নতুন ভিডিওতে চমকে দিলেন উরফি

সোশ্যাল মিডিয়ায় আবারও ব্যাপক আলোচনায় এসেছেন ভারতের নতুন প্রজন্মের অভিনেত্রী উরফি জাভেদ। নেটদুনিয়ায় তিনি বিচিত্র পোশাকে সেজে ভাইরাল হচ্ছেন। কখনো শরীরে পোশাক রাখছেন তো, কখনো আবার পোশাক খুলে ফেলছেন।

এভাবেই পোশাক নিয়ে রীতিমতো গবেষণা করে গণমাধ্যমের শিরোনামে আসছেন এ অভিনেত্রী। এবার তিনি খেলনা গাড়ি দিয়ে বুক ঢেকে নেটদুনিয়ায় আলোড়ন তুলেছেন।

উরফি জাভেদ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নতুন ভিডিও পোস্ট করে চমকে দিয়েছেন। এতে দেখা যাচ্ছে তার শরীরের উপরের দিকে পোশাক বলতে কিছুই নেই। বুকের উপর যেন গাড়ির লাইন পড়েছে। সারি সারি গাড়ি দিয়ে লজ্জা নিবারণ করেছেন। আকাশি রঙের ট্রাউজার সঙ্গে টপ করে বাঁধা চুল। বিচিত্র ফ্যাশন রুচির উরফিকে এভাবে দেখে সবাই আঁতকে উঠেছেন।গাড়ি দিয়ে অভিনব কায়দায় শরীর ঢেকে সোশ্যাল মিডিয়ায় উত্তাপ ছড়িয়েছেন উরফি জাভেদ। ভিডিওর ক্যাপশনও বেশ নজরকাড়া। এতে তিনি লিখেছেন, ’আমার গাড়ির সঙ্গে। গাড়ি দুর্ঘটনার পর সবাই নিরাপদে ছিল’৷

ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। দিনকয়েক আগেও কোমরের মধ্যে গাড়ি ঝুলিয়ে ভাইরাল হয়েছিলেন উরফি। এবার বুকের উপর গাড়ি আটকে আলোড়ন তুলেছেন। উরফির এ ভিডিও নিয়ে ব্যাপক আলোচনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এর আগে উরফি জাভেদ ঘড়ি, সেফটিপিন, ফুল, ক্লিপ দিয়ে পোশাক বানিয়ে চমকে দেন। এবার সেই তালিকায় গাড়িও যুক্ত হয়েছে। উরফির এ লুক নেটিজেনদের অনেকেই পছন্দ করেননি।

একজন লিখেছেন, আমার বাচ্চার গাড়ি ফেরত দাও, ও কাঁদছে। এরকম একাধিক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের। তবে উরফি কোনো মন্তব্যেরই জবাব দেননি।




পটুয়াখালীর দুমকিতে চুরি করা গরুরগোশত বিক্রির সময় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ

মো. আল-আমিন (পটুয়াখালী): শনিবার (০২ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুমকি থানাধীন লেবুখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খালপাড় থেকে চুরি করা গরুরগোশত বিক্রির সময় ৬ জনকে গ্রেফতার করেছে দুমকী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম।

আটক ব্যক্তিরা হলেন- দুমকি উপজেলার লেবুখালী ইউপির ৪ নম্বর ওয়ার্ডের বারেক হাওলাদারের ছেলে করিম হাওলাদার ওরফে কসাই করিম (২২), বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউপির দাওকাঠী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রানা খান (২৪), বজলু ভূইয়ার ছেলে আলম ভূঁইয়া (৩০), গারুলিয়া এলাকার মৃত আব্দুল মালেক হাওলাদার ছেলে বশির হাওলাদার (২৬), রুনসি এলাকার ইউনুস হাওলাদারের ছেলে এখলাছ হাওলাদার (১৯) ও উত্তর নলুয়া এলাকার কালাম সিকদারের ছেলে কাওসার সিকদার (২৮)।

এসময় দুমকির লেবুখালী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের মৃত মোস্তফা বিডিআরের ছেলে সুমন সিকদার (৩৫) পালিয়ে যায়।

আসামিদের কাছ থেকে ১টি কালো ও হালকা লাল রঙের ষাঁড় গরু জবাইয়ের কাজে ব্যবহৃত ১টি চাপাতি ও ১টি চাকু, ১টি মোটরসাইকেল ও ১টি পিকআপ জব্দ করা হয়।

পুলিশ জানায়, পলাতক আসামি সুমন সিকদার নিজের মোটরসাইকেলটি দিয়ে অন্যান্য আসামিদের নিয়ে বিভিন্ন এলাকায় চুরি করার কাজে ব্যবহার করেন। আসামিরা পরস্পর একটি সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের সদস্য। বিভিন্ন এলাকা থেকে পিকআপে করে গরু চুরি করে আনেন। এরপর করিম হাওলাদার ওরফে করিম কসাইয়ের বাড়িতে জবাই করে গোশত বিক্রির দোকানে মাংস বিক্রি করেন।

দুমকি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক আবদুল হান্নান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা সবাই আন্তঃজেলা চোর চক্রের সদস্য। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরির মামলা রয়েছে।




মুক্তি পাচ্ছে সালমান খানের ‘টাইগার-৩’

চন্দ্রদ্বীপ বিনোদন ডেক্স:  ভাইজানের ভক্তদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত সিনেমা ‘টাইগার-৩’।

এরই মধ্যে সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার-৩’ সিনেমার পোস্টার সিনেমাপ্রেমীদের মনে তুমুল সাড়া ফেলেছে। ঘোষণা করা হয়েছে চলতি বছরে দীপাবলিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

পোস্টারে দেখা যাচ্ছে সালমান ও ক্যাটরিনা ধ্বংসস্তূপের সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে। টাইগার রূপে সালমান, সঙ্গে গলায় অতিপরিচিত স্কার্ফ।

‘পাঠান’ মুক্তির পর থেকেই ‘টাইগার-৩’ নিয়ে বিভিন্ন গুঞ্জন শুরু হয়েছিল। এটিই ‘পাঠান’-এরপর এর ‘স্পাই ইউনিভার্স’-এর পঞ্চম সিনেমা হতে চলেছে।




১৪ বছর পর বাংলা ছবিতে শর্মিলা ঠাকুর

চন্দ্রদ্বীপ বিনোদন ডেক্স:  থেকেই তাঁর উত্থান। অথচ বিগত কয়েক বছরে বাংলার সঙ্গেই তাঁর দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু আর নয়। কারণ দীর্ঘ ১৪ বছর পর আবার বাংলা ছবিতে ফিরতে চলেছেন শর্মিলা ঠাকুর। আর এই ‘অসাধ্য সাধন’-এর নেপথ্যে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটি পরিচালনা করবেন সুমন ঘোষ। ছবিটি প্রযোজনা করছেন স্বয়ং ঋতুপর্ণা। শর্মিলা এবং ঋতুপর্ণা ছাড়াও এই ছবিতে থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। শুক্রবার শহরের এক পাঁচতারা হোটেলে এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হল। ছবির নাম ‘পুরাতন’। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলী।

বাংলায় শর্মিলার শেষ ছবি ছিল অন্তহীন। আবার বাংলায় ফিরতে পেরে খুশি অভিনেত্রী বললেন, “এখন আসলে ভাল ছবি করতে চাই। ঋতুপর্ণার সঙ্গে দীর্ঘদিন আমার পরিচয়। সুমনের ছবিও আমি দেখেছি। আশা করছি একটা ভাল ছবি আমরা উপহার দিতে পারব।”

শর্মিলাকে কী ভাবে রাজি করালেন? ঋতুপর্ণা বললেন, ‘‘আসলে সুমনের সঙ্গে বিষয়টা নিয়ে আমার কথা হয়। পরে আমরা ওঁর সঙ্গে আলোচনা করতে উনি চিত্রনাট্য পড়ে সম্মতি জানান।’’ এই মুহূর্তে ‘কাবুলিওয়ালা’ ছবির কলকাতা পর্বের শুটিং শেষ করেছেন সুমন। শুক্রবার তিনি এই ছবির আউটডোর শুটিংয়ে কার্গিলে থাকায় সাংবাদিক বৈঠকে উপস্থিত থাকতে পারেননি।




নারিকেল তেলের নতুন ব্র্যান্ড কলোম্বো’র সঙ্গে যুক্ত হলেন তিশা

চন্দ্রদ্বীপ বিনোদন ডেক্স:  কনজ্যুমার ব্র্যান্ডস বেশ অল্প সময়ের মধ্যে বিশ্বস্ত ব্র্যান্ড ‘কুমারিকা’ দিয়ে বাংলাদেশের বাজারে আস্থা ও ভালোবাসার একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। হেমাস ভোক্তাদের চাহিদা, প্রয়োজন এবং সুবিধা অনুযায়ী সবসময়ই নিত্যনতুন পণ্য প্রস্তুত করে আসছে। আর সেই ধারাবাহিকতায় হেমাস এবার নিয়ে এলো ‘কলোম্বো, ১০০% বিশুদ্ধ নারিকেল তেল’।

নতুন এ পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য, ‘কলোম্বো’ পণ্যটিতে দেশে তৈরি খাটি নারিকেল তেলের সঙ্গে আছে শ্রীলঙ্কার বিখ্যাত কিং কোকোনাট অয়েলের অনন্য সমন্বয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিশা ছাড়াও উপস্থিত ছিলেন হেমাস কনজ্যুমার ব্র্যান্ডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নাভীদুল ইসলাম খান, চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ নাছির উদ্দিন সিদ্দিকী, হেড অব মার্কেটিং তুষার কুমার কর্মকারসহ আরও অনেকে।

চুক্তি স্বাক্ষর করার আনুষ্ঠানিকতা শেষে এ জনপ্রিয় অভিনেত্রী নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘কলোম্বো বিশুদ্ধ নারিকেল তেলের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত এবং আমি আশাবাদী যে, গুণগত সেরা মান নিশ্চিত করে এটি ভোক্তাদের চাহিদা মেটাবে।’

হেমাসের পক্ষ থেকে চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে হেমাস কনজ্যুমার ব্র্যান্ডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নাভীদুল ইসলাম খান বলেন, ‘কলোম্বো একটি ১০০% বিশুদ্ধ নারিকেল তেল। এতে দেশে তৈরি খাটি নারিকেল তেলের সঙ্গে সমন্বয় করা হয়েছে শ্রীলঙ্কার বিখ্যাত কিং কোকোনাট অয়েল, যা দেশের বাজারে সম্পূর্ণ নতুন ও অনন্য । আমরা জানি, নুসরাত ইমরোজ তিশা দেশের একজন গুণী শিল্পী এবং জনপ্রিয় একজন অভিনেত্রী, সবাই তাকে চেনেন এবং পছন্দ করেন। আমরা আশা করছি, তার উপস্থিতিতে কলোম্বোর গুণগত মানের বার্তা নিয়ে আমরা ভোক্তাদের কাছে নিশ্চিতভাবে পৌছতে পারব।’




২১ বছরেই থেমে গেল ব্রিটিশ গায়িকার কণ্ঠ

চন্দ্রদ্বীপ বিনোদন ডেক্স:  (২ সেপ্টেম্বর) নিজের বাড়িতেই শেষ নিশ্বাঃস ত্যাগ করেন তিনি। দুঃসংবাদ দিলেন গায়িকার মা প্যাম ফ্যান্টারো। ২০২২ সালে বিরল রোগ গ্লিওমা ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন ফায়ে। তবে সেই রোগের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছিলেন গায়িকা।

তবে তার লড়াইয়ের গল্প এখানেই শেষ নয়। এর আগে মাত্র ৮ বছর বয়সে একবার, পরে ১৩ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ফায়ে। সেই দুবারই লিউকিমিয়া থেকে সেরে উঠেছিলেন। কিন্তু তাও শেষ রক্ষা হলো না। মাত্র ২১ বছর বয়সেই তার এ পথচলা শেষ।

এ গায়িকার ডেভ স্টুয়ার্টের প্রযোজনায় প্রথম গান মুক্তি পায় । সেই স্টুয়ার্টের কথায় জানা যায়, গত গ্রীষ্মে গান রিলিজের পর ফায়ে জানতে পারেন, ব্রেন টিউমার ধরা পড়েছে তার।

ডেভের ভাষ্য, ‘ফায়ের তার চারপাশের মানুষদের আনন্দ, মজা, হাসিতে ভরিয়ে রাখতে পারত। একই সঙ্গে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একটি মেয়ে। প্রকৃত অর্থেই সে একজন শিল্পী। তার সঙ্গে কাজ করার মুহূর্তগুলো আমি কখনোই ভুলব না। আমি ভাগ্যবান যে ফায়ে এবং তার মা প্যামের সঙ্গে আলাপ হয়েছে আমার।’

তিনি আরও বলেন, ‘এ দুই মানুষ একসঙ্গে ফায়েকে বাঁচিয়ে রাখার জন্য সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেছে। সেটিকে প্রত্যক্ষ করা একই সঙ্গে বড় বেদনাদায়ক এবং সুন্দর। আমার খারাপ লাগছে এটা ভেবে যে এত কম সময়ের জন্য ফায়ের প্রতিভার আঁচ পেল দুনিয়া। ফায়েকে আমি খুবই ভালোবাসতাম।’




১৫ বছর পর মুক্তি পাচ্ছে মান্না অভিনীত শেষ সিনেমা

বিনোদন ডেস্ক : একসময়ের ব্যাপক জনপ্রিয় চিত্রনায়ক আসলাম তালুকদার মান্না প্রয়াত হয়েছেন দেড় দশক আগে। মৃত্যুর আগে ‘জীবন যন্ত্রণা’ নামের একটি সিনেমার কাজ শেষ করেছিলেন তিনি। যদিও সিনেমার কাজ শুরু হয়েছিল ‘লীলামন্থন’ নামে। পরে সেন্সর বোর্ডের আপত্তির কারণে নাম পাল্টে ফেলা হয় মুক্তিযুদ্ধভিত্তিক এই সিনেমার।

মান্নার মৃত্যুর পর বেশ কয়েকবার মুক্তি দিতে চাইলেও নানা জটিলতায় আলোর মুখ দেখেনি সিনেমাটি। তবে মান্না ভক্তদের জন্য সুখবর হচ্ছে, চলতি বছরের ১৫ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তি পাবে ‘জীবন যন্ত্রণা’। সংবাদমাধ্যমকে এমনটাই নিশ্চিত করেন সিনেমাটির প্রযোজক খোরশেদ আলম খসরু।

প্রযোজক বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়কার গল্পের সিনেমা ‘জীবন যন্ত্রণা’। সঙ্গত কারণে মুক্তিযুদ্ধের বিশেষ দিনকে সামনে রেখেই মুক্তি দিতে চাই। সবকিছু ঠিক থাকলে আগামী ১৫ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।’

২০১১ সালে সেন্সরে জমা পড়লেও সিনেমাটি ছাড়পত্র পায় এক দশক পর ২০২১ সালে। ওই বছরেরই ২৬ মার্চ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। গণমাধ্যমকে তা জানিয়েও দিয়েছিলেন প্রযোজক খসরু। কিন্তু করোনার দাপটের কারণে শেষ পর্যন্ত সিনেমাটি প্রেক্ষাগৃহে ওঠেনি সে সময়।

‘জীবন যন্ত্রণা’র পরিচালক জাহিদ হোসেন জানান, ‘সিনেমাটির শেষ দৃশ্য ও ডাবিংয়ের কাজ শেষ করে যেতে পারেননি মান্না। এর আগেই পৃথিবী থেকে চিরবিদায় নেন তিনি। পরে ডামি ব্যবহার করে গ্রেনেড হামলায় তার শহিদ হওয়ার দৃশ্যধারণ করা হয়। মান্নার অংশের আংশিক ডাবিং করেন অভিনেতা রাতিন।

মুক্তিযুদ্ধের সময়ের একদল যৌনকর্মীর মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘জীবন যন্ত্রণা’। এ সিনেমায় মান্নার বিপরীতে আছেন চিত্রনায়িকা মৌসুমী। আরও আছেন বাপ্পারাজ, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু ও মিশা সওদাগরসহ অনেকে।




ক্যারিয়ারের ১৮ বছরে ন্যান্সির প্রথম আমেরিকা যাত্রা

চন্দ্রদ্বীপ বিনোদন ডেক্স: শ্রোতানন্দিত সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। তার ১৮ বছরের সংগীত ক্যারিয়ারে বিশ্বের অনেক দেশের কনসার্টে গান গাইতে গেছেন। শুধু দেশে নয়, দেশের বাইরের সংগীতপ্রেমীদের কাছ থেকেও তুমুল প্রশংসা পেয়েছেন শ্রোতাপ্রিয় এ সংগীতশিল্পী।

কিন্তু তিনি কখনো আমেরিকা সংগীত পরিবেশনের জন্য যাননি। এবার ন্যান্সি প্রথমবারের মতো গান গাইতে আমেরিকা যাচ্ছেন। গত ৩০ আগস্ট আমেরিকা ভ্রমণের ভিসা পেয়েছেন।

আমেরিকায় সংগীত পরিবেশন প্রসঙ্গে ন্যান্সি জাগো নিউজকে বলেন, বাংলাদেশি আমেরিকান ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আমেরিকার বিভিন্ন শহরে কনসার্ট করতে যাচ্ছি। এর আগে অনেকবার আমেরিকা যাওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে যাওয়া হয়নি। এবার সেখানে যাওয়ার ব্যাপারটি চূড়ান্ত হয়েছে। তাই ভাবলাম সবার সঙ্গে বিষয়টি শেয়ার করি। গতকাল স্বল্প পরিসরে একটি লাইভেও এসেছিলাম।

ন্যান্সি আরও বলেন, সেখানে আমি তিনটি অনুষ্ঠানে অংশ নেবো। আগামী মাসের মধ্য অথবা শেষ দিকে আমেরিকার উদ্দেশ্যে রওয়ানা দেবো। এ অনুষ্ঠানে কোন কোন গান গাইবো সেজন্য প্রস্তুতিও নিচ্ছি। আশা করছি গান পরিবেশন করে আমার ভক্ত-শ্রোতাদের মুগ্ধ করতে পারবো।

গান গাইতে বিদেশে যাওয়া প্রসঙ্গে ন্যান্সি বলেন, দেশের বাইরে গান গাইতে আমার বেশ ভালো লাগে। সংগীত পরিবেশনের পাশাপাশি সেসব দেশের ঐতিহাসিক ও জনপ্রিয় স্থান দেখা যায়। একটি দেশকে জানার সুযোগ হয়। বিভিন্ন বর্ণ-ধর্মের মানুষের সঙ্গে মেশা যায়। আশা করছি এবার আমেরিকা ভ্রমণেও আমার নতুন অভিজ্ঞতা হবে।

এদিকে ন্যান্সি সম্প্রতি গীতিকার কবির বকুলের লেখা একটি গানে কণ্ঠ দিয়েছেন। এতে তার সঙ্গে ছিলেন ইমরান। গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন বর্তমান সময়ের আরেক তারকা সুরকার-সংগীত পরিচালক ইমন চৌধুরী।




‘জওয়ান’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে, প্রশংসিত শাহরুখ

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: শাহরুখ ভক্তদের দীর্ঘ প্রতীক্ষা শেষ হলো। মুক্তির এক সপ্তাহ প্রকাশ্যে আজ (৩১ আগস্ট) প্রকাশ্যে এলো শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত ‘জওয়ান’ সিনেমার ট্রেলার।

অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমার প্রতিটি দৃশ্যে রয়েছে চমক। এ কথায় বলা চলে- ট্রেলারেই নজর কাড়লেন শাহরুখ। বাদশাকে দেখে ব্যাপক প্রশংসা করছেন তার ভক্তরা-অনুরাগীরা।

সামনের বৃহস্পতিবার ‘জওয়ান’ মুক্তি পাবে। শেষ মুহূর্ত পর্যন্ত অনুরাগীদের উত্তেজনা ধরে রেখে মুক্তি পেল ট্রেলার। আগে কখনো এমন রূপে দেখা যায়নি শাহরুখ খানকে। ৫৭ বছর বয়সেও যে মানুষের মনে কীভাবে রাজত্ব করতে হয় তা যেন আবারও শেখালেন কিং খান।

‘জওয়ান’ সিনেমার প্রিভিউতেই দেখা গিয়েছিল শাহরখের ঝলক। ট্রেলারে শাহরুখ একা নন, দেখা গেছে দক্ষিণী তারকা বিজয় সেতুপতিরও ক্যারিশমা। তবে ট্রেলারারে প্রত্যেক ঝলকে নজর কাড়লেন শাহরুখ। সেই সঙ্গে লেডি সুপারস্টার নয়নতারা তো আছেনই।

ট্রেলারে দীপিকা পাড়ুকোনের হাতে আছাড়ও খেতে দেখা গেল শাহরুখকে। অর্থাৎ, সিনেমায় অ্যাকশন থাকছে ভরপুর, এ নিয়ে কোনো সন্দেহ নেই। দেখা মিলল সানিয়া

আজ (৩১ আগস্ট) দুবাইয়ের স্থানীয় সময় রাত ৯টায় বুর্জ খলিফায় প্রদর্শিত হবে ‘জওয়ান’ সিনেমার ট্রেলার। এর জন্য এরই মধ্যে দুবাই গিয়েছেন শাহরুখ খান ও অ্যাটলি। তার আগে ঠিক দুপুর ১১টা ৫৮ মিনিটে ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’-এর ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার করা হলো ট্রেলার।

বুধবার (৩০ আগস্ট) চেন্নাইয়ে ‘জওয়ান’ সিনেমা প্রি-রিলিজ ইভেন্টে হাজির হন কিং খান। তার সঙ্গী ছিলেন পরিচালক অ্যাটলি ও সিনেমার অন্যান্যরাও।




একটি ছবিই শেষ করে দিয়েছিল দিলীপ কুমার-মধুবালার সম্পর্ক!

চন্দ্রদ্বীপ বিনোদন ডেক্স: বলিউডের সর্বকালের অন্যতম স্মরণীয় ছবি ‘মুঘল-এ-আজ়ম’। ওই ছবিতে দিলীপ কুমার ও মধুবালার রসায়ন আজও ভোলেননি সিনেপ্রেমীরা। পর্দার সেই প্রেমকাহিনির জল গড়িয়েছিল ক্যামেরার নেপথ্যেও। একে অপরের প্রেমে পড়েছিলেন রিল লাইফের সেলিম ও আনারকলি। শুধু প্রেমেই যে পড়েছিলেন তা নয়, প্রায় এক দশকের প্রেমের পর একে অপরের সঙ্গে সংসার পাতার সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলেছিলেন দিলীপ কুমার ও মধুবালা। তার পরেও গাঁটছড়া আর বাঁধা হয়নি যুগলের। সামান্য এক জেদের কারণে প্রেম ভেঙে গিয়েছিল তাঁদের।

১৯৫১ সালে ‘তারানা’ ছবির সেটে একে অপরের প্রেমে পড়েন দিলীপ কুমার ও মধুবালা। তার পরেও একাধিক ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন তাঁরা। ১৯৬০ সালে মুক্তি পায় তাঁদের সব থেকে জনপ্রিয় ছবি ‘মুঘল-এ-আজ়ম’। দিলীপ কুমার ও মধুবালার প্রেম যে পরিণতি পাবে না, সে কথা ঘুণাক্ষরে ভাবতে পারেননি তাঁদের পরিবারের সদস্যরাও। মধুবালার ভাই মধুর ভূষণ এক সাক্ষাৎকারে জানান, দিলীপ কুমার তাঁদের বাবার কাছে ক্ষমা চাইলেই সাতপাক ঘুরতে পারতেন যুগল। মধুর ভূষণ জানান, বিআর চোপড়ার ‘নয়া দৌড়’ ছবির জন্য সেই সময় শুটিং করছিলেন মধুবালা। হঠাৎ করে সিনেমার শুটিংয়ের জায়গা বদলে যাওয়ায় খেপে গিয়েছিলেন নায়িকার বাবা। মধুবালা ছবিতে আর কাজ করতে রাজি না হওয়ায় তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেন বিআর চোপড়া। সেই সময়, বিআর চোপড়ার হয়ে মধুবালার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন দিলীপ কুমার। এর ফলেই চিড় ধরে যুগলের সম্পর্কে। মধুর জানান, মধুবালা বার বার আবেদন করেছিলেন দিলীপকে তাঁর জেদ ভেঙে বাবার কাছে ক্ষমা চাইতে। নিজের জায়গা থেকে এক চুলও নড়েননি নায়ক। দিলীপ কুমারের এই জেদের ফলেই ভেস্তে যায় তাঁদের সম্পর্ক।

লোকে মেয়েলি বলে খ্যাপাতো, নিজের যৌন অভিরুচি লুকোতেই মেয়ের সঙ্গে প্রেম করেন কর্ণ জোহর!

পরে সায়রা বানুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউডের সেকালের জনপ্রিয় অভিনেতা। বয়সের পার্থক্যের জন্য বার বার আলোচনায় উঠে এসেছে তাঁদের সম্পর্ক। মাত্র ২২ বছর বয়সে ৪৪ বছরের দিলীপকে বিয়ে করেন নায়িকা। পরে এক সাক্ষাৎকারে সায়রা জানিয়েছিলেন, ১২ বছর বয়সেই‌ দিলীপ কুমারের প্রেমে পড়েছিলেন তিনি। অন্য দিকে, প্রখ্যাত গায়ক কিশোর কুমারের সঙ্গে সংসার পাতেন মধুবালা।