শুল্ক নিয়ে অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে আলোচনার ঘোষণা ট্রাম্পের




মার্চ মাসে রপ্তানিতে ১১.৪৪ শতাংশ প্রবৃদ্ধি




রোববার তিন পার্বত্য অঞ্চলে ব্যাংক বন্ধ




৮ থেকে ১৪ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ




নতুন উদ্যোক্তাদের জন্য তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক




বিনিয়োগ সম্মেলন শুরু আজ




বাংলাদেশে ব্যবসা করার অনুমতি পেল স্টারলিংক

চন্দ্রদ্বীপ ডেস্ক : বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর জন্য স্পেসএক্সের সহযোগী প্রতিষ্ঠান স্টারলিংককে অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

রোববার (৬ এপ্রিল) রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ এ তথ্য দেন।

তিনি বলেন, ‘আমরা তাদের ৯০ দিনের মধ্যে কার্যক্রম পরিচালনার যে প্রতিশ্রুতি দিয়েছি, তার পরিপ্রেক্ষিতেই ২৯ মার্চ স্টারলিংককে অনুমোদন দেওয়া হয়েছে।’




ট্রাম্পের শুল্কনীতি : ক্রয়াদেশ স্থ‌গিতের নির্দেশনা আসছে

চন্দ্রদ্বীপ ডেস্ক : পণ্য আমদানিতে বিশ্বের বিভিন্ন দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন নিয়মে বাংলাদেশকে রপ্তানি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক গুনতে হ‌বে; যা এতদিন ছিল গড়ে ১৫ শতাংশ। যার কারণে দুশ্চিন্তায় পড়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি ক্রেতা প্রতিষ্ঠান ক্রয়াদেশের নতুন পণ্য উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার বার্তা পাঠিয়েছে।
তৈরি পোশাক খাতের উদ্যোক্তারা জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক ব্র্যান্ড প্রতিষ্ঠান ওয়ালমার্ট, পিভিএইচ ও লেভি’স বাংলাদেশের কয়েকটি প্রতিষ্ঠানকে তাদের আগের ক্রয়াদেশে দেওয়া নতুন পণ্য উৎপাদন বন্ধ রাখতে বলছে। ট্রাম্পের নতুন আমদানি শুল্ক আরোপের বিষয়টি পর্যালোচনা করতে এমন সিদ্ধান্ত নিচ্ছে তারা। তবে, এখন পর্যন্ত সরাসরি ক্রয়াদেশ বাতিল করেনি কেউ। এ ছাড়া, একটি ব্র্যান্ড প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে পোশাকের চালান ১০ এপ্রিল পর্যন্ত স্থগিত করেছে।




যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ: ৪৮ ঘণ্টার মধ্যে দুটি চিঠি দেবে বাংলাদেশ সরকার

বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ৩৭ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাণিজ্য দপ্তর ইউএসটিআরকে দুটি চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টার দপ্তরে আয়োজিত এক পর্যালোচনা সভা শেষে এই তথ্য জানান তিনি। চিঠিগুলোর একটি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ট্রাম্পকে এবং অপরটি বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে ইউএসটিআরকে পাঠানো হবে।

প্রেস সচিব বলেন, চিঠিতে বাংলাদেশের রপ্তানি খাত রক্ষায় সম্ভাব্য কর্মপরিকল্পনার কথা থাকবে। এগুলো হবে ব্যবসাবান্ধব এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ উভয়ের স্বার্থ রক্ষায় সহায়ক। বিশ্বের বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে বাংলাদেশ যাতে আরও ব্যবসা সম্প্রসারণ করতে পারে, সে দিকেও জোর দেওয়া হবে।

সভায় অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন চারজন উপদেষ্টা, চারজন ব্যবসায়ী প্রতিনিধি, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, ১০ জন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডার নির্বাহী চেয়ারম্যান প্রমুখ।

অর্থ উপদেষ্টা চারটি কৌশলগত দিক তুলে ধরেন— ১. যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ,
২. প্রতিযোগী দেশের তুলনায় তৈরি পোশাক খাতের সক্ষমতা বৃদ্ধি,
৩. যুক্তরাষ্ট্র থেকে পণ্য ছাড়াও অন্যান্য সেবা আমদানি,
৪. অশুল্ক বাধা দূরীকরণ।

প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে ইতিবাচক বার্তা পাওয়া গেছে এবং অচিরেই কর্মপন্থা চূড়ান্ত হবে।

পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, শ্রমিকের মজুরি কমানো নয়, বরং উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি অশুল্ক বাধা দূর করে বাণিজ্য সম্প্রসারণে জোর দেওয়া হবে।

ব্যবসায়ী প্রতিনিধি সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, সরকারের পদক্ষেপে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে তিনি পোশাকের বাইরে নতুন খাত চিহ্নিত করার দিকেও নজর দেওয়ার পরামর্শ দেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক সামাল দেওয়া সম্ভব: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন

যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশি পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তে অর্থনীতিতে প্রভাব পড়লেও তা সামাল দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে রোববার (৬ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপে সরকার উদ্বিগ্ন হলেও ইতোমধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা আশাবাদী, পরিস্থিতি থেকে ভালো কিছুই বেরিয়ে আসবে।”

উল্লেখ্য, এতদিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ শুল্ক কার্যকর ছিল। তবে গত ২ এপ্রিল ট্রাম্প প্রশাসন হঠাৎ করেই তা বাড়িয়ে ৩৭ শতাংশ করার ঘোষণা দেয়, যা রপ্তানিখাতে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

তবে ড. সালেহউদ্দিন আশাবাদ ব্যক্ত করে বলেন, “রমজান ও ঈদের সময় পণ্যের দাম স্থিতিশীল ছিল, যা সাধারণ জনগণকে স্বস্তি দিয়েছে। এবার মানুষের ঈদ ভালো কেটেছে। মার্চ মাসে ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। অর্থনীতির সামগ্রিক অবস্থা উন্নতির পথে রয়েছে।”

মো. আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম