বলিউডে ব্যর্থ অনন্যা পাণ্ডে, কাজ করতে চান হলিউডে
written by Chandradip News | December 3, 2023

চন্দ্রদ্বীপ ডেস্ক: সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা পাণ্ডে জানান, করণের কাভি খুশি কাভি গাম, কুছ কুছ হোতা হ্যায়-এর মত ছবি দেখে অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি। বলিউডে করণ জোহরের হাত ধরেই পা রেখেছেন। সে দিক থেকে দেখলে করণের সঙ্গে কাজ করার স্বপ্নপূরণ ইতিমধ্যেই হয়ে গেছে তার। এখন স্বপ্ন হলিউড।এবার কোথায় পা রাখবেন এমন প্রশ্নের উত্তরে অনন্যা জানান, সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করতে চান তিনি। আন্তর্জাতিকক্ষেত্রে কুয়েন্টিন টারান্টিনোর সঙ্গে কাজ করতে চান তিনি। কুয়েন্টিন টারান্টিনো তার ক্যারিয়ারের শেষ ছবি বানাচ্ছেন। সে সুযোগই লুফে নিতে চান অনন্যা, তার এ সাক্ষাৎকার গণমাধ্যমে প্রকাশ হতেই ব্যাপক ট্রলের শিকার হচ্ছেন। সমালোচকরা বলছেন, বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে তিনি, ফিল্মি পরিবারের সন্তান হওয়ায় বলিউডে সুযোগ পেতে তেমন কাঠখড় পোড়াতে হয়নি তাকে। দর্শক ও সমালোচকদের দাবি, বাবার বদৌলতে সিনেমায় পা রাখার সুযোগ পেলেও অভিনয়ে এখনও কোনো দাগ কাটতে পারেননি তিনি। সে অনন্যাই কিনা এখন কোয়েন্টিন টারান্টিনোর মতো বিশ্বমানের পরিচালকের সঙ্গে কাজ করার স্বপ্ন দেখছেন! তার এমন সিদ্ধান্তকে হাস্যকর বলছেন নেটিজেনরাও








