৮ দিনে রেমিট্যান্স এলো ৫১২ মিলিয়ন ডলার

চন্দ্রদীপ ডেস্ক : চলতি মার্চ মাসের প্রথম ৮ দিনে ৫১২.৯ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রার রেমিট্যান্স এসেছে। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ১১০ টাকা ধ‌রে) যার পরিমাণ ৫ হাজার ৬৪২ কোটি টাকা।

রোববার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি মাসের ৮ দিনে ব্যাংকিং চ্যানেলে ৫১ কো‌টি ২৯ লাখ ডলার এসেছে। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ৫ কোটি ২৪ লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৯৭ লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৪৪ কোটি ৯০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি মার্কিন ডলার। আর ফেব্রুয়ারিতে আসে ২১৬ কো‌টি ৬০ লাখ মার্কিন ডলার।

গত ২০২২-২৩ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ মার্কিন ডলার। আগের ২০২১-২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছিল ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার, যা সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স।




পুরো প্যানেল জয়ী, বিজিএমইএ সভাপতি হচ্ছেন মান্নান কচি

চন্দ্রদীপ ডেস্ক : তৈরি পোশাক শিল্প মালিক ও রফতানিকারক সমিতি বিজিএমইএর ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে ৩৫ পরিচালক পদের মধ্যে সম্মিলিত পরিষদের পুরো প্যানেল জয়ী হয়েছে। ফলে সংগঠনটির পরবর্তী সভাপতি হচ্ছেন এই প্যানেলের দলনেতা এস এম মান্নান কচি। তিনি সেহা ডিজাইনের চেয়ারম্যান এবং বিজিএমইএর বতর্মান কমিটির সিনিয়র সহ-সভাপতি।

শনিবার (৯ মার্চ) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। একই দিনে চট্টগ্রাম অঞ্চলের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় খুলশীর স্থানীয় অফিসে। ঢাকা ও চট্টগ্রামের ৩৫টি পরিচালক পদের বিপরীতে ৭০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন।

শনিবার মধ্যরাতে ভোট গণনা শেষে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিনের নেতৃত্বাধীন নির্বাচন বোর্ড ফলাফল ঘোষণা করে। এতে দেখা যায়, সম্মিলিত পরিষদের দলনেতা এস এম মান্নান সর্বোচ্চ এক হাজার ৫১০ ভোট পেয়েছেন।

নির্বাচনে ফয়সাল সামাদের নেতৃত্বাধীন ফোরাম প্যানেল কোনো পরিচালকের পদই নিশ্চিত করতে পারেনি।

নির্বাচনে মোট দুই হাজার ৪৯৬টি ভোটের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন দুই হাজার ২২৬ জন ভোটার। যা শতকরা হিসেবে ৮৯ শতাংশের কিছু বেশি। এর মধ্যে ঢাকায় দুই হাজার ৩২ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৮৩৯ জন বা প্রায় ৯০ শতাংশ (৯০.৫০%)। আর চট্টগ্রামে ৪৬৪ ভোটের মধ্যে ৩৮৭ জন ভোটার ভোট দিয়েছেন, যা শতকরা হিসেবে প্রায় ৮৩ দশমিক ৪০ শতাংশ।

সম্মিলিত পরিষদের বিজয়ীরা হলেন: ঢাকা অঞ্চলের সেহা ডিজাইনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মান্নান, টিম গ্রুপের এমডি আবদুল্লাহ হিল রাকিব, ক্ল্যাসিক ফ্যাশন কনসেপ্টের এমডি মো. শহিদউল্লাহ আজিম, ডেনিম এক্সপার্টের পরিচালক মো. মহিউদ্দিন রুবেল, ডিজাইনটেক্স নিটওয়্যারের এমডি খন্দকার রফিকুল ইসলাম, এনভয় ডিজাইনের পরিচালক শেহরিন সালাম, ফোরর্টিজ গার্মেন্টসের এমডি শাহদাৎ হোসেন, গালপেক্সের এমডি মো. রেজাউল আলম, কাউজার নিটওয়্যারের এমডি জাকির হোসেন, লায়লা স্টাইলের এমডি মো. ইমরানূর রহমান, মেসিস গার্মেন্টসের পরিচালক মো. আশিকুর রহমান, বিটপী গ্রুপের এমডি মিরান আলী, মমসন সার্ভিস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এমডি নুসরাত বারী, নিউটেক্স ডিজাইনের পরিচালক মো. নুরুল ইসলাম, সাদমা ফ্যাশনওয়্যারের এমডি মো. নাসির উদ্দিন, সায়েম ফ্যাশনের পরিচালক আবরার হোসেন, শাশা গার্মেন্টসের এমডি শামস মাহমুদ, শিন শিন অ্যাপারেলসের এমডি মোহাম্মদ সোহেল সাদাত, স্প্যারো গ্রুপের এমডি শোভন ইসলাম, টেক্স টাউনের এমডি আনোয়ার হোসেন, টিএমএস ফ্যাশনের এমডি সাইফুদ্দিন সিদ্দিকী, টিআরজেড গার্মেন্টস ইন্ডাস্ট্রির এমডি হারুন অর রশীদ, তুসুকা ফ্যাশনসের চেয়ারম্যান আরশাদ জামাল, উর্মি গার্মেন্টসের এমডি আসিফ আশরাফ, উইন্ডি অ্যাপারেলসের এমডি মেসবাহ উদ্দিন খান, ইয়ং ফোরএভার টেক্সটাইলের এমডি রাজীভ চৌধুরী।

চট্টগ্রাম অঞ্চল থেকে বিজয়ীরা হলেন— আমহেকো ফেব্রিকসের এমডি এম আহসানুল হক, আর্জেন্টা গার্মেন্টস ইন্ডাস্ট্রিজের এমডি মোহাম্মদ রাকিব আল নাসের, হাই ফ্যাশনের এমডি আমজাদ হোসেন চৌধুরী, এইচকেসি অ্যাপারেলসের রাকিবুল আলম চৌধুরী, মদিনা গার্মেন্টসের এমডি মোহাম্মদ মুসা, আরডিএম অ্যাপারেলসের এমডি মোস্তফা সারোয়ার, সোনেট টেক্সটাইল ইন্ডাস্ট্রিজের পরিচালক গাজী মো. শাহীদ উল্লাহ, টপ স্টার ফ্যাশনের এমডি মো. আবজার হোসেন ও ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম।




বিশ্বের ধনী নারীদের মধ্যে আধিপত্য আমেরিকার

চন্দ্রদীপ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ধনী নারীর তালিকায় বরাবরের মতোই আধিপত্য মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে এই তালিকায় চীনের পাশাপাশি এগিয়ে আসছে ভারতও। এদের কেউ কেউ উত্তরাধিকারী সূত্রে বিলিয়নেয়ার হলেও অনেকেই প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে স্বপ্রচেষ্টায় বিলিয়নেয়ার হচ্ছেন। ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে ঘিরে নারী বিলিয়নেয়ারের সংখ্যা অনুযায়ী দেশের তালিকা প্রকাশ করেছে আর্থিক সেবা প্রতিষ্ঠান সিটি ইনডেক্স।

এ তালিকা তৈরিতে ফোর্বস ম্যাগাজিনের লাইভ বিলিয়নেয়ার ট্র্যাকার ব্যবহার করা হয়েছে।

এই তালিকায় প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির নারী বিলিয়নেয়ারের সংখ্যা ৯৭ জন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন।

দেশটির নারী বিলিয়নেয়ারের সংখ্যা ৪২। তৃতীয় অবস্থানে থাকা দেশটি হচ্ছে জার্মানি। এই দেশটির নারী বিলিয়নেয়ার ২২ জন। চতুর্থ স্থানে ইতালির নারী বিলিয়নেয়ার ১৯ জন।
পঞ্চম স্থানে ভারতের নারী বিলিয়নেয়ার ১৫ জন। ষষ্ঠ স্থানে অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও ব্রাজিলের ৯ জন করে। সপ্তম স্থানে হংকং, স্পেন, সুইডেন ও ফ্রান্সের সাতজন করে। অষ্টম স্থানে কানাডা ও দক্ষিণ কোরিয়ার ৬ জন করে। নবম স্থানে ইসরায়েল ও তুরস্কের চারজন করে।
সিটি ইনডেক্সের জরিপ অনুসারে, ভারতের ১৫ জন মহিলা বিলিয়নেয়ারের মধ্যে শীর্ষে রয়েছে সাবিত্রী জিন্দালের নাম। সমীক্ষা অনুসারে, ভারতের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দালের মোট সম্পদ ২০.২ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে সাইরাস মিস্ত্রির স্ত্রী রোহিকা সাইরাস মিস্ত্রির নাম, যার সম্পদ রয়েছে সাড়ে সাত বিলিয়ন ডলার।

বিশ্বের শীর্ষ ধনী নারীর তালিকায় অবস্থান ধরে রেখেছেন ফরাসি বিলিয়নেয়ার ফ্রাঁসোয়াস বেতনক্যুঁ মেয়ার। বর্তমানে পরিবারসহ তাঁর নেট সম্পদ ৯৯ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন আমেরিকার নারী অ্যালিস ওয়ালটন। তার সম্পদের পরিমাণ ৬৩.৭ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছেন নিউ ইয়র্ক ভিত্তিক জুলিয়া কোচ। তাঁর সম্পদের পরিমাণ ৫৯.৮ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের চকোলেট ও কনফেকশনারি জায়ান্ট মার্স এর জেকুলিন মার্স চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর সম্পদ ৩৯.৫ বিলিয়ন ডলার। সিটি ইনডেক্সের এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের প্রতি পাঁচজন ধনী নারীর মধ্যে চারজনই আমেরিকার।




জ্বালানি তেলের দাম কমেছে, প্রজ্ঞাপন জারি

চন্দ্রদ্বীপ ডেস্ক:  আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে প্রথমবারের মতো জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করেছে সরকার।



আজ থেকে জ্বালানি তেলের দামে বড় পরিবর্তন আসতে পারে: প্রতিমন্ত্রী

চন্দ্রদীপ ডেস্ক : আজ বৃহস্পতিবার থেকে বাংলাদেশে জ্বালানি তেলের দামে ‘বড় ধরনের পরিবর্তন আসছে’ বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

নতুন স্বয়ংক্রিয় পদ্ধতিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয়ের মধ্য দিয়ে এ পরিবর্তন আনা হচ্ছে। সেই সঙ্গে জ্বালানি তেলের দাম কমবে বলে জানান তিনি।

বুধবার চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বিভিন্ন চলমান প্রকল্প পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।




মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ কত?

চন্দ্রদ্বীপ ডেস্ক:  ছেলের বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে ফের আলোচনায় ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিকের ছেলের বিয়ের অনুষ্ঠানে বিশ্বের শীর্ষ ধনীদের পাশাপাশি যোগ দিয়েছেন হলিউড-বলিউডের বড় তারকারা। এতে খরচ হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার। ফলে অনেকেই জানতে চান মুকেশ আম্বানি কত সম্পত্তির মালিক।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, আম্বানির মোট সম্পত্তির পরিমাণ ১১৫ বিলিয়ন ডলার বা ১১ হাজার ৫০০ কোটি ডলার। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তার অবস্থান ১১তম।

তালিকায় ১২তম স্থানে রয়েছেন ভারতের আরেক শীর্ষ ধনী গৌতম আদানি। ১০৪ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক তিনি।

এদিকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি এখন জেফ বেজোস। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের কাছে বিশ্বের শীর্ষ ধনীর তকমা হারিয়েছেন টেসলার প্রধান ও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

জেফ বেজোসের মোট সম্পত্তির পরিমাণ এখন ২০০ বিলিয়ন ডলার। অপরদিকে ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১৯৮ বিলিয়ন ডলার। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, গত এক বছরে ইলন মাস্ক প্রায় ৩১ বিলিয়ন ডলার সম্পত্তি হারিয়েছেন। অপরদিকে জেফ বেজোস আরও ২৩ বিলিয়ন ডলার সম্পত্তির মালিক হয়েছেন।




রমজানে ব্যাংকে লেনদেন সাড়ে ৯টা থেকে আড়াইটা

 




বেজোসের কাছে শীর্ষ ধনীর স্থান হারালেন মাস্ক




বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিল ভারত

চন্দ্রদীপ ডেস্ক : বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত সরকার। একইসঙ্গে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হচ্ছে ১৪ হাজার ৪০০ টন পেঁয়াজ। দুই দেশ মিলিয়ে মোট ৬৪ হাজার ৪০০ টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার।

সোমবার (০৪ মার্চ) ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেডের (ডিজিএফটি) এক বিজ্ঞপ্তিতে এ অনুমতি দেওয়া হয়েছে।

রমজানের আগেই উভয় দেশে ধাপে ধাপে পেঁয়াজ পৌঁছাবে। সোমবার ডিজিএফটি’র তরফে আরও জানা যায়, ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্টস লিমিটেড (এনসিইএল) নামের একটি সংস্থাকে উভয় দেশ পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশটির কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ আলোচনা করে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করার বিষয়ে রূপরেখা দ্রুত তৈরি করবে এনসিইএল।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে পেঁয়াজ যাবে ১৪ হাজার ৪০০ টন। তা পাঠানো হবে প্রতি তিন মাসে তিন হাজার ৬০০ টন করে।

গতবছর আবহাওয়া খারাপের কারণে ভারতের পেঁয়াজ উৎপাদনে যথেষ্ট ক্ষতির মুখ দেখেছিল চাষিরা। ফলে ভারতের বাজারেই পেঁয়াজের চরম ঘাটতি দেখা দেয়। অক্টোবরে পূজার মাসে কলকাতায় পেঁয়াজের দাম ১০০ রুপি ছাড়িয়ে যায়। সেই দাম নিয়ন্ত্রণে আনতে ও ভারতের বাজারে পেঁয়াজ সরবরাহ বাড়াতে গত বছরের ৮ ডিসেম্বর থেকে পেঁয়াজ রপ্তানিতে ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল কেন্দ্রীয় সরকার, যা আগামী ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।




পায়রায় বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেই বেবিচকের

চন্দ্রদীপ নিউজ: পটুয়াখালীর পায়রা বন্দরে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেই বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, নতুন একটি বিমানবন্দর বানাতে হাজার হাজার কোটি টাকা প্রয়োজন। এ ছাড়া সেখানে যাত্রীসেবায় দরকার প্রচুরসংখ্যক জনবল। তাদের বেতন-ভাতাসহ বিমানবন্দরের নানা ধরনের খরচ রয়েছে। এসব খরচের তুলনায় যাত্রী না মিললে লোকসান গুনতে হবে।

বর্তমানে দেশের অভ্যন্তরীণ বিমানবন্দরগুলোর মধ্যে দুটিতে যাত্রী চলাচল কমেছে। বিমানবন্দর দুটি হলো– বরিশাল ও সৈয়দপুর। এ অবস্থায় পায়রা বন্দরে নতুন বিমানবন্দরের প্রয়োজন নেই; বলছে বেবিচক।

বেবিচক।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান সমকালকে বলেন, পায়রা বন্দর এলাকায় বিমানবন্দর নির্মাণ নিয়ে বেবিচকের কোনো পরিকল্পনা নেই। সমুদ্র এলাকায় বিমান ওঠা-নামার ক্ষেত্রে বাতাসের গতি কোন দিকে প্রবাহিত হয়, ভিজিবিলিটি এবং নানা ক্ষেত্রে জরিপের বিষয় রয়েছে। পায়রা বন্দর কর্তৃপক্ষের চাহিদার পরিপ্রেক্ষিতে গত ১৭ ফেব্রুয়ারি বেবিচকের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া এলাকা পরিদর্শন করে। বেবিচকের পরিচালক (প্রশাসন) জহিরুল ইসলামের নেতৃত্বে পায়রা বন্দর এলাকা পরিদর্শন করে দলটি।

এ বিষয়ে জহিরুল ইসলাম বলেন, এই এলাকায় প্রায় তিন হাজার একর ভূমিতে বিমানবন্দর নির্মাণ হতে পারে। প্রাথমিকভাবে এ প্রকল্প পরিদর্শন করা হয়েছে।