জায়েদের দাবি, তার রয়েছে অসংখ্য নারী ভক্ত




১৫ বছরের ছোট প্রেমিকের কাছেই ফিরলেন সুস্মিতা

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  তিন বছর আগে নিজের বয়সের চেয়ে ১৫ বছরের ছোট রহমান শলের সঙ্গে প্রেমের খবর দিয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা। দীর্ঘদিন প্রেমের পর ২০২১ সালে বিচ্ছেদের পথে হাঁটে এই জুটি।



কাকে বিয়ে করছেন ত্রিধা?

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  বিয়ে করছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ত্রিধা চৌধুরী। একসময় টলিপাড়ার এক পরিচালকের ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে হইচই ফেলে দিয়েছিলেন ত্রিধা। সেই সুন্দরী এবার নাকি বিয়ে করতে যাচ্ছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে।



‘নগদে কট’ খেলেন শাকিলা

গল্পের চরিত্রে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে অনেক দিন পর মজার একটি চরিত্রে অভিনয় করেছি। একটু মজা আছে এতে। সময়ের প্রয়োজনে নানা রকমের চরিত্রেই নিজেকে ধারণ করার চেষ্টা থাকে। এই সময়ের দর্শকরা যেভাবে দেখতে চায় নাটকটি সেভাবেই নির্মাণ হয়েছে। আশা করি, দর্শকদের খুব ভালো লাগবে।’

গল্পে দেখা যাবে, কলোনির মধ্যে সবচেয়ে দুষ্টু ছেলে মন্টি। ছোটবেলা থেকেই তার বদ অভ্যাস হচ্ছে পরিচিত মানুষের কাছে চাপাবাজি করে বেড়ানো। তার এই কর্ম দিনকে দিন অস্থির করে তোলে কলোনির সবাইকে। মা হারা সন্তান বলে কেউ তেমন কিছুই বলে না। তার বাবাও একটু বকাঝকা করেই ছেড়ে দেন। অভ্যাসের মধ্যে এইটাই বদ, বাকি সব ঠিক আছে। গ্র্যাজুয়েট হয়ে মাস্টার্স শুরু করেনি।

মজার বিষয় হচ্ছে, মন্টির এই চাপাবাজি নিয়েও একটা ঝামেলা আছে। সেটা হলো সে যখনই একটা চাপাবাজি কিংবা ফাপরবাজির গল্প বলা শুরু করে ওইটা আর শেষ করতে পারে না। তার আগেই ধরা খেয়ে যায়। কারণ, সে যে চরিত্রটা নিয়ে ঘটনাটা বলছিল, সেই চরিত্র কোনো না কোনো ভাবে স্পটে হাজির হয়ে যায়। যার ফলে মন্টি নগদে কট খায়। একবার কলোনিতে একটা উড়ো প্রেমের গুঞ্জন ওঠে। নিধি নামের এক মেয়ের সঙ্গে নাকি মন্টির প্রেমের সম্পর্ক। খুঁজে বের করার চেষ্টা করে কে এই রহস্যময় নিধি? নিধির সেই রহস্য জানতে হলে দেখতে হবে নাটকটি।

কুদরত উল্লাহর গল্প ও রচনায় নাটকটি পরিচালনা করেছেন আলোক হাসান। বৃহস্পতিবার (৯ নভেম্বর) সুলতান এন্টারটেইমেন্টের ইউটিউব চ্যানেলে প্রচার হবে এটি।

মন্টি চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার শাহেদ ও নিধি চরিত্রে শাকিলা পারভীন। এ ছাড়া আরও অভিনয় করেছেন আনোয়ার হোসেন, সেমন্তী, জুলফিকার চঞ্চলসহ প্রমুখ।




এবার সালমানের জন্য রোম্যান্টিক গান গাইলেন অরিজিৎ

চন্দ্রদ্বীপ  বিনোদন ডেস্ক:  দিওয়ালি যত এগিয়ে আসছে, ততই সালমানভক্তদের মধ্যে ‘টাইগার ৩’ নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। আর সেই উন্মাদনা আরও খানিকটা বাড়িয়ে দিল ছবির নতুন গান।



‘খেলা হবে’ সিনেমার লুকে বুবলী

বুবলীর সঙ্গে সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে নাম জড়িয়ে সম্পর্কের খবর রটেছে। তাপসের স্ত্রী গানবাংলা টিভির চেয়ারম্যান ফারজানা মুন্নীর একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে। কিছুক্ষণ পরে মুন্নীর ফেসবুক থেকে স্ট্যাটাসটি সরিয়ে নেওয়া হয়। পরে জানা যায়, ফারজানা মুন্নীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বুবলীও এ ঘটনার প্রতিবাদ জানান। বলেন, তার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করছে একটি চক্র।




সবাই মিলে আমাকে ফাঁসি দিয়ে দেন, হিমু-তাজিন ইস্যুতে সেই মিহির

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ‘আমি না থাকলে তাজিন আপা স্ট্রোক করে বাসায় মৃত্যুবরণ করতেন। লাশ পড়ে থাকত বাসায়। আর মিহির ছিল বলেই তো ফ্রেশ হিমুরে বের করে হাসপাতালে নিয়ে আসা গেছে। আমি উপকার করছি এজন্য আমাকে সবাই মিলে ফাঁসি দিয়ে দেন। আমার কেউ নেই তো, কোনো বড় লেভেলের মানুষ নেই যে আমাকে সাপোর্ট দেবে এবং ব্যাকআপ দেবে।’



সত্য এমনিতেই প্রকাশ্যে আসবে: অপু বিশ্বাস

আজ সকাল থেকেই গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নীর ফেসবুক থেকে দেওয়া এক স্ট্যাটাস নিয়ে চলছে তুলকালাম। ওই স্ট্যাটাসে দাবি করা হয় তার স্বামী সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন শবনম বুবলী। আরো লেখা হয়, অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছেন বুবলী। এবার প্রতিক্রিয়া জানালেন অপু।

বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চান না উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যমের কাছে অপু বলেন, ‘যেহেতু আমার নাম উল্লেখ করা হয়েছে তাই বলছি, আমাকে কিছু বলতে হবে না, সব সত্যি এমনিই প্রকাশ্যে আসবে।’

মুন্নীর ফেসবুক থেকে দেওয়া ওই পোস্টে লেখা হয়, ‘তাপস আর বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বুবলী আমার পরিবার ধ্বংস করেছে। ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয়ে তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে!’

তবে পোস্টটি বেশিক্ষণ রাখা হয়নি মুন্নীর ফেসবুকে। একটু পরই তা মুছে দেওয়া হয়। তারপরই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে পড়েছিল উল্লেখ করে মুন্নী তার ফেসবুকে লেখেন, আমি নিশ্চিত গত রাতে আপনাদের অনেকেই আমার প্রোফাইলে একটি বিভ্রান্তিকর পোস্ট দেখেছেন। আমার ফেসবুক হ্যাকারদের কবলে পড়েছিল। নিয়ন্ত্রণে কিছু সময় লেগেছে। এখন সব ঠিক আছে।




অনলাইন প্রতারণার শিকার অভিনেত্রী

এ অভিনেত্রী আরও অভিযোগ করেন, ওই অর্থ কেটে নেওয়ার পরেই কয়েকঘণ্টার মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ৯৮ হাজার রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৩০ হাজার টাকারও বেশি।

এরপর যাদবপুর থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন অভিনেত্রী পামেলা। তার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। কনজিউমার ফোরামের নির্দিষ্ট লিংকটি ফেক কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে যাদবপুর থানা সূত্রে জানা গেছে।

তথ্যসূত্র: আনন্দবাজার




সাতশ’ নেতাকর্মী নিয়ে সিনেমা হলে আতিক

বরিশাল অফিস:যেখানে সিনেমা শেষে দর্শক বের হয় আনন্দণ্ডউল্লাসের মধ্যদিয়ে, সেখানে মলিন মুখে বের হয়েছে দর্শক। কাউকে চোখ মুছতে মুছতে বের হতে দেখা গেছে। অনেকেই আবার সিনেমা হলের মধ্যে বসেই হাউমাউ করে কেঁদেছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর অভিরুচি সিনেমা হলে। আর ওই হলে ‘মুজিব একটি জাতির রূপকার’ সিনেমা দেখার সুযোগ করে দিয়েছিলেন, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। প্রথম পর্যায়ে তিনি (আতিক) বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার ১২টি ইউনিয়নের সাতশ’ গ্রামবাসীকে নগরীতে এনে ঐতিহাসিক এ সিনেমাটি দেখিয়েছেন। এ সময় বাবুগঞ্জ ও মুলাদী উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে দুই উপজেলার জনপ্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা সিনেমাটি উপভোগ করেন।

সিনেমা শেষে একাধিক শিক্ষার্থীরা বলেন, স্বাধীনতা এবং বঙ্গবন্ধুু সম্পর্কে অনেক কিছু শুনেছি মা-বাবা ও এলাকার মুক্তিযোদ্ধাদের কাছে। কিন্তু ওইসময় এতোটা অনুভব করতে পারেনি বঙ্গবন্ধুর জীবন নিয়ে। যখন সিনেমাটি দেখলাম তখন আমাদের চোখ পানিতে ভিজে গেছে। যে মানুষটি আমাদের একটি পতাকা ও মানচিত্র উপহার দিয়েছেন। সেই মানুষটিকে কি নির্মমভাবে হত্যা করা হয়েছে। এর চেয়ে কষ্টের আর কি হতে পারে। শিক্ষার্থীরা আরও বলেন, উপজেলা পর্যায়ে সিনেমা হল না থাকায় শহরে এসে সিনেমাটি উপভোগ করা আমাদের পক্ষে সম্ভব ছিলনা। কিন্তু শিক্ষানুরাগী আতিকুর রহমান আমাদের এই সুযোগ করে দেয়ায় আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তারুজ্জামান মিলন ও ইউপি চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, এ সিনেমাটি আরো আগে নির্মান করা উচিত ছিল। তারপরেও বঙ্গবন্ধুকে নিয়ে সিনেমাটি বয়স্ক থেকে শুরু করে সকল বয়সের শিক্ষার্থীরা উপভোগ করে আসল তথ্য জানতে পেরেছে। এটা তাদের হৃদয়ে গেঁথে গিয়েছে।

বাবুগঞ্জ ও মুলাদী থেকে সাত’শ দর্শনার্থীদের বরিশাল শহরে এনে সিনেমা দেখানো এবং পরবর্তীতে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য ছয়টি বাস ও শতাধিক মোটরসাইকেল ভাড়া করেছিলেন সমাজসেবক আতিকুর রহমান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসন থেকে তৃণমূল পর্যায়ের আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোনীত একমাত্র প্রার্থী বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট শিক্ষানুরাগী আতিকুর রহমান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানেই বাংলাদেশ। তাকে নিয়ে প্রজন্মের পর প্রজন্ম নানাকাহিনী শুনেছে। কিন্তু সেই কাহিনীর বাস্তবতা কোনভাবেই তাদের সামনে আসেনি। সামনে এসেছে কিছু ছবি এবং ধানমন্ডি যাদুঘরে রক্ষিত তার কিছু স্মৃতি। কিন্তু এ সিনেমা আমাদের প্রজন্মের চোখ খুলে দিয়েছে। তারা বুঝতে পেরেছে বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশের সৃষ্টি হতো না। আমরা পেতাম না একটি স্বাধীন রাষ্ট্র।