এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৬ জুন থেকে তত্ত্বীয় পরীক্ষা শুরু হয়ে ১০ আগস্ট পর্যন্ত চলবে, আর ব্যবহারিক পরীক্ষা ১১ আগস্ট শুরু হয়ে ২১ আগস্ট শেষ হবে।
পরীক্ষার গুরুত্বপূর্ণ নির্দেশনা
- পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে।
- বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষার সময় ৩০ মিনিট, সৃজনশীল (সিকিউ) পরীক্ষার জন্য সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
- ব্যবহারিক বিষয় থাকলে বহুনির্বাচনির সময় ২৫ মিনিট এবং সৃজনশীল পরীক্ষার জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট নির্ধারণ করা হয়েছে।
- এমসিকিউ ও সিকিউ পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
- সকাল ১০টার পরীক্ষার জন্য ৯:৩০টায় উত্তরপত্র ও ওএমআর শিট বিতরণ করা হবে, দুপুর ২টার পরীক্ষার জন্য বিতরণ হবে ১:৩০টায়।
- প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে এবং নির্ধারিত প্রবেশপত্র ছাড়া কেউ পরীক্ষায় অংশ নিতে পারবে না।
- তত্ত্বীয়, বহুনির্বাচনি ও ব্যবহারিক— প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে।
- শুধুমাত্র অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, প্রোগ্রামিং ক্যালকুলেটর নিষিদ্ধ।
শিক্ষার্থীদের যথাযথ প্রস্তুতির জন্য পরীক্ষার নিয়ম মেনে চলার অনুরোধ করা হয়েছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








