শুক্রবার মুক্তি পাচ্ছে ‘দুঃসাহসী খোকা’

সিনেমাটিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি। অন্যান্য চরিত্রে আছেন লুৎফর রহমান জর্জ, ফজলুর রহমান বাবু, মাহমুদা মাহা, গোলাম ফরিদা ছন্দা।

দুঃসাহসী খোকা সিনেমায় অভিনয় প্রসঙ্গে সৌম্য জ্যোতি বলেন, ‘সিনেমাটিতে বঙ্গবন্ধুর ১৫-১৮ বছর বয়স পর্যন্ত দেখানো হয়েছে। এমন একজন মহান নেতার চরিত্রে অভিনয় করতে পেরে ভালো লাগছে। বঙ্গবন্ধুর শোরবেলার রেফারেন্স খুব বেশি নেই। তবে প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর বই পড়েছি। অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা পড়েছি। আর্কাইভে ফুটেজ ছিল, সেসব দেখেছি।’

সরকারি অনুদানে নির্মিত এ সিনেমা ৮ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তির কথা থাকলেও পরে সিদ্ধান্তে পরিবর্তন আসে। এরই মধ্যে এর পোস্টার ও টিজার মুক্তি পেয়েছে। এতে প্রশংসা পাচ্ছেন সৌম্য জ্যোতি।

সৌম্য জ্যোতি মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশীকাঁথার জমিন’ দিয়ে রুপালি জগতে পা রাখেন। তবে সিনেমাটি এখনো মুক্তি পায়নি। বড় পর্দায় সৌম্যের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা হতে যাচ্ছে দুঃসাহসী খোকা।

 




শ্বশুরবাড়িতে পরিণীতি, আপাতত বাদ মধুচন্দ্রিমা! 

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:বেশ ঘটা করেই বিয়ে করেছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চড্ডা ও অভিনেত্রী পরিণীতি চোপড়া। গত রবিবার রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে সাত পাকে বাঁধা পড়েন এই যুগল।



পরিণীতি যেভাবে হলেন অভিনেত্রী 




বলিউড তারকা স্বরা ভাস্করের ঘরে নতুন অতিথি

এরই মধ্যে সন্তানের নামও রেখেছেন। পাশাপাশি মেয়ের জন্য সবার আশীর্বাদও চেয়েছেন তিনি। স্বরা জানান, কন্যা সন্তানের মা হয়েছেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে হঠাৎ করে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর। ১৬ ফেব্রুয়ারি সমাজবাদী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে রেজিস্ট্রি করেন অভিনেত্রী। তারপর মার্চ মাসে বিয়ের সামাজিক অনুষ্ঠান।

বিয়ের কয়েক মাস পরে গত জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরা ঘোষণা করেন, তিনি সন্তানসম্ভবা হয়েছেন। অবশেষে স্বরা এবং ফাহাদের ঘর আলো করে এল কন্যা সন্তান। আদর করে নাম রাখলেন রাবিয়া।

শোনা যাচ্ছে, সুফি রাবেয়া বাসরির নামেই সন্তানের নামকরণ করেছেন স্বরা এবং আহমেদ। সোমবার সদ্য জন্ম নেওয়া সন্তানের সঙ্গে বেশ কিছু পারিবারিক ছবি ভাগ করে নিলেন স্বরা। সবার কাছে আশীর্বাদও চেয়েছেন।

নীনা গুপ্তসহ বলিউডের অনেকে এরই মধ্যে শুভেচ্ছা জানিয়েছেন নতুন বাবা-মা স্বরা-ফাহাদকে। নতুন অতিথির আগমনে তাদের ঘরে আনন্দের জোয়ার বইছে।




‘দুঃসাহসী খোকা’ বঙ্গবন্ধুর কিশোরবেলা জানতে সাহায্য করবে-তথ্যমন্ত্রী

তিনি বলেন, সিনেমাটি আমাদের নতুন প্রজন্মকে আদর্শ জীবন গড়তে অনুপ্রাণিত করবে। বঙ্গবন্ধুকে নিয়ে অনেক সিনেমা হচ্ছে, কিন্তু আমার জানামতে তার শৈশব থেকে কৈশোর নিয়ে এটিই প্রথম সিনেমা।

তথ্যমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব থেকে কিশোর বয়সের কাহিনী নিয়ে সিনেমাটি নির্মিত হয়েছে। কীভাবে একজন দুরন্ত কিশোর রাজনীতি সচেতন হলেন, একই সঙ্গে প্রতিবাদী ও মানবিক কিশোর হলেন, তিনি কেমন জনদরদী ছিলেন, এসব বিষয় এখানে চিত্রায়িত হয়েছে।

এসময় চিত্রগ্রাহক সমিতির সভাপতি আবদুল লতিফ বাচ্চু, ফিল্ম এডিটরস গিল্ড সভাপতি আবু মুসা দেবু, অভিনয়শিল্পী রিয়াজ, মনোজ সেনগুপ্ত, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জসীম উদ্দিন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নসরুল্লা ইরফান প্রমুখ উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত ‘দুঃসাহসী খোকা’ সিনেমাটি পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। প্রিমিয়ার শো শেষে দর্শকরা কিশোর বঙ্গবন্ধুর চরিত্রাভিনেতা সৌম্য জ্যোতি, অন্যান্য নাম ভূমিকায় লুৎফর রহমান জর্জ, ফজলুর রহমান বাবু, মাহমুদা মাহা, গোলাম ফরিদা ছন্দা ও সহশিল্পীদের অভিনয় ও ছবি নির্মাণের প্রশংসা করেন। ২৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।




এবার একসঙ্গে পরীমণি-বুবলী

চন্দ্রদ্বীপ বিনোদন  ডেস্ক:  প্রথমবারের মতো এক সিনেমায় দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় দুই নায়িকা শবনম বুবলী ও পরীমণিকে। ‘খেলা হবে’ নামে নির্মিত নতুন এই সিনেমায় পর্দা শেয়ার করতে দেখা যাবে দুই তারকাকে।



সাত পাকে বাঁধা পড়লেন রাঘব-পরিণীতি

 

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  এ বছরের মে মাসে বাগদান হয়েছিল বলিউড নায়িকা পরিণীতি চোপড়া ও ভারতীয় সংসদ সদস্য রাঘব চাড্ডার। রবিবার (২৪ সেপ্টেম্বর) রাজস্থানের উদয়পুরে সাত পাকে বাঁধা পড়লেন অর্থাৎ বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডা।

বিয়ের অনু্ষ্ঠান দেখার জন্য চার মাসের অপেক্ষায় করেছিলেন পরিণীতির ভক্ত-অনুরাগীরা। অবশেষে আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডার সঙ্গে জীবনের নতুন অধ্যায়ের সূচনা করলেন পরিণীতি চোপড়া।

রাজস্থানের উদয়পুরে লেক পিচোলার ধারে চার হাত এক হল রাঘব ও পরিণীতির। বলিউডের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মালহোত্রের পরিকল্পিত পোশাক পরে রাঘবের সঙ্গে সাত পাক ঘুরলেন অভিনেত্রী।

উদয়পুরে বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল একটি ‘ওয়েলকাম লাঞ্চ’-এর মাধ্যমে। তারপরে গায়েহলুদ, সংগীত ও মেহেদি অনুষ্ঠান। রাঘব ও পরিণীতির সংগীতের অনুষ্ঠানে পারফর্ম করেন নামজাদা গায়ক নবরাজ হংস।

সংগীতের অনুষ্ঠানের জন্য নব্বইয়ের দশকের নস্টালজিয়া জড়ানো থিম পার্টির আয়োজন করেছিলেন হবু দম্পতি। সেই পার্টিতেই ছিল ম্যাগি ও ক্যান্ডি ফ্লসের কাউন্টারও। আমন্ত্রিত অতিথিদের জন্য উপহারে ছিল গানের ক্যাসেট।

সেই ক্যাসেটের প্লেলিস্ট নাকি তৈরি করেছিলেন পরিণীতি নিজে। অন্য দিকে রাজনীতিক পাত্রের তরফে বরযাত্রীর দলে অংশ নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত সিংহ মানের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরেও।

রাজনীতিকদের ভিড়ে বলিউডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পোশাকশিল্পী মণীশ মালহোত্র। প্রিয় বন্ধু পরিণীতির বিয়েতে হাজির হয়েছিলেন টেনিস তারকা সানিয়া মির্জাও।

প্রিয় নায়িকা পরিণীর নতুন জীবনে প্রবেশের জন্য ভক্ত-অনুরাগীরা ভীষণ আনন্দিত। তাকে সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।




অভিযোগ ঐশ্বরিয়ার ‘শাহরুখের সঙ্গে সন্দেহ থেকে সালমান নিজের ক্ষতি করেন’

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  সালমান খান ও ঐশ্বরিয়া রাইয়ের মধ্যে সম্পর্কের শুরু ‘হাম দিল দে চুকে সনম’ ছবির সেট থেকে। এরপর থেকে সম্পর্কে গভীরতা যা আজও চর্চা হয় বলিউড পাড়ায়। কিন্তু সে সম্পর্ক দীর্ঘজীবী হয়নি। এর কারণ হিসেবে বারবার ঐশ্বরিয়া আঙুল তুলেছেন সালমান খানের দিকে।



আবারও বিয়ে করবেন স্বাগতা

জিনাত সানু স্বাগতা সাত বছর প্রেমের পর চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন। ছয় বছর সংসারের পর ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর সিঙ্গেল জীবনই উপভোগ করছেন স্বাগতা। এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এ শিল্পী।

এদিকে গত জুন মাসে মুক্তি পেয়েছে স্বাগতার নতুন গান ‘সে সামথিং’। গানটি স্বাগতার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ পেয়েছে।

ছোটবেলা থেকেই গান করেন স্বাগতা। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়াগান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন। ‘মহাকাল’ নামে একটি ব্যান্ডদল করেন তিনি। ‘ভালোবাসি তোমাকে’, ‘মহাকাল’, ‘স্বপ্নচূড়া’সহ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেন। এছাড়া ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অভিনয় করে আলোচনায় আসেন তিনি।




বারবার ক্ষমা করে দেবে, এমন মেয়ে পরীমণি নয় : রাজ

 চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: অভিনেতা স্বামী শরিফুল রাজকে ডিভোর্স দিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। গত ১৮ সেপ্টেম্বর রাজের উদ্দেশে তালাকের নোটিশ পাঠিয়েছেন তিনি। এরপরই এক ফেসবুক স্ট্যাটাসে পরীমণি বলেন, আমি সব ভুলে সুন্দর, স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু রাজ কখনোই এই সম্পর্কটাকে ধারণই করেনি। একই ভুল বারবার করে গেছে। আর হবে না, সরি বলা, পা ধরে মাফ চাওয়া, না খেয়ে থাকা…এসব করে গেছে।

রাজকে ভয়ংকর মানুষ উল্লেখ করে অভিনেত্রী আরও বলেন, ‘আমি এমন ভয়ংকর একজন মানুষকে বার বার সুযোগ দিয়েছি। সেও সুযোগ পেতো। কারন আইনগতভাবে তার সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়নি। ’

পরীর এমন বক্তব্য দেখেছেন শরিফুল রাজ। এ বিষয়ে অভিনেতার ভাষ্য, ‘আমি এসবের কিছুই করিনি। আমার নামে এসব মিথ্যাচার। এটা পরীমণি, তার সঙ্গে বারবার এ রকম কিছু হবে; বারবার সে ক্ষমা করে দেবে! এটা পরীমণি নয়। আমি স্ট্রংলি বলছি, পরীমণির সঙ্গে এমন কিছু করিনি যে বারবার আমাকে অনুতপ্ত হতে হবে। তালাকের নোটিশের পর পরীমণি যে ধরনের মিথ্যচার করছে, এগুলো ঠিক না। এগুলো বাদে সে যে সিদ্ধান্ত নিয়েছে, তার প্রতি শ্রদ্ধা–ভক্তি সবই আছে।’

রাজের দাবি পরীমণি মিথ্যাচার করছেন। তার ভাষ্য, ‘একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি বিয়ের পর পরী বা বাবুকে ছাড়া অন্য কিছু ভাবিনি। একটা বছর আমি আমার কাজ থেকে দূরে ছিলাম। আশপাশের কারো ফোনকল ধরিনি। কারো সঙ্গে কোনো যোগাযোগ করিনি। যতটুকু পেরেছি স্ত্রী ও সন্তানের যত্ন করার চেষ্টা করেছি। আমাকে নিয়ে পরীর এ ধরনের মিথ্যাচার করার সুযোগ নেই। আমি এমন কিছু করিনি, যার জন্য প্রশ্নবিদ্ধ হতে হবে। আমি বারবার হেনস্তা হয়েছি। এসব নিয়ে আর বলতেও চাই না। পরী এখন যেটা চাচ্ছে, সেটার প্রতি আমার শ্রদ্ধা আছে। এর বাইরে অন্য অভিযোগ এলে তা প্রশ্রয় দিতে চাই না।’

এই সম্পর্ক আর জোড়া লাগানোর চেষ্টা করবেন না রাজ। এখন আইনগতভাবে যা হবে সেটাই মেনে নিবেন বলে জানিয়েছেন এ অভিনেতা।

এর আগে এক লিখিত বক্তব্যে রাজ বলেন, ‘আমার প্রাক্তনের পাঠানো চিঠি হাতে পেয়েছি। আলহামদুলিল্লাহ তার এই সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছি। তাকে (পরীমণি) ধন্যবাদ দিতে চাই আমাকে আমার জীবনের সেরা অর্জন রাজ্যকে উপহার দেওয়ার জন্য।রাজ্যের জন্য যা কিছু ভালো বাবা হিসাবে আজীবন তা করার চেষ্টা অব্যাহত থাকবে।’