাখি। একটা সময় বোরখা পরতে, রোজা রাখতে দেখা যায় তাকে। কিন্তু বিয়ের খবর প্রকাশ্যে আসার মাস খানেকের মধ্যেই অশান্তি শুরু হয় রাখির সংসারে। স্বামীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ আনেন। এ জন্য আদিলকে কারাবাসও করতে হয়েছে।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি জেলে যান আদিল। গত মাসের ২১ তারিখ জেল থেকে ছাড়া পেয়েছেন অভিনেত্রীর স্বামী। ছাড়া পেতেই রাখির বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণসহ সংবাদমাধ্যমের সামনে হাজির তিনি। একের পর এক অভিযোগ করেছেন রাখির নামে।

সর্বপ্রথম আদিল দাবি করেন, রাখি প্রতারক। শুধু তাই নয়, রাখি নাকি ভালো নারী নন। এ প্রসঙ্গে আদিল বলেন, রাখি বিপদজ্জনক নারী। সে নিজের প্রয়োজন যে কোনো কাজ করতে পারে।




আমার কোনো বন্ধু নেই : এ আর রহমান

বিনোদন ডেস্ক : ভারতীয় জনপ্রিয় সংগীত পরিচালক ও গায়ক এআর রহমান বলেছেন, তার কোনো বন্ধু নেই! যারা তার সঙ্গে কাজ করেন, তারাই তার বন্ধু। তবে আলাদা করে তার আর কোনো বন্ধু নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রহমানকে জিজ্ঞাসা করা হয়েছিল, কারা তার বন্ধু? উত্তরে তিনি বলেন, বিষয়টি এরকম দাঁড়াবে- যিনি আমার গাড়ি চালান, তিনিই আমার সবচেয়ে কাছের বন্ধু। যারা আমার সঙ্গে কাজ করেন, তাদেরই আমি বন্ধু বলে মনে করি। কিন্তু আমার কোনো বন্ধুই চিরস্থায়ী নন।

আন্তর্জাতিক মানের খ্যাতিসম্পন্ন এ সংগীত পরিচালক বলেন, আমি কাউকেই বলি না চিরকাল আমার সঙ্গে থেকে যেতে। আমি তাদের বলি নিজের মতো জীবন কাটাতে, এগিয়ে যেতে। আর সেই কারণেই এমন কেউ নেই, যাকে আমি আমার বন্ধু বলতে পারি।

তিনি বলেন, আমার নিঃসঙ্গতা, আমার একাকীত্ব ও নির্জনতাই আমার বন্ধু।

ভারতীয় চলচ্চিত্রের সংগীতকে আন্তর্জাতিক মহলে আরও বেশি জনপ্রিয় করে তোলার পিছনে এআর রহমানের ভূমিকা আছে নিঃসন্দেহে। ভারতের সঙ্গীত পরিচালকদের মধ্যে বর্তমানে আন্তর্জাতিক স্তরে সবচেয়ে খ্যাতিসম্পন্নও তিনি।




ফাঁদে ফেলেছেন একাধিক পুরুষকে, গ্রেফতার মডেল

বিনোদন ডেস্ক: একে একে ৫০ জন পুরুষকে যৌনতার ফাঁদে ফেলেছেন মুম্বাইয়ের এক মডেল। তাদের কাছ থেকে আদায় করেছিলেন প্রায় ৩৫ লাখ টাকা। কিন্তু শেষ রক্ষা হয়নি। প্রতারিতদের একজনের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে নেহা নামের ওই মডেলকে।

নেহার বিরুদ্ধে অভিযোগ, মুম্বাইয়ে একাধিক পুরুষকে যৌনতার ফাঁদে ফেলেছেন তিনি। পুরুষদের প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে আসতেন। এরপর তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও গোপনে ক্যামেরাবন্দি করতেন। সেই ভিডিও ওই সকল ব্যক্তির ফেসবুক, হোয়াট্‌সঅ্যাপে পাঠিয়ে ব্ল্যাকমেল শুরু করতেন। অধিকাংশ ক্ষেত্রেই সম্মান হারানোর ভয়ে টাকা দিয়ে বিষয়টি মিমাংসা করতে চাইতেন ভুক্তভোগীরা।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মডেল পুরুষদের প্রলুব্ধ করে বাড়িতে ডাকলেও এই অপরাধের সঙ্গে তিনি একা যুক্ত ছিলেন না। এটি একটি প্রতারণা চক্র। যেখানে নেহা ছাড়াও জড়িত ছিলেন অনেকে।

সম্প্রতি কর্নাটকের পুলিশ এই চক্রটির পর্দা ফাঁস করেছে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ৫০ জনেরও বেশি পুরুষ এই প্রতারণা চক্রের শিকার হয়েছেন। প্রতারিতদের মধ্যে একজন পুলিশে অভিযোগ দায়ের করার পর পুরো বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিযোগকারী যুবক পুলিশকে জানান, নেহা প্রথমে মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করেন। সেখানে থেকে ফোন নম্বর বিনিময়ের পর তাদের মধ্যে হোয়াট্‌সঅ্যাপে কথাবার্তা শুরু হয়। নেহা ওই ব্যক্তিকে জানান, তার স্বামী দুবাইয়ে কাজ করেন। এরপর নানাভাবে ওই যুবককে প্রলুব্ধ করেন তিনি।

অভিযোগকারীর দাবি, গত ৩ মার্চ বিকেল তিনি নেহার বাড়িতে যান। বাড়িতে প্রবেশের কিছুক্ষণের মধ্যে সেখানে হাজির হন তিন যুবক। একপর্যায়ে মারধর শুরু করেন তাকে। পরে তিন লাখ টাকা দাবি করেন তার কাছে।

যুবক জানান, প্রথমে তিনি একটি মোবাইল নম্বরে ২১ হাজার টাকা পাঠান। কিন্তু এরপরও তাকে ছেড়ে দেওয়া হয়নি। বরং রাত পর্যন্ত বন্দি করে রাখা হয়। পরে ক্রেডিট কার্ড নিয়ে আসার কথা বলে সেখান থেকে পালিয়ে আসেন তিনি। এরপরই পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে নেহার ফাঁদে পরা অনেক যুবকের সন্ধান পান তারা। যাদের কাছ থেকে বিভিন্ন সময় প্রায় ৩৫ লাখ টাকা আদায় করেছেন তিনি।

এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। যেখানে রয়েছে সেই মডেল নেহাও। চক্রের বাকিদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।




নায়করাজের আজ ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

বিনোদন ডেস্ক : অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র নায়করাজ রাজ্জাক। ২০১৭ সালের এই দিনে তিনি দেশের চলচ্চিত্র অঙ্গনে বড় এক শূন্যতা তৈরি করে নিয়েছেন চিরবিদায়। চলচ্চিত্রে যাদের অবস্থান তৈরি হয়েছিল মেধা, মনন ও শ্রমে– নায়করাজ ছিলেন তাদের মধ্যে শীর্ষস্থানীয়। দেখতে দেখতে কেটে গেল নায়করাজহীন ছয়টি বছর। ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে নায়করাজের পরিবার এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, শিল্পী সমিতি, প্রযোজক পরিবেশক সমিতির সদস্যরা নায়করাজের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন আজ।

নায়করাজের ছোট ছেলে খালিদ হোসেন সম্রাট বলেন, ‘আব্বার মৃত্যুবার্ষিকী স্মরণে রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মী কমপ্লেক্সের মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। একই সময় বাসায়ও হবে মিলাদ ও দোয়া। দুপুরে আসা মেহমান এবং গরিব এতিমদের আম্মা নিজ হাতে খাওয়াবেন। আব্বার জন্য দোয়াটাই বড়। সবার কাছে দোয়া চাই।’

নায়করাজ রাজ্জাকের জন্ম ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতায়। ১৯৬৪ সালে ঢাকায় আসেন তিনি। এরপর জড়িয়ে পড়েন চলচ্চিত্রে। গীতিকার ও সাংবাদিক আহমদ জামান চৌধুরী খোকা তাঁরই বন্ধু নায়ক রাজ্জাকের নামের আগে ‘নায়করাজ’ যুক্ত করেছিলেন।

দু-একটি সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করার পর ১৯৬৭ সালে মুক্তি পায় নায়ক হিসেবে তাঁর প্রথম সিনেমা ‘বেহুলা’। সেই থেকে শুরু। অভিনয়ের পাশাপাশি ছবি পরিচালনার কাজও করেছেন তিনি। কাজের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার, পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন গুণী এই চলচ্চিত্র ব্যক্তিত্ব।




মাথা ফেটেছে রাজের, হাসপাতালে ভর্তি পরীমনিও

বিনোদন ডেস্ক: রাজ আর পরীমনির মান-অভিমান আবার বিচ্ছেদের দিক যাচ্ছে নাতো। ভক্তদের এমন মনে আশংকা জেগেছে ঢালিউড পাড়ার নতুন খবরে। নতুন শিরোনাম অনু্যায়ী, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা শরিফুল রাজ। হাসপাতালে ভর্তি হয়েছেন পরীমনিও। সম্প্রতি তাদের সম্পর্কের বরফ গলার খবর পাওয়া গেলেও এখনও মেলেনি এর সত্যতা।

রাজের আহত হওয়ার বিষয়ে একটি সূত্র জানায়, তার মাথা ফেটে গেছে। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল— সেই তথ্য জানা যায়নি। শুক্রবার রাতে তিনি হাসপাতালে ভর্তি হন।

এদিকে হাসপাতালে থাকার কথা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন পরীমনি। পোস্ট করা ছবিতে ক্যানোলা হাতে দেখা যায় পরীমনিকে যার ক্যাপশনে লেখা ছিলো- ‘আমরা পরীতমা।’ ধারণা করা হচ্ছে অভিনেত্রী তমা মির্জা এবং পরীমনি একই হাসপাতালে রয়েছেন। কেননা পরীমনির সেই পোস্টে তমা মির্জা লেখেন, ‘আগে সুস্থ হই দুজনে।’ তবে কী কারণে পরীমনি অসুস্থ এ বিষয়ে অনেকেই কমেন্টে প্রশ্ন করলেও কোন উত্তর মেলেনি।

এর আগে জানা যায়, বৃহস্পতিবার রাত থেকেই জ্বরে ভুগছেন পরীমনি। শুক্রবার সকাল থেকে জ্বরের মাত্রা বেড়েছে। হাসপাতালে যাওয়ার কথা ছিল তার। ধারণা করা হচ্ছে, জ্বরের হাত থেকে মুক্তি পেতেই চিকিৎসকের দ্বারস্থ হয়েছেন তিনি।

এর আগে গান বাংলা চ্যানেলের দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস ও ফারজানা মুন্নী দম্পতি তাদের কার্যালয়ে পরীমনি ও রাজের সন্তান রাজ্যর জন্মদিন উদযাপন করতে কেক কাটেন। তার আগেই বসুন্ধরার বাসা থেকে পরীমনি সন্তানসহ সেখানে যান। অন্যদিকে রাজও যান সেখানে। দুজনের সেখানেই দেখা হয়। পরে এই জুটি একসঙ্গে ছবি তোলেন, যা ফেসবুকে প্রকাশ করেন তাপস।

ফেসবুকে ছড়িয়ে পড়া সেসব স্থিরচিত্র দেখে সবাই ভেবেছিলেন, নিজেদের মধ্যকার মান-অভিমান ভুলে প্রায় তিন মাস পর এক ছাদের নিচে ফিরছেন পরীমনি ও রাজ। কিন্তু পরে শোনা যায়, ফের রাজ বেরিয়ে এসেছেন পরীমনির বাসা থেকে।




চার দিনেই শেষ মধুচন্দ্রিমা, ফিরেই অস্ট্রেলিয়ায় ছুটলেন ফারিণ

বিনোদন ডেস্ক : বিয়ের পর মধুচন্দ্রিমায় মালদ্বীপ গিয়েছিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। মাত্র চারদিনেই শেষ হয় তার মধুমন্দ্রিমা পর্ব। কারণ হিসেবে জানান, ফারিণের শুটিংয়ের ব্যস্ততা ও স্বামী রাফিদের যুক্তরাষ্ট্রে যাওয়ার তাড়া। তারপরও সঙ্গীকে নিয়ে চারদিনের ভ্রমণে সতেজ হয়েই ফিরেছেন বলে জানালেন এই অভিনেত্রী।

ফিরেই গতকাল রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দেন ফারিণ। না,বেড়াতে নয়। দু’টি ওয়েব ফিল্মের শুটিংয়েই জন্যই তার এই অস্ট্রেলিয়া সফর। ফারিণ বলেন, সেখানে শিহাব শাহীনের দুটি ওয়েব ফিল্মের শুটিং হবে। আগেই শিডিউল দেওয়া ছিল ওয়েব ফিল্ম দুটির। শিহাব ভাই আগেই চলে গেছেন। হানিমুন সংক্ষিপ্ত করে আমিও যাচ্ছি। চলতি মাসের পুরোটাই শুটিং হবে। আগামী মাসে দেশে ফেরার কথা।