‘এই বাড়ি একদিন আমারও শেষ গন্তব্য হবে’-পরীমনি

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণির একমাত্র অভিভাবক হিসেবে বেঁচে ছিলেন কেবল তার নানা শামসুল হক গাজী। গত ২৩ নভেম্বর দিবাগত রাতে অসুস্থ হয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। প্রিয় নানাকে হারিয়ে বিষাদের সাগরে ডুবে আছেন পরী। কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছেন না নানার মৃত্যুশোক। ঘুরেফিরে নানার কবরের পাশে গিয়েই বসে থাকেন। সেখান থেকেও উঠে আসতে ইচ্ছে করে না তার।



প্রয়োজন পড়লে আমার প্রচারণায় অংশ নেবে ঋতুপর্ণা: ফেরদৌস

বরিশাল অফিস: জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন অভিনেতা ফেরদৌস আহমেদ। মঙ্গলবার (২৮ নভেম্বর) আওয়ামী লীগের হয়ে রিটার্নিং অফিস থেকে মনোনয়ন কিনেছেন।

বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলায়ও পরিচিত মুখ ফেরদৌস। তাই সেখান থেকেও শুভেচ্ছা বার্তা পাচ্ছেন তিনি

ভারতের আনন্দবাজার পত্রিকায় ফেরদৌস তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এক সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি জানান, প্রচুর ব্যস্ত সময় পার করছি। মানুষ উচ্ছ্বাস ভালোবাসা দেখে আমি অবাক হচ্ছি। ত্যেকে শুভেচ্ছা জানিয়েছেন। খুব ভাল লাগছে। আবার একটু ভয়ও লাগছে।

টলিউড থেকেও শুভেচ্ছা পাচ্ছেন বলেন জানান এই অভিনেতা।

ফেরদৌস বলেন, ওপার বাংলার অনেক অভিনেতা অভিনেত্রী শুভেচ্ছা জানাচ্ছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত আমার খুব ভাল বন্ধু। ও তো বলেছে প্রয়োজনে ঢাকায় এসে আমার জন্য ভোটের প্রচারও করবে। কিন্তু তার পর আমি ওকে আমি কলকাতায় যে কাণ্ড ঘটিয়েছিলাম, সেটা মনে করিয়ে দিলাম!




বিয়ে করছেন সৌরভ-দর্শনা বণিক

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: টলিউডে আরও একবার বাজছে বিয়ের সানাই। এবার সাত পাকে বাঁধা পড়ছেন ওপার বাংলার অভিনেতা সৌরভ দাস ও অভিনেত্রী দর্শনা বণিক। পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এই দুই তারকার ঘনিষ্ঠজনেরা।



নির্বাচনে ভোট দিতে পারবেন না চিত্রনায়িকা ববি!

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  আগামী ৭ জানুয়ারি দেশে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এবারের নির্বাচনে ভোটার হিসেবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন না ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।



আলিয়ার বাবা মহেশের কথায় চোখ ভিজল রণবীরের

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কাইফ, নার্গিস ফাকরি, মাহিরা খান— একাধিক নায়িকার সঙ্গে নাম জড়িয়েছিল রণবীর কাপুরের। তবে শেষ পর্যন্ত সংসার করছেন মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাটের সঙ্গে।



অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি হাসপাতালে

চিকিৎসকদের সূত্র অনুযায়ী, শরীরে রক্তের প্রদাহ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স ও কিডনি সংক্রমণ সহ নানাবিধ উপসর্গ এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে। তার যথাযথ চিকিৎসা এবং রোগ নির্ণয় প্রক্রিয়া চলছে।

জ্যোতিকা জ্যোতি আয়না, নন্দিত নরকে, অনিল বাগচির একদিন, লাল মুরগির ঝুঁটিসহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিএ এবং টিভি নাটকে অভিনয়ে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। এছাড়াও সম্প্রতি তিনি গৌতম কৈরীর ‌‌‌‌‌‌‌‌বঙ্গমাতা চলচ্চিত্রে শেখ ফজিাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন।




যুক্তরাষ্ট্রে মৌসুমীর ‘কন্ট্রাক্ট বিয়ে’!

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মৌসুমী। সম্প্রতি সেখানে একটি ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।



জন্মদিনে দুবাইয়ে নিয়ে না যাওয়ায় স্ত্রীর ঘুষি, প্রাণ গেল স্বামীর

চন্দ্রদ্বীপ ডেস্ক:  স্ত্রীর জন্মদিন উদযাপনের জন্য তাকে দুবাইয়ে নিয়ে যেতে রাজি না হওয়ায় বাকবিতণ্ডার পর স্বামীর নাকে ঘুষি মেরেছিলেন তিনি। স্ত্রীর এই এক ঘুষিতেই প্রাণ হারিয়েছেন স্বামী। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে শহরে। শনিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।



ফের ডিবি কার্যালয়ে তানজিন তিশা

 এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির এক কর্মকর্তা। তিনি বলেন, অভিনেত্রী তানজিন তিশা ডিবিতে এসেছেন।

কয়েকদিন ধরে জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার ব্যক্তিগত ইস্যু নিয়ে উত্তাল মিডিয়া জগৎ। ১৬ নভেম্বর অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। এদিন ভোর থেকে এ নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। তিনি হাসপাতালেও চিকিৎসা নেন বলে জানা যায়। অন্যদিকে বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে নানান ধরনের সংবাদ প্রকাশিত হয়।

তবে হাসপাতাল থেকে ফিরে তানজিন তিশা ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এতে তিনি এ ঘটনা সবিস্তারে তুলে ধরেন।

স্ট্যাটাসে তানজিন তিশা লেখেন, আজ কিছু ভুল নিউজ দেখতে পেলাম এবং সে বিষয়টি আমি সবাইকে পরিষ্কার করতে চাই। আসল বিষয়টি হলো, গত রাতে আমার ফুড পয়জনিংয়ের পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইডঅ্যাফেক্ট হিসেবে আমার বমি হয় এবং হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেই। আমি এখন সম্পূর্ণ সুস্থ।

আরও একটু বিষয় বলতে চাই, আমার বাবা গত দুই বছর আগে মারা যান এবং বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এ ধরনের পদক্ষেপ আমি এরকম কোনো মানুষ অথবা যে কোনো মানুষের জন্যই জীবনে নেবো না।

সবাইকে একটি বিষয় বলতে চাই যেটা আগেও বলেছি, আর্টিস্টদের একটা ব্যক্তিগত জীবন আছে। সেই ব্যক্তিগত জীবন নিয়ে আপনারা যদি কথা বলেন তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনো কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি (আমার ফিমেল-মেল কো-আর্টিস্ট, আমার ডিরেক্টর, আমার পার্সোনাল লাইফের মানুষ)।

যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম মেনশন করে অতি শিগগির আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য সাংবাদিক ভাই-বোনদের সঙ্গে বসে প্রেস কনফারেন্স করবো।




দ্বিতীয়বার হতে চান রণবীর, সুপ্তবাসনা যে সন্তানের

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক:  গত বছরের নভেম্বর মাসে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া ভাট। রণবীর কাপুরের সঙ্গে তার প্রথম সন্তান রাহা কাপুর। মেয়ের বয়স সবে এক। এর মধ্যেই দ্বিতীয় সন্তান নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন নাকি আলিয়া-রণবীর!