বিএম কলেজে উপাধ্যক্ষের যোগদানে শিক্ষার্থীদের বাধা

বরিশাল অফিস :: বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সদ্য নিয়োগ পাওয়া উপাধ্যক্ষ প্রফেসর ড. ফাতেমা হেরেনকে যোগদানে বাধা দিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে মিছিল নিয়ে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন।

রোববার (৬ অক্টোবর) সকাল ১১টার দিকে পরবর্তীতে শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের সঙ্গে দেখা করে তাদের দাবি তুলে ধরেন।

শিক্ষার্থীরা দাবি করেন, ফাতেমা হেরেন আওয়ামী লীগ আমলে সরকারের পক্ষে কাজ করেছেন। তিনি যখন বনমালী গাঙ্গুলি ছাত্রীনিবাসের সুপারিন্টেনডেন্ট ছিলেন তখন ছাত্রীদের সঙ্গে স্বেচ্ছাচারিতা করেছেন। শিক্ষার্থীরা ফাতেমা হেরেনকে নাস্তিক বলে অভিহিত করেন।

এ বিষয়ে কলেজ অধ্যক্ষ ড. তাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আমার কাছে এসেছিল। তাদের কথা শুনেছি। বিষয়টির যৌক্তিক সমাধানের চেষ্টা চলছে।

অধ্যাপক ফাতেমা হেরেন বলেন, আমি শিক্ষক। শিক্ষার্থীদের সঙ্গে আমার কোনো বৈরিতা নেই। শিক্ষার্থীদের কেউ ভুল বোঝাচ্ছে। আগামী ৯ অক্টোবর সাবেক উপাধ্যক্ষ এখান থেকে অবমুক্ত হবেন, আমার ওই দিন পর্যন্ত যোগদানের সময় রয়েছে।




কারিগরি শিক্ষা বোর্ডের ডিপ্লোমা ভর্তিতে আবেদনের সময় বাড়ল

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল, ডিপ্লোমা-ইন-কৃষি, ডিপ্লোমা-ইন-ফিশারিজ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহে ২ বছর মেয়াদি এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন- কমার্স কোর্স শিক্ষাক্রমে অনলাইনে ভর্তির সময় বাড়ানো হয়েছে।

এখন আগ্রহী শিক্ষার্থীরা ২৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।

ভর্তির আবেদন ফি প্রদান পদ্ধতিসহ আবেদন ও নিশ্চায়নের নিয়মাবলি ভর্তিবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তির বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.bteb.gov.bd




মাধ্যমিকে ভর্তি ও টিউশন ফি নীতিমালা সংক্রান্ত সভা বিকেলে

চন্দ্রদ্বীপ ডেস্ক :: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নীতিমালা ও টিউশন ফি সংক্রান্ত নীতিমালা সভা আজ রোববার বিকেলে অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক নোটিশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, স্কুল অ্যান্ড কলেজ) এর টিউশন ফি সংক্রান্ত নীতিমালা-২০২৪ এবং বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর) শিক্ষার্থী ভতি নীতিমালা সংক্রান্ত এক সভা আগামী ৬ অক্টোবর বিকেলে ৩টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে এ বিভাগের সম্মেলন কন্দ্রে (কক্ষ নং-১৮১৫, ভবন নং-৬, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) অনুষ্ঠিত হবে। সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি এবারো লটারির মাধ্যমে করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আরবে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একেকটিতে একেক রকম টিউশন ফি নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। শিক্ষার্থীদের ওপর অনেকটা জোর করেই এই ফি চাপিয়ে দেওয়া হয়। এতে চাপ পড়ে অভিভাবকদের ওপর।

এই টিউশন ফির লাগাম টানতে নীতিমালা তৈরি করে তার খসড়া পর্যালোচনা করা হয় ২০২৩ সালের ৩১ আগস্ট সভায়। পরে চলতি বছরের ১২ আগস্ট এ সংক্রান্ত একটি কর্মশালা স্থগিত করা হয়। এরপর চূড়ান্ত নীতিমালা প্রকাশের খবর জানা যায়নি।

প্রসঙ্গত, স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের ক্ষেত্রে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি নীতিমালা প্রযোজ্য হবে আর ভর্তি নীতিমালা প্রযোজ্য হবে বেসরকারি মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান।




দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি :: ‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা’ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু করে লেবুখালী-বাউফল মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক‌ই স্থানে এসে শেষ হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন- দুমকি উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী মনিরুজ্জামান রিপন, অধ্যক্ষ জামাল হোসেন, অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ।

জামাল আহমেদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, মাওলানা মামুনুর রহমান, জহিরুল ইসলাম, জিএম ইউছুফ আলী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইখতিয়ার উদ্দিন শাহীন, শাহজাহান সরদার, সহকারী শিক্ষক আমির হোসেন প্রমুখ।

বৃষ্টি উপেক্ষা করে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রধানসহ শিক্ষক প্রতিনিধি, দুমকি প্রেসক্লাবের সভাপতি – সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শিক্ষক দিবসের সূচনা, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষাব্যাবস্থা জাতীয়করণের দাবি জানান।




তরুণ প্রজন্ম অপরাজনীতিতে লিপ্ত, সুস্থ ধারার রাজনীতি করার আহ্বান – শিক্ষা উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক :: পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, বর্তমান তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে চরম অপরাজনীতির সাথে যুক্ত। তাই তাদেরকে সুস্থ ধারার মানবিক রাজনীতি করার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

শিক্ষা উপদেষ্টা বলেন, যেকোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষকদের জন্য কিছু আচরণবিধি থাকে। বাংলাদেশেও তেমন আচরণবিধি তৈরি করা সম্ভব বলে আশাব্যক্ত করেন তিনি।

পাঠ্যপুস্তক সংশোধনের বিষয়ে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, মাত্র দুই-তিন সপ্তাহে পাঠ্যপুস্তকে পরিমার্জন করা হয়েছে। এক্ষেত্রে কিছু ভুল-ত্রুটি থাকতে পারে। নতুন বছরের প্রথমদিনে বই তুলে দেয়ার বাধ্যবাধকতা থাকায় এই তাড়াহুড়ো বলেও মন্তব্য করেন তিনি।




ববিতে প্রথমবর্ষের চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা

বরিশাল অফিস :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চূড়ান্ত ভর্তির তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৬,৭ ও ৮ অক্টোবরের মধ্যে কোনো শিক্ষার্থী ভর্তি হতে ব্যর্থ হলে তার মনোনয়ন বাতিল গণ্য হবে। এ ছাড়া প্রথমবর্ষের পাঠদান শুরু হবে আগামী ২১ অক্টোবর। ববি ভর্তি কমিটির সদস্য সচিব মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, ভর্তির জন্য শিক্ষার্থীদের প্রথমে তার জিএসটি ভর্তি পরীক্ষার কক্ষ পরিদর্শকের স্বাক্ষরসংবলিত মূল প্রবেশপত্র লাগবে। এরই মধ্যে (১ম ও ২য় প্রাথমিক তালিকায়) প্রাথমিকভাবে ভর্তিকৃতদের বিশ্ববিদ্যালয়ে মূল ট্রান্সক্রিপ্ট জমা দানের রশিদ দেখাতে হবে। যারা তৃতীয় ও চতুর্থ প্রাথমিক তালিকায় প্রাথমিকভাবে ভর্তি হয়েছে কিন্তু মূল ট্রান্সক্রিপ্ট কোন জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে জমা দেননি তারা মূল ট্রান্সক্রিপ্ট প্রদর্শন করে ডিন অফিস থেকে ভর্তি ফরম ও পে-স্লিপ সংগ্রহ করবে।

পরে ভর্তি ফরম ও পে-স্লিপ যথাযথভাবে পূরণ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ট্রান্সক্রিন্ট ও রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের ফটোকপি এবং চয়েস ফরমের প্রিন্ট আউটের মূল কপিসহ ফরমের যথাস্থানে এক কপি সাম্প্রতিক তোলা রঙিন ছবি লাগিয়ে নিতে হবে। আরেক কপি রঙিন ছবি স্ট্যাপলারের মাধ্যমে সংযুক্ত করে ভর্তি ফরম ও পে- স্লিপ সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিতে হবে। ব্যাংকে ভর্তি ফি সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ডিন অফিসে ভর্তি ফরম জমা দেওয়ার পরে শিক্ষার্থীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের মূলকপি ও এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল ট্রান্সক্রিন্ট অথবা GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে মূল ট্রান্সক্রিপ্ট জমাদানের মূল রশিদসহ সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যানের কাছে উপস্থিত হতে হবে।




অনার্স ১ম বর্ষ পরীক্ষার নতুন সূচি

চন্দ্রদ্বীপ ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ খ্রিষ্টাব্দের অনার্স ১ম বর্ষ পরীক্ষা শুরু হবে ২১ অক্টোবর। এ পরীক্ষা শেষ হবে ১৭ ডিসেম্বর। এর আগে ৮ ডিসেম্বর এ পরীক্ষা শেষ হওয়ার কথা ছিলো। পরবর্তিত পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ পরীক্ষার তারিখ ও সময়সূচি পরিবর্তন করতে পারবেন।

প্রকাশিত সময়সূচিতে দেখা গেছে, প্রথম দিনে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (আবশ্যিক) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন দুপুর ১টায় পরীক্ষা শুরু হয়ে প্রশ্নপত্রে উল্লিখিত সময়ে শেষ হবে। এ ছাড়াও তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পরে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ-নিজ কলেজে যোগাযোগ করে ব্যবহারিক পরীক্ষার তারিখ ও সময় জেনে নিতে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।




ডোপ টেস্ট করে শিক্ষার্থীদের ভর্তির সিদ্ধান্ত পবিপ্রবি ভিসি’র

পটুয়াখালী প্রতিনিধি :: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর যোগদানের পর বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও মানসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আপ্রাণ চেষ্টা শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় নতুন ভর্তি শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

বরিশালের বাবুগঞ্জ ক্যাম্পাসে অবস্থিত এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এর মতবিনিময় সভায় (মঙ্গলবার) এ সিদ্ধান্তের কথা ঘোষনা করেন।

‘মাদকের বিরুদ্ধে লড়াই’—মন্ত্রে উজ্জীবিত হয়ে পবিপ্রবি তে প্রথমবারের মতো এই ব্যবস্থা চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন শিক্ষকরা।

উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, মাদক আমাদের সমাজ, পরিবার ও সংস্কৃতিকে ধ্বংস করছে। তাই আমরা এ বছর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ডোপ টেস্ট করার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রথমে যারা সফলভাবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের ডোপ টেস্ট করা হবে। শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির আগে ডোপ টেস্টে উত্তীর্ণ হতে হবে। যদি কেউ পজিটিভ হন, তাহলে তিনি ভর্তি হতে পারবেন না। শূন্য আসনের জন্য অপেক্ষমাণ তালিকা থেকে শিক্ষার্থীদের বেছে নেয়া হবে এবং তাদেরকেও একই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, “আমরা পর্যায়ক্রমে আমাদের অন্যান্য শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহি ও স্বচ্ছতা নিশ্চিত করতে ধীরে ধীরে তাদেরকেও এর আওতায় আনব।”

এ মতবিনিময় সভায় ক্যাম্পাসের বিভিন্ন দাবী-দাওয়া তুলে শিক্ষার্থীরা এবং সেইসাথে দুই ক্যাম্পাসকে একীভূতকরণ জন্য দাবী উঠায়। তবে এ বিষয়ে পবিপ্রবি সাংবাদিক সমিতি ভাইস চ্যান্সেলরকে প্রশ্ন করলে তিনি বলেন, ” এটা রাষ্ট্রের সিদ্ধান্ত, আমরা তোমাদের সাথে একমত পোষন করলেও রাস্ট্র যদি চায় তাহলেই কেবল সম্ভব। আর এখানে যে ভবণগুলো রয়েছে কোটি টাকার সম্পদ রয়েছে। বর্তমান সরকার এখন যে অর্থনৈতিক ভাবে ভঙ্গুর এ অবস্থায় আমরা এই ক্যাম্পাসকে আরো সুন্দর এবং আরো উন্নত করে চাই। ”
এসময় তিনি পবিপ্রবি বহিঃস্থ/বাবুগন্জ ক্যাম্পাস নাম সরিয়ে পবিপ্রবি বরিশাল ক্যাম্পাস হিসেবে ঘোষনা করেন এবং আশ্বাস দেন আগামী অর্থবছরেই সকল সমস্যা দূরীকরণ করা হবে।

এএনএসভিএম অনুষদ অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

সভায় এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ফয়সল কবিরের সভাপতিত্বে আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোঃ আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, প্রফেসর ড. মামুনুর রশীদসহ শিক্ষার্থী, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিন এএনএসভিএম অনুষদের শুভাগমন উপলক্ষ্যে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের পক্ষ থেকে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়। সভা শেষে ভাইস-চ্যান্সেলর এএনএসভিএম অনুষদের প্রশাসনিক, একাডেমিক, ভেটেরিনারি ক্লিনিক, বিভিন্ন হলসহ যাবতীয় কার্যক্রম পরিদর্শন করেন।




বাংলাদেশের হাইস্কুলে পড়া শিক্ষার্থীদের সুখবর দিল যুক্তরাষ্ট্র

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের হাইস্কুলে অধ্যায়নরত শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ দিচ্ছে কেনেডি-লুগার ইয়ুথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি বা ইয়েস (YES) প্রোগ্রাম। এই প্রোগ্রামের মাধ্যমে আবেদনকারীদের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীরা দেশটির পরিবারের আতিথেয়তায় এক শিক্ষাবর্ষ অবস্থান করবে এবং আমেরিকার হাইস্কুলে লেখাপড়ার সুযোগ পাবে। আবেদনের শেষ সময়  আগামী ২৭ অক্টোবর ২০২৪ বাংলাদেশ সময় বিকেল ৪টা পর্যন্ত।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ স্টেট’র অর্থায়নে সেখানকার শিক্ষার্থীদের সাথে সমন্বিতভাবে পড়াশোনা ও বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য মেধাভিত্তিক এই স্কলারশিপ দেয়া হবে। প্রতিবন্ধী শিক্ষার্থীরাও এ কার্যক্রমে অংশ নেয়ার সুযোগ পাবে। ঢাকায় মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেটের অর্থায়নে ইয়েস প্রোগ্রামের আওতায় বাংলাদেশের ৮-১১ গ্রেডে ভালো ফল করা হাইস্কুল শিক্ষার্থীদের এক বছর যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য স্কলারশিপ প্রদান করা হয়।

কেনেডি-লুগার ইয়েস প্রোগ্রামের মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে অধ্যয়নের জন্য আবেদন আহ্বান করা হয়েছে। ইয়েস বৃত্তি একটি মেধাভিত্তিক ও উন্মুক্ত কার্যক্রম। এতে বিনা মূল্যে আবেদন করা যাবে। ২০০৪ সাল থেকে তিন শতাধিক বাংলাদেশি হাইস্কুল শিক্ষার্থী ইয়েস কার্যক্রমে অংশগ্রহণ করেছে।

সুযোগ-সুবিধাসমূহ :

ইয়েস প্রোগ্রামের ব্যয়ভার অর্থাৎ বিমানভাড়া, মার্কিন ভিসা ফি, যুক্তরাষ্ট্রে থাকা-খাওয়া, শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন এবং মাসিক ১২৫ ডলারের হাতখরচ যুক্তরাষ্ট্র সরকারের স্বরাষ্ট্র বিভাগ বহন করে। এর মধ্যে বাংলাদেশ থেকে আমেরিকা যাওয়া এবং আসার বিমানভাড়া, প্রিডিপার্চার ওরিয়েন্টেশনের খরচ, আমেরিকান হোস্ট ফ্যামিলিতে প্লেসমেন্টের খরচ,মাসিক উপবৃত্তি, স্বাস্থ্যবিমা এবং প্রোগ্রামের আনুষঙ্গিক কার্যক্রমের খরচ অংশগ্রহণকারীকে বহন করতে হবে না। প্রতিটি শিক্ষার্থী একটি আমেরিকান হোস্ট ফ্যামিলির সঙ্গে বসবাস করবে। শিক্ষার্থীকে আমেরিকার যেকোনো অঙ্গরাজ্যে বসবাস করতে হতে পারে, যার ব্যবস্থা আমেরিকান প্লেসমেন্ট সংস্থা করে থাকে।

তবে প্রোগ্রাম শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে থাকা শিক্ষার্থীদের পক্ষে অসম্ভব। এটি প্রোগ্রামের নিয়মাবলির বিরুদ্ধে এবং এই নিয়ম ভঙ্গ করলে শিক্ষার্থী একজন ফেডারেল অপরাধী হিসেবে চিহ্নিত হবে। শিক্ষার্থী পুনরায় যুক্তরাষ্ট্রের ভিসা পাবে না।

যোগ্যতাসমূহ :- 

* আবেদনকারীর বয়স ২০২৫ সালের ১৫ আগস্টে ১৫ থেকে ১৭ বছরের মধ্যে হতে হবে।

* বর্তমানে বাংলাদেশি উচ্চবিদ্যালয়ের অষ্টম, নবম, দশম বা একাদশ শ্রেণিতে ভর্তি থাকতে হবে।

* বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি নাগরিকেরা আবেদনের জন্য যোগ্য হবে না।

* আবেদনের সময় অবশ্যই ২০২২, ২০২৩ এবং ২০২৪ শিক্ষাবর্ষের নম্বরপত্র/মার্কশিট জমা দিতে হবে।

* বার্ষিক ফলাফলে গড়ে কমপক্ষে ‘বি’ গ্রেড থাকতে হবে।

* গত তিন শিক্ষাবর্ষের মধ্যে কোনো শিক্ষা বিরতি বা কোনো শ্রেণির পুনরাবৃত্তি থাকলে আবেদনকারীকে অযোগ্য বলে বিবেচনা করা হবে।

* মার্কিন জে-১ ভিসা পাওয়ার যোগ্যতা থাকতে হবে (যুক্তরাষ্ট্রের নাগরিকেরা জে-১ ভিসা পাওয়ার অযোগ্য)।

* আবেদনকারী গত পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে মোট ৯০ দিনের অধিক বসবাস বা ভ্রমণ করে থাকলে তাকে অযোগ্য বলে বিবেচনা করা হবে।

* আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশে বসবাসকারী স্থায়ী নাগরিক হতে হবে।

* কেউ দ্বৈত নাগরিকত্বের অধিকারী বা বিদেশে স্থায়ীভাবে বসবাসরত হলে তার আবেদন বাতিল হিসেবে গণ্য হবে।

* ইংরেজিতে কথা বলা ও লেখাপড়ার জন্য ইংরেজি ভাষায় পর্যাপ্ত দক্ষতা থাকতে হবে।

* আবেদনকারী প্রার্থীর মা-বাবার যে কেউ অথবা উভয়ই যুক্তরাষ্ট্র দূতাবাস বা যুক্তরাষ্ট্র মিশনের বর্তমান কর্মী হতে পারবেন না।

আবেদন ও বাছাইপ্রক্রিয়া: 

ইয়েস প্রোগ্রামের ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জেনে অনলাইনে www.iearnbd.org আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র প্রথম শ্রেণির গেজেটেড অফিসার বা স্কুলের কর্মকর্তার কাছ থেকে সত্যায়িত করতে হবে। এরপর সেই কাগজপত্র স্ক্যান করে অনলাইন আবেদনের সঙ্গে আপলোড করতে হবে। প্রাথমিক আবেদনের পর যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশ করা হবে এবং যোগ্যতার তালিকা অনুযায়ী ফোন ইন্টারভিউয়ের জন্য আমন্ত্রিত করা হবে। ইন্টারভিউ তিন মিনিট দীর্ঘ হবে। সাক্ষাৎকারের বিস্তারিত ফল শুধু যোগ্য প্রার্থীদের পাঠানো হবে।

ফোন ইন্টারভিউ থেকে বাছাইকৃত সীমিতসংখ্যক প্রার্থীকে ইএলটিআইএস (ELTiS) পরীক্ষা ও ইন-ক্লাস প্রবন্ধ-রচনায় অংশ নিতে হবে। ইএলটিআইএসের দুটি অংশ রয়েছে—লিসেনিং (২৫ মিনিট) এবং রিডিং (৪৫ মিনিট)। ইন-ক্লাস প্রবন্ধ-রচনায় অংশ নেওয়া আবেদনকারীদের তিনটি প্রবন্ধ রচনা তৈরি করতে হবে। প্রতিটির জন্য সময় থাকবে ১৫ মিনিট।

 




১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল কবে—জানাল এনটিআরসিএ

চন্দ্রদ্বীপ ডেস্ক: ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার খাতা জমা দিচ্ছেন প্রধান পরীক্ষকরা। অক্টোবরের মাসের প্রথমার্ধে অর্থাৎ ১৫ অক্টোবরের মধ্যে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। তবে পরীক্ষকরা খাতা জমা দিতে দেরি করলে ফল প্রকাশের কার্যক্রম দুই/তিনদিন পেছাতে পারে।

এ সব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব এ এম এম রিজওয়ানুল হক।

এনটিআরসিএ’র সচিব বলেন, পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট করে কিছু বলা সম্ভব হচ্ছে না। আগামী সপ্তাহে হয়তো এ বিষয়ে বলা যাবে। ফল প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। তবে আমরা দ্রুত ১৮তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষা শুরু কর l