প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নির্যাতনের বর্ণনা দিলেন ছাত্রলীগ নেত্রীরা

চন্দ্রদ্বীপ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন কোটা সংস্কার আন্দোলনের সময় লাঞ্ছিত ও নির্যাতিত ছাত্রলীগের নারী নেত্রীরা। এ সময় তারা নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

সোমবার (২৯ জুলাই) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন কলেজের ছাত্রলীগের নারী নেত্রীরা।

এ সময় প্রধানমন্ত্রী তাদের কাছ থেকে নির্যাতনের বর্ণনা শোনেন। ছাত্রলীগ নেত্রীরা সেই রাতে ঘটে যাওয়া তাদের ওপর হামলা ও নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন। এ সময় সরকারপ্রধান তাদের সান্ত্বনা দেন।




এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই : শিক্ষামন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক: এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আজও কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে, এমন পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই মহূর্তে সেই পরিস্থিতি (শিক্ষাপ্রতিষ্ঠান খোলা) তো নেই। আর আপনারা যেমনটি বলছেন কয়েকজন নেমেছে, কয়জন নেমেছে বা কী হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে তথ্য নেই। তথ্য পেলে আমরা জানাতে পারব।

রাজধানীসহ সারাদেশে বিজিবির টহল জোরদার
চট্টগ্রামে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
আজ মন্ত্রিসভায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করব না। সেখানে কী আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না।

বৈঠকে প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে গত ১ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ করে সর্বাত্মক কর্মবিরতিতে যান দেশের প্রায় ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এই কর্মসূচি শুরু হয়। এই ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তাদের বৈঠক হয়। কিন্তু সমাধান না আসায় আন্দোলন চালু রাখেন তারা।




সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা ৬ সমন্বয়কের

চন্দ্রদ্বীপ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। তারা হলেন– মো. নাহিদ ইসলাম, মো. সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।

রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে আলোচনা শেষে ডিবি কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন সমন্বয়ক মো. নাহিদ ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন অন্য পাঁচ সমন্বয়ক।

নাহিদ ইসলাম বলেন, কোটা সংস্কার আন্দোলন ও তার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছেন। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগসহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতোমধ্যে সরকার পূরণ করেছে। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি।




আন্দোলন চলাকালে নুরকে এক নেতা ৪ লাখ টাকা দেন: ডিবিপ্রধান

চন্দ্রদ্বীপ ডেস্ক : ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছন, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গণ-অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হককে (নুর) এক নেতা ৪ লাখ টাকা দিয়েছেন। রিমান্ডে তিনি এ কথা স্বীকার করেছেন। এ টাকা পরে কাকে দেওয়া হয়েছে এবং কী কাজে খরচ করা হয়েছে, তা জানার চেষ্টা চালাচ্ছে। খবর: বাসস

শনিবার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবিপ্রধান।

হারুন অর রশীদ বলেন, ‘নুরকে আমরা রিমান্ডে নিয়েছিলাম। তাঁর কাছ থেকে অনেক তথ্য পেয়েছি। সেই তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আন্দোলন চলাকালে একজন নেতা তাঁকে চার লাখ টাকা দিয়েছেন। আমরা সেই নেতাকেও নিয়ে এসেছি। কী জন্য তিনি টাকা নুরকে দিয়েছেন, সেসব বিষয়ে ওই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে নুরুল হকের যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলেও জানান ডিবিপ্রধান।

শুক্রবার পাঁচ দিনের রিমান্ড শেষে ডাকসুর সাবেক ভিপি নুরুল হককে আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে ২১ জুলাই তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।




বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে শিক্ষামন্ত্রীর নতুন বার্তা

বরিশাল অফিস :: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার কারণে শিক্ষার্থীদের নিরাপত্তায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো খোলার আগে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (২৬ জুলাই) বিশ্ববিদ্যালয়গুলো খোলার কর্মপন্থা নিয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এক বার্তায় জানান, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা ও সৌহার্দপূর্ণ পরিবেশ নিশ্চিত করে পাঠদান শুরু করার জন্যে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের প্রতি অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয়।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা শুরু হওয়ায় গত ১৬ জুলাই রাতে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও পলিটেকনিক ইনস্টিটিউট অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করা হয়।

একই দিন রাতে দেশের সব সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।




১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

চন্দ্রদ্বীপ নিউজ: আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ও  ৪ আগস্ট থেকে পূর্বে দেওয়া রুটিন অনুসারে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ  আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, অনিবার্য কারণবশত ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো। পরবর্তীতে এসব পরীক্ষার সময়সূচি জানানো হবে।
এর আগে দুই দফায় ১৮, ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি ও সমমানের ৪টি পরীক্ষা স্থগিত করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।




কোটা নিয়ে আপিল শুনানি রোববার

চন্দ্রদ্বীপ ডেস্ক: প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন চেম্বার আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ওইদিন এ বিষয়ে শুনানি হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিচারপতি এম ইনায়েতুর রহিমের বিশেষ চেম্বার জজ আদালত শুনানির জন্য এদিন ধার্য করেন।

দ্রুত শুনানি করতে রোববার সকালে আপিল বিভাগে যাব: অ্যাটর্নি জেনারেল
কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল চেয়ে দুই শিক্ষার্থীর লিভ টু আপিল
এবার হাইকোর্টের রায় বাতিল চেয়ে দুই শিক্ষার্থীর লিভ টু আপিল




কোটা সংস্কার নিয়ে প্রয়োজনে সংসদে আইন পাস হতে পারে’

চন্দ্রদ্বীপ ডেস্ক: কোটা সংস্কার নিয়ে প্রয়োজনে সংসদে আইন পাস হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন৷
বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, কোটা সংস্কারে আদালতের রায় অনুযায়ী কাজ করবে নির্বাহী বিভাগ। সর্বোচ্চ আদালতের রায় বা সিদ্ধান্তই আইন হিসেবে গণ্য হবে।




২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত

চন্দ্রদ্বীপ ডেস্ক: ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত চলমান এইচএসসি ও সমমানের আগামী ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার (১৮ জুলাই) আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে অনিবার্য কারণে আগামী ১৮ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে।

কোটাবিরোধী আন্দোলনকারীদের পূর্বঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে আজ উত্তরা-আজমপুর এলাকায় সড়ক অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিতে শিক্ষার্থী-পথচারীসহ চারজন নিহত হয়েছেন। তাদের মরদেহ কুয়েতমৈত্রী হাসপাতালে রাখা হয়েছে। একইসঙ্গে হাসপাতালটিতে আহত হয়ে আরও শতাধিক ব্যক্তি চিকিৎসা নিতে এসেছেন।

এদিকে উত্তরা-আজমপুর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালেও একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, সংঘর্ষে প্রায় ২০০ জনের বেশি গুলিবিদ্ধ হয়ে সেখানে গেছে এবং একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে যারা গুরুতর, তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে




গলাচিপায় শিশু শিক্ষার্থীদের সংবর্ধনায় মুগ্ধ হলেন পরিকল্পনা সচিব

পটুয়াখালী প্রতিনিধি :: দেশের দক্ষিন জনপদ পটুয়াখালী জেলার সমুদ্র উপকূলীয় গলাচিপা উপজেলার শিশুদের উন্নত শিক্ষা প্রসারতায় নিডর বিধ্বস্ত গলাচিপা উপজেলা কমপ্লেক্সে ২ জানুয়ারি/২০০৮ খ্রিঃ তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা দরদী, বর্তমানে গণপ্রজাতন্ত্রের পরিকল্পনা মন্ত্রনালয়ের মাননীয় সচিব আবুল কাসেম মো. মহিউদ্দিন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন (আইএসইডি) স্থাপন করেন একটি (প্রাইভেট) প্রাথমিক বাংলাদেশ-তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল।

তিনি সরকারের বিভিন্ন মেগা প্রকল্প পরিদর্শনের মাঝে গত ১১ জুলাই/২০২৪ তারিখ তিনি এবং তার সুযোগ্য সহধর্মীনি ও স্কুলের প্রথম অধ্যক্ষ সেলিনা মহিউদ্দিন ও একমাত্র সু-কন্যা নিহা সহ সফর সঙ্গীদের নিয়ে স্কুল পরিদর্শনে দীর্ঘ ২১ বছর পরে পরিদর্শনের জন্য প্রবেশ করলে চার শতাধিক কোমল মতি স্মার্ট শিশু শিক্ষার্থীরা প্রবেশ গেট থেকে মূল ভবনের দু-পাশে শুভেচ্ছা সহ করতালী দিয়ে প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রথম অধ্যক্ষ সাহেবকে বরণ করে। যেমনি ভাবে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, সুধীজনদের উপস্থিতিতে এক মহা মিলন মেলায় পরিনত হয়।

শিশুরা ফুলের পাপড়ী, স্কুল ড্রেস, জাতীয় পতাকা ও নানা রঙের সাঁঝ সজ্জায় উল্লাস দেখে মুগ্ধ হন তিনি। সচিব মহোদয় বর্তমান স্কুলের সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এবং তার সুযোগ্য সহধর্মীনি ও স্কুল অধ্যক্ষ ডাঃ জান্নাতুল নাঈম ইলভি সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, প্রতিষ্ঠাকালীন সদস্যবৃন্দরা এক পর্যায়ে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পরে তিনি স্কুল আঙ্গিনায় পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং এ সময় সংবর্ধনা সভা ও সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের সভাপতি ও সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি ও মাননীয় সচিব আবুল কাসেম মো. মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সেলিনা মহিউদ্দিন, স্কুল অধ্যক্ষ ডাঃ জান্নাতুল নাঈম ইলভি, স্কুলের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসাবরক্ষণ কর্মকর্তা মু. খালিদ হোসেন মিল্টন।

পরিচালনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব হাসান শিবলী। উপাধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, শিশু শিক্ষার্থী মো. সালে আল ফাওজান শুভেচ্ছা জানান। শিক্ষার উন্নয়নে ইতিপূর্বে সাতক্ষীরা কালেক্টরেট উচ্চ বিদ্যালয় সহ শিক্ষা ও আগামী প্রজন্মের জন্য যে দেশ প্রেমের নিদর্শন রেখে গেছেন। তা অবিস্মরণীয় হয়ে থাকবে ঐ সব জনপদে।