অভিনেত্রী তানজিন তিশার আত্মহত্যার চেষ্টা!

এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে তিশার ঘনিষ্টজনরা জানান, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে তানজিন তিশার প্রেমের সম্পর্ক রয়েছে। কিন্তু বেশকিছু দিন ধরে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছিল।

তিশা বুধবার রাতে রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন।

তিশার ঘনিষ্টজনরা আরও জানান, ঢাকা মেডিকেল থেকে তিশাকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এ প্রসঙ্গে জানতে আজ (১৬ নভেম্বর) সকালে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।




কোয়েলের সেই ভিডিও দেখে হারানো ছেলেকে ফিরে পেল পরিবার

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক গত মঙ্গলবার ‘ঈশ্বর’ সংস্থার আয়োজনে ভাইফোঁটা দিতে গিয়েছিলেন। সেই সময়ের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমের পোস্ট করেছিলেন তিনি।



ডিবি প্রধান হারুনের সঙ্গে দেখা করলেন লুবাবা

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। এ সময় তিনি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন।



আজীবন সম্মাননার অনুভূতি জানিয়ে যা বললেন চিত্রনায়িকা রোজিনা

এতে আজীবন সম্মাননা পেয়েছেন চিত্রনায়িকা রওশন আরা রোজিনা। দেশীয় চলচ্চিত্রে অবদান রাখার জন্য তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

রোজিনা এ সম্মাননা প্রাপ্তির অনুভূতি জানিয়ে বলেন, ‘এমন সম্মান পেয়ে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি। তার জন্ম না হলে আমরা এই দেশ পেতাম না। তিনি দেশ স্বাধীন করেছেন বলেই আমি রাজবাড়ীর গোয়ালন্দের রেনু থেকে আপনাদের প্রিয় রোজিনা হয়েছি। এমন সম্মাননা পেয়ে আমি এই পর্যন্ত আসায় যারা আমাকে সহযোগিতা করেছেন তাদের সবাইকে স্মরণ করছি। তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে তাদের সবার প্রতি এ সম্মাননা উৎসর্গ করছি।

রোজিনা আরও বলেন, ‘আমাকে এই সম্মাননায় মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।’

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন তথ্যসচিব মো. হুমায়ুন কবির খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।

এবার ‘হাওয়া’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য সুচিন্ত্য চৌধুরী (চঞ্চল চৌধুরী) শ্রেষ্ঠ অভিনেতা ও যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছে ‘বিউটি সার্কাস’র জন্য জয়া আহসান ও ‘শিমু’র জন্য রিকিতা নন্দিনী শিমু।

যুগ্মভাবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পেয়েছে মুহাম্মদ আব্দুর কাইউম প্রযোজিত চলচ্চিত্র ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও মো. তামজিদ উল আলম প্রযোজিত ‘পরাণ’।




সবাইকে বিশ্বাস করে কষ্ট পান শ্রাবন্তী

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: ক্যারিয়ারে একাধিক বিয়ে, বিচ্ছেদের মধ্যে দিয়ে যেতে হয়েছে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। ফলে ভালো-মন্দ দুইয়ের অভিজ্ঞতাই রয়েছে এই অভিনেত্রীর জীবনে।



সালমনকে ভাই বানাতেও রাজি ঐশ্বর্যা!

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: বচ্চন পরিবারে নাকি চিড় ধরেছে। বলিপাড়ায় এই কানাঘুষোর মধ্যেই দীপাবলির এক পার্টিতে এক ছাদের তলায় দেখা গিয়েছিল প্রাক্তন ঐশ্বর্যা রাই বচ্চন ও সলমন খানকে।

বচ্চন পরিবারে চিড় ধরেছে। গত কয়েক মাস ধরে বলিপাড়ায় তেমনটাই কানাঘুষো। চলতি মাসের প্রথম দিকে নিজের ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চন। ১ নভেম্বর স্রেফ মেয়ে আরাধ্যা বচ্চন ও মা বৃন্দা রাইকে পাশে নিয়ে নিজের বিশেষ দিন উদ্‌যাপন করেছিলেন অভিনেত্রী। সে দিন তাঁর পাশে দেখা যায়নি স্বামী অভিষেক বচ্চন বা বচ্চন পরিবারের অন্য কোনও সদস্যকে।

সমাজমাধ্যমের পাতাতেও দায়সারা ভাবে স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন জুনিয়র বচ্চন। সম্প্রতি পোশাকশিল্পী মণীশ মলহোত্রর দীপাবলির পার্টিতেও অভিষেকহীন ছিলেন ঐশ্বর্যা। তবে সেই পার্টিতে একই ছাদের তলায় দেখা গিয়েছিল তাঁর প্রাক্তন প্রেমিক সলমন খানকে। সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছিল এমন একটি ভিডিয়ো যা দেখে মনে হয়েছিল, একে অপরকে পার্টিতে জড়িয়ে ধরেছেন দুই প্রাক্তন। যদিও পরে জানা যায়, সেই ভিডিয়োর মহিলা আদপে ঐশ্বর্যা ছিলেন না। তবে কানাঘুষো, ভাইজানের সঙ্গে নাকি অতীতের তিক্ততা কিছুটা হলেও কমেছে প্রাক্তন বিশ্বসুন্দরীর। তবে এটা ‘দুষ্টু লোক’দের রটনা কি না, তা নিয়ে সংশয় রয়েছে বই কি। কারণ, প্রকাশ্যে সলমন বা ঐশ্বর্যা, কেউই তাঁদের অতীত নিয়ে কথা বলেন না।




জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ নিউজ:  চলচ্চিত্র শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখা গুণী শিল্পীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।



ওয়েব সিরিজে জুটি বাঁধছেন আরিফিন শুভ-সোহিনী

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: নতুন ওয়েব সিরিজে নাম লেখালেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার। ‘লহু’ নামের ওই সিরিজ নির্মাণ করবে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এই সিরিজে সোহিনীর সঙ্গে প্রথমবার জুটি বাঁধবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। সম্প্রতি ‘মুজিব’ ছবিতে তার অভিনয় আলোচিত হয়েছে বিভিন্ন মহলে।



কাকে মিষ্টি খাওয়াইলা আর কার সাথে প্রেম করলা?

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  গান বাংলা চ্যানেলের কর্ণধার কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের সম্পর্কের খবর ছড়িয়েছে চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে। যদিও বুবলী দাবি করেছেন, পুরো বিষয়টি মিথ্যা, ষড়যন্ত্র।



কার উদ্দেশ্যে পরীমণির এমন প্রশ্ন!

সিনেমার কাজের পাশাপাশি ফেসবুকেও এখন বেশ সরব পরীমণি। প্রায়ই তিনি সোশ্যাল মিডিয়ায় হাজির হন সন্তান রাজ্যকে নিয়ে। অন্যদিকে মাঝে মধ্যে ট্রেন্ডি বিষয় নিয়ে পোস্ট দিয়ে নেটদুনিয়ায় তুলকালাম ঘটনা তৈরিরও তার রেকর্ড রয়েছে।

কখনো পরী সরাসরি কারও নাম উল্লেখ করে, আবার কখনো বা কারও নাম আড়াল রেখে পোস্ট দিয়ে আলোচনায় থাকেন। এবার তেমনই একটি পোস্ট নিজের প্রোফাইলে দিয়েছেন পরী। এ পোস্টে তিনি একটি প্রশ্ন ছুড়ে দিয়েছেন ভক্তদের কাছে। পরী লিখেছেন, ‘উনি সব কিছু এমন ষড়যন্ত্র বইলা চালায়ে যাইতে চায় ক্যান!’

পরীর প্রশ্নের উত্তর ফেসবুকে দেওয়ার চেষ্টা করেছেন অনেকে। সেখানেও প্রত্যুত্তরে ছিলেন পরী। একজন লেখেন, খেলা শুরু! উত্তরে পরী লেখেন, শেষ সিন চলতেছে ।

সম্প্রতি পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’ ‘বঙ্গ’তে মুক্তি পেয়েছে। এটি নির্মাণ করেছেন সহীদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু। এটি মুক্তির পরে পরী বেশ আলোচনায় এসেছিলেন।