সমৃদ্ধির পথধরে বরিশালের বাবুগঞ্জের জাহানঙ্গীরনগর ইউনিয়নের আগরপুরে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ এপ্রিল) প্রধান অতিথি হিসেবে আগরপুর উপশাখার উদ্বোধন করেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মোহা. হুমায়ুন কবির, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো: খালেদ হোসেন স্বপন, বীরশ্রেষ্ঠ জাহানঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবাদুল হক শাহীন, আগরপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল আলম কিসলু, এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের প্রধান একেএম রবিউল ইসলাম, বরিশাল শাখার ব্যবস্থাপক মো. আব্দুল হালিম, বরিশাল এরিয়ার ইনচার্জ সৈয়দ জাহিদুর রহমান, আগরপুর উপশাখার ইনচার্জ আসাদুজ্জামান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি গোলাম কিবরিয়া টিপু বলেন, এই অঞ্চলের অর্থনীতির উন্নয়ন ও কর্মসংস্থানে ইতোমধ্যে এনআরবিসি ব্যাংক তার সক্ষমতার প্রমাণ রেখেছে। নতুন প্রজন্মের ব্যাংকটি স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখছে। ব্যাংকটি প্রত্যন্ত অঞ্চলে শাখা স্থাপন করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে।
সমৃদ্ধির পথধরে বরিশালের বাবুগঞ্জের জাহানঙ্গীরনগর ইউনিয়নের আগরপুরে এনআরবিসি ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ এপ্রিল) প্রধান অতিথি হিসেবে আগরপুর উপশাখার উদ্বোধন করেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া টিপু।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মোহা. হুমায়ুন কবির, বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো: খালেদ হোসেন স্বপন, বীরশ্রেষ্ঠ জাহানঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, আগরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবাদুল হক শাহীন, আগরপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল আলম কিসলু, এনআরবিসি ব্যাংকের বরিশাল জোনের প্রধান একেএম রবিউল ইসলাম, বরিশাল শাখার ব্যবস্থাপক মো. আব্দুল হালিম, বরিশাল এরিয়ার ইনচার্জ সৈয়দ জাহিদুর রহমান, আগরপুর উপশাখার ইনচার্জ আসাদুজ্জামান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি গোলাম কিবরিয়া টিপু বলেন, এই অঞ্চলের অর্থনীতির উন্নয়ন ও কর্মসংস্থানে ইতোমধ্যে এনআরবিসি ব্যাংক তার সক্ষমতার প্রমাণ রেখেছে। নতুন প্রজন্মের ব্যাংকটি স্মার্ট বাংলাদেশ গঠনে ভূমিকা রাখছে। ব্যাংকটি প্রত্যন্ত অঞ্চলে শাখা স্থাপন করে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে।
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টিকফা বৈঠক আজ
written by Chandradip News | April 22, 2024
চন্দ্রদ্বীপ ডেস্ক: বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সংক্রান্ত পরিষদের ইন্টারসেশনাল বৈঠক বসছে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র।
আজ রোববার (২১ এপ্রিল) বৈঠকটি ঢাকায় অনুষ্ঠিত হবে। বৈঠকে মার্কিন বাজারে বাণিজ্য সুবিধা চাইবে বাংলাদেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র শ্রম সংস্কার, মেধাসত্ত্ব ও তথ্য সুরক্ষা আইনে জোর দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, বৈঠকে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ দেশটির পক্ষে নেতৃত্ব দেবেন। ইতোমধ্যে তিন দিনের সফরে একটি প্রতিনিধিদল নিয়ে লিঞ্চ ঢাকায় এসেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রতিনিধির প্রথম বাংলাদেশ সফর। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৈঠকে বাংলাদেশ শ্রম ইস্যুতে যে অগ্রগতি অর্জন করেছে তা তুলে ধরবে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) যে নকশা পাঠিয়েছে বাংলাদেশ, তা তুলে ধরা হবে। এছাড়া বাংলাদেশের মূল লক্ষ্য বৈঠকে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের বাণিজ্য সুবিধা পাওয়ার বিষয়টি তুলে ধরা।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈঠকে যুক্তরাষ্ট্র শ্রম সংস্কার, মেধাসত্ত্ব ও তথ্য সুরক্ষা আইনে জোর দেবে। এছাড়া শ্রম আইনের সংস্কার এবং বাস্তবায়নের বিষয়টি তুলে ধরার পাশাপাশি মার্কিন পক্ষ গত টিকফা বৈঠকের পর যেসব অগ্রগতি হয়েছে তা জানতে চাইতে পারে।
গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সপ্তম টিকফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
চন্দ্রদ্বীপ ডেস্ক: বন্যা নিয়ন্ত্রণ, সেচ এবং পানি ব্যবস্থাপনার উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ৭১ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা দেবে। এই সহায়তা গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার গ্রামীণ জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবিলার প্রস্তুতি গ্রহণকে জোরদার করবে।
এ লক্ষ্যে শনিবার ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও এডিবির মধ্যে একটি ঋণচুক্তি সই হয়েছে। ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বাংলাদেশের পক্ষে এবং এডিবির আবাসিক প্রধান এডিমন গিনটিং এডিবির পক্ষে চুক্তিতে সই করেন।
এডিমন গিনটিং বলেন, এই প্রকল্পটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে সাহায্য করার ক্ষেত্রে এডিবির প্রতিশ্রুতির প্রতিফলন ঘটাবে। কেননা এর মাধ্যমে বন্যা নিয়ন্ত্রণ এবং পানি ব্যবস্থাপনার অনেক উন্নতি হবে, যা প্রধানত জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করবে।
এপ্রিলের ১২ দিনে রেমিট্যান্স এসেছে ৯ হাজার ৬৪৮ কোটি টাকা
written by Chandradip News | April 22, 2024
চন্দ্রদ্বীপ ডেস্ক : ঈদুল ফিতর কেন্দ্র করে বরাবরের মতো এবারও রেমিট্যান্স পালে হাওয়া লেগেছে। চলতি এপ্রিল মাসের প্রথম ১২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। প্রতিদিন গড়ে দেশে এসেছে ৭ কোটি ৩১ লাখ ডলার রেমিট্যান্স। আর বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১১০ টাকা ধরে) এপ্রিলের প্রথম ১২ দিনে দেশে এসেছে ৯ হাজার ৬৪৮ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এপ্রিল মাসের প্রথম ১২ দিনে দেশে এসেছে ৮৭ কোটি ৭১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে গত ১ থেকে ৫ এপ্রিল দেশে এসেছে ৪৫ কোটি ৫৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার এবং ৬ থেকে ১২ এপ্রিল দেশে এসেছে ৪২ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স। অন্যদিকে গত মার্চ ও ফেব্রুয়ারি মাসের একই সময়ে যথাক্রমে ৮১ কোটি ৪৮ লাখ ও ৮৬ কোটি ২৮ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছিল। সে হিসাবে চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ কিছুটা বেড়েছে।
বাংলাদেশ ব্যাংক প্রতিবেদনে জানা গেছে, এপ্রিলের প্রথম ১২ দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ২০ লাখ ৮০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪ কোটি ৮৪ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৭৫ কোটি ৩৯ লাখ ৩০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৬ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-মার্চ) রেমিট্যান্স এসেছে ১ হাজার ৮৬৬ কোটি ৬৮ লাখ মার্কিন ডলার। ২০২২-২৩ অর্থবছরে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১৬১ কোটি ডলার। এর আগে ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা ২ হাজার ১০৩ কোটি ডলার, ২০২০-২১ অর্থবছরে ২ হাজার ৪৭৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠান। এছাড়াও ২০১৯-২০ অর্থবছরে ১ হাজার ৮২০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, ২০১৮-১৯ অর্থবছরের ১ হাজার ৬৩১ কোটি ডলার, ২০১৭-১৮ অর্থবছরে ১ হাজার ৪৯৮ কোটি ডলার, ২০১৬-১৭ অর্থবছরে ১ হাজার ২৭৬ কোটি ৯৪ লাখ ডলার, ২০১৫-১৬ অর্থবছরে ১ হাজার ৪৯৩ কোটি ডলার এবং ২০১৪-১৫ অর্থবছরে রেমিট্যান্স ১ হাজার ৫৩১ কোটি ৬৯ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। পঞ্জিকাবর্ষ হিসাবে রেমিট্যান্স: সদ্য সমাপ্ত ২০২৩ সালে প্রবাসী ২ হাজার ১৯২ কোটি (২১ দশমিক ৯২ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। ২০২২ সালে প্রবাসীরা ২ হাজার ১২৭ কোটি ডলার বা ২১ দশমিক ২৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর আগে ২০২১ সালে প্রবাসীরা রেকর্ড পরিমাণ ২ হাজার ২০৭ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
বরিশালে হিটস্ট্রোকে মারা যাচ্ছে খামারের মুরগি
written by Chandradip News24 | April 22, 2024
বরিশাল অফিস:: বৈশাখের তাপদাহে গত কয়েক দিনে হিটস্ট্রোকে বরিশাল জেলার ১ হাজার ৬০৮টি পোল্ট্রি খামারে ৫ সহস্রাধিক ব্রয়লার, লেয়ার ও সোনালী মুরগি মারা গেছে।
বুধবার এ তথ্য জানিয়েছেন পোল্ট্রি খামার মালিকদের সংগঠনের নেতা কালাম শিকদার। এ কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে খামারিরা।
বরিশাল আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী চলতি মাসের গত সাত দিনে বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। এ কারণে বরিশাল জেলার ৬১৭টি ব্রয়লার মুরগির খামার, লেয়ার মুরগির ৫৩৫টি, সোনালী মুরগির ৪৫৬টি খামারের মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এ কারণে হিটস্ট্রোকে বরিশাল নগরীসহ জেলার বিভিন্ন খামারে ৫ সহস্রাধিক মুরগি মারা গেছে। এর মধ্যে বরিশাল নগরীর আমানতগঞ্জ এলাকার মোস্তফা পোল্ট্রি ফিডের ৫০০ মুরগি, সিকদার পোল্ট্রি ফিডের ২০০, শহিদ পোল্ট্রি ফিডের ১০০ মুরগিসহ জেলার বিভিন্ন খামারে হিটস্ট্রোকে মুরগি মারা গেছে। তবে খুচরা ও পাইকারী বাজারে মুরগির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কিন্তু ক্রেতা কম।
নগরীর আমানতগঞ্জ এলাকার খামারী মোস্তফা জানান, প্রচণ্ড গরমে তারসহ আশপাশের খামারে মুরগি মারা যাচ্ছে। গত কয়েক দিনে হিটস্ট্রোকে ৫০০ মুরগি মারা গেছে। যে মুরগিগুলো বেঁচে রয়েছে তাও অসুস্থ।
বরিশাল বিভাগীয় প্রাণি সম্পদ অধিদফতরের পরিচালক ডা. আবু সুফিয়ান বলেন, বরিশালের সব মাঠ কর্মকর্তাদের দিকনির্দেশনা দেয়া হয়েছে। কর্মকর্তারা খামারীদের বার বার পানি স্প্রে ও চট ভিজিয়ে ফ্লোরে দেয়ার পরামর্শ দিচ্ছে। গরমে মুরগি মৃত্যুর খবর তিনি অবগত নন বলে জানান তিনি।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক বশির আহমেদ জানিয়েছেন, চলতি মাসে তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা নেই। মাঝে মধ্যে হালকা বৃষ্টি হলে সাময়িকভাবে কিছু সময়ের জন্য তাপমাত্রা কমতে পারে।
আজ এক ঘণ্টা বন্ধ থাকবে ইন্টারনেট সেবা
written by Chandradip News | April 22, 2024
চন্দ্রদ্বীপ ডেস্ক : কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (সি-মি-উই-৫) রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ বৃহস্পতিবার দিবাগত রাতে এক ঘণ্টা ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। গতকাল বুধবার বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত এক ঘণ্টা কেবলটির মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইথ পরিষেবা বন্ধ থাকবে। ফলে গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটে ধীরগতির সম্মুখীন হতে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।
তবে একই সময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে (সি-মি-উই-৪) সাবমেরিন কেবলের মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে।
বাউফলে চাঁদা না দেয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম
written by Chandradip News24 | April 22, 2024
পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে দাবীকৃত চাঁদার টাকা দিতে আপত্তি করায় সন্ত্রাসীদের হামলায় সাবেক সেনা সদস্য,ব্যবসায়ী মোঃ ইসমাইল সরদারকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে।
উপজেলার মদনপুরা ইউনিয়নের রামলক্ষন গ্রামের কনকদিয়া বাজার ব্রিজ সংলগ্ন সরদার মার্কেটে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
গুরুত্বর আহত অবস্থায় ব্যবসায়ী ইসমাইল সরদার বরিশাল সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ আইসিইউতে চিকিৎসাধীন আছে।
স্থানীয় ও আহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার মদনপুরা ইউনিয়নের রামলক্ষন গ্রামের সরদার বাড়ীর সাবেক সেনা সদস্য, অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক, সরদার এন্টার প্রইজের সত্বাধীকারি মোঃ ইসমাইল সরদারের কাছে একই এলাকার রুবেল রাড়ী ও সুমন খান দূর্ঘদীন থেকে ৫লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। ঘটনার দিন মঙ্গবার সকালে প্রতিদিনের ন্যায় ইসমাইল সরদার তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে গেলে লতিফ খানের ছেলে সুমন খান ও হাশেম রাড়ীর ছেলে খোকন রাড়ী সহ ৭ থেকে ৮ জন সন্ত্রাসীরা তাদের দাবীকৃত টাকা চাইলে ইসমাইল সরদার দিতে আপত্তি করলে তার উপরে হামলা করে কুপিয়ে ও পিটিয়ে গুরুত্বর জখম করে তার দোকানে ঢুকে মালামাল ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা এসে গুরুত্বর আহত অবস্থায় ইসমাইল সরদারকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ভর্তি হয়ে আইসিইউতে ভর্তী হয়।
এ বিষয়ে সুমন খান বলেন, ওনার দোকানের কাছেই আমার মার্কেট আছে । সেখানে অনেক লোক ভাড়া নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করে। ইসমাইল সরদার তাদেরকে হুমকি ধামকি দিয়ে দোকান খুলতে বাঁধা দিলে দোকান ব্যবসায়িরা প্রতিরোধ করে। আমি এ ঘটনার সাথে জড়ীতনা।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোনিত কুমার গায়েন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নাই। পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সর্বজনীন পেনশন প্রসারে ৮ বিভাগে মেলা, রাজশাহীতে ১৯ এপ্রিল
written by Chandradip News | April 22, 2024
চন্দ্রদ্বীপ ডেস্ক : দেশের সকল পর্যায়ের নাগরিকদের জন্য চালু হওয়া সর্বজনীন পেনশন কর্মসূচির (স্কিম) আওতা বৃদ্ধি করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। মানুষের মনের শঙ্কা দূর করতে ও সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ৮ বিভাগে ও ৬৪ জেলায় সর্বজনীন পেনশন মেলা করা হবে।
উদ্যোগের অংশ হিসেবে রাজশাহী বিভাগে প্রথমবারের মতো মেলার আয়োজন করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। পাশাপাশি সহযোগী হিসেবে দায়িত্ব পালন করবে রাজশাহী বিভাগের প্রশাসন।
আগামী ১৯ এপ্রিল রাজশাহী নগরীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ওই মেলার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া মেলাটির উদ্বোধন ঘোষণা করবেন। মেলায় মোট ৭০টির মতো বুথ থাকবে। মেলার স্টলগুলোতে সর্বসাধারণের জন্য সর্বজনীন পেনশন স্কিমে সরাসরি রেজিস্ট্রেশন ও সর্বজনীন পেনশন স্কিমে অর্থ জমাদানের সুযোগ থাকবে। আর্থিক লেনদেনের জন্য সোনালী ব্যাংক, অগ্রণী, সিটি ও ব্র্যাক ব্যাংকের বুথ থাকছে।
মেলায় রাজশাহীর ৯টি উপজেলারও পৃথক পৃথক বুথ রাখা হয়েছে। উপজেলাগুলো হলো-গোদাগাড়ী উপজেলা, তানোর, মোহনপুর, বাগমারা, দুর্গাপুর, বাঘা, চারঘাট, পবা ও পুঠিয়া উপজেলা। উপজেলার সার্বিক দায়িত্ব পালন করবে উপজেলা নির্বাহীর অফিসের নেতৃত্ব একটি বিশেষ টিম। এছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও সামাজিক বিভিন্ন সংস্থাগুলো অংশগ্রহণ করবে। সঙ্গে ইউনিয়ন চেয়ারম্যান বা তার প্রতিনিধিদেরও সম্পৃক্ত করা হয়েছে। যাতে সব স্তরের জনগণ মেলায় এসে সর্বজনীন পেনশনের সুবিধাগুলো সরাসরি জানতে পারে। থাকবে কর্মশালা ও উন্মুক্ত আলোচনা।
জাতীয় পেনশন কর্তৃপক্ষের সর্বশেষ তথ্যানুসারে ৯ মাসে চারটি স্কিমে নিবন্ধন নিয়ে যুক্ত হয়েছেন ৫৪ হাজার ৬৪৭ জন ব্যক্তি। সর্বস্তরের জনগণের সামাজিক নিরাপত্তা দেওয়ার উদ্দেশ্যে শুরু করা পেনশন স্কিমগুলোতে সকলের অংশগ্রহণ আরো বৃদ্ধির লক্ষ্য নিয়েই মূলত এমন মেলার আয়োজন করা হচ্ছে।
এখন পর্যন্ত পেনশন স্কিমে যুক্ত হয়েছেন ৫৪ হাজারের বেশি মানুষ। যেভাবে মানুষ অংশ নিচ্ছে খুব শিগগিরই ওই সংখ্যা লাখে চলে যাবে। মাঝখানে কিছুদিন ধীরগতি ছিল, এখন মানুষের আগ্রহ ও অংশগ্রহণ বেড়েছে।
মেলার বিষয়ে জানতে চাইলে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা বলেন, জাতীয় পেনশন কর্তৃপক্ষ মূল আয়োজক। তবে সার্বিক আয়োজনের দায়িত্ব পালন করছেন রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসন। এই কারণ আমরা বলছি যৌথ আয়োজন। কারণ রাজশাহীর পরিবেশ-পরিস্থিতি, লজিস্টিক সহায়তা এবং সব কর্মচারীর অংশগ্রহণ তারা নিশ্চিত করবে তারা। এখন পর্যন্ত পেনশন স্কিমে যুক্ত হয়েছেন ৫৪ হাজারের বেশি মানুষ। যেভাবে মানুষ অংশ নিচ্ছে খুব শিগগিরই ওই সংখ্যা লাখে চলে যাবে। মাঝখানে কিছুদিন ধীরগতি ছিল, এখন মানুষের আগ্রহ ও অংশগ্রহণ বেড়েছে। আশা করি গতি অব্যাহত থাকবে। গতি অব্যাহত রাখার একটি অংশ হিসাবেই মেলা আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পেনশন কর্মসূচির বিষয়ে একটি জাতীয় কমিটি হয়েছে। পরবর্তীতে বিভাগীয় কমিটি, জেলা কমিটি এবং উপজেলা কমিটি হয়েছে। এখন জাতীয় কমিটি বিভাগীয় কমিটির কাছে যাচ্ছে পেনশন কর্মসূচির বিষয়ে একসাথে কাজ করার জন্য। এর মানে হচ্ছে সব পর্যায় থেকে একযোগে কর্মসূচিকে এগিয়ে নেওয়ার উদ্যোগ। যেখানে থাকছে- মাঠ প্রশাসন, জন প্রশাসন, লোকাল এলিট শ্রেণি ও সামাজিক-রাজনৈতিক নেতৃত্ব। যারা একটি প্লাটফর্মে এসে মিলেমিশে কার্যক্রম পরিচালনা করবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য।
অন্যদিকে এ বিষয়ে জাতীয় পেনশণ কর্তৃপক্ষের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, সরকারি সব কর্মকর্তা-কর্মচারীদের সম্পৃক্ত করে আয়োজিত মেলার নেতৃত্ব দিচ্ছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। সাধারণ জনগণের বিষয়টি মাথায় রেখে শুক্রবার হচ্ছে পেনশন মেলা। যাতে যেকোনো পেশার মানুষ মেলায় আসতে পারে ও এর সুফল সম্পর্কে জানতে পারে। ইতোমধ্যে রাজশাহী শহর ও আশেপাশে পেনশন মেলার বিষয়ে মাইকিং করা হচ্ছে। এছাড়া আমাদের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিলবোর্ড দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, গত ১৪ ফেব্রুয়ারি মুখ্য সচিবের নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। সেখানেই সব বিভাগীয় পর্যায়ে মেলা আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত হয়। যদিও সরাসরি মেলা শব্দ বলা হয়নি। জনগণের মধ্যে বিভ্রান্তি দূর করার উদ্যোগ হিসাবে সেমিনার ও বিভিন্ন প্রোগ্রাম আয়োজনের কথা বলা হয়েছে।
জাতীয় পেনশন কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, উদ্বোধনের পর থেকে ৯ মাসে চারটি স্কিমে নিবন্ধন নিয়ে যুক্ত হয়েছেন ৫৪ হাজার ৬৪৭ জন ব্যক্তি। চারটি স্কিমে অংশগ্রহণের মাধ্যমে সরকারি হিসাবে ৪৩ কোটি ৬২ লাখ টাকা জমা হয়েছে। যার মধ্যে প্রবাস স্কিমে ৫৯৮ জন, প্রগতিতে ১১ হাজার ১০৫ জন, সুরক্ষায় ১৬ হাজার ৩৭৬ জন ও সমতা স্কিমে ২৬ হাজার ৫৮০ জন ব্যক্তি যুক্ত হয়েছেন।
প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম এবং সমতা স্কিম- এ চার স্কিম নিয়ে সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে সরকার। চালুর প্রথম দিন থেকেই সাড়া মিলছে। ক্রমাগত যা ঊর্ধ্বমুখী। পেনশন বিধিমালা বলছে, সর্বজনীন পেনশন প্রথায় যার যত টাকা জমা, মেয়াদ শেষে তার তত বেশি পেনশন। অন্যদিকে, স্বল্প আয়ের মানুষদেরও বিমুখ করবে না এ উদ্যোগ। যারা মাসিক ৫০০ টাকা জমাবেন, তাদের জন্য শুরু থেকেই থাকবে সরকারের আরও ৫০০ টাকার ভর্তুকি। সবমিলিয়ে, সবার জন্যই থাকছে নির্দিষ্ট মেয়াদ শেষে বাড়তি কয়েকগুণ মুনাফা।
আর পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসেবে গণ্য করে কর রেয়াত পাওয়ার যোগ্য হবেন এবং মাসিক পেনশনবাবদ প্রাপ্ত অর্থ আয়কর মুক্ত হিসাবে রাখার ঘোষণা দিয়েছে এনবিআর। ২০২৩ সালের ৮ নভেম্বর এ ঘোষণা দেওয়া হয়।
অন্যদিকে চলতি বছরের জুলাই বা তার পরবর্তী সময়ে যারা স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গ প্রতিষ্ঠানগুলোতে কর্মকর্তা-কর্মচারী হিসেবে যোগদান করবেন, তাদের জন্য সর্বজনীন পেনশন স্কিমে ঢোকা বাধ্যতামূলক করা হচ্ছে। তারা সবাই ‘প্রত্যয়’ স্কিমের অন্তর্ভুক্ত হবেন। গত ২০ মার্চ অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন ইস্যু করেছে।
২০২২-২৩ অর্থবছরের বাজেট অধিবেশনে সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের সুনির্দিষ্ট ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় সর্বজনীন পেনশন স্কিম চালুর লক্ষ্যে জাতীয় সংসদ কর্তৃক ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩’ পাস করা হয়। বহুল প্রতীক্ষিত সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) ওই বছরের ১৭ আগস্ট সকালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পর সবার জন্য সর্বজনীন পেনশন কর্মসূচি উন্মুক্ত করা হয়।
প্রসঙ্গত, ২০২৩ সালের ১৭ আগস্ট পেনশন স্কিম উদ্বোধন করা হয়েছিল। উদ্বোধনের পর জাতীয় পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইট- www.upension.gov.bd চালু করা হয়েছে এবং চারটি স্কিমে অংশগ্রহণের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, ডেবিট/ক্রেডিট কার্ড ও ব্যাংকের মাধ্যমে টাকা দেওয়া শুরু হয়।
সমৃদ্ধিতে বাংলাদেশ এগিয়ে
written by Chandradip News | April 22, 2024
চন্দ্রদ্বীপ ডেস্ক: স্বাধীনতা এবং সমৃদ্ধির সূচকে বাংলাদেশের অবস্থান তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত বিদেশি দুটি সংস্থা। যাতে দেখা গেছে, সমৃদ্ধিতে বাংলাদেশ এগোলেও স্বাধীনতার সূচকে বেশ অবনতি হয়েছে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) ঢাকায় মার্কিন দূতাবাসে ইউনাইটেড স্টেটস্ এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট (ইউএসএআইডি) এবং দ্য এশিয়া ফাউন্ডেশন যৌথভাবে আটলান্টিক কাউন্সিলের নতুন বৈশ্বিক স্বাধীনতা ও সমৃদ্ধি প্রতিবেদনের (গ্লোবাল ফ্রিডম অ্যান্ড প্রসপারিটির) ফলাফল জানাতে সম্মেলন করে। সেখানে তুলে ধরা হয় এসব তথ্য।
প্রতিবেদনে স্বাধীনতা সূচকে অন্তর্ভুক্ত আছে রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইনি উপাদান। সেই সূচকে ২২ বছর ধরে বাংলাদেশের অবনতি হচ্ছে। যেখানে বাংলাদেশের অবস্থান ১৬৪ দেশের মধ্যে ১৪১তম। স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ‘অধিকাংশ ক্ষেত্রে স্বাধীনতা বঞ্চিত’ ক্যাটাগরিতে।
অপরদিকে সমৃদ্ধি সূচকে বাংলাদেশের অবস্থান ১৬৪টি দেশের মধ্যে ৯৯তম। আর এ ক্ষেত্রে বাংলাদেশ রয়েছে ‘অধিকাংশ ক্ষেত্রে অসমৃদ্ধ’ ক্যাটাগরিতে।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত পিটার হাস বলেন, প্রত্যেক দেশ দুর্নীতির বিরুদ্ধে এবং অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সুরক্ষিত রাখার লড়াই করছে। কিন্তু মূল সমস্যাগুলো এড়িয়ে যাওয়া নয়, সক্রিয়ভাবে স্বীকার এবং মোকাবিলা করা।
সমৃদ্ধি ও সুশাসন সম্মেলনে সরকার, নাগরিক সমাজ, ব্যবসায়ী, দাতা, একাডেমিয়া এবং থিঙ্ক ট্যাঙ্কের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আটলান্টিক কাউন্সিলের ফ্রিডম অ্যান্ড প্রসপারিটি সেন্টারের পরিচালক জোসেফ লেমোইন। তিনি প্রতিবেদনটির মূল ফলাফল তুলে ধরেন।
লেমোইন বলেন, যেসব দেশে বেশি স্বাধীনতা রয়েছে, সেসব দেশে অধিকতর সমৃদ্ধিও দেখা যায়। অন্যদিকে যেসব দেশে কম স্বাধীনতা রয়েছে, সেখানে কম সমৃদ্ধি থাকার প্রবণতা রয়েছে। যেসব দেশ শক্তিশালী আইনি ব্যবস্থাসহ রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতাকে উৎসাহিত করে, তারা বিদেশি বিনিয়োগকারীদের আরও বেশি করে স্বাগত জানায়। এসব দেশ কম স্বাধীনতা থাকা দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি-বিদেশি বিনিয়োগ পায়।
চন্দ্রদ্বীপ ডেস্ক : রাতভর ইরানের ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকিয়ে দেওয়া প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে ইসরায়েলের ১০০ কোটি ডলারের বেশি খরচ হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর সাবেক এক অর্থনৈতিক উপদেষ্টা। ব্রিগেডিয়ার জেনারেল রিম আমিনোচ ইসরায়েলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা জানান। খবর মিডল ইস্ট আই’র।
আমিনোয়াচ বলেন, আমরা যদি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কথা বলি; ক্রুজ ক্ষেপণাস্ত্র- যা অন্যান্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে ভূপাতিত করা দরকার, সেগুলো আমরা মূলত যুদ্ধবিমান দিয়ে ভূপাতিত করছি। অ্যারো ক্ষেপণাস্ত্রের জন্য ৩৫ লাখ ডলার, ডেভিডস স্লিংয়ের জন্য ১০ লাখ ডলার, এছাড়া জেট বিমানের জন্যও এ ধরনের খরচ হয়েছে। অর্থাৎ সব খরচ মেলালে ১ বিলিয়ন ছাড়িয়ে যাবে।
গত ১ এপ্রিল সিরিয়ার ইরানিয়ান কনস্যুলেটে হামলার প্রতিশোধ নিয়েছে তেহরান। এখন প্রশ্ন হলো ইসরায়েল কীভাবে প্রতিক্রিয়া জানাবে। মধ্যপ্রাচ্যের এই দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে সরাসরি যোগাযোগের কোনো মাধ্যম নেই। আগামী কয়েক ঘণ্টা এবং ভবিষ্যতের দিনগুলোতে তারা বিপজ্জনক যে কোনো সিদ্ধান্ত এড়াতে সক্ষম হবে কিনা সেটাও এখন সবচেয়ে বড় আশঙ্কা বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সব পক্ষকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘বিশ্ব আরেকটি যুদ্ধের ভার বহন করতে পারবে না।’ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে বড় ধরনের সামরিক সংঘাতের কারণ হতে পারে-এমন যেকোনো পদক্ষেপ এড়াতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বানও জানিয়েছেন গুতেরেস।
জাতিসংঘ মহাসচিব বলেন, অঞ্চলব্যাপী (মধ্যপ্রাচ্য) বিধ্বংসী উত্তেজনার প্রকৃত বিপদ সম্পর্কে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমি সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। তারা এমন কোনো পদক্ষেপ যেন না নেয়, যা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ফ্রন্টে বড় ধরনের সামরিক সংঘাতের কারণ হতে পারে। আমি বারবার জোর দিয়ে বলেছি, এই অঞ্চল বা বিশ্ব আরেকটি যুদ্ধের ভার বহন করতে পারবে না।