বৈরুতে ইসরায়েলের বিমান হামলা, হিজবুল্লাহ কমান্ডার নিহতের দাবি

 




দিল্লিতে ৪৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ইলিশ!

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাগ্রহণের পর ভারতে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে। এতে চলমান উৎসবে ইলিশের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে ভারতীয় মাছ ব্যবসায়ীদের। তাই তারা অবৈধভাবে ইলিশ আমদানি অথবা মজুদকৃত হিমায়িত ইলিশ আকাশচুম্বী দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এর ফলে কলকাতা, দিল্লি, বেঙ্গালুরুসহ বিভিন্ন শহরে প্রতিকেজি ইলিশ ৪ হাজার টাকার বেশিতে বিক্রি হচ্ছে। যার ফলে, ভোজনরসিক ভারতীয়দের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে এক কেজি বাংলাদেশি ইলিশ ৩ হাজার রুপিতে (৪ হাজার ২৯৫ টাকা) বিক্রি হচ্ছে। এরপরই রেস্তোরাঁ মালিকরা তাদের উৎসবের মেনুর দাম বাড়ানোর কথা ভাবছেন, যা ভারতীয়দের কপালের চিন্তার ভাঁজ ফেলেছে।

কলকাতার বিখ্যাত গড়িয়াহাট বাজারের এক মাছের পাইকারি বিক্রেতাও একই সুরে বলেন, তিনি দেড় কেজি ওজনের প্রতি কেজি ইলিশ ২ হাজার রুপিতে বিক্রি করছেন। তিনি বলেন, ভারত বাংলাদেশের ইলিশের সবচেয়ে বড় আমদানিকারক। নিষেধাজ্ঞার আগে কলকাতা ও দিল্লিতে টাটকা ইলিশ ১২০০ থেকে ১৫০০ টাকা কেজি দরে বিক্রি হত। এখন গোপন চ্যানেলের মাধ্যমে ইলিশ অবৈধভাবে ভারতে আসছে।




সরকারি ছয় ব্যাংকের এমডি অপসারণ




ডলারের কারণে দেশে গ্যাস-বিদ্যুতের সংকট হবে না: জ্বালানি উপদেষ্টা

চন্দ্রদ্বীপ ডেস্ক : ডলার সংকটের কারণে দেশে গ্যাস বিদ্যুতের সংকট হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, যে লোডশেডিং ছিল, তা মোটামুটি কাটিয়ে উঠা গেছে। সামনে আরও কমবে।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সচিবালয়ে গ্যাস মজুদ নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ আশার কথা জানিয়েছেন উপদেষ্টা।

তিনি বলেন, বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের কাছে ১ বিলিয়ন ও এডিবির কাছে ১ বিলিয়ন ডলার চেয়েছে সরকার। এখান থেকে বিদ্যুৎ ও গ্যাসের পাওনা পরিশোধ করে সামনের সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে।

এদিন, বিদ্যুত ও জ্বালানি খাতের দুর্নীতি নিয়েও কথা বলেছেন উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্যাসপ্রম, এস আলম, সামিট নিয়ে দুর্নীতির অভিযোগ থাকলে এনিয়ে গঠিত নতুন কমিটি তদন্ত করবে।

শ্বেতপত্র কমিটিও এ নিয়ে কাজ করছে। ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে চুক্তি পর্যালোচনা করা হবে, এক্ষেত্রে দুর্নীতি তদন্ত করা হবে।

জ্বালানি উপদেষ্টা জানান, সারাদেশে আরও ১০০টা কূপ খনন করার উদ্যোগ নেয়া হয়েছে। উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো গ্যাস কূপনখনন বা প্রকল্প করতে দেওয়া হবে না।

ব্রিফিংয়ে উপস্থিত জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম ও অধ্যাপক ড. বদরুল ইমাম বলেন, রাশিয়ার কোম্পানি গ্যাসপ্রমের খননের মাধ্যমে ভোলায় ৫.১ টিসিএফ গ্যাস পাওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। এটা ঠিক নয়। প্রমাণিত দুই টিসএফ গ্যাস মজুদ আছে।




১০০ কোটি ইউরো সহায়তা দেবে জার্মানি

চন্দ্রদ্বীপ ডেস্ক: নবায়নযোগ্য জ্বালানি খাতের জন্য বাংলাদেশকে ১০০ কোটি ইউরো সহায়তার ঘোষণা দিয়েছে জার্মানি। এই তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ মঙ্গলবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, আগামী ১০ বছরে এই সহায়তা দেবে জার্মানি। এর মধ্যে চলতি বছরই বাংলাদেশ পাবে দেড় কোটি ইউরো। বেসরকারি খাত, গবেষণা ইনস্টিটিউট, একাডেমিয়া ও সুশীল সমাজের মতো সশ্লিষ্টদের সাথে এ নিয়ে আলোচনা ও প্রচারে একমত হয়েছে দুই দেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত জার্মান অ্যাম্বাসেডর আচিম ট্রস্টারের সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে বৈঠক করেন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এরপরই তিনি এসব তথ্য জানান। এ সহায়তার জন্য তিনি জার্মানিকে ধন্যবাদ দেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এই সহযোগিতায় ক্ষুদ্র জাতিগত সংখ্যালঘু, নারী ও যুবকদেরও সম্পৃক্ত করা হবে। এভাবে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা করা যাবে বলে মনে করেন তিনি।

রাষ্ট্রদূত ট্রস্টার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় লড়াইয়ে বাংলাদেশকে সমর্থন দেওয়ায় জার্মানির প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং পরিবেশ রক্ষায় সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি নবায়নযোগ্য জ্বালানিতে জার্মানির দক্ষতার কথাও তুলে ধরেন এবং বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগকে সমর্থন করার জন্য প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দেন।

বৈঠকে উভয় পক্ষ নদী পরিষ্কার, পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন প্রশমনে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেন। আলোচনায় টেকসই উন্নয়ন প্রকল্প, পরিবেশবান্ধব প্রযুক্তি গ্রহণ, পরিবেশ ও জলবায়ু-সম্পর্কিত চ্যালেঞ্জ মোকাবিলায় সম্ভাব্য সহযোগিতা নিয়েও কথা হয়।

বিশেষ করে প্রযুক্তি স্থানান্তর ও পরিবেশগত স্থায়িত্ব প্রকল্পে সহযোগিতার জন্য আরও উপায় খোঁজার জন্য একটি পারস্পরিক চুক্তির মাধ্যমে বৈঠকটি শেষ হয়।




রপ্তানির আড়ালে অর্থ পাচারের আয়োজন বেক্সিমকো গ্রুপের

চন্দ্রদ্বীপ ডেস্ক: রপ্তানির আড়ালে অর্থ পাচারের এই আয়োজন সম্পন্ন করেছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং তাঁর ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের দুবাইভিত্তিক প্রতিষ্ঠান আর আর গ্লোবাল।

বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করেছেন পিতা। এই পণ্যের কাঁচামাল কিনতে রিজার্ভ থেকে ডলার ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই পণ্য দুবাইয়ে বসে কিনেছে পুত্রের প্রতিষ্ঠান। নির্ধারিত সময়ে সেই অর্থ দেশে আসেনি। এভাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইসহ তিনটি দেশে আটকে গেছে প্রায় ৮ কোটি ডলার। বর্তমানে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯৫৭ কোটি টাকা।

বেক্সিমকো গ্রুপের ১৭টি প্রতিষ্ঠানের নামে গত ১২ বছরে তিনটি দেশে পোশাক রপ্তানি দেখিয়ে এ টাকা পাচার করেছে বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তে বেরিয়ে এসেছে। এই ঘটনায় গ্রুপটির মালিক-কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত হয়েছে। জনতা ব্যাংকের মাধ্যমে এই অর্থ পাচার করেছে বেক্সিমকো গ্রুপ।




অন্তর্বতী সরকারের প্রথম একনেকের বৈঠক আজ: সাড়া জাগানো তথ্যআপাসহ পাঁচ প্রকল্প

চন্দ্রদ্বীপ ডেস্ক : শেখ হাসিনা সরকারের পতনের ৪৩ দিন পর জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটির সভা (একনেক) করতে যাচ্ছেন ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম একনেক সভায় পাঁচটি প্রকল্প অনুমোদনের জন্য উত্থাপন করা হবে বলে জানিয়েছে পরিকল্পনা কমিশন।

আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেক বৈঠক অনুষ্ঠিত হবে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একনেকে অনুমোদনের জন্য যেসব প্রকল্প উত্থাপন করা হবে:

ভৌত অবকাঠামো বিভাগের ‘ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়ক উন্নীতকরণের জন্য ভূমি অধিগ্রহণ (১ম সংশোধিত)’, শিল্প ও শক্তি বিভাগের ‘বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ শীর্ষক প্রকল্প (১ম সংশোধিত ‘, ‘২টি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ (সুন্দলপুর-৪ ও শ্রীকাইল-৫) এবং ২টি অনুসন্ধান কূপ (সুন্দরপুর সাউথ-১ ও জামালপুর-১) খনন প্রকল্প’, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের ‘মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধিত তথ্য আপা নামক প্রকল্প এবং কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের ‘পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান (২য় পর্যায়)’ প্রকল্প।

এছাড়া কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ থেকে ‘লাঙ্গলবন্ধ মহাষ্টমী পূণ্যস্নান উৎসবের অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পটির মেয়াদ বৃদ্ধির প্রস্তাব করা হয়।
পরিকল্পনা কমিশন সূত্র জানিয়েছে, নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে মোট পাঁচটি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। নতুন ও পুরাতন এ সব প্রকল্পে নতুন করে ৫৫৬৩.৬৮ কোটি টাকা বিনিযোগ করা হবে। এর মেধ্য ৫২০৩.২১ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। অবিশিষ্ট ৩৬০.৪৭ কোটি টাকা সংগ্রহ করা হবে বিদেশি উৎস থেকে।

এর বাইরে ব্যয় বৃদ্ধি ব্যতিরেখে আরও একটি প্রকল্পের মেয়াাদ বাড়াতে বিশেষ সংশোধনী প্রস্তাব উঠছে নতুন সরকারের প্রথম একনেক সভায়।

পর্যালোচনায় দেখা গেছে, একনেকে উপস্থাপনের অপেক্ষায় থাকা পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটিউ পুরাতন প্রকল্পের সংশোধনী প্রস্তাব।

এই তিন প্রকল্পের ব্যয় প্রাথমিক প্রাক্বলন ৩৬২৮.৩৯ কোটি টাকা থেকে বেড়ে দাড়াচ্ছে ৮২১৯.৩১ কোটি টাকায়। এই হিসাবে এই তিনটি প্রকল্পে সরকারের ব্যয় বাড়ছে ৪৫০৯.৯২ কোটি টাকা, যা প্রাথমিক প্রাক্বলনের চেয়ে ১২৬.৫৩ শতাংশ বেশি।

১৫৭০.৭৭ কোটি টাকা ব্যয় ধরে বাখরাবাদ-মেঘনাঘাট-হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধনী প্রস্তাব উপস্থাপন হচ্ছে একনেকে।

চলতি বছরের জুনের মধ্যে কাজ শেষ করতে ১৩০৪.৬২ কোটি টাকা ব্যয় ধরে ২০২১ সালের জুলাইয়ে প্রকল্পটি অনুমোদন করেছিল একনেক। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পটির ব্যয় ২৬৬.১৫ কোটি টাকা বা ২০.৪০% বাড়ছে। ব্যয় বৃদ্ধির পাশাপাশি প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদকালও বাড়ছে দুই বছর।

২০১৭ সালে অনুমোদন করা “তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পটির দ্বিতীয় সংশোধনী প্রস্তাব উঠছে একনেকে। এই প্রস্তাব অনুমোদন পেলে পাঁচ বছরের জন্য অনুমোদন করা প্রকল্পটি বাস্তবায়ন করতে ৯ বছর তিন মাস সময় লাগবে।

আন্দোলনের মুখে পদত্যাগ করা বিগত আওয়ামীলীগ সরকারের গুরুত্বপূর্ণ হিসেবে পরিচিত এই প্রকল্পটি বাস্তবায়নে ৬৪.২৬% অর্থ বেশি ব্যয় করবে সরকার।

শুরুতে ৪৫৫.৯১ কোটি টাকা ব্যয় ধরে নেয়া প্রকল্পটির দ্বিতীয় সংশোধনীতে ব্যয় প্রস্তাব করা হয়েছে ৭৪৮.৮৭ কোটি টাকা। এর বাইরে নোয়াখালী, কুমিল্লা ও জামালপুরে প্রাকৃতিক গ্যাসের দুইটি মূল্যায়ন কাম উন্নয়ন কূপ ও দুইটি অনুসন্ধান কূপ খনননের একটি প্রকল্প উঠছে একনেকে।

৫৮৮.৪০ কোটি টাকা ব্যয়ে ২০২৬ সালের জুনের মধ্যে প্রকল্পের কাজ শেষ করবে পেট্রোবাংলার কোম্পানি বাপেক্স।

অন্য দিকে ৪০০ কোটি টাকা ব্যয় ধরে পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান শীর্ষক একটি প্রকল্প উঠছে একনেকে। এই প্রকল্পে প্রায় ১০০ কোটি টাকা অনুদান দেবে ইউনিসেফ।




আবারো পেট্রলের দাম কমানো হলো

চন্দ্রদ্বীপ ডেস্ক: আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত দুই সপ্তাহে কমেছে উল্লেখযোগ্য হারে। এমন পরিস্থিতিতে সব ধরনের তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির সরকার পেট্রলের দাম লিটারে ১০ রুপি কমানোর ঘোষণা দেওয়া হয়েছে।

পাকিস্তানের অর্থ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে পেট্রলিয়াম পণ্যের মূল্য নির্ধারণ করেছে তেল ও গ্যাস নিয়ন্ত্রক সংস্থা।

দেশটিতে পেট্রলের পাশাপাশি হাইস্পিড ডিজেলের দাম ২৬২ দশমিক ৭৫ রুপি থেকে কমিয়ে ২৪৯ দশমিক ৬৯ রুপি করা হয়েছে। এক্ষেত্রে প্রতি লিটারে দাম কমানো হয়েছে ১৩ দশমিক শূন্য ৬ শতাংশ। তাছাড়া কেরোসিনের দাম ১৬৯ দশমিক ৬২ রুপি থেকে কমিয়ে ১৫৮ দশমিক ৪৭ রুপি করা হয়েছে। লাইট ডিজেলের দাম ১৫৪ দশমিক শূন্য ৫ রুপি থেকে কমিয়ে ১৪১ দশমিক ৯৩ রুপি করা হয়েছে।

পেট্রল প্রধানত ব্যক্তিগত পরিবহন, ছোট যানবাহন, রিকশা ও দুই চাকার গাড়িতে ব্যবহৃত হয়। উচ্চ জ্বালানির দাম মধ্যম ও নিম্ন-মধ্যবিত্ত শ্রেণির সদস্যদের বাজেটকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে। অন্যদিকে পরিবহনখাতের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ গতির ডিজেলের ওপর নির্ভরশীল।




দুই বিলিয়ন ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের




ওমরাহ যাত্রীদের জন্য টিকিটের দাম কমাল বিমান

চন্দ্রদ্বীপ ডেস্ক: ওমরাহ যাত্রীদের জন্য টিকিটের মূল্য কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ ছাড়া যাত্রীদের টিকিটপ্রাপ্তি সহজলভ্য করতে সকল বুকিং ক্লাস বা রিজার্ভেশন বুকিং ডেজিগনেটর (আরবিডি) উন্মুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওমরাহ যাত্রীদের জন্য বাংলাদেশ থেকে জেদ্দা ও মদিনা রুটে টিকিটের মূল্য কমানো হয়েছে। একইসঙ্গে টিকিটপ্রাপ্তি সহজলভ্য করতে সকল বুকিং ক্লাস বা আরবিডি উন্মুক্ত করা হয়েছে।

এর আগে ওমরাহ’র জন্য দুটি নির্দিষ্ট ফেয়ার ক্লাস বা আরবিডি ব্যবহার করা হতো। সকল বুকিং ক্লাস উন্মুক্ত হওয়ায় ওমরাহ যাত্রীগণ সাধারণ যাত্রীদের ন্যায় যেকোনো আরবিডিতে ওমরাহ টিকিট কিনতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে সকল ওমরাহ যাত্রী আগে টিকিট ক্রয় করবেন তাঁরা সর্বনিম্ন ভাড়ার সুবিধা পাবেন। আর যে সকল যাত্রী ওমরাহ করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে প্রথমে মদিনায় গমন করবেন তাদের জন্য আকর্ষণীয় মূল্য ছাড় দেওয়া হবে।