পাবলিক লাইব্রেরী পুনরায় চালুর দাবীতে বরিশালে কর্মসূচী

বরিশাল অফিস: ঐতিহ্যবাহী বরিশাল পাবলিক লাইব্রেরী পুনরায় চালুর দাবীতে উন্মুক্ত বই পাঠের আসর’ কর্মসুচী পালন করা হয়েছে। বরিশাল সচেতন নাগরিকর ব্যানারে রোববার (১৭ সেপ্টেম্বর) নগরীর বিবির পুকুর পারে এ কর্মসুচীতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।

বক্তারা আগামী ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিজস্ব ভবনে লাইব্রেরীটি পাঠকের জন্য উন্মুক্ত করে দেয়ার দাবী জানান। পরে বরিশাল পাবলিক লাইব্রেরী এডহক কমিটির সদস্যরা জেলা প্রশাসকের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করেন।

‘উন্মুক্ত বই পাঠের আসর’ কর্মসুচীতে উপস্থিত সমাজসেবক নজরুল ইসলাম বলেন, তিনি এই পাবলিক লাইব্রেরীতে নিয়মিত আসতেন। লেখক, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষার্থীদের ভীরে গমগম করতো লাইব্রেরীটি। এটি স্থানান্তর করা গনবিরোধী কাজ। সবুজ আন্দোলনের সংগঠক কাজী মিজানুর রহমান ফিরোজ বলেন, লাইব্রেরীর সাধারন সদস্য হিসেবে বই পড়ার জায়গা না থাকায় প্রতিবাদ জানিয়ে তারা লাইব্রেরীর পিছনে বিবির পুকুরের পাড়ে উন্মুক্ত স্থানে বই পড়েছেন। স্বাধীনতার পুর্বে যাদের জন্ম তারা এখানে বই পড়তেন। তাদের দাবী বিবির পুকুর পাড়ের পাবলিক লাইব্রেরী আগামী ২১ ফেব্রয়ারীর মধ্যে উন্মুক্ত করে দেয়া হোক।

বরিশাল পাবলিক লাইব্রেরী এডহক কমিটির সম্পত্তি রক্ষনাবেক্ষন উপ কমিটির সদস্য কাজী এনায়েত হেসেন শিবলু বলেন, ১৮৫৪ সালে নিজস্ব সম্পত্তিতে এই পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালে একটি গোষ্ঠী দুরভিসন্ধিমুলকভাবে লাইব্রেরীটি বান্দরোডে স্থানাস্তর করে। কিন্তু সেখানে কেউ বই পড়তে যান না। লাইব্রেরীর প্রায় ৩০ হাজার বই সংরক্ষনের অভাবে নস্ট হয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির ১৪.৬৮ শতাংশ নিজস্ব সম্পত্তি লাইব্রেরীর সভাপতি জেলা প্রশাসক র্দীঘদিন ধরে ভাড়া দিয়ে আসছেন।

তাদের দাবী পাবলিক লাইব্রেরীর মুল ঠিকানায় এটিকে আবার চালু করতে হবে। পরে পাবলিক লাইব্রেরীর সদস্যরা বরিশাল জেলা প্রশাসক ও পাবলিক লাইব্রেরীর সভাপতি শহীদুল ইসলামের কাছে লিখিত স্মারকলিপি প্রদান করে লাইব্রেরীটি অনতিবিলম্বে চালুর দাবী জানান।

এসময় সাবেক এমপি মনিরুল ইসলাম মনি, সমাজসেবক আমিনুল ইসলাম খান বুলবুল, অধ্যক্ষ মোতালেব হাওলাদার, দেওয়ান ফখরুল আলম, নজরুল ইসলাম, এ কে আজাদ, অঞ্জলী রানী, মোস্তাফিজুর রহমান, কাজী এনায়েত হোসেন শিবলু উপস্থিত ছিলেন।

বাউফল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা রাবেয়া খাতুন কচি

মো:আল-আমিন, পটুয়াখালী: বাউফল উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন রাবেয়া খাতুন কচি। শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী কৃষিবিদ রাবেয়া খাতুন কচিকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষিকা ঘোষনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, উপজেলা রিসোর্স সেন্টার কর্মকর্তা (ইউআরসি) মো. মুমিন হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশিষ ঘোষ, সুজন হালদার, মো. অলিউল ইসলাম ও রিয়াজুল ইসলাম নাসির।
এছাড়াও উপস্থিত ছিলেন বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. কামারুজ্জামান খান ফিরোজ, বাউফল দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফরোজা ইয়াসমিন লিপিসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

কৃষিবিদ রাবেয়া খাতুন কচি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হওয়ায় তার বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন।

দুমকিতে ফেসবুক লাইভে শিক্ষকের গলায় ফাঁসের চেষ্টা

মো:আল-আমিন, পটুয়াখালী : পটুয়াখালীর দুমকীতে ফেসবুক লাইভে এসে রুবেল হোসেন (৩৫) নামে এক শিক্ষক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। শুক্রবার মধ্যরাতে ভাড়া বাসায় এ ঘটনা ঘটান তিনি।

রুবেল দুমকী এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক। তিনি বাউফল উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা বলেন, রুবেল দু’টি বিয়ে করেছেন এবং দুটি সন্তান রয়েছে। উপজেলার একটি প্রতিষ্ঠানে শিক্ষকতা করার সময় প্রেমে জড়িয়ে এক ছাত্রীকে বিয়ে করেন। কিছুদিন পর ঢাকায় বিসিএসের প্রস্তুতি নিতে গিয়ে সেখানে প্রেমে জড়ান। পরে স্ত্রীকে তালাকের নোটিশ দিলে তিনি আইনের আশ্রয় নেন। গত মার্চ মাসে রুবেল আবার সংসার করবেন বলে আদালতে মুচলেকা দেন।
এর আগে বাউফলে আরেকটি বিয়ে করে সন্তান রেখে স্ত্রীকে তালাক দেন বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, কিছুদিন আগে এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর সুবাদে বড় বোন কে বিয়ের প্রস্তাব দেন। তবে ওই পরিবার প্রস্তাব প্রত্যাখান করায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। শুক্রবার রুবেল ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিলে তা ভাইরাল হয়। এ ছাড়া নিজ কর্মস্থল বিদ্যালয় নিয়ে নেতিবাচক স্ট্যাটাস দিলে অনেকে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার বিষয়টি থেকে রেহাই পেতে আত্মহত্যার নাটক সাজিয়েছেন। তার লাইভ ভিডিওতে দেখা যায়, তিনি আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছেন। গলায় রশি দিয়ে ঝুলে পড়ার কিছুক্ষণের মধ্যেই কয়েকজন তাকে উদ্ধার করেন।

দুমকী এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহামুদা আক্তার হেপি জানান, খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়েছেন । তবে শিক্ষক রুবেলের বিষয়ে কোনো অভিযোগ পাননি।

ছাত্রীর মায়ের ভাষ্য, রুবেলের আচরণ শিক্ষক সূলভ মনে না হওয়ায় তাকে পড়াতে আসতে নিষেধ করেন। পরে মেয়েকে বিয়ের প্রস্তাব দিলেও প্রত্যাখান করেন। কয়েক দিন আগে তাদের বাসায় এসে হুইল পাউডার খেয়ে রুবেল অসুস্থ হয়ে পড়েন ।

এ বিষয়ে রুবেল হোসেনের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবিদ হাসান জানান, রাতে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, আত্মহত্যার চেষ্টার বিষয়টি জেনে তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় ওই শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেঙ্গু জ্বর কমে গেলেও মৃত্যুর ঝুঁকি থাকে!

চন্দ্রদ্বীপ ডেস্ক: ডেঙ্গি থেকে সেরে উঠলেই যে পুরোপুরি সুস্থ, বিষয়টি তেমন নয়। জ্বর কমে যাওয়ার পরে ফের অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি থাকে। থাকে মৃত্যুর ঝুঁকিও। কোন বিষয়গুলি মাথায় রাখবেন?

বর্ষার মরসুমে ডেঙ্গি বাড়ছে শহরে। শুধু কলকাতা নয়, শহরতলিতেও আক্রান্তের সংখ্যা ক্রমশ ঊর্ধ্বগামী। গত বছরও ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা চিন্তায় ফেলেছিল রাজ্যকে। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, এ বছর যেন পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছে। সাধারণ ভাইরাল জ্বরের সঙ্গে ডেঙ্গিকে গুলিয়ে ফেলে অবহেলা করেই অনেক সময়ে রোগীর অবস্থা আরও গুরুতর হচ্ছে। শিশু থেকে বয়স্ক— বিভিন্ন বয়সের মানুষ আক্রান্ত হচ্ছেন ডেঙ্গিতে। গত কয়েক দিনে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাটিও চিন্তার কারণ হয়ে উঠছে। পাশাপাশি, সুস্থতার হারও নেহাত কম নয়।

সাধারণত জ্বর, মাথাযন্ত্রণা, হাত-পায়ের সঙ্গে সারা শরীরে ব্যথা, বমি বমি ভাব, মুখে অরুচি, মলের সঙ্গে রক্তপাত— ডেঙ্গি রোগের অন্যতম লক্ষণ। এই লক্ষণগুলি প্রকাশ পেলে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া অবশ্যই জরুরি। ডেঙ্গি সেরে গেলেই যে আপনি সুস্থ, এমনটি ভাবার কোনও কারণ নেই। সেরে উঠে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর ফের অসু্স্থ হয়ে পড়েছেন, এমন উদাহরণও কম নেই। তাই সেরে ওঠার পর রোগীর যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই মত চিকিৎসক সুর্বণ গোস্বামীরও। তিনি বলেন, ‘‘ডেঙ্গির জ্বর বেশি দিন থাকে না। ফলে জ্বর চলে যাওয়ার পরে অনেকেরই মনে হয় সুস্থ হয়ে গিয়েছেন। কিন্তু আসল বিপদের শুরু হচ্ছে সেই সময় থেকেই। জ্বর কমে যাওয়ার ২-৭ দিন পর ডেঙ্গির সঙ্কটজনক অবস্থা তৈরি হয়। তাই এই সময়টিতে অত্যন্ত সাবধানে থাকতে হবে।’’ অতিরিক্ত দুর্বলতা, বমি, পাতলা পায়খানা, পেটে ব্যথা, শ্বাসকষ্ট, বুকে ব্যথা— জ্বর কমে যাওয়ার পরেও যদি এই লক্ষণগুলি দেখা দিতে শুরু করে তা হলে অবশ্য হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। এই বিষয়টি নিয়ে সতর্ক থাকলে মৃত্যু এড়ানো যাবে। তেমনটাই জানাচ্ছেন চিকিৎসক।

ডেঙ্গি জ্বর কমে যাওয়ার পরে আর কোন বিষয়গুলি মেনে চললে সঙ্কট এড়ানোর সম্ভাবনা বাড়ে?

১) জ্বর কমে যাওয়ার ৪৮-৭২ ঘণ্টার মধ্যে রোগীকে বাড়তি নজরে রাখতে হবে। রোগীর নিজেরও খানিক সতর্ক থাকা জরুরি। কোনও সমস্যা হলে তা চেপে না রেখে চিকিৎসককে জানাতে হবে।

২) ডেঙ্গি হলে শরীরে জলের ঘাটতি তৈরি হয়। তাই জলের ঘাটতি কতটা কমেছে সেটা মাপার জন্য দিনে ‘পিসিভি’ পরীক্ষা করা জরুরি। এ ছাড়াও প্লেটলেট পরীক্ষা করানো প্রয়োজন। জ্বর চলে যাওয়ার ২-৩ দিন এই পরীক্ষাগুলি প্রতি দিন করাতে হবে।

৩) ডেঙ্গি শরীর ভিতর থেকে দুর্বল করে দেয়। তাই এই সময় পর্যাপ্ত পুষ্টির প্রয়োজন। সঠিক ডায়েট মেনে চললে দুর্বলতা কাটিয়ে ওঠা সম্ভব। তরল খাবার বেশি করে খাওয়া জরুরি। ঘন ঘন জল খেতে হবে। শরীরে জলের পরিমাণ কমতে দেওয়া যাবে না। সেই সঙ্গে কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন সি, আয়রন, ভিটামিন ই-তে সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে।

দীর্ঘ ৮ বছর পর বরিশাল শেবামেক এর ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত

বরিশাল অফিস: সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘ ৮ বছর পর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮ টায় মেডিকেল কলেজের ২ নং গ্যালারীতে এ কর্মী অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাশেদ ফেরদৌস আকাশ’র সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-অটিজম বিষয়ক সম্পাদক এবং বরিশালের কৃতি সন্তান ডাঃ রাহাত আনোয়ার’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান ইসলাম মুন্না, উপ-সাংস্কৃতিক সম্পাদক সিথিমা সেন, উপ সমাজসেবা সম্পদাক রিমা আক্তার ডলি ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইরতিজা হাসান ফয়সাল প্রমুখ।

কর্মী সভায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রাশেদ ফেরদৌস আকাশ বলেন, সারাদেশের ছাত্রলীগের কর্মিদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক গতিশীলতার লক্ষ্যে ‘স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক আজ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল ছাত্রলীগের এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মি সভার মধ্য দিয়ে আত্মগোপনে থাকা দূনীতিবাজ তারেক রহমানের সকল সরযন্ত্রকে বাংলাদেশ ছাত্রলীগ লাল কার্ড দেখালো।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মেধাবী ছাত্রলীগের নেতাকর্মীরা অগ্রনী ভূমিকা পালন করে যাচ্ছে। তাই কেন্দ্রিয় ছাত্রলীগের ঘোষনা অনুযায়ী দেশের ৩০টি কলেজে ছাত্রলীগের কর্মী সভার আয়োজনের মধ্যে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালি করতে আগামী নির্বাচনে আবারো আওয়ামী লীগকে বিজয়ী করার অঙ্গিকার করতে হবে ছাত্রলীগকে।

কর্মি সভার ২য় পর্বে উপস্থিত কেন্দ্রিয় নেতৃবৃন্দ শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের কর্মীদের বক্তব্যে শুনেন এবং অচিরে এখানে কমিটি গঠনের আস্বাস প্রদান করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৯ অক্টোবর বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিলো। কিন্তু ওই কমিটি নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিলে উত্তেজনা ছড়ায় ক্যাম্পাসে। এরই পেক্ষিতে ৩১ অক্টোবর কমিটির কার্যক্রম স্থাগীত ঘোষনা করা হয়। এরপর থেকেই আর নতুন কমিটি গঠন করা হয় নি।

লিওনি শিখা আগৈলঝাড়া উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

বরিশাল অফিস : বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লিওনি শিখা সিকদার।

মঙ্গলবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা শহীদ সুকান্ত বাবু হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওইসভায় বিভিন্ন মূল্যায়নের ভিত্তিতে ২০২৩ সালে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন লিওনি শিখা সিকদার। সে ২০০০ সালে গৈলা মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন।

লিওনি শিখা সিকদারের স্বামী ফ্রান্সিস বেপারী কারিতাস বরিশাল আঞ্চলিক কার্যালয়ে পরিচালক।

বাউফলে ভূমি ও কৃষিতে নারীর অধিকার শীর্ষক সেমিনার

মো:আল-আমিন, পটুয়াখালী: বাউফলে নারীর ভূমি অধিকার নিশ্চিতে দাঁড়াই একসাথে এই শ্লোগানে “ভুমি ও কৃষিতে নারীর অধিকার স্থানীয় বাস্তবতা, নাগরিক ভাবনা ও করনীয়” শীর্ষক সেমিনার অনুষ্টিত হয়েছে। বেসরকারি সংস্থা স্পিড ট্রাস্টের আয়োজনে ও এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভলপমেন্ট (এএলআরডি) সহযোগিতায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
স্পিড ট্রাস্ট মিশন হেড সামসুল ইসলাম দিপু সভাপতিত্বে ও স্পিড ট্রাস্ট উজ্জীবকা সাইফুল ইসলামের সঞ্চলনায় সেমিনারে প্রধান অতিথি উথেকে উপজেলা নির্বাহী অফিসার মো. বশীর গাজী।
ভূমি ও কৃষিতে নারীর অধিকারের নিয়ে এএলআরডি উপ-নির্বহী পরিচালক রওশন জাহান মনি সেমিনারে বলেন, বাংলাদেশে নারী ও পুরষের মধ্যে সমতাযনের পতে একটি উল্লেখযোগ্য প্রতিবন্ধকতা হরো ভূমিতে নারীর অধিকারহীনতা। মূলত বৈষম্যমূলক সামজিক ক্ষমতা কাঠামো এবং পিতৃতানিএক ক্ষমতা সস্পকেৃর কারণেই নারীরা ভূমি অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। শুধু ভূমি নয়, কৃষি বা কৃষিজ উৎপাদন থেকেও বঞ্চিত হচ্ছে নারীরা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীপ কুমার কুন্ড, বাউফল প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম, সাবেক ভাইস চেযারম্যান শামসুল আলম মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান, স্লোব-বাংলাদেশ প্রকল্প কর্মকর্তা দেলোয়ার হোসেন, সাংবাদিক অহিদুজ্জামান ডিউক, সাংবাদিক জসিম উদ্দিন, কৃষি সম্প্রসারন উপ-সহকৃষি কর্মকর্তা আনছার মোল্লা, আরডিএস পরিচালক আ. খালেক প্রমুখ।

প্রধান অতিথি উপজেলা নির্বহী অফিসার মো. বশীর গাজী বলেন, বর্তমান সরকার সর্বক্ষেত্রে নারীদের অগ্রাধিকার দিচ্ছে। আগামী দিন থেকে পুরুষের পাশাপাশি সম হারে উপজেলা থেকে কৃষি প্রনোদনা দেয়া হবে। যাতে নারীরা কৃষি কাজে অংশগ্রহন করে নিজেরা প্রতিষ্ঠিত হতে পারে।

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল মঙ্গলবার

চন্দ্রদ্বীপ নিউজ:  একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদনের ফল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। প্রথম ধাপে ভর্তির জন্য ১৩ লাখের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটি সূত্রে জানা গেছে, প্রথম ধাপের ফল মঙ্গলবার রাত ৮টার পর প্রকাশ করা হবে। এ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা ৭-১০ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন।

এদিকে ১২ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ধাপের আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এ ধাপের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর।

প্রথম মাইগ্রেশন ফলও প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চয়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা।

আর ২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় ধাপে আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চয়ন চলবে। ভর্তি শুরু হবে ২৬ সেপ্টেম্বর, যা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। এরপর আগামী ৮ অক্টোবর থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

গত ২৮ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এছাড়া ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পাস করেছেন।

সারাদেশের কলেজগুলোতে একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় ২৬ লাখ। সব বোর্ড মিলিয়ে পাস করেছে প্রায় সাড়ে ১৬ লাখ শিক্ষার্থী। সেই হিসাবে সাড়ে ৯ লাখেরও বেশি আসন খালি পড়ে থাকবে।

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে বিসিএসআইআর ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি

চন্দ্রদীপ নিউজ : রাজধানীতে রবিবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) – এর প্রধান কার্যালয়ে বিসিএসআইআর ও সিলেট কৃষি  বিশ্ববিদ্যালয়ের  মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিসিএসআইআর এর পক্ষে চেয়ারম্যান অধ্যাপক ড. মো: আফতাব আলী শেখ এবং সিলেট বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচায অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ভূইয়া সমঝোতা চুক্তিতে সই করেন।

এসময় অন্যান্যের মধ্যে গবেষণা সমন্বয়কারী ডক্টর অহেদুল আকবর উপস্থিত ছিলেন।

এই সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে গবেষক ও শিক্ষকের পাশাপাশি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কৃষি ও শিক্ষায়, কারিগরি সহায়তা, প্রশিক্ষণ এবং যৌথ গবেষণা কার্যক্রমের সুযোগ পাবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, যেভাবে অংশ নেবেন

চন্দ্রদীপ নিউজ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টর অব লজ (মরণোত্তর) ডিগ্রি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে বিশেষ সমাবর্তন ২০২৩ আগামী ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ডক্টর অব লজ ডিগ্রিপ্রাপ্ত বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. সাহাবুদ্দিন সমাবর্তনে সভাপতিত্ব করবেন।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অ্যালামনাই ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা। এ জন্য ১ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন–প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

রেজিস্ট্রেশন যেভাবে হবে
শিক্ষকেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে (https://ssl.du.ac.bd/login) নিজ নিজ প্রোফাইলে লগইন করে বাঁ পাশের ‘Special Convocation’ মেনুতে ক্লিক করে রেজিস্ট্রেশন ফরমে প্রয়োজনীয় তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন।

শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে (https://ssl.du.ac.bd/studentlogin) নিজ নিজ প্রোফাইলে লগইন করে বাঁ পাশের ‘Special Convocation’ মেনুতে ক্লিক করে রেজিস্ট্রেশন–প্রক্রিয়া সম্পন্ন করবেন।

রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা (https://convocation.du.ac.bd) পোর্টালের ‘Register’ মেনুতে ক্লিক করে নিম্নোক্ত ধাপ অনুসরণ করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

প্রথমে ‘Registered Graduate’ রেডিও বাটন সিলেক্ট করে ‘Next’ বাটনে ক্লিক করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজীবন রেজিস্টার্ড গ্র্যাজুয়েটরা তাঁদের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন নম্বর https://reggrad.du.ac.bd/voter_list_lifetime সাইট থেকে জেনে নিতে পারবেন।

EN

উচ্চশিক্ষা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, যেভাবে অংশ নেবেন
নিজস্ব প্রতিবেদকঢাকা
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮: ০১
ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডক্টর অব লজ (মরণোত্তর) ডিগ্রি দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এ উপলক্ষে বিশেষ সমাবর্তন ২০২৩ আগামী ২৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ডক্টর অব লজ ডিগ্রিপ্রাপ্ত বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন
‘চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়’সহ ৩ বিদ্যালয়ের নাম পাল্টালো
‘চোরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়’সহ ৩ বিদ্যালয়ের নাম পাল্টালো

আরও পড়ুন
কাতার ইউনিভার্সিটিতে বৃত্তি, মাসে ৫০০ কাতারি রিয়েল, আবাসন ও বিমান টিকিট

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর-মাস্টার্স-পিএইচডিতে বৃত্তি, ডুয়োলিঙ্গে ১১০ হলে আবেদন
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে ২০২৪ সালের জন্য ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে বৃত্তির ঘোষণা দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনে
পরের ধাপে আপনার অন্যান্য তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন–প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। উল্লেখ্য, রেজিস্ট্রেশন–প্রক্রিয়ার একপর্যায়ে আপনার একটি সচল মুঠোফোন নম্বর, সাম্প্রতিক ছবি ও জাতীয় পরিচয়পত্রের স্ক্যানড কপি প্রয়োজন হবে।

অ্যালামনাই সদস্যরা https://convocation.du.ac.bd পোর্টালের ‘Register’ মেনুতে ক্লিক করে কয়েকটি ধাপ অনুসরণ করে রেজিস্ট্রেশন–প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। প্রথমে ‘Alumni’ রেডিও বাটন সিলেক্ট করুন এবং ‘Next’ বাটনে ক্লিক করুন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনে নিবন্ধিত লাইফ মেম্বারস ডেটাবেজে যে মুঠোফোন নম্বরটি নিবন্ধিত রয়েছে, সেই মুঠোফোন নম্বরটি প্রদান করে ‘Next’ বাটনে ক্লিক করতে হবে। এই ডেটাবেজে আপনার কোন মুঠোফোন নম্বরটি নিবন্ধিত রয়েছে, তা নিশ্চিত না হলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অফিসে যোগাযোগ করুন।

পরের ধাপে আপনার অন্যান্য তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন–প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। রেজিস্ট্রেশন–প্রক্রিয়ার একপর্যায়ে আপনার সাম্প্রতিক ছবি ও জাতীয় পরিচয়পত্রের (NID) স্ক্যানড কপি প্রয়োজন হবে। বিশেষভাবে উল্লেখ্য, রেজিস্ট্রেশন সম্পন্ন করার আগেই আপনার প্রদত্ত মুঠোফোন নম্বরটি ভেরিফাই করা হবে।

রেজিস্ট্রেশন–প্রক্রিয়া সম্পন্নের পর শিক্ষার্থী ও শিক্ষকেরা নিজ নিজ ড্যাশবোর্ড এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাই সদস্যরা https://convocation.du.ac.bd পোর্টালে লগইন করে স্যুভেনির সংগ্রহের রসিদ ও রেজিস্ট্রেশন ফরম ডাউনলোড করতে পারবেন।

শিক্ষকেরা স্যুভেনির সংগ্রহের রসিদ জমা দিয়ে আগামী ২৩ ও ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে স্যুভেনির, আমন্ত্রপত্র ও কস্টিউম সংগ্রহ করবেন। রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাই সদস্যরা ডাউনলোড করা ফরমের কপি জমা দিয়ে একই তারিখ, সময় ও স্থান থেকে স্যুভেনির ও আমন্ত্রণপত্র সংগ্রহ করবেন।

শিক্ষার্থীরা স্যুভেনির সংগ্রহের রসিদ জমা দিয়ে ২৩ ও ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিজ নিজ অনুষদ থেকে স্যুভেনির ও আমন্ত্রণপত্র সংগ্রহ করবেন।

শিক্ষার্থী, শিক্ষক, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাই প্রতি ক্যাটাগরিতে আসনসংখ্যা নির্ধারিত। ফলে যেকোনো ক্যাটাগরিতে নির্ধারিতসংখ্যক রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ওই ক্যাটাগরির রেজিস্ট্রেশন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।