মাত্র দুইটা ড্রেসেই পুরো সিনেমা শেষ করলেন মিম

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক : কয়েকবার পেছানোর পর অবশেষে মুক্তি পেল ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও অভিনেতা সিয়াম আহমেদের ‘অন্তর্জাল’ সিনেমা। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশসহ বিশ্বের ১৮৪টি পর্দায় মুক্তি পেয়েছে দীপঙ্কর দীপনের নির্মিত এই ছবি।

‘অন্তর্জাল’ সিনেমায় নিশাদ চরিত্রে অভিনয় করেছেন মিম। পুরো সিনেমায় মাত্র দুটো পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। সেই অভিজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘অন্তর্জাল’ সিনেমা অনেকগুলো কারণেই আমার জন্য আলাদা। পুরো সিনেমায় আমার হাসিমুখ দেখতে পাবেন মাত্র দুইবার। এমনকি মাত্র দুইটা ড্রেসেই আস্ত একটা সিনেমা শেষ করতে হয়েছে। সিনেমা দেখলেই বুঝবেন, কত রকম টানটান উত্তেজনার মধ্য দিয়ে একেকটা মুহূর্ত গেছে। আসলে এমন মুহূর্তে ড্রেস চেঞ্জ করার কোনো অপশন ছিল না। আমি জানি, দর্শকও পর্দা থেকে চোখ সরানোর অপশন পাবেন না!

সাইবার যুদ্ধের গল্পে নির্মিত থ্রিলার সিনেমা ‘অন্তর্জাল’। এ প্রসঙ্গে নির্মাতা দীপঙ্কর দীপন বলেন, ‘মহামারির সময়ে আমরা প্রজেক্টটা হাতে নিয়েছিলাম। আমরা পুরোপুরি দেশীয় সক্ষমতায় বানিয়েছি সিনেমাটি। এর ডিওপি, আর্ট ডিরেক্টর, টেকনিক্যাল টিম সবাই এ দেশের। এটা তথাকথিত প্রেমের সিনেমা নয়। কিন্তু একজন দর্শক সিনেমায় যে গতি ও গল্প দেখতে চান, তার পুরোটাই সিনেমাটিতে আছে। দর্শক লক্ষ্য করবেন আমার এক একটা সিনেমা একেক ঘরানার। যেমন প্রথমটা ছিল পুলিশের অ্যাকশন, পরেরটা ওয়াইল্ড লাইফ অ্যাকশন আর এটা হলো সাইবার যুদ্ধ।’

সিনেমাটিতে লুমিন নামে একটি চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। চরিত্রটি দেশের জন্য সর্বদা নিজেকে নিয়োজিত রাখে। সিনেমার গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে দেখা যাবে সুনেরাহ বিনতে কামালকে। যার চরিত্রের নাম প্রিয়ম। তিনি রোবট নিয়ে কাজ করেন। এছাড়াও বিশেষ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন, মাশরুর এনান (কিটো ভাই), অমিত সিনহা, রওনক হাসান, মোহাম্মদ আলী হায়দার প্রমুখ।




যে কারণে আনন্দে আত্মহারা অভিনেত্রী মুনমুন

সম্প্রতি অভিনেত্রী ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করেছেন। সদ্যই এর সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করা হয় ২০১৯ সালের ফল সেমিস্টার থেকে ২০২৩ সালের স্প্রিং সেমিস্টার পর্যন্ত সময়ে গ্র্যাজুয়েশন সম্পন্নকারী ৩ হাজার ১০৯ শিক্ষার্থীর জন্য।

অনুভূতি ব্যক্ত করে মুনমুন বলেন, এ আনন্দ ভাষায় প্রকাশ করার মতো না। কারণ দীর্ঘ চার বছরের জার্নির ইতি হলো। পেশার পাশাপাশি পড়ালেখা চালিয়ে নেওয়া কঠিন। ঠিক মতো শেষ করতে পারায় অনুভূতি খুবই ভালো। বাবা-মা চান দেশের বাহিরে গিয়ে এমবিএ করি। কিন্তু আমি দেশেই করতে চাই।

বর্তমানে একক নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন মুনমুন। এরই মধ্যে শেষ করেছেন সকাল আহমেদ পরিচালিত ‘হাতুড়ে ডাক্তার’। প্রচারের অপেক্ষায় আছে ‘হ্যালো বেয়াইন’। শুক্রবার রাত সাড়ে ৯টায় এনটিভির পর্দায় প্রচারিত হবে ‘গিরিবাজ জুম্মান’। এটি রচনা ও পরিচালনা করেছেন আনোয়ার হোসেন।

নাটকের পাশাপাশি সিনেমাতেও কাজ করতে চান মুনমুন। এ প্রসঙ্গে তিনি বলেন, ভালো গল্প পেলে সিনেমায় কাজ করব। সবার মতো আমিও বড় পর্দায় কাজ করার স্বপ্ন দেখি। নিজেকে তৈরি করে সেই জার্নিতে যুক্ত করতে চাই। সবকিছু মিলিয়ে ভালো গল্প ও চরিত্র পেলে অচিরেই দেখা যেতে পারে।




জায়েদের সঙ্গে হোটেলে সময় কাটানো নিয়ে মুখ খুললেন সায়ন্তিকা

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: সম্প্রতি প্রথমবারের মতো ঢাকাই সিনেমায় অভিনয় করতে বাংলাদেশে এসে আলোচনার সৃষ্টি করে কলকাতায় ফিরে গেছেন টলিউড অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 

এই নায়িকার অভিযোগ, প্রযোজকের অপেশাদারি আচারনের কারণে ‘ছায়াবাজ’ সিনেমার শুটিংয়ে ভালো অভিজ্ঞতা হয়নি তার। ফলে শুটিং শেষ না করেই কলকাতায় ফিরে গেছেন তিনি।

নায়িকার এমন অভিযোগের পর তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন প্রযোজক মনিরুল ইসলাম। তিনি দাবি করেন, নৃত্য পরিচালকের সঙ্গে খারাপ আচারন করেছেন এই অভিনেত্রী। পাশাপাশি সায়ন্তিকা ও সিনেমার নায়ক জায়েদ খান শিডিউল অনুযায়ী সেটে উপস্থিত হতেন না, হোটেলে বেশি সময় কাটাতেন বলেও অভিযোগ করেন।

এ সকল অভিযোগের প্রেক্ষিতে ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন সায়ন্তিকা। নিউজ এইটটিনকে এই অভিনেত্রী বলেন,  ‘আমি বাংলাদেশে যাওয়ার পর থেকে প্রযোজকের সঙ্গে বহু বার যোগাযোগ করার চেষ্টা করেছি। ৫০ থেকে ৭০ বার ফোন করেছি। কিন্তু উনি কোনও কথা বলেননি। কেন এমনটা করেছেন সেটা জানি না!’

সায়ন্তিকা বলেন, ‘একটি সিনেমায় কাজ করতে গেলে আগে পরিকল্পনা ঠিক করে করতে হয়। এক্ষেত্রে সেটির অভাব ছিল। শুটিংয়েও যার প্রভাব পড়েছিল। আমি দর্শককে হতাশ করতে চাই না। তাই এই বিষয়গুলি মিটিয়ে নিতে চাই।’

জায়েদ খানের সঙ্গে হোটেলে সময় কাটানো প্রসঙ্গে এই নায়িকার ভাষ্য, ‘কে আমাকে নিয়ে কী বলছে, তা নিয়ে আমি সত্যিই ভাবতে চাই নই। কোনও সাফাই দেওয়ারও প্রয়োজন মনে করি না। কারণ আমি জানি সত্যিটা কী। আর নায়ক-নায়িকা যদি ঘণ্টার পর ঘণ্টাও হোটেলে বসে থাকে, সেখানে সমস্যা কোথায়?’

প্রসঙ্গত, তাজু কামরুলের পরিচালনায় ‘ছায়াবাজ’ সিনেমায় জায়েদ খানের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করছেন সায়ন্তিকা। এই সিনেমার শুটিং চলাকালীনই ‘টাইগার’ নামের আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।




নজর কাড়লেন শাহরুখকন্যা


চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: পোশাকের কারণে একাধিকবার সমালোচনার মুখে পড়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান কন্যা সুহানা খান। স্টারকিড হওয়ায় বরাবরই ভক্ত-অনুরাগীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। চাইলেও নিজেকে আড়ালে সরিয়ে রাখতে পারেননি। এবারও পারলেন না।

ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানি পরিবারের গণেশ চতুর্থীর অনুষ্ঠানে পরিবারসহ হাজির হয়েছিলেন শাহরুখ খান। যেখানে আলাদাভাবে সকলের নজর কেড়েছেন সুহানা খান। খুব সাধারণ ড্রেসআপেই শাহরুখকন্যাকে দেখতে অসাধারণ লাগছিল।

অনুষ্ঠানে শাহরুখকন্যার থেকে নজর সরানোও যেন দায় ছিল সকলের। বলিউড বাদশাহর এই সাজ বেশ প্রশংসা কুড়িয়েছে ভক্ত-অনুরাগীদেরও।

প্রসঙ্গত জোয়া আখতারের নতুন সিরিজ ‘দি আর্চিজ’-এর মাধ্যমেই খুব শিগগিরই অভিনেত্রী হিসেবে হাতেখড়ি হতে চলেছে সুহানা। এই সিরিজে লজের চরিত্রে দেখা যাবে শাহরুখকন্যাকে।




জিনাত বরকতুল্লাহ আর নেই

চন্দ্রদ্বীপ নিউজ:  অভিনেত্রী বিজরী বরকতউল্লার মা একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ মারা গেছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (২০ সেপ্টেম্বর) বুধবার বিকেলে ধানমন্ডির নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবরটি জাগো নিউজকে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। বিজরী বরকতউল্লার মায়ের মৃত্যুকে শোক প্রকাশ করে তিনি বলেন, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ আজ বিকেল পৌনে পাঁচটায় নিজ গৃহে ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন জিনাত বরকতুল্লাহ। চলতি বছরের শুরুর দিকে মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালেও ভর্তি হন গুণী এই শিল্পী।

স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্য চর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন জিনাত বরকতুল্লাহ। নৃত্যে বিশেষ অবদানের জন্য সরকার তাকে ২০২২ সালে একুশে পদক প্রদান করে।

শুধু নৃত্য চর্চায় নয়, ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘মারিয়া আমার মারিয়া’ নাটকে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবেও যাত্রা শুরু করেন তিনি। এরপর প্রায় ৮০টি টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে নাট্যকার মোহাম্মদ বরকতুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ২০২০ সালের ৩ আগস্ট মোহাম্মদ বরকতুল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।




রাজকে ডিভোর্স লেটার পাঠালেন পরীমণি

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক:  অভিনেতা শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির সংসার ভেঙে যাচ্ছে এমন গুঞ্জন মিডিয়ায় বেশ কয়েক মাস ধরে শোনা যাচ্ছে। এবার জানা গেছে, তাদের আসলেই বিচ্ছেদ হতে যাচ্ছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর রাতে ডিভোর্স পেপারে সই করেছেন পরীমণি। ১৮ সেপ্টেম্বর পরীমণি রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন।

এ বিষয়ে বিস্তারিত জানতে রাজ ও পরীমণির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। নাম প্রকাশ না করার শর্তে রাজ-পরীমণির এক ঘনিষ্ঠ নির্মাতা বলেছেন, রাজ-পরীর পারিবারিক কলহ নিয়ে গতকাল (১৯ সেপ্টেম্বর) রাতে তারা কয়েজন শুভাকাঙ্ক্ষী নিয়ে আলোচনায় বসেন। এর মাঝেই দুজনার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে পরীর গায়ে হাত তোলেন রাজ।




সায়ন্তিকার ‘ছায়াবাজ’র সেটে কেন ছিলেন শ্রাবন্তীর সাবেক স্বামী?

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: ‘ছায়াবাজ’ ছবিতে জায়েদ খানের বিপরীতে কাজ করতে বাংলাদেশে এসেছিলেন ওপার বাংলার অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে এটি তার প্রথম ছবি। এই ছবি নিয়েই চলছে বিতর্ক। প্রযোজক ও নায়িকা একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

এখানেই শেষ নয়, এবার শোনা যাচ্ছে এত কিছুর মধ্যে উপস্থিত ছিলেন শ্রাবন্তীর সাবেক স্বামী কলকাতার পরিচালক রাজীব কুমার। এ বিষয়ে জানতে চাইলে তিনি  জানান, সেই সময় তিনি বাংলাদেশে গিয়েছিলেন নিজের অন্য একটি ছবির প্রি-প্রোডাকশনের জন্য। এত বিতর্কের আগেই কলকাতা ফিরে আসেন তিনি। কিন্তু সায়ন্তিকা এবং জায়েদ খানের এ ছবির সঙ্গে কীভাবে যুক্ত তিনি?

রাজীব বলেন, ‘আমি তেমনভাবে যুক্ত নই। মনিরুল (মনিরুল ইসলাম) ভাইয়ের সংস্থার সঙ্গে অল্পস্বল্প কাজ করি। এ ছবির গানের রেকর্ডিং হয়েছিল কলকাতায় আমার তত্ত্বাবধানে। তাই যখন শুনেছিলাম গানের শুটিং হচ্ছে, দেখতে গিয়েছিলাম। তারপর যা কিছু ঘটেছে তখন আমি উপস্থিত ছিলাম না। তাই কী হয়েছে আমার পক্ষে বলা কোনোভাবেই সম্ভব নয়।’

এ ঘটনা নিয়ে সায়ন্তিকা বলেছিলেন, ‘মূল সমস্যার নেপথ্যে রয়েছেন ছবির প্রযোজক। বারবার আমি প্রযোজক মনিরুলের সঙ্গে কিছু টেকনিক্যাল সমস্যা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। কিন্তু কোনো উত্তরই পাওয়া যায়নি। তার কোনো পরিকল্পনা নেই। কোনো ব্যবস্থা নেই।’

তবে সঠিকভাবে ব্যবস্থা করলে ছবির কাজ শেষ করবেন বলে জানিয়েছিলেন নায়িকা। এত বিতর্কের মধ্যে সায়ন্তিকা ও জায়েদের এ ছবির শুটিং শেষ হবে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে।




এবার মাহফুজের নায়িকা পরীমণি

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  অভিনেতা মাহফুজ আহমেদ ও পরীমণিকে নিয়ে নতুন ওয়েব ফিল্ম নির্মাণ করতে যাচ্ছেন চয়নিকা চৌধুরী। ‘চন্দ্রস্নানে এসো’ শিরোনামে এই প্রজেক্টে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করবে এই জুটি।

বিষয়টি নিশ্চিত করে চয়নিকা চৌধুরী বলেন, ‘মাহফুজ এবং পরীর সঙ্গে চূড়ান্ত আলাপ হয়েছে। দুজনেই গল্পটি খুব পছন্দ করেছে। গল্প শুনে একেবারে চুপ হয়ে ছিল কিছুক্ষণ! এরপর সানন্দে রাজি হয়ে গেছে। এখন চিত্রনাট্য তৈরির কাজ চলছে পুরোদমে। সেটা প্রস্তুত হলেই আমরা শুটিং শিডিউল ঠিক করব।’

চয়নিকার কথায়, ‘প্রহেলিকা’ দিয়ে যে ভালোবাসা আর প্রশংসা পেয়েছি, তাতে দায়িত্ব আরও বেড়ে গেছে। সবাই আমাকে বলছে, ‘প্রহেলিকা’য় যেমন টানটান উত্তেজনা ছিল, নতুন সিনেমায়ও সেই ধারাটা অব্যাহত রাখতে হবে। আমি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ওয়েব ফিল্মটির গল্প ঠিক সেরকমই। দর্শক পুরোটা না দেখে উঠতে পারবে না।

‘চন্দ্রস্নানে এসো’র চিত্রনাট্য লিখছেন রায়হান খান। পরীমণি ও মাহফুজ বাদেও আর কে কে থাকছেন এই ওয়েব ফিল্মে সেটা নিশ্চিত না করলেও চয়নিকা জানান, চলতি বছরেই সিনেমাটির কাজ শেষ করতে চান তিনি।




সিরাজকে নিয়ে শ্রদ্ধার পোস্টে হাসির রোল


চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: শিয়া কাপের ফাইনাল যে এমন একপেশে হবে তা কেউ আশা করেনি। কিন্তু মোহাম্মদ সিরাজের আগুনে শ্রীলঙ্কার ভিত নড়িয়ে দেয়। সময়ের আগেই শেষ হয়ে যায় খেলা। এটা নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন করে বসলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আর তাতেই হাসির রোল উঠল নেটদুনিয়ায়।

মেগা ফাইনালে শ্রীলঙ্কাকে প্রথম ধাক্কা দিয়েছিলেন জশপ্রীত বুমরাহ। তিন রানে তিন উইকেট নিয়েছেন হার্দিক পাণ্ডিয়া। বিপক্ষের ব্যাটিংকে একাই বুঝে নেন সিরাজ। তার ২১ রানে ৬ উইকেট নেওয়ার সৌজন্যে মাত্র ১৫.২ ওভারে ৫০ রানে অলআউট হয়ে গিয়েছিল গতবারের এশিয়া সেরা টিম।

প্রসঙ্গত, শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের সেরাটা উজার করে দিয়েছেন মোহাম্মদ সিরাজ। এশিয়া কাপ ফাইনালে ২১ রান ৬ উইকেট তুলে নিয়ে একগুচ্ছ রেকর্ডের মালিক হয়েছেন তিনি।




একাধিক সম্পর্ক, বিতর্কে আলোচিত নয়নতারা

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:দক্ষিণী লেডি সুপারস্টার নয়নতারা। প্রথমবারের মতো বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে ‘জওয়ান’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। যে ছবি দিয়ে ভক্তদের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছেন এই নায়িকা।

ক্যারিয়ারে একাধিক সাফল্য রয়েছে নয়নতারার। তবে কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। যে কারণে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল এই অভিনেত্রীকে।

নয়নতারার সঙ্গে লিভ-ইনে ছিলেন প্রভু। সেজন্যই নাকি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন। কিন্তু পরবর্তীতে এই নায়িকার সঙ্গেও সম্পর্কে ফাঁটল ধরে। সেখান থেকে আলাদা হয়ে যান দুজনে।

এখানেই শেষ নয়! বিঘ্নেশ শিভনকে বিয়ে করার আগে স্টার সিম্বু, উদয়নিধি স্ট্যালিনের সঙ্গে সম্পর্কে ছিলেন নয়নতারা। এই অভিনেত্রী দু’বার বিয়ে ভাঙার খবরও শোনা যায় শোবিজ পাড়ায়।

শিশুদের ঠোঁটে চুমু খাওয়ার জন্যও খবরের শিরোনাম হয়েছিলেন নয়নতারা। তার এমন কাণ্ড বেশ বিতর্কের জন্ম দিয়েছিল। ব্যাপক সমালোচিত হয়েছিলেন অভিনেত্রী।

এছাড়া একবার জুতা পায়ে তিরুপতি মন্দিরে গিয়ে তোপের মুখে পড়েন দক্ষিণী এই লেডি সুপারস্টার। সে সময় তাকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।