গলাচিপায় পরীক্ষায় অনিয়মের কারণে  মাদ্রাসার তিন ছাত্র বহিস্কার 

মো: আল-আমিন (পটুয়াখালী): এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রথম দিনে বৃহস্পতিবার গলাচিপা কালিকাপুর নূরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা পরীক্ষা  কেন্দ্রে (কোড -৫৬৭) দাখিল পরীক্ষায় প্রথম দিনে কুরআন মাজিদ ও তাজভিদ (১০১) বিষয়ের পরীক্ষায় নকল ও সাথে মোবাইল পাওয়ায় ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা  হয়েছে।

বহিস্কৃতরা হলো মানিক চাঁদ দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী মো. ইসমাইল হোসেন রোল নম্বর ২৪১৩৪৫, বড় চত্রা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী শামীম হোসেন রোল নম্বর ২৪১১২৬ ও উত্তর পূর্ব গজালিয়া দাখিল মাদ্রাসার পরীক্ষার্থী সাইফুল ইসলাম।

গলাচিপা দাখিল মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত অফিসার ও একাডেমিক সুপারভাইজার আবুল কালাম সাঈদ তিন জনকে বহিষ্কারের কথা নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে গলাচিপা  কালিকাপুর নূরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রের ভারপ্রাপ্ত সচিব ও উপধ্যাক্ষ মো: জসিম উদ্দিন জানান, এ কেন্দ্রে মোট  পরীক্ষার্থী ৬২০জন অনুপস্থিত ১৫জন আর তিনকে অসাধুপায়ে অবলম্বনের দায়ে বহি:স্কার করা হয়েছে।

এদিকে সকাল ১০ টা থেকে সারাদেশের ন্যায় একযোগে মোট ১০ টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। এবারের মোট পরীক্ষার্থী ৩৮২৬ জন। এর মধ্যে প্রথম দিন অনুপস্থিত ছিলো ৫২ জন।

কেন্দ্র পরিদর্শন করে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আল হেলাল বলেন, শান্তিপূর্ণ ও নকল মুক্ত ভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকলে ধরনের প্রস্তুতি রয়েছে।




পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২৫ হাজারেরও বেশি 

মো: আল-আমিন (পটুয়াখালী): সারা দেশের ন্যায় পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রেগুলোর সামনে অভিভাবকদের উপস্থিতি লক্ষ করা গেছে। পরীক্ষার্থীদের তল্লাশি চালিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করানো হয়।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় জেলার ৬৮ টি কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। এবার জেলায় পরীক্ষার্থী ২৫ হাজার ৫শ ৮৩ জন ।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২৫ হাজার ৫শ ৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে এসএসসি পরিক্ষার্থী ১৫,৬৪৬ জন, দাখিল পরীক্ষার্থী ৭,৪৭৫ জন ও এসএসসি ভোকেশনালের পরীক্ষার্থী ২,৪৬২ জন।

জেলার কলাপড়া উপজেলায় ৯টি কেন্দ্রে ২,৯৭৪ জন,
রাঙ্গবালী উপজেলায় ৪টি কেন্দ্রে ১,২৭১ জন,
গলাচিপায় ১০টি কেন্দ্রে ৩,৯৯৩ জন,
দশমিনায় ৫টি কেন্দ্রে ২,২১০ জন,
বাউফলে ১৪টি কেন্দ্রে ৫,৪৬৬ জন,
দুমকিতে ৬টি কেন্দ্রে ১,৮৭০ জন, মির্জাগঞ্জে ৫টি কেন্দ্রে ২,০৪৭ জন ও
সদর উপজেলায় ১৫টি কেন্দ্রে ৫২৭৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের লক্ষে জেলার ৮টি উপজেলাকে ৫ ক্যাটাগরিতে ভাগ করে ৫টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ করা গেছে।

পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান জানান, মাঠে আমাদের ৫টি ভিজিলেন্স টিম কাজ করেছে। আশা করছি নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা সম্পন্ন করতে পারবো।




৪৬তম বিসিএসের প্রিলি হতে পারে ২৬ এপ্রিল

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দুই সিটি করপোরেশনের নির্বাচনের কারণে আগামী ৯ মার্চ হচ্ছে না ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। নতুন তারিখ নির্ধারণেও এতদিনে কোনো বৈঠক করেনি সরকারি কর্ম কমিশন (পিএসসি)। অবশেষে রোববার (১৮ ফেব্রুয়ারি) পূর্ণ কমিশন সভা ডেকেছে সংস্থাটি। ওই সভায় ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার নতুন তারিখ ঘোষণার সিদ্ধান্ত হতে পারে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পিএসসির পরীক্ষা শাখার (ক্যাডার) একজন কর্মকর্তা  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রোববার কমিশন সভা হবে। সভায় হয়তো তারিখ ঠিক হতে পারে। যতদূর জেনেছি ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারির সম্ভাব্য তারিখ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে কমিশন সভায়।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন। তিনি  বলেন, ‘রোজ রোজ তারিখ জানার জন্য ফোন কল করে লাভ নেই। আমি নিজেও এ নিয়ে জানি না। অনেকে ফোন করছেন, জানতে চাইছেন। এটা তো কমিশন সভায় সিদ্ধান্ত হবে। সামনে আমাদের সভা আছে। সবাইকে বিজ্ঞপ্তি দিয়েই সঠিক তথ্য জানানো হবে।’

গত ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে আবেদন চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। ১০ ডিসেম্বর থেকে শুরু হয় আবেদন, যা চলে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এ বিসিএসে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৩৮ হাজারেরও কিছু বেশি।

পিএসসির বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী ৪৬তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে শূন্য পদের সংখ্যা ৩ হাজার ১৪০টি। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এছাড়া শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে ৫২০ জনকে নিয়োগ দেওয়া হবে।




বরিশালে ৮৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী পরিক্ষা দিচ্ছেন

বরিশাল অফিস :: সারা দেশের ন্যায় বরিশালেও আজ থেকে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা বিভাগের ১৯৬ টি কেন্দ্র এবার মোট ৮৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থীরা পরিক্ষা দিচ্ছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস আলী সিদ্দিকী তিনি বলেন, বিভাগের ১৯৬ টি কেন্দ্র এবার মোট ৮৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থীরা পরিক্ষা দিচ্ছেন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৪৭ হাজার ২৫৫ জন এবং ছাত্র সংখ্যা ৪১ হাজার ৩৩১। এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগের অংশগ্রহণ করেছেন ২৪ হাজার ৬৬৩ জন।


তিনি বলেন, মানবিক বিভাগের ৫৩ হাজার ১২ জন এবং ব্যবসা বিভাগে ১০ হাজার ৯১১ জন। গতবছর পরিক্ষার্থী ছিল ৯০ হাজার ১৯৬ জন। গত বছর বিভাগের ১ হাজার ৪৮৯ টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেন্দ্র ছিল ১৯০ টি। বরিশালে এই বছর বিভিন্ন কারণে ৬ টি কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৯৬ টি । তবে কমেছে পরিক্ষার্থীদের সংখ্যা। বিগত বছরগুলোর চেয়ে শিক্ষার্থীরা যাতে নিরাপদে পরিক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারে সে জন্য সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নের সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর ১ টা পর্যন্ত বাংলা প্রথম পত্রের পরিক্ষা অনুষ্ঠিত হয়।




নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই : শিক্ষামন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দেশের নতুন শিক্ষা পদ্ধতিতে মেধাবী একটি জাতি তৈরি হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।  তবে নতুন পদ্ধতি আরও কার্যকরভাবে বাস্তবায়ন করার বিষয়ে শিক্ষা বিশেষজ্ঞদের মাধ্যমে কার্যক্রম চলমান রয়েছে।



এসএসসি শুরু আজ, পরীক্ষার্থী ২০ লাখ

চন্দ্রদীপ নিউজ : সারা দেশে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসির প্রথম দিনে বাংলা প্রথম পত্র বা সহজ বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষা দেবে শিক্ষার্থীরা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসএসসি-২০২৪ ও সমমান পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আজ সকাল ১১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

কভিড মহামারির পর এ বছর আগের ধারাবাহিকতা অনুযায়ী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হচ্ছে এসএসসি পরীক্ষা। এ ছাড়া পূর্ণ নম্বর, পূর্ণ সময় ও পূর্ণ সিলেবাসে পরীক্ষার আয়োজন করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে ২০ লাখ ২৪ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী।




৪ টন পাঠ্য বই বিক্রি করে দিলো মাদ্রাসার প্রিন্সিপাল 

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ার মোয়াজ্জেমপুর ছালেহিয়া আলিম মাদ্রাসা থেকে রাতের আঁধারে সরকারি নতুন পাঠ্য বই কেজি দরে বিক্রির পর ট্রাকে করে নিয়ে যাওয়ার পথে ট্রাকসহ চার টন বই জব্দ করেছে প্রশাসন।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ মহিপুর থেকে ট্রাকসহ বইগুলো জব্দ করেন।

ঝিনাইদহের ভাঙ্গারি ব্যবসায়ীদের কাছে ২০ টাকা কেজি দরে ৫৪ হাজার টাকায় এ চার টন পাঠ্য বই বিক্রি করেছেন মাদ্রাসার প্রিন্সিপাল একেএম আবুবকর সিদ্দিক ও বাংলা প্রভাষক মো. হাসান।
জব্দ করা বইগুলো মাধ্যমিক স্তরের বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, ক্যারিয়ার শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চারুপাঠ, কৃষি শিক্ষা, আনন্দপাঠ, গার্হস্থ্যসহ বিভিন্ন বিষয়ের। বইগুলোর ২০২১ ও ২০২২ শিক্ষাবর্ষের।

কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা মুঠোফোনে বলেন,শিক্ষা প্রতিষ্ঠানে পাঠ্য বই অতিরিক্ত থাকলে তা জমা দিতে হয়। সরকারি পাঠ্য বই বিক্রি করা অপরাধ।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আঃ মালেক আকন্দ বলেন, মাদ্রাসার পুরাতন কাগজ বিক্রির অনুমতি দেয়া হয়েছিল। পাঠ্য বই বিক্রির কোন রেজুলেশন হয়নি। এ দায়ভার মাদ্রাসার প্রিন্সিপালের।

এ বিষয়ে মাদ্রাসার প্রিন্সিপাল একেএম আবুবকর সিদ্দিকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। মুঠোফোনও বন্ধ রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ জানান, রাতের আঁধারে সরকারি বই বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে তারা বইগুলো আটক করে মহিপুর থানা হেফাজতে রেখেছেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, সরকারি পাঠ্য বই অব্যবহৃত থাকলে সরকারি গুদামে জমা দিতে হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ কি প্রক্রিয়ার বইগুলো বিক্রি করেছেন তা তদন্ত করা (হচ্ছে। কোন আইনের ব্যত্যয় হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




বরিশাল বিশ্ববিদ্যালয়ে এলো ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ ওয়েবসাইট

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উদ্বোধন করা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ শীর্ষক একটি ওয়েবসাইট। সোমবার (১২ ফেব্রুয়ারি) এ ওয়েবসাইটের উদ্বোধন করেন ববি উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

জানা যায়, এ ওয়েবসাইটে ১৬০০’র অধিক প্ল্যান্ট বিষয়ক ডাটা রয়েছে। এখানে ববির বিভিন্ন প্ল্যান্টের বিস্তারিত বর্ণনা রয়েছে। এ ডাটাগুলো উন্মুক্ত। এর মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো প্ল্যান্টের অবস্থান কোথায়, তা সহজেই শনাক্ত করা যাবে। ফলে বিভিন্ন গবেষণায় সহায়ক হবে।

ওয়েবসাইট উদ্বোধন উপলক্ষে এদিন সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে একটি সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন ড. সুব্রত কুমার দাস এবং গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সেমিনারে গবেষণা ফলাফল উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ওয়েব-বেইজড ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ প্রণয়ন প্রকল্পের মুখ্য গবেষক বরিশাল বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. ঈশিতা হায়দার। উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো. উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল কাইউম। সেমিনারে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আইসিটি ডিভিশনের সহায়তায় বরিশাল বিশ্ববিদ্যালয় ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ শীর্ষক প্রকল্পটি পরিচালিত হয়েছে এবং এটি বাংলাদেশের প্রথম ওয়েববেইসড ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ। গুগলের https://rb.gy/54qazz এই লিংকটির মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয় ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ শীর্ষক ওয়েবসাইটে প্রবেশ করা যাবে।




সরকারি মেডিকেল কলেজে ভর্তির সময়সূচি প্রকাশ




মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, এগিয়ে মেয়েরা

চন্দ্রদীপ নিউজ: সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। সে মোতাবেক পাস করেছে ৪৯ হাজার ৯২৩ জন। এদের মধ্যে মেয়েরা এগিয়ে রয়েছেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) মহাখালীর পুরাতন স্বাস্থ্য অধিদপ্তরের বিল্ডিংয়ে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।

মন্ত্রী জানান, পরীক্ষায় পাস নম্বর পূর্ববর্তী বছরের মতো ৪০ শতাংশ নির্ধারিত ছিল। এর ভিত্তিতে মোট ৪৯ হাজার ৯২৩ জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এবারের পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ। এর মধ্যে পুরুষ প্রার্থী ছিল ২০ হাজার ৪৫৭ জন যা উত্তীর্ণ প্রার্থীর ৪০ দশমিক ৯৮ শতাংশ।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]