ব্যাংকে বাড়ছে বিত্তশালীদের টাকা

চন্দ্রদ্বীপ ডেস্ক:  দেশের ব্যাংকগুলোতে কোটি টাকা রয়েছে, এমন হিসাবের (অ্যাকাউন্ট) সংখ্যা দিন দিন বেড়ে চলছে। বিশেষ করে আর্থিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতি চাপের মধ্যেও বড় অঙ্কের জমার হিসাব সংখ্যা বাড়ছে। সবশেষ তথ্য অনুযায়ী— ব্যাংকে কোটি টাকার বেশি রয়েছে; এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাবের সংখ্যা এক লাখ ১৭ হাজার ছুঁইছুঁই।



প্রকৃতির অপরূপ সাজে সেজেছে রাঙ্গাবালীর ‘হেয়ার আইল্যান্ড’

পটুয়াখালী প্রতিনিধি : বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা দ্বীপ। প্রাকৃতিক সাজে সেজে আছে নৈসর্গিক সৌন্দর্যে। গুগল ম্যাপে যার নাম ‘হেয়ার আইল্যান্ড’। কারো কাছে ‘চরহেয়ার’, কারো কাছে ‘কলাগাছিয়া চর’ নামেও পরিচিত। দ্বীপটিতে আছে চোখজুড়ানো বালুকাময় দীর্ঘ সৈকত। সাগরের বিশাল পানিরাশি। তটরেখায় লাল কাঁকড়ার ছোটাছুটি। সারি সারি ঝাউবন আর এর শোঁ শোঁ শব্দ।

নয়নাভিরাম দ্বীপটি সাগরকন্যা খ্যাত জেলা পটুয়াখালীর সর্বদক্ষিণের সাগর সান্নিধ্যের নৈসর্গিক ভূখণ্ড রাঙ্গাবালী উপজেলা থেকে নৌ-পথে ১৫ কিলোমিটার দূরে। যাতায়াতের মাধ্যম একমাত্র নৌ-পথ। ইঞ্জিন-চালিত কাঠের নৌকা কিংবা স্পিডবোটে সেখানে পর্যটকরা আসা-যাওয়া করে।
ওই পথে যেতে বুড়াগৌরাঙ্গ নদী ধরে দক্ষিণ দিকে বঙ্গোপসাগরের দিকে এগোলোই প্রথম দেখা মিলবে ঘন ম্যানগ্রোভ বন ‘চরতাপসি’। পূর্ব দিকে রয়েছে অপরূপ আরেকটি দ্বীপ, যার নাম ‘সোনারচর’। যেটি দেখতে অনেকটাই সুন্দরবনের মতো। সেখান থেকে পশ্চিম দিকে গেলেই দেখা মিলবে ডিমাকৃতিকর ‘হেয়ার আইল্যান্ড’। যেখানে ভ্রমণপিপাসুদের একবার পা পড়লেই বারবার আসতে মন চাইবে।

সরেজমিনে দেখা যায়, চার দিকে চোখজুড়ানো বালুকাময় সৈকত। লাল কাঁকড়ার দল। অতিথি পাখির কলকাকলি। সবুজ ঘন বনায়ন। এর মাঝে গাছের ঝরাপাতা এমনভাবে বিছিয়ে আছে দেখলে মনে হবে ঝাউ পাতার কার্পেট দিয়ে আপনাকে কেউ স্বাগত জানাচ্ছে। বনায়নের ভেতরে হাঁটতে হাঁটতে আরো চোখে পড়বে নানা আকারের ছইলা, কেওড়া, বাইন, গোলপাতা, হারগুজি, তাম্বুরা কাঁটার কোণকাড়। আর সেই ঝোপঝাড়ে দেখা মিলবে কাঁকে ঝাঁকে চেনা অচেনা পাখি।
দ্বীপটিতে কাকডাকা ভোরে সুর্যোদয়, আর সাঁকবেলায় সূর্যাস্তের অপরূপ দৃশ্য অবলোকনের সুযোগ। এমন সব সৌন্দর্য পর্যটকদের কাছে এমনেতেই আকর্ষণীয়। সেই আকর্ষণ আরো বাড়াতে সম্প্রতি বেসরকারি উদ্যোগে ভ্রমণপিপাসুদের বিশ্রামের জন্য স্পট চেয়ার, রঙিন ছাতা, এবং গাছে গাছে ঝুলন্ত দোলনাও দেয়া হয়েছে হেয়ার আইল্যান্ডে। শুধু তাই নয়, ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিনও বসানো হয়েছে।

এখানে ঘুরতে আসা পর্যটকরা বলছেন, ‘থাইল্যান্ডের ফিফি আইল্যান্ড কিংবা বালি দ্বীপের মতো করে সাজানো যায় এই হেয়ার দ্বীপকে।’

সংশ্লিষ্টরা জানান, ‘সেই সম্ভাবনার কথা মাথায় রেখে হেয়ার আইল্যান্ড, সোনারচর, জাহাজমারা ও তুফানিয়া নামক চারটি পর্যটন স্পট নিয়ে পর্যটন জোন করার পরিকল্পনা রয়েছে সরকারের।’

পর্যটকরা মনে করেন, ‘পাশের পায়রা সমুদ্রবন্দর ও কুয়াকাটা পর্যটন কেন্দ্র থাকায় এখানকার পর্যটন সম্ভাবনাও বেড়েছে কয়েকগুণ।’

জানা গেছে, ‘আন্তর্জাতিক পর্যটক আকৃষ্ট করতে দক্ষিণাঞ্চলের পর্যটন উন্নয়নে ‘পায়রা বন্দর নগরী ও কুয়াকাটা উপকূলীয় অঞ্চলের পরিবেশ পর্যটনভিত্তিক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক প্রকল্প এলাকায় বিমানবন্দর করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

পর্যটকরা বলছেন, ‘এই প্রকল্প এলাকা থেকে রাঙ্গাবালীর পর্যটন স্পটগুলোতে আসা-যাওয়ার সুযোগ তৈরি হলে কুয়াকাটার পাশাপাশি এখানকার পর্যটন সম্ভাবনাও বিকাশিত হবে।’

সংশ্লিষ্টরা বলছেন, ‘সেক্ষেত্রে কুয়াকাটা এবং পায়রা বন্দর এলাকা থেকে নৌ-পথে রাঙ্গাবালী আসা-যাওয়ার জন্য সি-ট্রাক কিংবা শিখ চালু করা যেতে পারে।’

রাঙ্গাবালীর পর্যটন উন্নয়নে কাজ করা স্বেচ্ছাসেবী রফিকুল ইসলাম বলেন, ‘এ অঞ্চলটি পর্যটকবান্ধব। তাই পর্যটন উন্নয়নে এখানে অনেক কাজের সুযোগ রয়েছে। সবাই এগিয়ে এলে এখানকার পর্যটন সম্ভাবনা আরো বেড়ে যাবে। আমি মনে করি, সেক্ষেত্রে সরকারের উন্নয়নের পাশাপাশি বেসরকারি বিনিয়োগকারীরাও যদি এখানে হোটেল-মোটেল করে তাহলে এখানকার পর্যটন সম্ভাবনার বিকাশ ঘটবে বলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান বলেন, ‘এ দ্বীপগুলো প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি। পর্যটন জোন করে যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং পর্যটকদের থাকা-খাওয়ার ব্যবস্থা হলে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্পট হবে। তখন এখানে দেশী পর্যটকের পাশাপাশি বিদেশী পর্যটকরাও ছুটে আসবে।’

স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মহিববুর রহমান জানান, ‘পর্যটক ও স্থানীয়দের জন্য চরহেয়ার (হোয়ার আইল্যান্ড), সোনারচর ও জাহাজমারায় তিনটি আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে। যেগুলোকে আধুনিকমানের গেস্ট হাউজে রূপান্তরিত করা হবে। যাতে দেশী-বিদেশী পর্যটকরাও এসে সেখানে রাত্রিযাপন করতে পারেন এবং দুর্যোগের সময় আশ্রয় নিতে পারেন।’

 




জলদস্যুদের ভয়াবহ আক্রমণের আদ্যোপান্ত নাবিকের অডিও বার্তায়




রমজানে ৫ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

চন্দ্রদীপ ডেস্ক : রমজান মাস উপলক্ষে ১২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত পাঁচ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

গত রাতে (মঙ্গলবার) মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে থেকে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, রমজান মাসে বিদ্যুৎ চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্পচাপ নিরসনের লক্ষ্যে ১২ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত বিকেল ৫টা হতে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ মোট পাঁচ ঘণ্টা পর্যন্ত বন্ধ রাখা হবে।

আগে সিএনজি স্টেশন বন্ধের সময়কাল ছিল সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত।




জলদস্যুর কবলে জাহাজ : কেমন আছেন ২৩ বাংলাদেশি?

চন্দ্রদীপ ডেস্ক : ভারত মহাসাগরে জলদস্যুর কবলে পড়েছে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। বাংলাদেশ সময় মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে শিল্পগ্রুপ কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা। এরপর এদিন বিকেলে জাহাজটি সোমালিয়ার দিকে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে

খোঁজ নিয়ে জানা গেছে, জাহাজে মোট ২৩ জন নাবিক রয়েছেন। তারা হলেন- জাহাজের মাস্টার মোহাম্মদ আবদুর রশিদ, চিফ অফিসার আতিক উল্লাহ খান, সেকেন্ড অফিসার মোজাহেরুল ইসলাম চৌধুরী, থার্ড অফিসার এন মোহাম্মদ তারেকুল ইসলাম, ডেক ক্যাডেট সাব্বির হোসাইন, চিফ ইঞ্জিনিয়ার এ এস এম সাইদুজ্জামান, সেকেন্ড ইঞ্জিনিয়ার মো. তৌফিকুল ইসলাম, থার্ড ইঞ্জিনিয়ার মো. রোকন উদ্দিন, ফোর্থ ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ, ইঞ্জিনিয়ার ক্যাডেট আইয়ুব খান, ইলেকট্রিশিয়ান ইব্রাহীম খলিল উল্লাহ, ক্রু মো. আনোয়ারুল হক, মো. আসিফুর রহমান, মো. সাজ্জাদ হোসেন, জয় মাহমুদ, মো. নাজমুল হক, আইনুল হক, মোহাম্মদ শামসুদ্দিন, মো. আলী হোসেন, মোশাররফ হোসেন শাকিল, মো. শরিফুল ইসলাম, মো. নুর উদ্দিন ও মো. সালেহ আহমদ।

মঙ্গলবার বিকেল থেকে তাদের কারো সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এর আগে নাবিকরা তাদের পরিবারের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে একাধিক ক্ষুদে বার্তা পাঠান। যেখানে তারা দস্যুর কবলে পড়ার খবর দিয়ে দোয়া কামনা করেন।

জাহাজের মালিক কেএসআরএম গ্রুপের কর্মকর্তারা বলেন, জাহাজে থাকা নাবিকরা ভালো আছেন। তাদের উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।

জাহাজে থাকা একজন বলেন, আমাদের জন্য দোয়া করিও। সোমালিয়ার জলদস্যুরা অ্যাটাক করেছে। অলরেডি আমরা অ্যারেস্টেড। আমাদের এক জায়গায় বন্দি করে রাখছে। মনে হচ্ছে নিয়ে যাবে। ওরা বোট উঠিয় ফেলছে অলরেডি।

জাহাজের ভিডিও বানিয়ে জনপ্রিয় নাবিক মারুফ ভিডিও বার্তায় বলেন, অন্তত ৫০ জন জলদস্যু এমভি আবদুল্লাহ জাহাজের নাবিকদের জিম্মি করে। তার ভাষ্য সোমালিয়ানরা হয়ত মুক্তিপণের জন্য এটি করেছে। সাধারণত মুসলিম নাবিকদের সোমালিয়ান দস্যুরা বেশি ক্ষতি করে না।

এসআর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মেহেরুল করিম বলেন, জাহাজটি মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে। নাবিকরা নিরাপদে আছেন। সব ধরনের প্রোটোকল অনুসরণ করে নাবিকদের উদ্ধারে কাজ করছি।

জাহাজের অবস্থান শনাক্তকারী ওয়েবসাইট মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ১৮৯ দশমিক ৯৩ মিটার দৈর্ঘ্য ও ৩২ দশমিক ২৬ মিটার প্রস্থের জাহাজটি বাল্ক কেরিয়ার। এটি আফ্রিকার মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে ছেড়ে আসে। ১৯ মার্চ মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল।

এর আগে ২০১০ সালের ডিসেম্বরে আরব সাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়েছিল বাংলাদেশি জাহাজ জাহান মণি। ওই সময় জাহাজের ২৫ নাবিক এবং প্রধান প্রকৌশলীর স্ত্রীকে জিম্মি করা হয়। নানাভাবে চেষ্টার পর ১০০ দিনের চেষ্টায় জলদস্যুদের কবল থেকে মুক্তি পান তারা।




পায়রা বন্দরের আন্দারমানিক নদীর উপর ব্রীজের পাইলিং কাজের উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের আন্দারমানিক নদীর উপর ব্রীজের পাইলিং কাজের উদ্বোধন করা হয়েছে। পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী, বিএন দুপুরে ১১৮০ মিটার দৈর্ঘ্য, ৪ লেন ব্রীজের পাইলিং কাজের উদ্বোধন করেন। প্রায় সাড়ে নয়শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এ ব্রীজ।

বন্দরের সাথে ৬ লেন রাস্তার সাথে সংযুক্ত ব্রীজটি নির্মিত হলে ব্রীজটির মাধ্যমে ঢাকা কুয়াকাটা মহাসড়কের সাথে পায়রা বন্দরের সরাসরি  সংযোগ স্থাপিত হবে এবং পায়রা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুত ও সহজতর হবে। এছাড়াও  বন্দরের বানিজ্যিক কার্যক্রমে ব্যাপক গতি সঞ্চার হবে।

চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান Chaina Railway Bridge Construction Group (CRBG) এবং  Chaina Civil Engineering Constitution Corporation (CCECC) এর সাথে ব্রীজটি নির্মাণ কাজের লক্ষ্যে চুক্তি সম্পাদিত হয়েছে। আগামী ফেব্রুয়ারী ২০২৬ খ্রি. এর মধ্যে ব্রীজটির নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করছে।

আন্দারমানিক নদীর নাব্যতা এবং উক্ত নদীতে সার্বক্ষণিক জাহাজ এবং লঞ্চ সমুহ চলাচলের জন্যে বিবেচনা করে ব্রীজটি Extra Dosed পদ্ধতিতে মাত্র ২ টি পিয়ার স্থাপনের মাধ্যমে এটি নির্মাণ করা হবে এ ব্রীজটি। কোরিয়ান পরামর্শক প্রতিষ্ঠানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি অত্যন্ত দৃষ্টি নন্দন ও আইকনিক ব্রীজ হবে এটি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের ক্যাপ্টেন মনিরুজ্জামান, পিডি (ডিআইএসএফ), কমান্ডার মাহমুদুল হাসান খান, চিফ হাড্রোগ্রাফার, মো: আতিকুল ইসলাম, পরিচালক ট্রাফিক, আব্বাস উদ্দীন, পরিচালক বোর্ড, মো: নাসির উদ্দীন, পিডি (পিপিএফটি), ক্যাপ্টেন শরিফুর রহমান, হারবার মাস্টারসহ পায়রা বন্দরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিগন ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।

 




ভোলায় কাউন্সিলর থেকে উদ্যোক্তা মনিরুজ্জামান

বরিশাল অফিস :: মো. মনিরুজ্জামান মনির। ২০০২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ছিলেন ভোলার লালমোহন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি ঐ ওয়ার্ডেরই স্থায়ী বাসিন্দা। কাউন্সিলর থাকাকালীন আন্তরিকতার সঙ্গে দিয়েছেন মানুষকে সেবা। এবার তিনি নিজে উদ্যোক্তা হয়ে গড়ে তুলেছেন গরুর খামার। উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শাওন বাজার এলাকায় তার খামারটি। যেখানে রয়েছে বিভিন্ন জাতের গরু। তার খামারটির নাম রেখেছেন ‘নবনী এগ্রো ফার্ম’।

মনিরুজ্জামান মনির বলেন, এক সময় লালমোহন পৌরসভার কাউন্সিলর ছিলাম। তখন নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি মানুষের পাশে থেকে সেবা করার। গত ৮ মাস আগে আমার মেজো ভাই বিশিষ্ট ঠিকাদার রাশেদুজ্জামান পিটারের অনুপ্রেরণায় শুরু করি গরুর খামার। শুরুতে খামারে মাত্র ১৭টি গরু ছিলো। বর্তমানে গরুর সংখ্যা ৫১টি। যেখানে রয়েছে- অস্ট্রেলিয়ান, শাহিওয়াল এবং দেশীয় জাতের গরু। যার মধ্যে ১২টি গাভী এবং ৩৯টি ষাঁড়। এসব ষাঁড়ের মধ্যে ২৫টিকে এ বছরের কোরবানিতে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে।

তিনি আরো বলেন, খামারের গরুগুলোকে খাওয়ার জন্য বয়লার, ভুসি, খড়-কুটা ও ঘাস দেওয়া হয়। গরুর পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিন চারজন শ্রমিক নিয়মিত কাজ করেন। প্রতি মাসে গরুর খাবার ব্যয় ও শ্রমিকদের মজুরি বাবদ অন্তত আড়াই লাখ টাকার মতো খরচ হচ্ছে। এ বছরের কোরবানিতে প্রায় ৪০ লাখ টাকার গরু বিক্রি করার আশা করছি। সেখান থেকে খরচ বাদে আট থেকে দশ লাখ টাকার মতো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই উদ্যোক্তা বলেন, সরকারিভাবে বিনাসুদে ঋণ পেলে অনেক সুবিধা হতো। বিনাসুদে ঋণ পেলে খামার আরো সম্প্রসারণ করতে পারতাম। একইসঙ্গে প্রত্যন্ত এলাকার অসংখ্য বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। তাই সরকারের কাছে আমাদের মতো উদ্যোক্তাদের জন্য বিনাসুদে ঋণের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।

মনিরুজ্জামানের খামারের শ্রমিক মো. কুদ্দুস, হেলাল ও মিলন বলেন, আমরা শুরু থেকেই এই গরুর খামারে কাজ করছি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গরুগুলোর পরিচর্যা করাসহ নিয়মিত খাবার দিই। এ জন্য খামারের মালিক মনির মিয়া আমাদের নিয়মিত বেতন দেন। যা দিয়ে মা-বাবা, স্ত্রী-সন্তানদের নিয়ে সুন্দরভাবে সংসার চালাতে পারছি।

এ বিষয়ে লালমোহন উপজেলা প্রাণিসম্পদ দফতরের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা বেলাল উদ্দিন বলেন, আমরা সবসময় খামারিদের পাশে রয়েছি। খামারিদের যেকোনো সমস্যায় তাদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। মনিরুজ্জামান নামে ঐ ব্যক্তি নতুন করে গরুর খামার দিয়েছেন। আমরা তার খামারটিও নিয়মিত পরিদর্শন করছি। তার যেকোনো সমস্যায় তাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে পাশে থাকার চেষ্টা করছি। এছাড়া নতুন করেও যদি কেউ খামার করতে আগ্রহী হয় তার পাশেও সবসময় উপজেলা প্রাণিসম্পদ থাকবে।




আজ থেকে সরকারি অফিস চলবে নতুন সময়সূচিতে

চন্দ্রদ্বীপ ডেস্ক:  পবিত্র রমজান মাস শুরু হয়েছে। রোজা উপলক্ষ্যে আজ মঙ্গলবার (১২ মার্চ) থেকে সব সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।



রমজানে ব্যাংক লেনদেন চলবে নতুন সময়সূচিতে




‘ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্যিক লেনদেন করতে চায় বাংলাদেশ’

চন্দ্রদ্বীপ ডেস্ক :  বাংলাদেশসহ অনেক উন্নত ও উন্নয়নশীল দেশ লেনদেনের খরচ কমাতে নয়াদিল্লির সাথে ভারতীয় মুদ্রা রুপিতে বাণিজ্য করতে চায় বলে জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল। সোমবার দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন তিনি।