এনবিআর চেয়ারম্যান হলেন আবদুর রহমান খান

চন্দ্রদ্বীপ ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব নিয়োগ পেয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খান।

বুধবার (১৪ আগস্ট) তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

অন্যদিকে, এনবিআর চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা আবু হেনা মো. রহমাতুল মুনিমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।




রিজার্ভ নিয়ে যা জানালেন নতুন গভর্নর

চন্দ্রদ্বীপ ডেস্ক : বৈদেশিক মুদ্রার রিজার্ভের সংকট আছে স্বীকার করে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, রিজার্ভের সংকট ওভারনাইট যাবে না। তবে অযৌক্তিক পর্যায়ে বাজারে ডলার সরবরাহ কমিয়ে দেওয়া হবে না। রিজার্ভ বাড়াতে ডেভেলপমেন্ট পার্টনারদের (উন্নয়ন অংশীদার) সঙ্গে আলোচনা করা হবে।

আজ সচিবালয়ে ‘মূল্যস্ফীতি ও খাদ্য সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা এবং মূল্যস্ফীতি সহনীয় মাত্রায় কমিয়ে আনার’ লক্ষ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

রিজার্ভ সংকট নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের উত্তরে নতুন গভর্নর বলেন, রিজার্ভ সংকট আছে, সংকট ওভারনাইট যাবে না। এটা আমরা দেখব। আমি এখনো বাংলাদেশ ব্যাংকে যাইনি। আমাদের হিসাব করতে হবে, আমরা কতখানি সাপ্লাই দিতে পারি বাজারে। আমাদের যেটুকু মিনিমাম সেটুকু রাখতে হবে।

তিনি বলেন, এটা অযৌক্তিক লেভেলে কমিয়ে দেওয়া যাবে না, তাহলে বাজারে কনফিডেন্সের অভাব হবে। সেটাকে রেখে কতখানি ম্যাক্সিমাম সাপ্লাই দেওয়া যায় আমদানি বাড়ানোর ব্যাপারে অথবা কিছু পেমেন্ট যেগুলা হয়ে গেছে সেগুলো আমাকে ইজ আপ করতে হবে। কারণ পরবর্তী আমদানি তার কাছ থেকে করতে হলে আমাকে তাকে কিছু দিতে হবে।

তিনি আরও বলেন, খুব সাবধানে হাঁটতে হবে। হাঁটতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। আশা করি এগুলো করা যাবে। এগুলো করা খুবই সম্ভব। আমরা আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার আছে তাদের সঙ্গে আলোচনা করব। কীভাবে রিজার্ভ আরেকটু বাড়ানো যায়। সব মিলিয়ে চেষ্টা হবে এবং ইনশাল্লাহ কয়েক মাস পর ফল দেখা শুরু করব।

ব্যাংকিং কমিশন নিয়ে প্রশ্ন করা হলে গভর্নর বলেন, এটা নিয়ে আজকে আলোচনা হয়নি। এটা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব। ব্যাংকিং খাতে সংস্কার তো করতেই হবে। এটা তো বলার অপেক্ষা রাখে না। এখন কীভাবে করতে হবে সেটা সরকার সিদ্ধান্ত নেবে। সরকারের সঙ্গে বাংলাদেশ ব্যাংক বসবে এবং আমরা স্টেকহোল্ডারদের সঙ্গে আলাপ করব। আলাপ করে একটা রোডম্যাপ করতে হবে। সময়ের সঙ্গে আপনারা জানতে পারবেন।




পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমবে ৪০ শতাংশ পর্যন্ত

চন্দ্রদ্বীপ বিশেষ রিপোর্ট : পরিবহন ক্ষেত্রে সড়কে যে চাঁদাবাজি হয়, তার পরিমান বছরে এক হাজার কোটি টাকার উপরে। চাঁদাবাজির ফলে ব্যবসা পরিচালন ব্যয় বেড়ে যাওয়ার পাশাপাশি বেড়ে যায় দ্রব্যমূল্য।

সংশ্লিষ্টরা মনে করেন, চাঁদাবাজি বন্ধ হলে ব্যবসার ব্যয় খাত ভেদে ১০ শতাংশ পর্যন্ত কমতে পারে। আর শাক-সবজির মতো নিত্য পণ্যের দাম কমতে পারে ৪০ শতাংশ পর্যন্ত।
আওয়ামী লীগ সরকারের পতন এবং সড়কে শিক্ষার্থীদের অবস্থান নেয়ার প্রেক্ষিতে ভেঙে পড়ে চাঁদাবাজদের সিন্ডিকেট। নাগরিকরা এরই মধ্যে এর সুফল পেতে শুরু করেছেন।

ভূক্তভোগীদের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটের কিছুদিন আগেও সারাদেশে পরিবহন খাতে অনেকটা প্রকাশ্যেই চলতো চাদাবাজি।

বাস, কাভার্ড ভ্যান, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশার চালকদের নিয়মিত চাঁদা দিতে হতো ঘাটে ঘাটে। এ ছাড়া বিভিন্ন লেগুনা স্ট্যান্ডেও দিতে হতো চাদা। তবে গত এক সপ্তাহে ট্রাফিক পুলিশের অবর্তমানে শিক্ষার্থীরা সড়কে যান চালাচল নিয়ন্ত্রণ করায় কমে এসেছে চাদাবাজি। শান্তিতে শিক্ষার্থীদের ভূমিকার প্রশংসা করেছেন পরিবহন খাতের সংশ্লিষ্টরা।

দেশে বর্তমানে পরিবহন শ্রমিকদের সংগঠন রয়েছে ৯৩২ টি। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসা তথ্য অনুযায়ী এর ৬৮৬ টি সংগঠন ই অবৈধ। এসকল সংগঠনের মাধ্যমে বছরে অবৈধভাবে আদায় হতো ১ হাজার ৫৯ কোটি টাকা।
পরিবহন মালিক শ্রমিকরা বলছেন শিক্ষার্থীদের তদারকির ফলে অনেক স্থানে চাদাবাজি কমলেও কিছু কিছু পয়েন্টে এখনো চাদাবাজি চলছে।

এ অবস্থা থেকে রেহাই পেতে এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে চাঁদাবাজি বন্ধ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




বিএসইসির চেয়ারম্যান হলেন মাসরুর রিয়াজ

 

চন্দ্রদ্বীপ ডেস্ক: শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ড. এম মাসরুর রিয়াজ। চার বছরের জন্য তাকে বিএসইসির চেয়ারম্যান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তাকে বিএসইসির চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইন ১৯৯৩ এর ধারা-৫ ও ৬ এর বিধানাবলী প্রতিপালন করতে, এই আইনের ধারা ৫(২) অনুসারে তাকে নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৪ বছর মেয়াদের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হলে ১০ আগস্ট বিএসইসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি পদত্যাগ করার পর গত ১১ আগস্ট মোহাম্মদ মোহসীন চৌধুরীকে নিয়ন্ত্রক সংস্থারটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। দু’দিন পর এখন নিয়ন্ত্রক সংস্থাটি নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো।




বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন আহসান এইচ মনসুর

চন্দ্রদ্বীপ ডেস্ক: আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যাংকিং বিভাগ সূত্র থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

তিনি আবদুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হবেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য নির্ধারিত বয়সসীমা তুলে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। আগে নির্ধারিত বয়সসীমা ছিল সর্বোচ্চ ৬৭ বছর।

গভর্নরের নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা তুলে দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের আদেশ সংশোধনের প্রস্তাব আজকের উপদেষ্টা পরিষদের সভায় রাখা হবে বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উচ্চ পর্যায়ের সূত্র  নিশ্চিত করেছে।




১৫ বছরে প্রায় ৯২ হাজার ২৬১ কোটি টাকা আত্মসাৎ: সিপিডি

চন্দ্রদ্বীপ ডেস্ক : ২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত এই ১৫ বছরে প্রায় ৯২ হাজার ২৬১ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গবেষণা সংস্থাটি বলছে, ২৪টি বড় কেলেঙ্কারির মাধ্যমে এই অর্থ সরানো হয়েছে। আত্মসাৎ করা অর্থের পরিমাণ ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের ১২ শতাংশ বা জিডিপির দুই শতাংশের সমান।

আজ সোমবার ‘ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনতে করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিপিডি। সেখানে এসব তথ্য তুলে ধরা হয়।

ব্যাংক খাতে চলমান অনিয়ম, লুটপাট ও অর্থপাচারের তথ্য চেপে রাখতেই বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিল বিগত সরকার। জনস্বার্থে অন্তবর্তীকালীন সরকারের প্রতি, কেন্দ্রীয় ব্যাংক নিয়ে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার আহ্বান সিপিডির।

সংবাদ সম্মেলনে সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘বাংলাদেশ ব্যাংক তার স্বাধীনতার চর্চার জায়গার পুরোটা হারিয়েছে। গত এক দশকের বেশি সময়ে ব্যাংকিং খাতে ২৪টি বড় ধরনের ‘‘স্ক্যাম’’ হয়েছে, যাতে ৯২ হাজার ২৬১ কোটি টাকার বেশি ঋণের কেলেঙ্কারি হয়েছে।’

সিপিডির সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, ‘ব্যাংকিং খাতের দুষ্টু চক্র ভেঙে ফেলতে হলে ব্যাংক কমিশন গঠন করা প্রয়োজন।’

বেশ কয়েকটি ব্যাংকের অবস্থা সংকটজনক হলেও প্রণোদনার মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়েছে। ‘ক্লিনিক্যালি ডেথ’ উল্লেখ করে সিপিডি বলেছে, আর্থিকভাবে দুর্বল এসব ব্যাংকগুলোকে বন্ধ করে দিতে হবে।

এছাড়া ব্যাংক খাতের স্বচ্ছতা আনতে একটি সুনির্দিষ্ট, সময় উপযোগী, স্বচ্ছ, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক ও স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের সুপারিশ করেছে সিপিডি।




দ্রব্যমূল্য কমানোর আল্টিমেটাম দিলেন শিক্ষার্থীরা

চন্দ্রদ্বীপ নিউজ :: আগামী এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সব দপ্তরকে আল্টিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই সময়ের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে না পারলে এসব দপ্তরের কর্মকর্তাদের পদত্যাগ করার আহ্বান জানানো হয়।

আজ রবিবার রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ আল্টিমেটাম দেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘যারা চাটুকার, দালালি এবং ভিন দেশি এজেন্ডা বাস্তবায়ন নিয়ে দেশে ছিল। আমরা মনে করি সেই জায়গাগুলোতে তাদের থাকার কোনো অধিকার নেই। আমরা বলব যে আপনারা চলে যান। আপনারা যদি চলে না যান, অবশ্যই আমরা প্রত্যাশা রাখি এবং আমরাই এটি করব।’

বিন ইয়ামিন মোল্লা জানান, বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা ব্যর্থ হয়েছে। এতে সাধারণ মানুষের কষ্ট ও ক্ষোভ বেড়েছে। যা সবাইকে আন্দোলনে নামতে বাধ্য করেছে। এমন পরিস্থিতিতে সাত দিনের মধ্যে পণ্যের দাম সহনীয় পর্যায়ে আনার দাবি জানানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন,‘তোমরা ট্রাফিক কন্ট্রোল করছ। তোমরা কয়দিন ধরে বাজার মনিটরিং করছো। তাই আমার মনে হয়েছে তোমাদের সঙ্গে বসা দরকার। তোমাদের সঙ্গে আলোচনা করে মতামত নিয়ে একটি গাইডলাইন তৈরি করে দেব। আমি অনেকগুলো বিষয় নিয়ে কাজ করেছি। মাংস, ডিম, ডায়াবেটিস স্ট্রিপ, শিশুখাদ্য নিয়ে কাজ করেছি। অনেক কথা বলেছি, অনেক নথি আছে। সেই নথি আমি তোমাদের হাতে তুলে দেব।’

তিনি আরও বলেন, ‘আমাদের পেছন দিকে তাকালে হবে না, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকারি দপ্তরগুলোকে অনেক সমালোচনার মুখে পড়তে হবে এবং সেটি স্বীকার করার সৎ সাহস রাখতে হবে। তোমাদের হাত এত শক্তিশালী হয়েছে, তোমরা যেখানে হাত দেবে, সেখানেই সোনা ফলবে। আমরা আসলেই ব্যর্থ হয়েছি। এখন তোমাদের নিয়ে স্বপ্ন দেখি।’

এদিকে, দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের নিয়ে বাজার মনিটরিং করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সকালে কুমিল্লা নিউমার্কেট এলাকায় বাজার মনিটরিংয়ে গিয়ে তারা বলেন, ‘শিক্ষার্থীরা আইনি ব্যবস্থা নিতে না পারায় ভোক্তা অধিকার তাদের সহযোগিতা করবে। শিক্ষার্থীদের মাধ্যমেই জনসাধারণের সচেতনতা বাড়বে।




ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে হামলা, ৫ কর্মকর্তা গুলিবিদ্ধ

চন্দ্রদ্বীপ নিউজ :: ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এস আলম গ্রুপের শতাধিক বহিরাগত জোর করে ব্যাংকে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়। এসময় কর্মকর্তাদের ওপরে এলোপাতাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা।

আজ রবিবার সকাল সোয়া ১০টার দিকে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে অবস্থান নেন কর্মকর্তারা।

ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, তারা জামানতবিহীন, অনিয়ম করে লোন কেলেঙ্কারির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় আকস্মিকভাবে এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা প্রায় শতাধিক লোক অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা করেন।

তাদের প্রবেশে বাধা দিলে বহিরাগতরা অস্ত্র বের করে এলোপাতাড়ি গুলি করেন। এসময় তিন কর্মকর্তা গুলিবিদ্ধ হন। ৫ কর্মকর্তা আহত হয়েছেন যাদের মধ্যে ৩ জন গুরুতর। পরে উপস্থিত কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এসময় ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ সরদার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহসহ ৫ কর্মকর্তা গুলিবিদ্ধ হন।

এর আগে গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংক থেকে পদত্যাগ করেন কায়সার আলী। তিনি ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বুধবার ব্যাংকের কর্মকর্তার সামনে সাদা কাগজে পদত্যাগ করে ব্যবস্থাপনা পরিচালকের কাছে জমা দেন কায়সার আলী।




পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে : অর্থ উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, আমাদের অনেক যোগ্য লোক আছে। শিগগিরই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করা হবে। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার সচিবালয়ে সভায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এসব কথা বলেন। ড. সালেহ উদ্দিন আহমেদ বলেন, আমরা মানুষের আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষা করে বৈষম্য দূর করার উদ্যোগ নেবো। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

 




ব্যাংক থেকে নগদ দুই লাখ টাকার বেশি তোলা যাবে না