অপুর পক্ষে পরীমণি! সমাজমাধ্যমের পাতায় কি বিঁধলেন বুবলিকে?

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  বিতর্কের কেন্দ্রবিন্দুতে শবনম বুবলি। শাকিব খান-অপুর নাকি ঘর ভেঙেছিল তাঁর জন্য। আবারও কি ঘটছে সেই একই ঘটনা?

বাংলাদেশি অভিনেত্রী শবনম বুবলি এবং কৌশিক হোসেন তাপসের সম্পর্ককে কেন্দ্র করে বিতর্ক জারি রইল। বুবলির বিরুদ্ধে অভিযোগ করেন তাপসের স্ত্রী ফারজ়ানা মুন্নি। তবে কিছু ক্ষণের মধ্যে সেই পোস্ট মুছেও দেন তিনি। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘চ্যানেল ২৪’ সূত্রে খবর, এই ঘটনার দিন রাতে শাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাসের সঙ্গে দীর্ঘ ক্ষণ কথাও হয় মুন্নির। তবে এ ঘটনার পর নীরব থাকেননি শাকিবের দ্বিতীয় পক্ষের স্ত্রী বুবলিও। তাঁর অভিযোগ, শাকিবের সঙ্গে যাতে তাঁর বিচ্ছেদ হয়, তারই ষড়যন্ত্র করা হচ্ছে। এই বিতর্কের মাঝে আচমকাই পরীমণির নতুন পোস্ট উস্কে দিল আলোচনা।

ফেসবুকে পরী লিখেছেন, “উনি সব কিছুই এমন ষড়যন্ত্র বলে চালিয়ে দিতে চান কেন?” ব্যস নায়িকার এই লেখা পড়ার পর থেকেই জল্পনা শুরু দর্শক মহলে। সকলেই জানেন, পরীর সঙ্গে শাকিবের প্রথম স্ত্রী অপুর সম্পর্ক খুবই ভাল। সমাজমাধ্যমের পাতায়ও একসঙ্গে তাঁদের ছবি দেখা যায়। কিছু দিন আগে ধুমধাম করে ছেলে রাজ্যর জন্মদিন উদ্‌যাপন করেছেন পরী। সেখানেও উপস্থিত ছিলেন অপু।

তাই অনেকেরই ধারণা এই পরিস্থিতিতে হয়তো বুবলিকে বিঁধেই এমন মন্তব্য করেছেন পরী। অবশ্য তিনি কারও নাম উল্লেখ করেননি নিজের পোস্টে। ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, বুবলির সঙ্গে কোনও দিনই তেমন বন্ধুত্ব নেই পরীর। অপুর সঙ্গে বন্ধুত্বের জন্যই হয়তো এমনটা লিখেছেন তিনি। তবে, সরাসরি কাউকেই কিছু বলেননি পরী। উল্লেখ্য, বুবলি-তাপসের বিতর্কের জল গড়িয়েছে অনেক দূর। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘যুগান্তর’-এর প্রতিবেদন অনুযায়ী, তাপসের স্নানঘরে রাত তিনটের সময় নাকি দেখা মেলে বুবলির। যদিও নায়িকা আইনি পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন।




আবার কার প্রেমে পড়লেন শেহনাজ গিল?

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  সম্প্রতি প্রকৃতির কোলে ঘুরে বেড়ালেন অভিনেত্রী শেহনাজ গিল। সেই ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে তাতে তিনি প্রকৃতির প্রতি তার প্রেমের কথা উল্লেখ করেছেন।



মুক্তি পাচ্ছে জয়ার প্রথম বলিউড সিনেমা

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: প্রথমবারের মতো বলিউডে মুক্তি পাচ্ছে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সিনেমা ‘করক সিং’। গত বছর এই সিনেমায় কাজ করার খবর দিয়েছিলেন অভিনেত্রী। শুটিংয়ের এক বছর পর এবার এলো মুক্তির খবর।



রাশমিকা মান্দানার ‘ভাইরাল ভিডিও’ কাণ্ডে পুলিশের এফআইআর

ভারতজুড়ে তোলপাড় রাশমিকা মান্দানার ‘ভাইরাল ডিপফেক ভিডিও’ কাণ্ডে। সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। এবার অভিনেত্রীর পাশে দাঁড়াল দিল্লি পুলিশ। একাধিক প্রযোজ্য ধারায় মামলা রুজু করা হয়েছে এবং এ ঘটনার তদন্ত চলছে।

দিল্লি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘রাশমিকা মান্দানার ডিপফেক এআই’-জেনারেটেড ভিডিওর প্রসঙ্গে ভারতীয় দণ্ডবিধি, ১৮৬০-এর ৪৬৫ ও ৪৬৯ ধারার অধীনে ও আইটি অ্যাক্ট, ২০০০-এর ৬৬সি ও ৬৬ই ধারায় মামলা দায়ের করা হয়েছে দিল্লি পুলিশের স্পেশাল সেল পুলিশ স্টেশনে এবং তদন্ত শুরু করা হয়েছে।’

এদিন এর আগে দিল্লির নারী কমিশন এ ব্যাপারে দ্রুত পদক্ষেপের আর্জি জানান, সোশ্যাল মিডিয়ায় রাশমিকা মান্দানার ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ার পর, জানানো হয় এক বিবৃতিতে। সেখানে বলা হয়, ‘ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার ভাইরাল হওয়া ডিপফেক ভিডিও প্রসঙ্গে দিল্লির নারী কমিশন একটি সুয়ো-মোটো মামলার আর্জি জানিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, অভিনেত্রী নিজেও এ প্রসঙ্গে তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন কেউ বেআইনিভাবে তার ছবি এডিট করে ভিডিওতে ব্যবহার করেছে।’ কমিশনের পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়েছে যে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেফতারি বা আটকের খবর মেলেনি এবং ১৭ নভেম্বরের মধ্যে এই ঘটনার এফআইআর -এর একটি কপি দাবি করেছে তারা।

 




অডিও নিয়ে মুখ খুললেন বুবলী, আঙুল অপু বিশ্বাসের দিকে

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  সামাজিক মাধ্যমে শুক্রবার রাতে ছড়িয়ে পড়ে একটি অডিও। যেখানে কথা বলতে শোনা যায় গানবাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী ও চিত্রনায়িকা অপু বিশ্বাসকে।



এক অভিনেত্রীকে কেন্দ্র করেই পরী এবং রাজের সমস্যার শুরু

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  শরিফুল রাজ এবং পরীমণিকে নিয়ে বিতর্কের শেষ নেই। বাংলাদেশের এক নায়িকাকে কেন্দ্র করেই শুরু দাম্পত্য কলহের। যে নায়িকাকে কেন্দ্র করে পরীর সঙ্গে তাঁর বিবাদের ঘটনা প্রথম প্রকাশ্যে আসে তাঁকে নিয়েই বিশেষ ছবি পোস্ট করলেন রাজ।

বেশ অনেকগুলো মাস আগের কথা। সে সময় অভিনেত্রী বিদ্যা সিন্‌হা সাহা মিমের সঙ্গে একটি ছবিতে অভিনয় করছিলেন নায়ক। তখনই রাজের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন পরী। নায়িকার অভিযোগ ছিল রাজের সঙ্গে নাকি বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে তাঁর সহ-অভিনেত্রী বিদ্যার। তা নিয়ে অবশ্য চুপ ছিলেন না বিদ্যাও। ১০ নভেম্বর নায়িকার জন্মদিনে বিশেষ পোস্ট করলেন রাজ।

নিজেদের বিশেষ ছবি পোস্ট করে রাজ লেখেন, “জন্মদিনের বিশেষ শুভেচ্ছা বিদ্যা। তোমার আগামী দিনগুলো ভাল কাটুক।” বিদ্যার সঙ্গে রাজের ছবি দেখেই আবার শুরু আলোচনা। কারণ রাজ এবং পরীর প্রথম সমস্যা শুরু হয়েছিল বিদ্যাকে কেন্দ্র করেই। তবে আপাতত রাজ এবং পরীর দু’জনের পথই আলাদা। ছেলের দায়িত্ব একাই সামলাচ্ছেন পরী।




গুঞ্জনই সত্যি, ফের মা হচ্ছেন আনুশকা

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। দিন কয়েক ধরেই খবরটি নিয়ে জোর গুঞ্জন ছিল, যদিও বিরাট বা আনুশকা কেউই এখন পর্যন্ত মুখ খুলেনি।




তিন দেশে নিষিদ্ধ সলমনের ‘টাইগার ৩’, নেপথ্যে কারণ নাকি ক্যাটরিনা!

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  মাঝে মাত্র একটা দিন, রাত পোহালেই মুক্তি পেতে চলেছে সলমন খানের বহু প্রতীক্ষিত ছবি ‘টাইগার ৩’। ১০ কোটি টাকার উপর অগ্রিম বুকিং হয়ে গিয়েছে এই ছবির। যদিও কলকাতায় এই ছবি নিয়ে উত্তেজনা অন্যান্য শহরের তুলনায় বেশ কম। তবে উত্তর ভারতের রাজ্যগুলিতে এই ছবি ঘিরে উত্তেজনা তুঙ্গে। সব ভালই এগোচ্ছিল, তার মাঝেই হঠাৎ বিপত্তি। সলমন খান-ক্যাটরিনা কইফ অভিনীত এই ছবিকে নিষিদ্ধ করা হল মধ্যপ্রাচ্যের তিন দেশে।

ওমান, কাতার, কুয়েত এই তিন দেশে নিষেদ্ধাজ্ঞা জারি করা হয়েছে এই ছবির উপর। কিন্তু কেন হঠাৎ সলমনের ছবিকে নিয়ে আপত্তি! মূলত দুটি কারণ রয়েছে এর পিছনে। প্রথমমত ধর্মীয় ভাবাবেগ ও দ্বিতীয়ত ক্যাটরিনা কইফের তোয়ালে পরা দৃশ্যে আপত্তি। এই ছবির খলনায়কের চরিত্রে রয়েছেন ইমরান হাশমি। এই চরিত্রটি এক মুসলিম জঙ্গী সংগঠনের মাথা। ইসলাম ধর্মালম্বী দেশ ও সেখানকার মানুষজনের নেতিবাচক চরিত্রায়নের কারণেই মূলত এই বাধা। এ ছাড়াও ক্যাটরিনার তোয়ালে জরানো গায়ে অ্যাকশন দৃশ্য নিয়েও আপত্তি রয়েছে এই তিন দেশের। যদিও এ প্রসঙ্গে যশরাজ ফিল্মস্–এর তরফে কোনও ধরনের আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। যশরাজ ফিল্মসের ‘স্পাই ইউনিভার্স’ তথা গুপ্তচর ব্রহ্মাণ্ডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি ‘টাইগার ৩’। ছবিতে সলমন খানের সঙ্গে জুটিতে ফিরেছেন ক্যাটরিনা কইফ। ছবিতে যে ভরপুর অ্যাকশন থাকছে, তার আভাস পাওয়া গিয়েছিল ফ্র্যাঞ্চাইজ়ির প্রথম দু’টি ছবি থেকেই। তবে ‘পাঠান’-এর সাফল্যের পর আরও কয়েক ধাপ এগিয়েছে ওয়াইআরএফ। সলমন তো রেয়েছেনই, তার সঙ্গে পাল্লা দিয়ে অ্যাকশন করবেন ক্যাটরিনাও। সেখানেই তোয়ালে জড়িয়ে মারপিট করতে দেখা যাবে অভিনেত্রীকে।




কার ওপর মেজাজ হারালেন ঋষি পুত্র?

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। তবে আসন্ন এই সিনেমার প্রচারে তাকে খুব একটা দেখা যাচ্ছে না। বুধবার তাকে দেখা মাত্রই ছবি তুলতে যান আলোকচিত্রীরা। কিন্তু ছবি তোলার মতো মেজাজে না থাকায় ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছিলেন। সেই সময় তাকে আলোকচিত্রীরা ঘিরে ধরে বলেন, ‘একটু দাঁড়ান, একটু দাঁড়ান।’ তাতেই মেজাজ হারিয়ে অভিনেতা বলেন, কেন দাঁড়াব?



শামিকে বিয়ের জন্য প্রস্তুত পায়েল 

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: বিশ্বকাপে উড়ছে ভারত। সেইসঙ্গে বল হাতে দারুণ ছন্দে আছেন পেসার মোহাম্মদ শামি। বিশেষ করে শেষ চারটি ম্যাচে এই পেসারের আগুনেই পুড়েছে বিপক্ষ দলগুলো। যেখানে শামি তুলে নিয়েছেন ১৬টি উইকেট।