পরীমণির প্রিয় নানাভাই মারা গেছেন

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  ঢাকাই সিনেমার নায়িকা পরীমণির নানা শামসুল হক গাজী মারা গেছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মধ্যরাত ২টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



ছেঁড়া জুতা পরে চলচ্চিত্র উৎসবে সালমান, যা বলছেন ভক্তরা

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  বছর খানেক বাদে মন্দা ক্যারিয়ারের গ্রাফ উপরের দিকে উঠেছে। একের পর এক ফ্লপ দিয়ে দিওয়ালির মৌসুমে অবশেষে ফাঁকা মাঠে গর্জন ছেড়েছেন ‘টাইগার’। হিটের মুখ দেখলেও ‘পাঠান’, ‘জওয়ান’র রেকর্ড ভাঙতে ব্যর্থ! কিন্তু ‘টাইগার থ্রি’র সাফল্যের পরও ছেঁড়া জুতা পরেই আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবের মঞ্চে সিনেমার প্রচার করতে নামলেন সালমান খান।



দশ মাস ধরে সিঙ্গেল নুসরাত ফারিয়া

চন্দ্রদ্বীপ   বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। অভিনয়, গান কিংবা নাচের তালে ভক্তদের হৃদয়ে ঝড় তুলতে পারেন যিনি। শুধু যে ভক্তদের হৃদয়েই ঝড় তুলেন, এমনও কিন্তু নয়! কখনো কখনো এই নায়িকার নিজের মনেও কারো প্রেমে ঝড় সৃষ্টি হয়।



বিরক্ত সারা টেন্ডুলকার, সতর্ক করলেন সবাইকে

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  সামাজিক যোগাযোগ মাধ্যমে বিব্রতর পরিস্থিতিতে পড়েছেন শচিনকন্যা সারা টেন্ডুলকার। তার নামে একাধিক ফেক এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে। যেখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন টুইট করা হচ্ছে। আর সেগুলো ইন্টারনেট দুনিয়ায় বেশ ঝড় তুলছে।



বউ না হলে শাকিব খানের জুটি হওয়া যায় না : স্বাগতা

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের বউ না হলে তার সিনেমার নায়িকা হওয়া যায় না বলে মন্তব্য করেছেন অভিনেত্রী স্বাগতা। সম্প্রতি একটি ইংরেজি সংবাদমাধ্যমের ভিডিও সাক্ষাৎকারে এমনটা বলেছেন তিনি।



রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নার্গিস ফাখরি

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: ২০১১ সালে মুক্তি পেয়েছিল ইমতিয়াজ আলির ছবি ‘রকস্টার’। ছবিতে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেত্রী নার্গিস ফাখরি। ‘রকস্টার’ দিয়েই বলিউডে অভিনেত্রী হিসাবে আত্মপ্রকাশ তার। ছবির শুটিং চলাকালীন কানাঘুষা শোনা গিয়েছিল, রণবীরের সঙ্গে ক্যামেরার নেপথ্যেও নাকি সম্পর্ক তৈরি হয়েছে নার্গিসের। বলিউডে তখন নবাগতা নার্গিস। সেই সময় নিজেই সে বিষয়ে মুখ খোলেননি তিনি। ‘রকস্টার’ মুক্তির এক যুগ পরে রণবীরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুললেন নার্গিস।



প্রথমবার কলকাতা চলচ্চিত্র উৎসবে যোগ দিচ্ছেন সালমান খান

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ডিসেম্বর মাসে। ৫ থেকে ১২ তারিখ চলবে উৎসব। প্রতি বছরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আয়োজন করা হয় এই উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ আলো করে থাকেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান-সহ বিশিষ্টজনেরা। মুম্বাই, কলকাতার তারকার মিলনমেলা ঘটে এই মঞ্চে। তবে এ বছর চলচ্চিত্র উৎসবে থাকতে পারছেন না অমিতাভ-শাহরুখেরা। এবার অতিথি হয়ে আসছেন সালমান খান, কমল হাসন ও সোনাক্ষী সিনহা।



তানজিন তিশাকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেন সাংবাদিকরা

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  অভিনেত্রী তানজিন তিশাকে নিঃশর্ত ক্ষমা চাইতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দেশের বিনোদন অঙ্গনের সাংবাদিকেরা। একটি বেসরকারি টিভি চ্যানেলের সাংবাদিককের বিরুদ্ধে অভিনেত্রীর অপেশাদার অভিযোগ ও সাংবাদিকদের ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি প্রেক্ষিতে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে মানববন্ধন করেছে টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে কর্মরত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা।



শ্বশুরবাড়ির ছেড়ে বাপের বাড়িতে ঐশ্বর্যা!

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: নিজের ব্যক্তিগত জীবনকে রেখেছেন আড়ালেই। তবে ঐশ্বর্যা রাই বচ্চনের সঙ্গে যেন বচ্চন পরিবারের দূরত্ব ক্রমশ স্পষ্ট হচ্ছে সকলের কাছেই! গত কয়েক মাস ধরেই বচ্চন পরিবারের সঙ্গে নাকি তাল কেটেছে ঐশ্বর্যা রাই বচ্চনের। শোনা যায়, এমনিতেই শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা নন্দার সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক ঐশ্বর্যার। সেই কারণেই নাকি স্বামী অভিষেক বচ্চনের সঙ্গেও বেড়েছে দূরত্ব। তবে এই প্রথম নয়, ঐশ্বর্যার সঙ্গে বচ্চন পরিবারের সমীকরণ নিয়ে নানা রকম কথা আগেও শোনা গিয়েছিল। তবে ঐশ্বর্যা বরাবরই ব্যক্তিগত জীবনকে রেখেছেন আড়ালেই। কিন্তু পর পর এমন কিছু ঘটনা ঘটছে যার ফলে ঐশ্বর্যার সঙ্গে বচ্চন পরিবার বিবাদের জল্পনা যেন দিন দিন আরও জোরালো হচ্ছে।

বিগত বেশ কয়েক মাস ধরেই ঐশ্বর্যাকে হয় দেখা যাচ্ছে তাঁর মা বৃন্দা রাইয়ের সঙ্গে, নয়তো মেয়ে আরাধ্যার সঙ্গে। সম্প্রতি বচ্চন পরিবারের দীপাবলির পুজোতেও অংশ নেননি তিনি। বরং মেয়েকে নিয়ে ছুটি কাটাতে বেরিয়ে পড়েন অভিনেত্রী। এ বার বাপের বাড়ি থেকেই ছবি দিলেন ঐশ্বর্যা। সাধারণত সমাজমাধ্যমে খুব বেশি সক্রিয় নন তিনি। শুধুমাত্র নিজের জীবনের গুরুত্বপূর্ণ দিনগুলিতেই পোস্ট করতে দেখা যায় তাঁকে। সম্প্রতি প্রয়াত বাবা কৃষ্ণরাজ রাইয়ের জন্মদিন পালন করলেন অভিনেত্রী। সেখানেও মা এবং আরাধ্যার সঙ্গেই দেখা গিয়েছে তাঁকে। কিন্তু কোথাও দেখা মেলেনি অভিষেক বচ্চনের। গত কয়েক মাস ধরেই যেন ছাড়া ছাড়া তাঁরা। তবে কি এ বার বাপের বাড়িতেই রয়ে গেলেন অভিনেত্রী? না কি বাবার জন্মদিন উপলক্ষে গিয়েছেন বলেই বেশি দিন সময় কাটাচ্ছেন মায়ের সঙ্গে, সেই নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। তবে অভিষেকের সঙ্গে তাঁর দূরত্ব চোখে পড়েছে অনেকেরই।




মৌসুমী কবে বিগো লাইভ করেছে, প্রমাণ চাইলেন ওমর সানী

আজ (২১ সভেম্বর) সকালে অভিনেতা ওমর সানী ফেসবুকে এক পোস্টে তিনি প্রশ্ন করেন, মৌসুমী কবে বিগো লাইভ করেছে? ওমর সানী বলেন, ‘কবে মৌসুমী বিগো লাইভ করছে? প্রমাণ দিতে হবে… স্টুপিড। তার কোনোদিন বিগো আইডি ছিল না।’

ওমর সানীরর এ পোস্টে একজন মন্তব্য করেন, ‘আপনাদের দুজনকেই বিগোতে দেখছি, স্বীকার করছেন না কেন? এটা কি অসম্ভব কিছু?’ এ কথার পাল্টা উত্তরে ওমর সানী বলেন, ‘আপনি দেখেছেন টিকটকে এবং লাইকই অ্যাপসে, সেটা ভিগো লাইভ ছিল না, আপনি নিজেকে কারেকশন করুন আপা।’

এদিকে নব্বই দশকে আনন্দবিচিত্রায় ফটোসুন্দরী নির্বাচিত হয়েছিলেন মৌসুমী। এরপর টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন তিনি। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছে তার। প্রথম সিনেমায় সবার প্রশংসা লাভ করেন মৌসুমী।

মৌসুমীর তিন দশকের অভিনয়জীবনে দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি ২০০৩ সালে ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ এবং ২০০৬ সালে ‘মেহের নিগার’ চলচ্চিত্র দুটি পরিচালনাও করেছেন মৌসুমী।

ওমর সানী ও মৌসুমী ১৯৯৫ সালের ২ আগস্ট বিয়ে করেন। এ জুটি বাংলাদেশের চলচ্চিত্রের আদর্শ তারকা দম্পতি বলেও পরিচিত। তাদের সংসারে রয়েছে দুই সন্তান ফারদিন ও ফাইজাহ।