টেন মিনিট স্কুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

চন্দ্রদ্বীপ ডেস্ক : নির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের অনলাইনভিত্তিক জনপ্রিয় শিক্ষণ প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুল।

শনিবার (৩ আগস্ট) প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

ফেসবুক পোস্টে জানানো হয়, টেন মিনিট স্কুলের সকল লাইভ ক্লাস, রিভিশন ক্লাস এবং ইংলিশ সেন্টারের অফলাইন ক্লাস শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিকও তার ফেসবুক স্টোরিতে এ তথ্য শেয়ার করেন।

তবে, তাদের অনলাইনে পাঠদানের লাইভ স্ট্রিমিং ও অফলাইন ক্লাস বন্ধ থাকলেও সচল থাকবে তাদের ওয়েবসাইট ও ইউটিউবে আগের সব পাঠদানের ভিডিওগুলো।

প্রসঙ্গত, দেশে করোনা মহামারির সময় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম যখন থমকে যায়, তখন অনলাইন শিক্ষাব্যবস্থা নতুন করে জনপ্রিয়তা পেতে শুরু করে। লকডাউনেও যাতে পড়াশোনা থেমে না থাকে এই চেষ্টায় নতুন নতুন কোর্স ও বই বের করে ই-লার্নিং প্রতিষ্ঠানগুলো। শুধু এই মহামারির সময় প্রায় ৯০ লাখ নতুন শিক্ষার্থী যুক্ত হয় টেন মিনিট স্কুলের সঙ্গে। ১৭ হাজার নতুন ভিডিও লেকচার যুক্ত হয় তাদের শিক্ষা কার্যক্রমে।




খুলনায় পুলিশ সদস্য নিহত

চন্দ্রদ্বীপ ডেস্ক : খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত পুলিশ সদস্যের নাম মো. সুমন। তিনি পুলিশ লাইন্সের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক কালবেলাকে বলেন, ‘পুলিশ সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দিয়েছে। অথচ আমার এক ভাইকে তারা পিটিয়ে মেরে ফেলল।’




আইনমন্ত্রীর উদ্যোগে বিভিন্ন আদালত থেকে ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থীর জামিন

চন্দ্রদ্বীপ ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের বিশেষ উদ্যোগে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ঢাকার দুই আদালত থেকে ৭৮ জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন। এরমধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৪ জন, খুলনা বিভাগে ৬, রংপুর বিভাগে ৩ জন এইচএসসি পরীক্ষার্থী জামিন পেয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে রুজু হওয়া মামলায় গ্রেপ্তারকৃত এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনায় করে আইনমন্ত্রী তাদের জামিনের বিশেষ উদ্যোগ নেন।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় কোন নিরপরাধ ব্যক্তিকে যাতে কারাগারে যেতে না হয় সে বিষয়ে সরকার ব্যবস্থা নিয়েছে। বিচার বিভাগ স্বাধীন কিন্তু প্রসিকিউশন টিম আইন মন্ত্রণালয়ের অধীনে। তাই যারা সহিংসতার ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা মাইনর তাদেরকে জামিন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হওয়ার জন্য প্রসিকিউশনকে নির্দেশ দেওয়া হয়।
আইনমন্ত্রী শিক্ষার্থীদের দ্রুত জামিন দেওয়ার ব্যাপারে উদ্যোগী হতে সারাদেশের প্রসিকিউশন টিমকে (রাষ্ট্রপক্ষের আইনজীবী) নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার ছুটির দিনেও ঢাকা সিএমএম আদালত থেকে ৩৭ জন এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালত থেকে ৫ জন পরীক্ষার্থী জামিন পেয়েছেন। আগামী ১১ আগস্ট থেকে তাদের স্থগিতকৃত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




কারাগারে থাকা ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন

চন্দ্রদ্বীপ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার ৪২ জন এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। এর মধ্যে ঢাকা মহানগরের ৩৭ জন ও ঢাকা জেলার পাঁচজন রয়েছেন।

শুক্রবার (২ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত ৩৭ জনের জামিন মঞ্জুর করে আদেশ দেন। আর ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত অপর পাঁচজনের জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মো. সাইদুল ইসলাম ও মো. মাহবুব আলম  বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা মহানগরের জামিন প্রাপ্তদের মধ্যে রয়েছেন- আলী হোসেন, ইসমাইল তালুকদার, ইমরান হোসেন, আব্দুল কাদের, নাফিজ, ইয়ামিন শেখ, আসিফ খান, আব্দুস সামাদ, এলাহি বক্স, সামির হোসেন, তানজিল হাসান, আলাউদ্দিন, অপু, ফয়সাল আহমেদ সামিউল আলম, শাখাওয়াত হোসেন, রনি শেখ, ইমরান আহম্মেদ আফসার, সম্রাট খলিফা, রাশিদুল ইসলাম তুহা, মাসুদ পারভেজ, আসিফ, আল আমিন, রায়হান ইসলাম, শাকিল আহম্মেদ, জাবের হোসেন, রুহুল আমিন, রাহাত উবায়দুল্লাহ, জাকি, তুহিন, নাহিদ আহম্মেদ, মাসুদ রানা, শরিফুল ইসলাম, শিহাব হোসেন, তাসরিফ স্বপ্ন, ছোয়াদ উর রহমান।

ঢাকা জেলার জামিন প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন- সামির হোসেন, রাশেদুল হাসান তুহা, সোয়াদ উর রহমান, রুহুল আমিন ও রনি শেখ।

এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে বলে জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রাদিসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা প্রদান করবে। আটককৃত যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে।




কারও ওপর গুলি করার নির্দেশ ছিল না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

চন্দ্রদ্বীপ ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনে নামা কারও ওপর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর গুলি করার নির্দেশ ছিল না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, তারপরেও অনস্পটে কেউ আইন ভাঙলে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

প্রত্যেকটি হতাহতের ঘটনায় নিন্দা এবং গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, শিক্ষার্থীদের আবেগকে শ্রদ্ধা করে সরকার।

এখনও যারা মাঠে আছে, তাদের আবেগ নিয়েও শ্রদ্ধাশীল সরকার। তবে সতর্ক থাকতে হবে আবার যেন তৃতীয় পক্ষ সুযোগ না নেয়।

সহিংসতার ঘটনা নিয়ে তিনি আরও বলেন, যারা এমন সহিংসতা ঘটিয়েছে তারা কেউ শিক্ষার্থী নয়, তারা তৃতীয় পক্ষ। সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে যারা সন্ত্রাসী, শুধুমাত্র তাদের ওপরেই আইনের প্রয়োগ ঘটানো হবে।

যারা সাধারণ শিক্ষার্থী, যারা আন্দোলনকারীদের পানি খাইয়ে সাহায্য করেছেন তাদের একজনকেও হয়রানি করা হবে না, এ ব্যাপারে সরকারের পরিষ্কার নির্দেশনা।

আরাফাত আরও বলেন, প্রত্যেকটি হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের মধ্যে দিয়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।  প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগ করা হবে অধিকতর তদন্তের জন্য।




স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে সকল মৃত্যুর বিচার করবে সরকার – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

চন্দ্রদ্বীপ ডেস্ক : স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে সকল মৃত্যুর বিচার করবে সরকার, প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

তিনি আজ সচিবালয়ে এক ব্রিফিং এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন প্রতিটি মৃত্যুতেই দেশ ক্ষতিগ্রস্ত, সকল ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার।

বিস্তারিত আসছে..




রোববারের পরীক্ষাও স্থগিত, ১১ আগস্ট শুরু এইচএসসি




প্রাথমিক বিদ্যালয় খুলছে ৪ আগস্ট

চন্দ্রদ্বীপ ডেস্ক: দেশের ১২টি সিটি করপোরেশন ও নরসিংদীর পৌর এলাকা বাদে আগামী রোববার (৪ আগস্ট) থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়।‌ পরিস্থিতি স্বাভাবিক হলে ওইসব এলাকার স্কুলও খুলে দেওয়া হবে।



বিটিভি এখনও ১৮ জুলাইয়ের তান্ডবের ধকল কাটতে পারেনি

চন্দ্রদ্বীপ ডেস্ক : রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) গত ১৮ জুলাই দুর্বৃত্ত ও সন্ত্রাসীদের তান্ডবের ধকল কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি দেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। এ কারণে বিটিভি’র সদর দপ্তর প্রায় ১৯ ঘন্টা তার সম্প্রচার বন্ধ রাখতে বাধ্য হয়েছিল।

বিটিভির ঢাকা কেন্দ্রের মহাব্যবস্থাপক মাহাফুজা আকতার জানিয়েছেন, যদিও পরের দিন থেকে বিটিভি তার সম্প্রচার পুনরায় শুরু করেছে, তবে এটি এখনও পুর্ণউদ্যোমে চালু হতে পারেনি। কারণ বসার স্থান ও অন্যান্য সুবিধা না থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা দায়িত্ব পালনে এখনও সমস্যার মুখোমুখি হচ্ছেন।

নিরাপত্তা বাহিনী এখন রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিভিশন কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করছে, কিন্তু এর কর্মকর্তা ও কর্মচারীরা এখনও সেই তান্ডবলীলার ধাক্কা কাটিয়ে ওঠতে পারেননি।
বিটিভি ভবনে যে নৈরাজ্য ও ধ্বংসযজ্ঞ হয়েছে তা বর্ণনাতীত। ১৯৭৫ সালের পর, রাষ্ট্রীয় সম্প্রচার প্রতিষ্ঠান এমন সহিংসতা প্রত্যক্ষ করেনি। বিটিভির প্রতিটি স্থান অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট ও বর্বরতার সাক্ষ্য বহন করছে।
কোটা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে দুর্বৃত্ত ও সন্ত্রাসীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কেপিআই সংগঠন বিটিভির তিনটি প্রধান ফটক ভাঙচুর করে তাদের নৃশংসতার কর্মযজ্ঞ শুরু করে।

বিটিভির মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম বাসসের সাথে আলাপকালে বলেন, ১৮ জুলাই বিকেলে বিটিভি ভবনের প্রধান ফটক ভেঙ্গে বিপুল সংখ্যক দুর্বৃত্ত প্রবেশ করে।

তিনি বলেন, উত্তেজিত হামলাকারীরা প্রথমে সেখানে পার্ক করা বেশ কয়েকটি গাড়িতে আগুন দেয় এবং পরে বিটিভি ভবনের ভেতরে গিয়ে বিভিন্ন ফ্লোরের বিভিন্ন অংশে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় সন্ত্রাসীরা বিটিভির কর্মকর্তা ও কর্মচারীদের অনুরোধে কর্ণপাত করেনি।
দুর্বৃত্তদের দেয়া আগুনে মুহূর্তের মধ্যে পুড়ে যায় রাষ্ট্রের জরুরী এ প্রতিষ্ঠানের অনেক গুরুত্বপূর্ণ অংশ।
এমনকি আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িকেও বিটিভি ভবনে ঢুকতে দেওয়া হয়নি। এছাড়া ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়েছে।

এরপর জঙ্গি কায়দায় বিটিভি সদর দপ্তর ভবনের ছয় তলা, মুজিব কর্নার ও নিচ তলায় অবস্থিত বিটিভি জাদুঘরে ভাঙচুর চালায় সন্ত্রাসীরা। তারা জাদুঘরে সংরক্ষিত বেশ কয়েকটি ক্যামেরা ভাংচুর ও লুট করে।
বিটিভির ক্যান্টিন ও কম্পিউটার ল্যাব ভাংচুর ও লুটপাট, ১৭টি গাড়িতে অগ্নিসংযোগ ও আরো নয়টি গাড়ি ভাংচুর করা হয়। রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার অত্যাধুনিক আউটডোর ব্রডকাস্টিং যানবাহনও ভাঙচুর করা হয়।
গত ২৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর রামপুরায় সহিংসতা কবলিত রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবন পরিদর্শন করেন।
তিনি কোটা-সংস্কার আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি-জামায়াত চক্রের হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ বিটিভি’র সকল বিভাগ পরিদর্শন করেন।
বিটিভি ভবনে ব্যাপক ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করে প্রধানমন্ত্রী মর্মাহত হন ও অসন্তেুাষ প্রকাশ করেন।
বিটিভি ভবনে ধ্বংসযজ্ঞ দেখে বিটিভি কর্মকর্তারা যখন তাদের অশ্রু সংবরণ করার চেষ্টা করছিলেন তখন প্রধানমন্ত্রীকেও অশ্রুসিক্ত দেখা গেছে।

বিটিভির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, বিটিভির বিভিন্ন অবকাঠামো, সম্প্রচার সরঞ্জাম, নকশা বিভাগ, অফিস ভবন ও বিভিন্ন কক্ষের ব্যাপক ক্ষতি হয়েছে।

ভাঙচুরের ঘটনায়, ১৯৬৪ সাল থেকে সংরক্ষিত অমূল্য প্রাচীন জিনিস দিয়ে সজ্জিত টেলিভিশন জাদুঘর, মুজিব কর্নার, মুক্তিযুদ্ধের স্মারক, অভ্যর্থনা ও ওয়েটিং রুমের আসবাবপত্র, কম্পিউটার, শীতাতপ নিয়ন্ত্রক (এসি) ও অন্যান্য জিনিসপত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়।

এছাড়াও প্রায় ৪০টি কম্পিউটার, ১০০টি টেলিভিশন সেট এবং কম্পিউটার ল্যাবের আসবাবপত্র, প্রশিক্ষণ কক্ষ ও প্রিভিউ রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। লিফট, নেটওয়ার্ক ইকুইপমেন্ট, সিসি ক্যামেরা ও মনিটরিং সেটও ভাংচুর করা হয়।

যানবাহন ভবন ও শেড, ক্যান্টিন ও নিরাপত্তা পর্যবেক্ষণ কক্ষ; একটি সম্প্রচার ওবি ভ্যানসহ ১৭টি গাড়ি ও ২১টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে এবং নয়টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

এছাড়া অডিটোরিয়াম, লাউঞ্জ, ডিজাইন, মেক-আপ, ওয়ার্কশপ, গ্রাফিক্স রুম, স্টোর/ওয়ারড্রোব রুম ও ২০টি গ্রাফিকস কম্পিউটারও ভাংচুর করা হয়।

নকশার শেড, স্টুডিওর ছাদ, দেয়াল, ভবন ও অবকাঠামো, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং প্রায় ৭০টি এয়ার-কন্ডিশনার (এসি), অফিসিয়াল আসবাবপত্র, পাঁচটি ফটোকপি মেশিন এবং প্রায় ৫০টি অফিসিয়াল কম্পিউটারও ভাংচুর করা হয়েছে।

১০টি কম্পিউটার ওয়ার্কস্টেশন সহ ১০০টি মনিটরিং সেট, বৈদ্যুতিক তার, সুইচ, সহায়ক যন্ত্রপাতি, রেকর্ডিং ক্যামেরা, আলোক উৎস সামগ্রী ও সংশ্লিষ্ট সরঞ্জাম, গুরুত্বপূর্ণ দাপ্তরিক ফাইল, নথি, শিল্পীর সম্মানী-সম্পর্কিত খাতা, ব্যাংক বই, ভাউচার এবং অডিট বিল ইত্যাদিও বিনষ্ট করা হয়েছে।




ফজরের নামাজ আদায়কারীর ৮ পুরস্কার

চন্দ্রদ্বীপ ডেস্ক : নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব।

হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনদুব ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, সে আল্লাহর জিম্মায় থাকবে। (মুসলিম, হাদিস : ৬৫৭)

অন্য হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আবু মুসা আশয়ারি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি দুটি শীতল সময়ে নামাজ আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে। ’ (বুখারি ও মুসলিম)

নিম্নে ফজরের নামাজ পড়ার ৮ পুরস্কার…

১. ফজরের নামাজে দাঁড়ানো, সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান। ‘যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করলো, সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়লো। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, সে যেন পুরো রাত জেগে নামাজ পড়লো। ’ (মুসলিম শরিফ)

২. ‘যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, সে আল্লাহর জিম্মায় থাকবে। ’ (মুসলিম)

৩. ফজরের নামায কেয়ামতের দিন নূর হয়ে দেখা দিবে – ‘যারা রাতের আঁধারে মসজিদের দিকে হেঁটে যায়, তাদেরকে কেয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও। ’ (আবু দাউদ)

৪. সরাসরি জান্নাত প্রাপ্তি – ‘যে ব্যক্তি দুই শীতল (নামাজ) পড়বে, জান্নাতে প্রবেশ করবে। আর দুই শীতল (নামাজ) হলো ফজর ও আসর। ’ (বুখারী)

৫. রিজিকে বরকত আসবে – আল্লামা ইবনুল কাইয়িম (রহ.) বলেছেন, সকাল বেলার ঘুম ঘরে রিজিক আসতে বাঁধা দেয়। কেননা তখন রিজিক বন্টন করা হয়।

৬. ফজরের নামাজ পড়লে, দুনিয়া আখেরাতের সেরা বস্তু অর্জিত হয়ে যাবে – ‘ফজরের দুই রাকাত নামাজ দুনিয়া ও তার মধ্যে যা কিছু আছে, সবকিছুর চেয়ে শ্রেষ্ঠ। ’ (তিরিমিযি)

৭. সরাসরি মহান রাব্বুল আলামীন আল্লাহর দরবারে নিজের নাম আলোচিত হবে – ‘তোমাদের কাছে পালাক্রমে দিনে ও রাতে ফেরেশতারা আসে। তারা আসর ও ফজরের সময় একত্রিত হয়। যারা রাতের কর্তব্যে ছিল তারা ওপরে উঠে যায়। আল্লাহ তো সব জানেন, তবুও ফিরিশতাদেরকে প্রশ্ন করেন, আমার বান্দাদেরকে কেমন রেখে এলে? ফেরেশতারা বলে, আমরা তাদেরকে নামাজরত রেখে এসেছি। যখন গিয়েছিলাম, তখনো তারা নামাজরত ছিল। ’ (বুখারি)

৮. ফজরের নামাজ দিয়ে দিনটা শুরু করলে, পুরো দিনের কার্যক্রমের একটা বরকতম সূচনা হবে। প্রিয়নবী (সা.) বলেছেন- ‘হে আল্লাহ! আমার উম্মতের জন্যে, তার সকাল বেলায় বরকত দান করুন। ’ (তিরমিযী)