আগামী বছর থেকে উঠে যাচ্ছে বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ

চন্দ্রদীপ ডেস্ক : ২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন থাকছে না। চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার মতো আলাদা বিভাগ বেছে নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে। সব শিক্ষার্থী পড়বে একই পাঠ্যবই।

২০২৫ সালে এ ব্যাচের শিক্ষার্থীরা যখন দশম শ্রেণিতে উঠবে, তখন সেখানেও বিভাগ বিভাজনের সুযোগ থাকবে না। আর ২০২৬ সালে এ শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেবে। সেখানে সবার পরীক্ষার বিষয় ও প্রশ্নপত্র একই থাকবে। মূল্যায়ন করা হবে সূচক বা চিহ্নভিত্তিক

সোমবার (২৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি মাধ্যমিক-২) সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাধ্যমিক পর্যায়ে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাজন না থাকার বিষয়ে মাঠপর্যায়ে পত্র জারির প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো।




নিষিদ্ধ হল ‘আমার শেষ কথা’: প্রদর্শিত হলে আইনি ব্যবস্থা

চন্দ্রদীপ ডেস্ক: সেন্সরশিপ আইন লংঘন করায় ‘আমার শেষ কথা’ চলচ্চিত্রের প্রদর্শনী নিষিদ্ধ করেছে সরকার।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র-১ শাখা গত মঙ্গলবার এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়।

সেখানে বলা হয়, “মো. ইসলাম মিয়া প্রযোজিত এবং মেসার্স সচেতন ফিল্ম মিডিয়া নির্মিত ‘আমার শেষ কথা’ সিনেমাটি, চলচ্চিত্র সেন্সরশিপ আইনের ৪বি (১) উপধারা লংঘন করায় আপিল আবেদন নামঞ্জুর করা হল। “

আপিল আবেদন নামঞ্জুর হওয়ায় এখন চলচ্চিত্রটি সনদবিহীন হিসেবে গণ্য করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

দেশের কোথাও চলচ্চিত্রটি প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

কাজী মো. ইসলাম পরিচালিত এ সিনেমায় চিত্রনায়ক জয় চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত কাজী জারা টায়রা। আরও আছেন কাজী হায়াৎ, বড়দা মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান, দুলারি, হাবিব খান, আবু সাইদ, টাইগার রবি।




ভেঙে ফেলা হচ্ছে আমির খানের মুম্বাইয়ের বাসভবন!

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  ভেঙে ফেলা হচ্ছে বলিউড অভিনেতা আমির খানের মুম্বাইয়ের বাসভবন। অভিজাত এলাকা পালি হিলে বেলা ভিস্তা ও মারিনা নামের দু’টি আবাসনে তার ফ্ল্যাট রয়েছে তার।



সুস্থ হয়ে শুটিংয়ে পরীমণি

জানা গেছে, শনিবার (২১ অক্টোবর) সকাল থেকে অংশ নিয়েছেন ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিংয়ে পরীমণি। একটানা শুটিং মধ্যে কাজটি শেষ হবে এমনটাই চলচ্চিত্র সংশ্লিষ্ট জানান।

পরীমণি বললেন, ‘হঠাৎ করে অসুস্থ হয়ে বেশ কয়েক দিন হাসপাতালে থাকতে হয়েছে। প্রথমে ভর্তি হলাম জ্বর নিয়ে। তার দুই দিন পর নানা ভাই অসুস্থ হন। আমি সুস্থ হয়ে নানার যত্ন নিচ্ছি। হাসপাতাল টু বাসা এভাবেই যাচ্ছে দিন-রাত। এর মধ্যে আজ থেকে আবার ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছি। আশা করছি, এবার একটানা কাজটি শেষ করতে পারব।’

এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধলেন পরী। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় আছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাটিতে কাজল চৌধুরীর চরিত্রে অভিনয় করছেন পরীমণি আর ফটোগ্রাফার রায়হান চরিত্রে সাইমন সাদিক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া (খালেদ), নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান।




এবার ইধিকার সঙ্গে নাম জড়িয়ে আলোচনায় শরিফুল রাজ

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করে বাংলাদেশে পরিচিতি পেয়েছেন ওপার বাংলার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমায় তার ভূমিকা প্রশংসা কুড়িয়েছে দর্শকমহলে। এরপর থেকেই বেশ কিছু কাজের প্রস্তাব পেয়েছেন এই অভিনেত্রী।



সুখবর দিলেন কঙ্গনা, অভিনেত্রীর পরিবারে নতুন সদস্য

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  চলতি বছরের জুলাইয়ে আগাম খবর দিয়ে রেখেছিলেন। এবার নবরাত্রির আবহে হাসপাতাল থেকেই সুখবর দিলেন বলিউড কুইন কঙ্গনা রানাউত। অভিনেত্রীর পরিবারে নতুন সদস্যের আগমন। রানাউত পরিবারে এখন খুশির হাওয়া বইছে।



মাসে দুই লাখ আয়, কি কাজ করেন মেয়ে জানালেন সৌরভ

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  বাবার কাছে মেয়েরা একটু বেশিই আদরের। ঠিক যেমন ভারতীয় সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর কাছে তার একমাত্র মেয়ে সানা।



আলিয়ার সঙ্গে কী হয়েছে করণের? 

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: আলিয়া ভাট আর পরিচালক করণ জোহরের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না বলে গুঞ্জন রয়েছে। সম্প্রতি জাতীয় চলচ্চিত্র উৎসবে দু’জন দু’জনকে খানিকটা এড়িয়েও গেলেন। একসঙ্গে ছবি তুলতেও ইতস্তত করছিলেন তারা।



আরশের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন ফারিন

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: ছোট পর্দায় সম্প্রতি সময়ে একসঙ্গে জুটি বেঁধে বেশ কয়েকটি নাটকে কাজ করেছেন অভিনেতা আরশ খান ও অভিনেত্রী ফারিন খান। পর্দায় এই জুটির রসায়ন বাস্তব জীবনের প্রেমের গুঞ্জনকেও জোরালো করেছে। শোবিজ অঙ্গনে তাদের সম্পর্কের খবরও শোনা যাচ্ছে।



ওমরাহ পালনে গেলেন আলোচিত জেবা জান্নাত

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  মডেল-অভিনেত্রী জেবা জান্নাত। প্রয়াত রাজনীতিবিদ জয়নাল হাজারির ফেসবুক টকশোতে হাজির হয়ে পরিচিত পান তিনি। এরপর টিকটক থেকে পা রাখেন ছোট পর্দায়। বেশ কিছু নাটকে কাজ করেন।