শাহরুখকে হত্যার হুমকি

জানা গেছে, ‘পাঠান’ সিনেমার প্রচারের সময় থেকেই বিভিন্ন জায়গা থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন শাহরুখ। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাকে ভয় দেখানো হয়েছে বলেও আলোচনা হয়েছিল।

 

তাই এখন জীবন রক্ষার কারণে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে থাকবেন শাহরুখ খান। এত দিন পর্যন্ত সুরক্ষার জন্য অভিনেতার সঙ্গে সব সময় দুজন পুলিশ কনস্টেবল থাকতেন।

‘ওয়াই প্লাস’ ক্যাটাগরি পাওয়ার ফলে সেই নিরাপত্তা ব্যবস্থায় আরও জোর দেওয়া হয়েছে। এই ক্যাটাগরির নিরাপত্তার ভিত্তিতে শাহরুখের সঙ্গে তার নিরাপত্তারক্ষী হিসাবে সব সময় ছয়জন সশস্ত্র পুলিশ কমান্ডো উপস্থিত থাকবেন। এই ছয়জনকে মহারাষ্ট্র পুলিশের ‘স্পেশ্যাল প্রোটেকশন ইউনিট’ থেকে নির্বাচন করা হবে। ছয়জন কমান্ডোসহ মোট ১১ জন নিরাপত্তারক্ষী থাকবেন শাহরুখের সঙ্গে। যাতায়াতের একটি বিশেষ গাড়িও দেওয়া হবে।

এদিকে শাহরুখের বাংলো ‘মান্নাত’-এর সামনে নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা ৪ জন পুলিশকর্মীকে মোতায়েন করা হবে। তাদের সঙ্গে একে-৪৭ রাইফেল, গ্লক পিস্তল এবং এম-পি ৫ মেশিন গান থাকবে বলে জানা গিয়েছে।

শাহরুখের পাশাপাশি সালমান খানকেও ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়। তা ছাড়া অমিতাভ বচ্চন, আমির খান, অক্ষয় কুমার এবং অনুপম খেরের মতো তারকা ‘এক্স’ ক্যাটেগরির নিরাপত্তা বলয়ে ঘিরে থাকেন। এই ক্যাটেগরি অনুযায়ী অভিনেতাদের সঙ্গে ২৪ ঘণ্টা তিন জন নিরাপত্তারক্ষী থাকেন। শাহরুখকে হত্যার হুমকির সংবাদ ছড়িয়ে পড়ার পর তার ভক্তরা বেশ চিন্তিত।




ইসরায়েল থেকে ফিরেই কাঁদলেন অভিনেত্রী নুসরাত 

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ইসরায়েলে রক্তক্ষয়ী হামলা চালিয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাস। এ হামলায় ইসরায়েলিদের প্রাণহানির সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন আরও দুই হাজারের বেশি ইসরায়েলি। এ ঘটনায় দেশটিতে আটকে পড়ে ভারতীয়সহ বহু বিদেশি নাগরিক। সে তালিকার একজন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা।



১৮-তে বিয়ে, দুই ডিভোর্সের পর ৪৩ বছরে সিঙ্গেল অভিনেত্রী

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক:ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি ও টিভি সিরিয়ালের জনপ্রিয় মুখ শ্বেতা তিওয়ারি। মাত্র ১২ বছর বয়সেই ক্যামেরার সামনে দাড়ান যিনি। সদ্যই ৪৩ বছরে পা রাখলেন এই অভিনেত্রী।



সিক্রেট মিশন, রহস্য ও রোমাঞ্চে ঠাসা ‘খুফিয়া’

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: অমর ভূষণ রচিত ‘এস্কেপ টু নো হোয়্যার’ উপন্যাস অবলম্বনে ‘খুফিয়া’ বানিয়েছেন পরিচালক বিশাল ভরদ্বাজ। চিত্রনাট্যের প্রয়োজনে এ উপন্যাসের পাতায় ছুরি চালিয়েছেন পরিচালক। তবে ‘খুফিয়া’ নামের মতোই চিত্রনাট্যে চমক রেখেছেন ভরদ্বাজ।



শাকিবের নায়িকা হয়ে আসছেন যে বলিউড তারকা

এসব নায়িকাদের নিয়ে শাকিবের ভক্তরা বিভিন্ন ফ্যান পেজে অনেক লেখালেখিও করেছেন। এবার সব ধরনের জল্পনা-কল্পনার শেষে জানা গেল শাকিবের ‘দরদ’ সিনেমার নায়িকার নাম। বলিউড নায়িকা সোনাল চৌহান এ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেবন বলে জানা গেছে।

সোনাল চৌহান সম্প্রতি এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধও হয়েছেন। সিনেমার তিন প্রযোজনা প্রতিষ্ঠানের একটি কলকাতার এসকে মুভিজ বিষয়টি জানিয়েছে।

ভারতের উত্তর প্রদেশের শাহি রাজপুত পরিবারের মেয়ে সোনাল চৌহান। তিনি বলিউডের প্রায় বেশ কিছু সিনেমায় অভিনয় করে সবার নজর কেড়েছেন। অভিনয়ের জন্য তিনি স্টারডাস্ট, ফিল্মফেয়ারসহ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

বলিউড নায়িকা সোনাল চৌহান

এদিকে গত ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি প্রেক্ষাগৃহে সাড়া ফেলেছে। দেশের প্রেক্ষাগৃহের বাইরেও সিনেমাটি আলোচিত ও প্রসংশিত হয়।

জানা গেছে, অনন্য মানুন পরিচালিত ‘দরদ’ সিনেমাটি বেনারসে শুটিং শুরু হবে। অনন্য মামুন ছাড়াও যৌথভাবে ভারতের একজন নির্মাতা সিনেমাটি পরিচালনা করবেন।




থ্রিলার সিনেমাতেও দাম্পত্যের সমীকরণ

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  ভালোই যাচ্ছিল বোধিসত্ত্ব এবং প্রিয়াঙ্কার সংসার। বিবাহবার্ষিকী উপলক্ষে ছয় বন্ধু দেখা করার সিদ্ধান্ত নেয়। আর অতীতের সুখ স্মৃতির পাশাপাশিই এতেই উঠে আসে কিছু অপ্রিয় সত্য। ছয় বন্ধুর জীবনে তা কি নতুন কোনও সমস্যার সৃষ্টি করবে? কোন খাতে বইবে তাদের ভবিষ্যৎ? এ রকমই প্রেক্ষাপটে তৈরি হচ্ছে সিনেমা ‘আড়াই চাল’।



ওয়েস্টার্ন লুকে জয়া আহসান

চন্দ্রদীপ ডেস্ক : সম্প্রতি কলকাতার স্বনামধন্য নির্মাতা সৃজিত মুখার্জির ‘দশম অবতার’ সিনেমায় কাজ করেছেন জয়া। যেখানে তার সঙ্গে আরও অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যের মতো তারকারা।

সিনেমাটিকে ঘিরেই কলকাতায় ব্যস্ত সময় পার করছেন এই তারকা। সেখানেই বিভিন্ন ফটোশুটেও অংশ নিচ্ছেন তিনি। সেইসব ছবি ভক্তদের মাঝে শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

‘দশম অবতার’-এর এক ইভেন্টে ওয়েস্টার্ন লুকে হাজির হয়েছিলেন জয়া। কালো পোষাকের সঙ্গে অভিনেত্রীর ডার্ক রেড লিপস্টিক নজর কেড়েছে ভক্তদের। সকলেই তার রূপের প্রশংসা করেছেন।

কারো মন্তব্য, ‘স্বপ্নের ক্রাশ’। কেউ লিখেছেন, ‘ছোট থেকেই পছন্দ’। কেউ আবার বলছেন, ‘জয়ার বয়স যেন থমকে গেছে’।

এর আগে হলুদ রঙের এক পোশাকে খোলামেলা রূপে ধরা দেন জয়া। সেখানে অনেকেই প্রশ্ন করেন, অভিনেত্রীর ড্রেস সেন্স নিয়ে। কেউ জিজ্ঞেস করেন, জয়ার পরিহিত এই পোশাকের নাম কী?

সেই প্রশ্নের উত্তর না মিললেও সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে কতটা ভেঙেছেন এই তারকা, তারই দেখা মেলে নিয়মিত জয়ার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে।




ক্যানসারের সঙ্গে লড়েই মা হলেন সিঁথি

চন্দ্রদীপ ডেস্ক : কন্যা সন্তানের মা হয়েছেন সংগীতশিল্পী সিঁথি সাহা। বেশ কিছুদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেই সুদূর নিউজিল্যান্ডে প্রথমবারের মতো সন্তানের জন্ম দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সদ্য নবজাতকের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে ভক্তদের সঙ্গে সুখবরটি ভাগ করে নেন সিঁথি। এসময় নিজের কন্যা সন্তানের নামও জানিয়েছেন এই গায়িকা। মেয়ের নাম রেখেছেন সামারা জয়ী।

এ বিষয়ে সিঁথি জানান, গত ১৯ সেপ্টেম্বর সন্তানের মা হয়েছেন তিনি। বর্তমানে মেয়েকে নিয়ে নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটিতে অবস্থান করছেন।

এই গায়িকা বলেন, ‘গত বছর একটা খবর আমার জীবনকে ওলটপালট করে দেয়। আমি জানতে পারি, আমার শরীরে ক্যানসার বাসা বেঁধেছে। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হই। আমি তো প্রায় মারাই যাচ্ছিলাম। বারবার মনে হলো, ক্যানসারের কাছে হেরে যাওয়ার আগে আমার অস্তিত্ব রেখে যেতে চাই এই সুন্দরী পৃথিবীতে। আমি এখন অনেক খুশি।’

সন্তানকে নিয়ে আগামী নভেম্বরেই দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী। দেশে ফিরলে আবারও গানে নিয়মিত হওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন তিনি।




ভুল তথ্য ছড়ানোর অভিযোগে অমিতাভকে জরিমানা

জানা গেছে, একটি মোবাইল ফোনের বিজ্ঞাপন দিয়ে অভিযোগটি করা হয়েছে। মোবাইল ফোনের দাম নিয়ে, এমনকি ফিচার্স নিয়েও মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ ওঠে অমিতাভের ওপর। সাধারণত এ বিজ্ঞাপনগুলো গ্রাহকদের আকর্ষণ করার জন্য কোনো বড় তারকার মুখকে ব্যবহার করেন বিপুল অর্থের টাকার বিনিময়ে। তবে এ টাকার বিনিময়ে সাধারণত সেই ব্যান্ডের গুণমান যাচাই করেন না তারকারা।

ভারতীয় ক্রেতা সুরক্ষা আইনে অভিনেতা ও সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। মোবাইলের দাম, ফিচার। সবকিছু যাচাই না করেই বিজ্ঞাপনে মুখ দেখানো যে সমস্যার, তা হয়তো আগে বোঝেননি অভিনেতা। ‘ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে’তে মোবাইলের বিজ্ঞাপনীতে দেখা যাচ্ছে অভিনেতাকে। সেখানে তিনি বিভিন্ন ফোনের ফিচার্স নিয়ে কথা বলেছেন।

ক্রেতা সুরক্ষা দপ্তরের অভিযোগ, এ বিজ্ঞাপনের সত্যতা যাচাই না করলে, বিজ্ঞাপনের দায় নিতে হবে অমিতাভকেও, এমনটাই দাবি। সেকশন ২ (৪৭)-এর ধারায় অমিতাভের নামে মামলা রুজু হয়েছে। তবে এখন পর্যন্ত অমিতাভ বা ফ্লিপকার্ট কারও পক্ষ থেকে থেকেই কোনোরকম মন্তব্য কিংবা বক্তব্য শোনা যায়নি।

কাজের ক্ষেত্রে, একপর্দায় টাইগার শ্রফ, কৃতী শ্যানন ও অমিতাভ বচ্চন। প্রকাশ্যে এলো ‘গণপথ’ সিনেমার গায়ে ভয়াল টিজার। এ সিনেমার হাত ধরে ভারতীয় সিনে দুনিয়ায় কি এক নতুন যুগের সূচনা হতে চলেছে? নির্মাতাদের ইঙ্গিত অন্তত তেমনই। বিকাশ বহেল পরিচালিত এ সিনেমায় থাকবে ভরপুর অ্যাকশন, তৈরি হবে ভবিষ্যতের প্রেক্ষাপটে।

২০৭০ সালের প্রেক্ষাপটে তৈরি এ সিনেমা অ্যাকশনে ভরপুর- তা টিজারেই স্পষ্ট। বিকাশ বহেল পরিচালিত এ সিনেমায় রয়েছেন টাইগার শ্রফ, কৃতী শ্যানন ও অমিতাভ বচ্চন। টাইগার ও কৃতী, দুজনকেই দেখা গেল অ্যাকশন রূপে।




আজ বলিউডে বাঁধনের অভিষেক

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: বলিউডে অভিষেক ঘটল বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আজ (বৃহস্পতিবার) মুক্তি পাচ্ছে তার প্রথম হিন্দি সিনেমা ‌‘খুফিয়া’।