কুয়াকাটায় নাচে গানে ফানুস উড়িয়ে ‘প্রবারণা পূর্ণিমা’ উদযাপন

মো: আল-আমিন (পটুয়াখালী): রং-বেরঙের শতাধিক ফানুষ আর এত হাজার মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে কুয়াকাটায় উদযাপিত হয়েছে প্রবারণা উৎসব। রোববার দিনভর বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসকে ঘিরে মন্দিরে মন্দিরে চলে পঞ্চশীল ও অষ্টশীলসহ গৌতম বুদ্ধ স্মরণে প্রার্থনা।

এদিন রাখাইন নারীদের হাতে তৈরি হরেক রকমের পিঠাপুলি প্রদান করা হয় বৌদ্ধ ভিক্ষুদের মাঝে।

মনোজ্ঞ আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় কুয়াকাটার শ্রী মঙ্গল বৌদ্ধ বিহার। আর ফানুস উৎসবে আতশবাজি ও নাচে গানে মেতে ওঠে রাখাইন নারী পুরুষসহ ধর্ম বর্ন নির্বিশেষে সবশ্রেণি পেশার মানুষ।

রোববার রাতে এভাবেই কুয়াকাটায় পালিত হয়েছে বৌদ্ধধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। শুধু কুয়াকাটার শ্রী মঙ্গল বৌদ্ধ বিহারই নয় কলাপাড়ার ২০টি রাখাইন পল্লীতে আনন্দ উৎসবে উদযাপন করা হয়েছে প্রবারণা পূর্ণিমা।

কুয়াকাটার কেরানীপাড়ার মাদবর উছাছিং মাদবর জানান, আমাদের জীবন হোক মঙ্গলময়। এ কামনায় গৌতম বুদ্ধ স্মরণে আমরা নানা আচার অনুষ্ঠান করেছি। তবে আমাদের প্রধান আকর্ষণ ছিলো মোমবাতি প্রজ্জ্বলন ও ফানুস উৎসব। এ উৎসবে কুয়াকাটার সব ধর্মের মানুষ অংশগ্রহণ করেছেন।

একই এলাকার লুমা রাখাইন জানান, ফানুস উৎসবে আতশবাজি ও নাচে গানে মাতোয়ারা হয়ে ওঠে রাখাইন তরুণ-তরুণীরা। এর আগে সকালে পঞ্চশীল, অষ্টশীল প্রার্থনা করা হয়। হরেক রকমের পিঠাপুলি বৌদ্ধ ভিক্ষুদের প্রদান করেছি।

কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ইন্দ্র বংশ ভিক্ষু জানান, নিজেকে আত্মশুদ্ধি করার জন্যই আমরা প্রবারণা উৎসব করে থাকি। গৌতম বুদ্ধ স্মরণে আমরা দিনব্যাপী নানা আয়োজন করেছি। এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। আগামীকালও বিহারগুলোতে এ উৎসব চলবে।

মহিপুর থানার ওসি ফেরদাউস আলম জানান, রাখাইন সম্প্রদায়ের এ উৎসবকে ঘিরে আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। যাতে তাদের উৎসব পালনে কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।




দীপিকাকে নকল করে ভিডিও নুসরাতের

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে হাজির হয়েছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। বাস্তব জীবনে স্বামী-স্ত্রী এই জুটি অনুষ্ঠানে তাদের ব্যক্তিজীবনের অনেক বিষয় নিয়েই কথা বলেছেন।



লুবাবাকে নিয়ে ফেসবুকে ট্রল, ব্যবস্থা নেবে পরিবার

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছে। এরপর শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। নিয়মিত কাজ করেছে বিজ্ঞাপনেও।



মেয়ের হাত ধরে সৃজিত, ছবি তুললেন মিথিলা, কী বললেন পরিচালক?

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: আকাশে মেঘের মাঝে এক টুকরো চাঁদ উঁকি দিচ্ছে। চোখের সামনে দিগন্ত বিস্তৃত সমুদ্র। চাঁদের আলোয় আলোকিত চারপাশ। এমনই এক পরিবেশে মেয়ের হাত ধরে দাঁড়িয়ে ছিলেন ওপার বাংলার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি।



বলিউড নায়িকার সঙ্গে শাকিব খান, শুটিংয়ে যেতেই লুক প্রকাশ

চন্দ্রদীপ নিউজ : বলিউড নায়িকার সঙ্গে শাকিব খান, শুটিংয়ে যেতেই লুক প্রকাশ করেছেন। তিনি ভারতের উত্তর প্রদেশের বেনারস শহরে প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র শুটিং করছেন। এর আগে বৃহস্পতিবার মুম্বাই থেকে বেনারস যান ঢালিউড সুপারস্টার।

এরপর শুক্রবার শুটিংয়ে যোগ দেন তিনি।
এদিন শাকিব খানের সঙ্গে শুটিংয়ে অংশ নেন সিনেমার বলিউড নায়িকা সোনাল চৌহান।

তাদের নিয়ে দৃশ্যধারণের একটি ছবি সামাজিকমাধ্যমে ফেসবুকের স্টোরিতে শেয়ার করেন সিনেমার নির্মাতা অনন্য মামুন।

এরপরেই স্টোরির ছবিটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পরে।

চলচ্চিত্রসংশ্লিষ্ট গ্রুপগুলোতে শেয়ার করছেন শাকিব ভক্তরা। পাশাপাশি সিনেপ্রেমীরা নিজেদের ওয়ালে শেয়ার করেও শুভ কামনাও জানাচ্ছেন ‘দরদ’র জন্য।

 

এরপর শুক্রবার শুটিংয়ে যোগ দেন তিনি।
এদিন শাকিব খানের সঙ্গে শুটিংয়ে অংশ নেন সিনেমার বলিউড নায়িকা সোনাল চৌহান।

তাদের নিয়ে দৃশ্যধারণের একটি ছবি সামাজিকমাধ্যমে ফেসবুকের স্টোরিতে শেয়ার করেন সিনেমার নির্মাতা অনন্য মামুন।

এরপরেই স্টোরির ছবিটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পরে।

চলচ্চিত্রসংশ্লিষ্ট গ্রুপগুলোতে শেয়ার করছেন শাকিব ভক্তরা। পাশাপাশি সিনেপ্রেমীরা নিজেদের ওয়ালে শেয়ার করেও শুভ কামনাও জানাচ্ছেন ‘দরদ’র জন্য।

এর আগে শুটিং লোকেশনের একটি ভিডিও শেয়ার করে অনন্য মামুন। এর ক্যাপশনের মাধ্যমে তিনি নিশ্চিত করেন প্রথম দিনের শুটিং ইতোমধ্যেই সম্পন্ন করেছেন তারা।

শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমাটি নিয়ে এর আগে অনেক জল্পনা ছিল। অবশেষে বুধবার (২৪ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হোটেলে ‘দরদ’র সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাকিব খান। তার সঙ্গে দেখা যায় সোনাল চৌহানকে। যিনি ইমরান হাশমির বিপরীতে ‘জান্নাত’ সিনেমার মাধ্যমে অধিক পরিচিতি লাভ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ‘দরদ’ বাংলাসহ হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্নাটক এই ছয় ভাষায় ৩০টির বেশি দেশে মুক্তি পাবে।

‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে শাকিব ছাড়াও শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেবের অভিনয়ের কথা রয়েছে।




দেখুন পরিণীতির বিয়ের অপ্রকাশিত ছবি

প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে হলুদ লেহেঙ্গায় সেজেছেন পরিণীতি। সঙ্গে মানানসই মেকআপ ও গয়না। রয়েছে হাত ভর্তি মেহেদিও।

অভিনেত্রীর এদিনের পোশাক ডিজাইন করেছেন ডিজাইনার মণীশ মালহোত্র। প্রত্য়েকটি ছবিতেই হাসিমুখে ধরা দিয়েছেন পরিণীতি।

পরিণীতির বিয়ের পোশাকের বর্ণনা দিতে গিয়ে ডিজাইনার মণীশ মলহোত্র জানিয়েছিলেন, পরিণীতির জন্য, তার দাদা যখন বাড়িতে হেঁটে বেড়াতেন তখন তার ‘চল্লা’র আওয়াজ একইসঙ্গে সাহসিকতা ও লাবণ্যের মেলবন্ধন ছিল। মণীশ লিখেছিলেন, ‘আমরা জানতাম তার উত্তরাধিকারের এই টুকরো তার লেহঙ্গায় যোগ করতেই হবে।’

এছাড়াও বিয়ের সাজে ওই চাবির রিংয়ে এমন অনেক উপাদান যুক্ত করা হয় যা রাঘব ও পরিণীতির জীবনের সঙ্গে জড়িত। ছিল লন্ডনের স্মৃতি, শোনা যায় যেখানে তাদের প্রথম আলাপ হয়েছিল পড়াশোনার সূত্রে, এছাড়া রয়েছে সংগীত, খান্দা সাহিব ইত্যাদির উপাদানও।

বিয়ের পর নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি করে নোট পোস্ট করেছিলেন রাঘব ও পরিণীতি, দুজনেই। অভিনেত্রীর পোস্টে লেখা ছিল, ‘রাঘব ও আমি, আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।’

‘যদিও আমাদের ব্যক্তিগতভাবে প্রত্যেকটি শুভেচ্ছাবার্তার উত্তর দেওয়ার সুযোগ হয়ে ওঠেনি (জীবন একটি ঘূর্ণিঝড় হয়ে উঠেছে, নিশ্চয়ই কল্পনা করতে পারছেন), দয়া করে জেনে রাখুন যে আমরা আমাদের হৃদয়ের আনন্দের সঙ্গে প্রত্যেকটি বার্তা পড়ছি।’ ভক্তদের জন্য মন্তব্যের জবাবে এমনটাই লিখেছেন এ নায়িকা।একইসঙ্গে নোটে আরও লেখা হয়, ‘আমরা একসঙ্গে এই সুন্দর যাত্রা শুরু করার সময়, আপনারা সবাই আমাদের পাশে আছেন জেনে আমরা আপ্লুত। আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ সত্যিই মূল্যহীন, এবং আমরা এর চেয়ে বেশি কৃতজ্ঞ হতে পারতাম না।’এর আগেই মণীশ মালহোত্র জানিয়েছিলেন যে পরিণীতির লেহঙ্গা তৈরি করতে আড়াই হাজার ঘণ্টা সময় লেগেছে।এছাড়া তার ওড়না দেবনাগরী অক্ষরে বরের নাম সেলাই করিয়েছিলেন অভিনেত্রী।

অভিনেত্রীর ছবিগুলো এর মধ্য়ে পছন্দ করেছেন তার অনুরাগীরা। সবাই এর প্রশংসা করেছেন।




ক্রিকেটারদের স্ত্রীরা আমাকে নিরাপদ মনে করে না : শ্রাবণ্য 

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: বর্তমান সময়ের ব্যস্ততম উপস্থাপক ও অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা। ইভেন্ট, টিভি উপস্থাপনায় নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করেছেন তিনি। বিশেষ করে খেলাধুলা সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করে প্রশংসিত হয়েছেন শ্রাবণ্য।



“আমি কবে বিয়ে করবো…?”

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  অনেকেই ইনিয়ে- বিনিয়ে প্রকাশ্যে আড়ালে জানতে চাইছেন এবার “আমি কবে বিয়ে করবো…?”

সত্যি বলতে -কোনো শিশুর জন্মের খবর শুনলে, সবাই দম্পতির কাছে জানতে চায় – ‘তোমাদের খবর কবে শুনবো?’

কারো মৃত্যুর খবর শুনলে যেমন নিজের বা কাছের মানুষের মৃত্যুচিন্তা মাথায় ভর করে…

তেমনি কারো বিয়ের খবর পেলে বিবাহ-সম্ভাব্য ব্যক্তির দিকে সবার নজর পড়ে যে তার নাম্বার কবে আসবে?

যদিও আমার ব্যাক্তিগত বিষয় নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না… তবুও বলছি-

বিয়ে যদি কখনো করিও… আর ভুল করবো না সেটাই ট্রাই করবো… ছোটবেলার এক সিন্ধান্তে যা কিছু অগোছালো হয়েছে তা আজও সামলিয়ে কতটা উঠতে পেরেছি তা জানি না…

তবে আর নিজেকে এলোমেলো দেখতে চাই না..

কোনোরকম পিআর প্রেশার কাজ করবে না আমার সাথে…

জীবনটা খুব সুন্দর… জীবনের প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করতে চাই…

আমি সবসময় বলি -স্বাধীনতা হারিয়ে সে স্বাধীনতা ফিরে পাওয়ার অনেক আনন্দ… সেটা আমার চেয়ে ভালো কে জানবে?

একেবারে ভুল বুঝবেন না যে এটা খারাপ কোনো স্বাধীনতা…

এটা নিজের জীবন, নিজের আয়-ব্যয়, নিজের চিন্তা-ভাবনা, নিজের মতবাদ, নিজের বিশ্বাস, নিজের বেড়ে ওঠা জীবন, নিজের সম্মানবোধ, নিজের সততার, নিজের শিক্ষার, নিজের নিশ্বাস নেবার স্বাধীনতা…

আমি স্বাধীনতাগুলো আর হারাতে চাই না…

আর যদি কখনো বা বিয়ে করি-আগে এটুকুই নিশ্চিন্ত হবো যে আমার এটুকু স্বাধীনতাকে সম্মান করা হবে… আর কিছু নয়…

(অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে সংগৃহীত)




বুবলীকে আমি ‘ঘৃণা’ করি : অপু বিশ্বাস

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। তাদের আরও একটি পরিচয়, দু’জনেই ছিলেন চিত্রনায়ক শাকিব ঘরণী। অতীতের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এখনও দুই সতীনের মধ্যে দা-কুমড়া সম্পর্ক। বিভিন্ন সময়েই এক অন্যেকে নিয়ে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মন্তব্য করেছেন। যা তাদের মধ্যেকার সম্পর্ককে ক্রমাগত জটিল করেছে।



হলুদ শাড়িতে বাড়ালি নারীর সাজে পূজায় ক্যাটরিনা