ববি’র ভিসির রুটিন দায়িত্ব পেলেন ড. বদরুজ্জামান

বরিশাল অফিস: ভাইস-চ্যান্সেলরের পদটি শুন্য হওয়ায় পরবর্তী নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়াকে বরিশাল বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের পদটি শুন্য হওয়ায় পরবর্তী ভাইস-চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বরিশাল বিশ^বিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়াকে তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ভাইস-চ্যান্সেলরের রুটিন দায়িত্ব প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ২০২২ সালের ১৯ এপ্রিল ট্রেজারার হিসেবে বরিশাল বিশ^বিদ্যালয়ে যোগদান করেন। এরআগে তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের ট্যুরিজম এ- হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া একজন জনপ্রিয় কলামিস্ট ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে সর্বমহলে ব্যাপক পরিচিত অর্জন করেছেন ।




বাবুগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাবুগঞ্জ উপজেলা শাখার আয়োজনে উপজেলা পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার দেহেরগতি ইউনিয়নের দক্ষিণ রাকুদিয়া আল কারীম নূরানী ও হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে আশু বজলুর রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর সহযোগিতায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হিফজুল কুরআন প্রতিযোগিতার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের আওয়ামী লীগের নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ আতিকুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  কাজী ইমদাদুল হক দুলাল।

বাংলাদেশ হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রহমাতুল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মুফতী আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন

আমন্ত্রিত ওলামায়ে কেরাম রাকুদিয়া দাখিল মাদ্রাসার সুপার আলহাজ¦ হযরত মাওলানা নাসির উদ্দিন মাহামুদ খান, রজমতপুর জামিয়া কাছেমিয়া মাদ্রাসার মুহতামিম মুফতি নোমান হোসাইন, আশরাফুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম মাওলানা মুবাশ্বের আলী, উত্তর দেহেরগতি দারুল উলূম ফোরকানিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি হুমায়ুন, মদিনা নগর মাদ্রাসার মুহতামিম আলহাজ¦ হযরত মাওলানা নূর উদ্দিন খান সহ বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হিফজুল কুরআন প্রতিযোগিতা বাবুগঞ্জ উপজেলা বিভিন্ন মাদ্রাসা থেকে ৪ টি গ্রুপে প্রায় শতাধিক প্রতিযোগি হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতি গ্রুপ থেকে ৭জন করে মোট ২৮ জন প্রতিযোগি বাবুগঞ্জ থেকে জেলায় অংশগ্রহণ করবেন।




প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ১৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানে কোটি টাকার শিক্ষা বৃত্তি প্রদান

বরিশাল অফিস : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নিজস্ব অর্থায়নে বরিশালের বানারীপাড়া ও উজিরপুর উপজেলার ১৬৭টি শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় ও দুঃস্থ পরিবারের শিক্ষার্থীদের মাঝে এক কোটি টাকার শিক্ষা বৃত্তি প্রদান করে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন এক শিল্পপতি।

এছাড়াও কৃষিভিত্তিক উন্নয়ন প্রকল্পসহ নিজের ১৮টি প্রতিষ্ঠানে উজিরপুর ও বানারীপাড়া উপজেলার কয়েক হাজার বেকার যুবকদের চাকরি দিয়ে করেছেন প্রতিষ্ঠিত। এ দুই উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ওই শিল্পপতির দেওয়া অনুদান সবার মুখে মুখে। তরুন সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে আর্থিক অনুদান প্রদান করে তিনি হয়েছেন ব্যাপক প্রশংসিত। উজিরপুর এলাকায় প্রায় চারশ’ একর জমির ওপর নির্মিত মাছের ঘের ও ফলের বাগান সাধারণ মানুষের জন্য রেখেছেন উন্মুক্ত। এ দুই উপজেলার যেকোন গরীব ও অসহায় পরিবারের ছেলে-মেয়ের বিয়ের জন্য ওই ঘের থেকে চাহিদা অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে মাছ সরবরাহ করা হচ্ছে। লক্ষ্য তার একটাই; বঙ্গবন্ধুর অসমাপ্ত সোনার বাংলা গড়তে দূরন্তগতিতে এগিয়ে চলা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে এলাকার অসহায় মানুষের মুখে হাসি ফোঁটানো। সম্পূর্ণ প্রচারবিমুখ সদাহাস্যজ্বল মানুষটি হলেন বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা ও বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি এবং জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এম মোয়াজ্জেম হোসেন বাবুল।

গত দুইদিন (শনি ও রবিবার) বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) নির্বাচনী এলাকা ঘুরে দেখা গেছে, পর পর তিনবার এ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তারপরেও দেশব্যাপী বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় এ আসনের সাংসদগণ কোন ভূমিকা রাখতে পারেননি। নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ প্রায় প্রতিটি সড়ক দীর্ঘদিন থেকে মরণ ফাঁদে পরিনত হলেও সেদিকে কারো কোন নজরই নেই। যেকারণে খোঁদ সরকার দলীয় নেতাকর্মীদের মধ্যেই সংসদ সদস্যর উন্নয়ন কর্মকান্ড নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সংখ্যালঘু অধ্যুষিত এ আসনের তৃণমূল পর্যায়ের অসংখ্য আওয়ামী লীগ সমর্থিত ভোটাররা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি রেখে বলেন, নির্বাচনী এলাকা থেকে যার নেওয়ার কিছু নেই। ইচ্ছে করলে যে প্রার্থী সরকারি অর্থায়ন ছাড়াও নিজের অর্থে এলাকার উন্নয়ন করতে পারেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়ন বঞ্ছিত বরিশাল-২ আসনে তেমনই একজন নতুন যোগ্য প্রার্থীর হাতে যেন নৌকা প্রতীক তুলে দেওয়া হয়।

উজিরপুরের সাতলা গ্রামের বাসিন্দা মৃনাল কান্তি বাড়ৈ, বানারীপাড়ার চাখার এলাকার সাইফুল ইসলামসহ অসংখ্য ব্যক্তিরা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে। তাই অনেক প্রার্থীরাই এখন নৌকা প্রতীকের আশায় মাঠ চষে বেড়াচ্ছেন। কিন্তু উন্নয়ন বঞ্ছিত বরিশাল-২ আসনে আমরা এমন একজন প্রার্থী চাই যে সরকারি বরাদ্দের পাশাপাশি নিজের অর্থেও উন্নয়নমূলক কাজ করতে পারবেন। তারা আরো বলেন, এ আসনের উন্নয়ন করতে হলে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যোগ্যতার বিবেচনায় এগিয়ে রয়েছেন শিল্পপতি ক্যাপ্টেন (অব.) এম মোয়াজ্জেম হোসেন বাবুল।

এ বিষয়ে ক্যাপ্টেন (অব.) এম মোয়াজ্জেম হোসেন বলেন, জীবনে যতোদিন বেঁচে আছি ততোদিন এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের সেবা করে যেতে চাই। দলের সভাপতি ও প্রধানমন্ত্রীর কাছে মনোনয়ন চাইবো। তিনি যদি আমাকে যোগ্য মনে করেন তাহলে নির্বাচনে অংশগ্রহণ করবো। নতুবা প্রধানমন্ত্রী যার হাতে নৌকা প্রতীক তুলে দিবেন অতীতের ন্যায় তার বিজয় নিশ্চিত করতে কাজ করবো।




আগামী বছর থেকে উঠে যাচ্ছে বিজ্ঞান-মানবিক-বাণিজ্য বিভাগ

চন্দ্রদীপ ডেস্ক : ২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে বিভাগ বিভাজন থাকছে না। চালু হচ্ছে নতুন শিক্ষাক্রম। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার মতো আলাদা বিভাগ বেছে নেওয়ার সুযোগ বন্ধ হচ্ছে। সব শিক্ষার্থী পড়বে একই পাঠ্যবই।

২০২৫ সালে এ ব্যাচের শিক্ষার্থীরা যখন দশম শ্রেণিতে উঠবে, তখন সেখানেও বিভাগ বিভাজনের সুযোগ থাকবে না। আর ২০২৬ সালে এ শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেবে। সেখানে সবার পরীক্ষার বিষয় ও প্রশ্নপত্র একই থাকবে। মূল্যায়ন করা হবে সূচক বা চিহ্নভিত্তিক

সোমবার (২৩ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি মাধ্যমিক-২) সাইয়েদ এ জেড মোরশেদ আলীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাধ্যমিক পর্যায়ে ২০২৪ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণিতে বিভাগ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) বিভাজন না থাকার বিষয়ে মাঠপর্যায়ে পত্র জারির প্রশাসনিক অনুমোদন নির্দেশক্রমে প্রদান করা হলো।




বাবুগঞ্জে জনবল নিয়োগ প্রক্রিয়ায় ক্ষোভ

বরিশাল অফিস: বরিশালের বাবুগঞ্জে দাতা সদস্যদের মতামত উপেক্ষা করে নিয়োগ দানের পায়তাঁরার অভিযোগ পাওয়া গেছে। দাতা সদস্য ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা রেজাউল করিম সিকদার জানান, উপজেলার খানপুরা আলিম মাদ্রাসায় তিনি ও তার ওয়ারিশরা ৩০ শতাংশ জমি দান করেছেন।

মাদ্রাসার সভাপতি ও অধ্যক্ষ দাতা সদস্যদর অবহিত না করে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সম্প্রতি ওই মাদ্রাসায় ৬টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে মোটা অংকের বানিজ্যে নিয়ে তাদের পছন্দের লোকদের নিয়োগ প্রদানে পায়তাঁরার অভিযোগ করেছেন তিনি।

এছাড়াও মাদ্রাসার দাতা সদস্য ও প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল করিম সিকদার বলেন, দুই বছর পর পর ম্যনেজিং কমিটি হওয়ার বিধান থাকলেও সরদার খালেদ হোসেন স্বপন ২০১৪ সাল থেকে অদ্য পর্যন্ত খানপুরা আলিম মাদ্রাসায় সভাপতি পদে বহাল রয়েছে। এছাড়াও ওই মাদ্রাসার আরেক দাতা সদস্য আফারউদ্দিন হাওলাদারের পরিবারের সদস্যরা জানান, ম্যানেজিং কমিটি মাদ্রাসার কোনো বিষয় তাদেরকে কখনো অবহিত করেনি।

এ ব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ আ,জ,ম সামছুল আলম বলেন, নিয়োগ বিষয় সভাপতির সর্বময় ক্ষমতা বিধায় তিনি কোনো কথা বলতে রাজি হয়নি। খানপুরা আলিম মাদ্রাসার সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপনের সাথে মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেনি।




তালতলীতে শিক্ষার্থীদের স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ

বরিশাল অফিস: বরগুনার তালতলীতে ২০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরন করেছে বেসরকারী এনজিও প্রতিষ্ঠান গুড নেইবারস বাংলাদেশ।

বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের উত্তর ঝাড়াখালি এলাকায় গুড নেইবারস সমিতির কার্যালয়ে মহিলা সমবায় সমিতির প্রথম বার্ষিক সাধারণ সভা শেষে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরন করা হয়।

শিক্ষা উপকরনের মদধে রয়েছে একটি স্কুল ব্যাগ, পেনসিল বক্স, মামপট, রং পেনসিল। গুড নেইবারস মহিলা সমবায় সমিতির সভাপতি কাজল রেখার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় অফিসার মো.আজাদুর রহমান। উপস্থিত ছিলেন গুড নেইবারস বাংলাদেশ এর ম্যানেজার রোমিও রতন গোমেজ ওপ্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশ প্রমুখ।




মাধ্যমিক স্কুলে ভর্তির আবেদন ২৪ অক্টোবর থেকে শুরু : ১ম থেকে নবম পর্যন্ত ভর্তিতে লটারি

চন্দ্রদীপ নিউজ: ঢাকা মহানগরীসহ সারা দেশের মহানগরী পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা ও জেলার সদর উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে ভর্তির তারিখ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত অনলাইনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

অনলাইনে আগামী ২৪ অক্টোবর সকাল ১১টা থেকে শুরু হয়ে ১৪ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত চলমান থাকবে। ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে প্রদান করা যাবে।

শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধুমাত্র অনলাইনে https://gsa.teletalk.com.bd এই ঠিকানায় পাওয়া যাবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ডাবল শিফট প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয় বার পছন্দ করা যাবে না। ২০২৪ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় ডিজিটাল দৈবচয়ন প্রক্রিয়ার বাইরের প্রতিষ্ঠানসমূহকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত (ভর্তি নীতিমালা অনুযায়ী) ভর্তি কমিটির প্রতিনিধির উপস্থিতিতে দৈবচয়ন কার্যক্রমের আয়োজন করতে হবে। ডিজিটাল দৈবচয়নের মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া ব্যতীত অন্য কোনো পরীক্ষা গ্রহণ করা যাবে না। এছাড়া জাতীয় শিক্ষানীতি ২০১০ ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা অনুযায়ী ২০২৪ শিক্ষাবর্ষে ১ম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৬+ বছর নির্ধারিত হবে।




ঘন্টাব্যাপী সড়ক অবরোধ, বিএম কলেজ অধ্যক্ষর বাসভবন ঘেরাও

বরিশাল অফিস: বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাস হল সংস্কারের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। পরে বিক্ষুব্ধরা একই দাবিতে অধ্যক্ষর বাসভবন ঘেরাও করে।

বিএম কলেজের সামনের ব্যস্ততম সড়ক অবরোধের কারণে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসের আবাসিক ছাত্রদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভে সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থী আবু রায়হান, আরাফাত হোসেন, মাহমুদ হাসান রনিসহ অন্যান্যরা বলেন, অর্ধশত বছর আগে নির্মাণ করা মহাত্মা অশ্বিনী কুমার ছাত্রাবাসটি বসবাসে পুরোপুরি অযোগ্য। জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তারা খসে প্রায়ই শিক্ষার্থীরা আহত হচ্ছে। দুই সপ্তাহ আগে গভীররাতে ছাদের পলেস্তারার বিশাল একটি অংশ ধসে পরে ঘুমন্ত দুই শিক্ষার্থী আহত হয়। এমন ঘটনা অবিরতভাবে ঘটলেও কলেজ কর্তৃপক্ষ ছাত্রাবাস সংস্কারের কোন উদ্যোগ নেয়নি। তাই নির্বি পড়াশুনা করতে অবিলম্ভে ছাত্রাবাস সংস্কার বা নতুনভাবে আধুনিক সুবিধা সম্বলিত ভবন নির্মাণের জন্য শিক্ষার্থীরা দাবি করেন।

বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, শিক্ষার্থীদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। কিন্তু হল সংস্কার বা নতুন ছাত্রাবাস নির্মাণের দায়িত্ব শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। তাই শিক্ষা প্রকৌশল বিভাগকে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জন্য ইতোমধ্যে কলেজ প্রশাসন অনুরোধ করেছে। এই বিষয়ে কলেজ প্রশাসন খুবই আন্তরিক বলেও তিনি উল্লেখ করেন।




মাদকাসক্ত ও ইভটিজারদের কঠোরভাবে দমন করা হবে

বাবুগঞ্জ ( বরিশাল) প্রতিনিধি: শিক্ষাঙ্গনে মাদকাসক্ত ও ইভটিজারদের আনাগোনা, উৎপাত দেখা দিলে পরিষদে ফোন দিবেন। তাদের কঠোরভাবে দমন করা হবে। বর্তমান সরকারের পক্ষ থেকে মাদক ও ইভটিজিং এর ব্যাপারে জিরোটলাটেন্স দেখাতে বলা হয়েছে।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা হাইস্কুল ও কলেজ এর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপাশা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন রাড়ী একথা বলেন।

আজ (মঙ্গলবার) দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে নবীন বরণ অনুষ্ঠানে অধ্যক্ষ মোসাম্মৎ তাহমিনা আক্তার এর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ আব্দুর রব হাওলাদার, সাবেক চেয়ারম্যান মো. শামসুল আলম ফকির, গভর্ণিংবডির সদস্য মো. নজরুল ইসলাম বাবলু সহকারী অধ্যাপক মোহাম্মদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক মো:আনোয়ার হোসেন, মো. আমিনুর রহমান হুমায়ুন কবির,ইউপি সদস্য মো.দুলাল আকন।

এছাড়া উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো :রুহুল আমীন মোসা:সাদিয়া খানম,সাবিহা নাসরিন, কাজী ফাহমিদা ইসলাম, মো: তারিকুল ইসলাম, তাপস মল্লিক সহ সকল শিক্ষকবৃন্দ।

একসময় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবীনদের রজনী গন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।




স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার মানোন্নয়ন করতে হবে – বরিশালে সিনিয়র সচিব

বরিশাল অফিস: শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মোঃ কামাল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার মানোন্নয়ন করতে হবে । ২০৪১ সাল নাগাদ একটি আধুনিক স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আরবি ও আইসিটি শিক্ষার ব্যাপক ভূমিকা রয়েছে। মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদেরকে পরিচর্যার মাধ্যমে উচ্চ শিখরে পৌঁছে দিতে হবে।

রবিবার সকাল ১০ টায় উপজেলার ভান্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল (স্নাতক) মাদ্রাসার হলরুমে মাদ্রাসা শিক্ষক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষকতা একটি মহান এবং একই সাথে খুব কঠিন একটি পেশা। শিক্ষার্থীদেরকে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে হবে। এ জন্য আমাদেরকে আরো পরিশ্রমী হতে হবে।

প্রতিষ্ঠানের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন মিয়া এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের বরিশাল ও খুলনা বিভাগের পরিচালক মোঃ ইসরাইল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন আরাফাত রানা, ভান্ডারিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রশিদ খসরু, অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রহিম খান, অফিসার ইনচার্জ আশিকুজ্জামান সহ আরো অনেকে।