এসব নিয়ে কথা বলতেও রুচিতে বাঁধছে : বুবলী

চন্দ্রদ্বীপ ডেস্ক:  শনিবার সকাল থেকেই আলোচনায় ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শবনম বুবলী। কারণ, সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে নাম জড়িয়ে তার প্রেমের সম্পর্কের খবর।



জন্মদিনে মৌসুমীকে অনেক মিস করছেন ওমর সানি

মৌসুমীর দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে অসংখ্য সুপার-ডুপার সিনেমা উপহার দিয়েছেন। তিনি এখনো সিনেমাপ্রেমীদের মাঝে ভীষণ প্রিয়। মৌসুমীর প্রতিটি জন্মদিনে অনুভব করা যায় তার ভক্ত-অনুরাগী এখন তাকে নিয়ে কতটা মাতামাতি করেন। এবারের জন্মদিনে তার ব্যতিক্রম ঘটেনি।

বরাবরের মতো মৌসুমীর এবারের জন্মদিনের প্রথম প্রহরেও সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে তার ভক্তদের শুভেচ্ছার প্লাবন। বিভিন্ন রকম শুভেচ্ছাবাণী লিখে প্রিয় নায়িকাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানাচ্ছেন। শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করছেন মিডিয়াকর্মীরা, নির্মাতা এবং তার সহকর্মীরাও।

মোসুমীর জন্মদিনের প্রথম প্রহরে তার জীবনসঙ্গী চিত্রনায়ক ওমর সানি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। এতে তিনি তার স্ত্রী মেীসুমীর প্রতি প্রাণঢালা ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি মৌসুমীকে মিস করছেন বলেও জানিয়েছেন

ওমর সানি তার ভিডিওতে বলেন, ‘মৌসুমী, আসসালামু আলাইকুম। শুভ জন্মদিন। আমি খুব মিস করছি। আমার মেয়ের পড়াশোনার জন্য সুদূর আমেরিকা অবস্থান করছো। কিন্তু তুমি কী জানো-যে আমার মাথার উপরের ছাদটা নেই। আমি মিস করছি এখন রাত বাজছে বারোটা। তোমাকে উইশ করার জন্য সমস্ত বাঙালিদের কাছে প্রিয়দর্শনী মোসুমী তুমি।’

ভিডিও বার্তায় ওমর সানির আরও বলেন, ‘মৌসুমী আমি তোমাকে পেয়ে ভীষণ ধন্য। আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, অনেক। ভালো রাখুক।’

নব্বই দশকে আনন্দবিচিত্রায় ফটোসুন্দরী নির্বাচিত হয়েছিলেন মৌসুমী। এরপর টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন তিনি। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক তার। প্রথম সিনেমায় সবার প্রশংসা লাভ করেন মৌসুমী।

মৌসুমীর তিন দশকের অভিনয়জীবনে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ এবং ২০০৬ সালে ‘মেহের নিগার’ চলচ্চিত্র দুটি পরিচালনাও করেছেন মৌসুমী।

ওমর সানী ও মৌসুমী ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেন। এ জুটি বাংলাদেশের চলচ্চিত্রের আদর্শ তারকা দম্পতি বলে পরিচিত। তাদের সংসারে রয়েছে দুই সন্তান ফারদিন ও ফাইজাহ।

মৌসুমী-সানি বড়পর্দায় একসঙ্গে প্রথম দেখা দেন ‘দোলা’ সিনেমায়। এরপর তাদের ‘আত্ম-অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরীবের রানী’, ‘প্রিয় তুমি’, ‘ঘাত প্রতিঘাত’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’সহ অসংখ্য সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন তারা।




কাউখালীতে নেই কোন শিশু পার্ক

বরিশাল অফিস: পিরোজপুর জেলার নদীবেষ্টিত উপজেলা কাউখালী প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। উপজেলার বুক চিরে বয়ে গেছে ছোট-বড় পাঁচটি নদী সন্ধ্যা, কচা, কালীগঙ্গা, চিরাপাড়া (ধানসিড়ি) ও বাংলাদেশের একমাত্র সুইচ খাল গাবখান। প্রাকৃতিকভাবে অনেক সুন্দর উপজেলা হলেও উপজেলার মানুষ উন্নয়ন বঞ্চিত, বেশির ভাগ গলি-সড়ক সরু ও ভাঙাচোড়া। উপজেলা শহরটি ঘনবসতিপূর্ণ এ এলাকায় শিশু-কিশোরদের জন্য নেই কোনো শিশু পার্ক, বিনোদনের কোন স্থান, স্টেডিয়াম, মার্কেট, আধুনিক ডাক বাংলো। বয়স্কদের জন্য নেই ব্যায়ামাগার বা হাঁটার কোনো খোলা জায়গা। এ এলাকার শিশু-কিশোরদের জন্য খেলাধুলা ও বিনোদনের তেমন কোনো ব্যবস্থা না থাকায় বেশির ভাগ শিশু-কিশোর সময় কাটানোর জন্য বেছে নিচ্ছে ইন্টারনেট। আসক্ত হচ্ছে মাদকে।

বিশেষজ্ঞরা মনে করেন, শিশু অধিকারের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উন্মুক্ত স্থানে খেলাধুলা ও চিত্তবিনোদনের সুযোগ, যা শিশু-কিশোরদের মানসিক বিকাশ ও শারীরিক গঠনে অন্যতম ভূমিকা রাখে। খেলার মাঠ ও পার্ক না থাকায় স্বাভাবিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শিশু-কিশোররা।

শিক্ষক হাবিবুল্লাহ বলেন, খেলাধুলা করতে না পারায় একদিকে যেমন শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বৃদ্ধি বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে তারা ইন্টারনেট ভিত্তিক গেমস ও মাদকের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে।

সরেজমিন দেখা যায়, জেলা পরিষদের জায়গায় প্রায় ২৫ বছর আগে উপজেলা শহরের সমাজসেবা অফিসের পাশে ছোট্ট একটি শিশুপার্ক ছিলো। পরবর্তীতে সেই জায়গায় জেলা পরিষদ থেকে ডিসিআর এনে সেখানে এখন দোকানপাট উঠিয়ে ভাড়া দিচ্ছে।

উপজেলায় বিনোদনের জন্য ছিলো ব্যক্তি মালিকানাধীন একটি সিনেমা হল তাও প্রায় ১৫ বছর হলো বন্ধ হয়ে গেছে। পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় থেকে কাউখালী শহরের সন্ধ্যা নদীর চরে একটি ইকোপার্ক নির্মাণ করা হলেও ৯বছরেও সেটির কাজও সম্পন্ন হয়নি।

জেলা পরিষদ সূত্রে জানা যায়, পিরোজপুরের অন্য সব উপজেলার চেয়ে কাউখালী উপজেলায় জেলা পরিষদের জমির পরিমাণ বেশি। কিন্তু উপজেলার অধিকাংশ জমি স্থানীয়রা দখল বা এক বছরের ডিসিআর কেটে ভোগ দখল করছেন। এ কারণে শিশুপার্ক করার জন্য শহরের ভিতরে পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না। সরকার উপজেলা পর্যায়ে খেলার জন্য মিনি স্টেডিয়াম করার প্রকল্প নিলেও কাউখালী উপজেলায় জায়গা না পাওয়ার কারণে তাও মুখ থুবড়ে পড়েছে।

ইতোমধ্যে পিরোজপুরের জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি, কাউখালীতে এসে উত্তর বাজার বলবদোপুর এলাকায় জেলা পরিষদের খাস জমিতে জেলা পরিষদ মার্কেট নির্মাণ করা ও কাউখালী শহরের ভিতরে থানার সামনে জেলা পরিষদের পুকুরের সৌন্দর্য বর্ধনের কাজ করার পরিকল্পনা নিয়েছে।

এ বিষয়ে পিরোজপুর বাংলাদেশের একমাত্র মহিলা জেলা পরিষদের চেয়ারম্যান কাউখালী উপজেলার কৃতী সন্তান সালমা রহমান হ্যাপি বলেন, আমি পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান আমার এই জেলার সকল উপজেলায় আমার কাছে সমান তারপরও কাউখালী আমার জন্মভূমি আমি শহীদ ওমর ফারুকের বোন এ কারণে কাউখালীর প্রতি আমার একটু টান বেশি ইতোমধ্যে আমি কাউখালীতে কিছু করার সিদ্ধান্ত নিয়েছি কিন্তু কাউখালী মানুষের আগ্রহ ও সদিচ্ছা থাকতে হবে।

কাউখালীতে শিশুদের জন্য বিনোদনের কোন ব্যবস্থা নেই এ কারণে কাউখালীতে একটি শিশু পার্ক একান্ত দরকার। এবং আমি ইতোমধ্যে কাউখালীতে একটি জেলা পরিষদ মার্কেট করার পরিকল্পনা নিয়েছি। এই উপজেলায় দৃশ্যমান উন্নয়নমূলক কাজ করতে চাই। এ ছাড়া বিভিন্ন স্থানে আরও অনেক সরকারি জায়গা রয়েছে যা স্থানীয়দের দখলে। সেগুলোও দখলমুক্ত করে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা করা। এ কারণে এই উপজেলার সকলের সহযোগিতা চাই।




প্রেমের কথা অস্বীকার করলেন দীঘি

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। যিনি কী না শিশুশিল্পী হিসেবেই সিনেমা জগতে পা রেখেছিলেন। একসময় শাকিব খান, ডিপজলের মতো তারকাদের সঙ্গে পার্শ্বচরিত্রে অভিনয়ের পর বর্তমানে মূল চরিত্রেও কাজ করছেন তিনি।



যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বাইডেনকে হলিউড অভিনেতাদের চিঠি

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক:  ফিলিস্তিনের হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে হলিউড অভিনেতারা শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছেন। এদের মধ্যে ছিলেন কেট ব্ল্যানচেট, জোয়াকিন ফিনিক্স, রমি ইউসেফ এবং অ্যান্ড্রু গারফিল্ডের মতো তারকারা। খবর এএফপির।

বাইডেনের কাছে লেখা অভিনেতাদের এই চিঠিতে বলা হয়েছে— ‘আমরা আপনার প্রশাসন এবং সমগ্র বিশ্বের নেতাদের পবিত্র ভূমির সব মানুষের জীবনের প্রতি সম্মান জানানোর এবং অবিলম্বে যুদ্ধবিরতি পালনের ব্যবস্থা করার আহ্বান জানাই।’ ওই চিঠিতে আরও বলা হয়, ‘মানুষের জীবন বাঁচানো একটি নৈতিক দায়িত্ব।’

ইসরাইল কর্মকর্তাদের দেওয়া তথ্যানুযায়ী, গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে কট্টর ইসলামপন্থি গ্রুপ হামাসের ব্যাপক হামলায় কমপক্ষে ১,৪০০ মানুষ নিহত হওয়ার পর ইসরাইল হামাসকে নির্মূল করার ঘোষণা দিয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

হামাসের এমন হামলার জবাবে ইসরাইলি বাহিনী গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে অনেক ভবন গুঁড়িয়ে দিয়েছে। এসব হামলায় কমপক্ষে ৪ হাজার ফিলিস্তিনি নাগরিক নিহত হন। এদের অধিকাংশ বেসামরিক নাগরিক।

ইসরাইলি বাহিনী গাজায় স্থল অভিযান চালানোরও প্রস্তুতি নিয়েছে। তারা বলেছে, খুব শিগগির এ অভিযান শুরু হবে।

তাই বিনোদন জগতের কয়েক ডজন শীর্ষ তারকা আরও মানুষের প্রাণহানি বন্ধে গাজা ও ইসরাইলে যুদ্ধবিরতি পালনে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।




অভিনেত্রী হোমায়রা হিমু মারা গেছেন

এ প্রসঙ্গে আহসান হাবিব নাসিম বলেন, হিমুকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অভিনেত্রী হোমায়রা হিমু মঞ্চ নাটকের মাধ্যমে অভিনয় ভুবনে আসেন। হিমু ২০০৬ সালে ‘ছায়াবীথি’ নামের টেলিভিশন নাটকে প্রথম অভিনয় করেন। একই বছর পিআই (প্রাইভেট ইনভেস্টিগেটর) নামে একটি টিভি সিরিয়ালে অভিনয় করেন। এরপর ‘বাড়ি বাড়ি সারি সারি’, ‘হাউজফুল’, ‘গুলশান এভিনিউ’সহ অনেক দর্শকপ্রিয় নাটকে কাজ করেছেন।

হিমু ছোটপর্দার পাশাপাশি সিনেমায় অভিয়ন করেছেন। ২০১১ সালে ‘আমার বন্ধু রাশেদ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র যাত্রা শুরু।

 




বলিউডের ‘বাদশা’র জন্মদিন আজ, মাঝরাতে অসংখ্য ভক্তর ভিড়

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের জন্মদিন আজ। ৫৮ বছরে পা দিলেন অভিনেতা। প্রিয় ‘বাদশা’ জন্মদিন পালন করতে, তাকে শুভেচ্ছা জানাতে তার বাড়ির সামনে মাঝরাতেই পৌঁছে যান অগুনতি ভক্ত।



চার বছর পর বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা?

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তার বিচরণ যদিও এখন হলিউডে। ক্যারিয়ারের সেরা সময়ে বলিউড ছাড়েন প্রিয়াঙ্কা।



জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ সেরা অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী জয়া-শিমু

যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে মুহাম্মদ আব্দুর কাইউম প্রযোজিত চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও মো. তামজিদ উল আলম প্রযোজিত ‘পরাণ’। ‘শিমু’ চলচ্চিত্রের জন্য এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হয়েছেন সৈয়দা রুবাইয়াত হোসেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৭টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন।

এবার আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা খসরু (বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু) ও অভিনেত্রী রোজিনা (রওশন আরা রোজিনা)।

শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে সেরা হয়েছে এস এম কামরুল আহসান প্রযোজিত চলচ্চিত্র ‘ঘরে ফেরা’। শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র ড. এ জে এম শফিউল আলম ভূইয়া প্রযোজিত ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’।

পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ নাসির উদ্দিন খান (পরাণ), পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী আফসানা করিম (আফসানা মিমি) (পাপ-পূণ্য), খলচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা সুভাশিষ ভৌমিক (দেশান্তর), কৌতুক চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মো. সাইফুল ইমাম (দীপু ইমাম) (অপারেশন সুন্দরবন) মনোনীত হয়েছেন।

যৌথভাবে শ্রেষ্ঠ গায়ক শুভাশীষ মজুমদার বাপ্পা (বাপ্পা মজুমদার) (অপারেশন সুন্দরবন, গান- এ মন ভিজে যায়…) ও চন্দন সিনহা (হৃদিতা, গান- ঠিকানা বিহীন তোমাকে)। শ্রেষ্ঠ গায়িকা আতিয়া আক্তার আনিসা (পায়ের ছাপ, গান- এ শহরের পথে পথে…), শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পাচ্ছেন রবিউল ইসলাম জীবন (পরাণ, গান-ধীরে ধীরে তোর স্বপ্নে…)।

এবার শ্রেষ্ঠ সুরকার শওকত আলী ইমন (পায়ের ছাপ, গান- এ শহরের পথে পথে…), শ্রেষ্ঠ কাহিনীকার ফরিদুর রেজা সাগর (দামাল), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার মুহাম্মদ আব্দুল কাইউম (কুড়া পক্ষীর শূন্যে উড়া), শ্রেষ্ঠ সংলাপ এস এ হক অলিক (গলুই), শ্রেষ্ঠ সম্পাদক সুজন মাহমুদ (শিমু), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক হিমাদ্রি বড়ুয়া (রোহিঙ্গা), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক আসাদুজ্জামান (মজনু) (রোহিঙ্গা), শ্রেষ্ঠ শব্দগ্রাহক রিপন নাথ (হাওয়া), শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জায় তানসিনা শাওন (শিমু), শ্রেষ্ঠ মেক-আপম্যান মো. খোকন মোল্লা (অপারেশন সুন্দরবন)।




সালমানকে দেখেও চিনলেন না রোনালদো!

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:

বলিউড তারকা সালামন খানকে নাকি দেখেও চিনতে পারেননি ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। নেটপাড়ায় এমন আলোচনা উঠেছে দুজনকে একই ফ্রেমে দেখা যাওয়ার পর।