মেয়েকে চোখের আড়াল হতে দেন না ঐশ্বরিয়া!

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  বলিউড তারকাকন্যা আরাধ্যা বচ্চন। মা ঐশ্বরিয়া রাই বচ্চন, বাবা অভিষেক বচ্চন, দাদা অমিতাভ বচ্চন। প্রভাবশালী তারকা পরিবারের মেয়ে তিনি। ছোট থেকেই ক্যামেরার আলোতে অভ্যস্ত আরাধ্যা। তাই বলে সবসময় যে পাপারাজ্জিদের ক্যামেরায় ফ্রেমবন্দী হতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এমনও কিন্তু নয়।



বিরাট-অনুষ্কার সংসারে আবার নতুন অতিথি!

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: মেয়ে ভামিকা কোহলির বয়স দু’বছর। এর মাঝেই নতুন খবর দিতে চলেছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। ফের মা হতে চলেছেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, তিন মাসেরও বেশি তিনি অন্তঃসত্ত্বা।

গত কয়েক মাস ধরেই অনুষ্কা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। ‘হিন্দুস্তান টাইম্‌স’-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-অনুষ্কাকে। সে সময়ে বিরাট নিজে ছবিশিকারিদের ছবি না ছাপার অনুরোধ করেন। এবং পাশাপাশি এ-ও নাকি জানান, খুব তাড়াতাড়ি তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তার পর থেকেই খবর ধীরে ধীরে রটেছে।




যে কারণে পরীমণি সেলিব্রিটি ক্রিকেট লিগে যাননি

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমেছিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের টিম। খেলা চলাকালীন মাঠের বাইরে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ে, যা মাঠে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি পরে মারামারিতে রূপ নেয়।

সেলিব্রিটি ক্রিকেট লিগে এমন অপ্রীতিকর ঘটনা ঘটায় আলোচিত চিত্রনায়িকা পরীমণি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লেখেন, ‘এই এগ্রেসিভ জানোয়ারটার চেহারা দেখতে হবে বলেই যাই নাই সিসিএল (সেলিব্রিটি ক্রিকেট লিগ)- এ! আল্লাহ বাঁচাইছে।’

পরীমণি তার স্ট্যাটাসে ‘এগ্রেসিভ জানোয়ারটার চেহারা’ বলতে কাকে বুঝিয়েছেন তা তার ভক্ত-অনুরাগীরা বুঝে ফেলেছন। তার এই স্ট্যাটাসের কমেন্টবক্স মুহূর্তেই ভরে যায়। পরীমণির স্টাটাসে মন্তব্য করেছেন, এ প্রজন্মের আরেক চিত্রনায়িকা জাহরা মিতু। তিনি লেখেন, ‘আমিও অন্য আরেকজনের চেহারা দেখতে হবে বলে যাইনি’।

জানা গেছে, ম্যাচ শেষে রাত সাড়ে ১১টার পর আবারও মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ করেছেন নায়িকা রাজ রিপা। কান্নাজড়িত কণ্ঠে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন তিনি।

দীপনের দলের খেলোয়াড়দের একজন অভিনেতা মনির হোসেন শিমুল অভিযোগ করে বলেন, তারা বাইরে থেকে সন্ত্রাসী এনে আমাদের ওপর আক্রমণ শুরু করে। এটা কোন ধরনের সিসিএল খেলা?

ক্রিকেট লিগে মারামারির ঘটনা ঘটার বিভিন্ন ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নেটিজেনরা তাদের বিভিন্নমুখি মন্তব্য জানাচ্ছেন। তবে অধিকাংশই এমন আনন্দময় খেলায় মারামারির ঘটনায় নিন্দা প্রকাশ করছেন।




বিয়ের জন্য কেমন পুরুষ চান, জানালেন মিমি

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  তারকাদের জীবনসঙ্গী হওয়ার স্বপ্ন অনেকেরই থাকে। কিন্তু ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী কেবল তারকা হিসেবেই পরিচিত নন, এর বাইরেও তার আরও একটি পরিচয় হচ্ছে- তিনি তৃণমূলের একজন সংসদ সদস্য। তাহলে রাজনীতির মাঠ থেকে শোবিজ অঙ্গন দুই ক্ষেত্রেই দাপিয়ে বেড়ানো মিমির স্বামী হিসেবে পছন্দ হবে কেমন পুরুষ?



সেলিব্রেটি ক্রিকেট লিগে তারকাদের মারামারি, ছয়জন আহত

চন্দ্রদীপ ডেস্ক : ঢাকায় শোবিজ তারকাদের নিয়ে আয়োজন করা হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই মূলত এই আয়োজন। শোবিজ অঙ্গনের তারকারা রীতিমতো কোমরে দড়ি বেঁধেই নামছেন ২২ গজের লড়াইয়ে। তবে গ্রুপ পর্বের ম্যাচ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ে।

পরিস্থিতি স্বাভাবিক হলে ফের খেলা শুরু হয়।
ম্যাচ শেষে শুক্রবার রাত সাড়ে ১১টার পর ফের উত্তেজিত হয়ে পড়ে দুই দলের সতীর্থরা। যা এক সময় মারামারিতে রূপ নেয়। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ তোলেন নায়িকা রাজ রিপা।

কান্নাজড়িত কণ্ঠে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান এই নায়িকা।
মারামারিতে আহত হওয়া খেলোয়াড়দের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হসপিটালে ভর্তি করানো হয়েছে। আহতরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড় নায়ক জয় চৌধুরী জানান, নির্মাতা রাজ অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকিও দেন।

এ ছাড়া আয়োজকদের নামে ম্যাচ পাতানোর অভিযোগ এনেছেন তিনি।
তারকা

নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা মনির খান শিমুল খেলছেন দীপঙ্কর দীপনের দলে। এই অভিনেতাও ম্যাচ পাতানোর অভিযোগ তোলেন আয়োজকদের বিরুদ্ধে। একইসঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

তবে নির্মাতা দীপঙ্কর দীপন ও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ বিষয়ে অফিসিয়াল বক্তব্য ও ব্যাখ্যা দেবেন তারা।

অন্যদিকে, নির্মাতা মোস্তফা কামাল রাজ ও তার দলের সদস্যরা মারামারিতে জড়ানোর পরেই মাঠ ছাড়েন। তাই এসব অভিযোগের বিষয়ে তাদের কারো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামে মোস্তফা কামাল রাজের দল। নির্ধারিত ছয় ওভারে ১১৯ রান সংগ্রহ করে তারা। লক্ষ্য তাড়া করতে ব্যাটিংয়ে নেমে দীপঙ্কর দীপনের টিম সমানুপাতিক হার তুললেও শেষ পর্যন্ত নির্ধারিত ৬ ওভারে ১১২ রান করতে সক্ষম হন তারা। ফলে ৭ রানে হরে যায় দীপঙ্কর দীপনের টিম।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লীগ’। প্রায় দু সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে থেকে শুরু হওয়া এই আয়োজনের পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর।

এই সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন। এসব দলের নেতৃত্বে দিচ্ছেন, গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

বিশ্বকাপে বাংলাদেশ দলকে উৎসাহ দিতেই এ আয়োজন―এমনটাই জানিয়েছেন আয়োজকরা। এক বার্তায় তারা বলেছেন, ‘বিশ্বকাপ জেতার মতো সক্ষমতা বাংলাদেশের আছে। এখন শুধু প্রয়োজন দেশজুড়ে সমর্থন, যেটা খেলোয়াড়দের উৎসাহ দেবে। এই বিশ্বাস থেকেই তারকারা সবাই এক হয়েছেন।’




বাঁধনের ‘খুফিয়া’ সিনেমায় শাহরুখ

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  প্রথমবারের মতো বলিউডে কাজ করেছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘খুফিয়া’ নামের একটি সিনেমায় ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী টাবুর সঙ্গে স্ক্রিনশেয়ার করেছেন তিনি।



ফারিণের জন্য বিয়েটা ‘আশীর্বাদ’

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  বিয়ের খবরটা ভক্তদের হঠাৎ করেই জানিয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এরপর কেটে গেছে প্রায় দুই মাসের মতো সময়। এ সময়ে বেশ কিছু কাজ উপহার দিয়েছেন তিনি।



ইডিকাণ্ডের পর নিজেকে ভালো রাখতে যা করছেন নুসরাত

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  একের পর এক বিতর্ক যেন তার সঙ্গী। সম্প্রতি ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নাম জড়িয়েছে অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহানর। সে কারণে ইডির অফিসে হাজিরাও দিতে হয়েছিল তাকে।  তবে এত কিছুর পরও নিজেকে ভালো রাখতে পথ খুঁজে চলেছেন এ অভিনেত্রী।



ফের বাবা হচ্ছেন জিৎ

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ। স্ত্রী মোহনা মাদনানির বেবি বাম্পের ছবি পোস্ট করে এ ঘোষণা দিয়েছেন নায়ক নিজেই।



প্রথমবার কলকাতার সিনেমায় অপূর্ব, সঙ্গী রাইমা সেন