পটুয়াখালীতে এক সাথে ৪ সন্তানের জম্ম

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী শহরের বেসরকারী ক্লিনিক “হলিটাচ হসপিটালে” গতরাতে (বুধবার) অস্ত্রোপচারের মাধ্যমে একে একে ৪ টি শিশুর জম্ম হয়েছে।

পটুয়াখালী পৌর শহরের ৩নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকার বাসিন্দা মাজাহারুল ইসলাম ও স্ত্রী সানজিদা দম্পতির ঘরে এই ৪ সন্তানের জম্ম হয়।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকিয়া সুলতানা বলেন,  প্রথম থেকেই এই রোগী আমার তত্ত্বাধায়নে ছিল।  রোগীর  থাইরয়েড, ডায়বেটিস ও উচ্চ রক্তচাপ থাকার কারণে সিজারিয়ান অপারেশন এর মাধ্যামে ডেলিভারি করা হয়েছে।  নবজাতকদের ঝুঁকি বিবেচনায় শিশু পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।  মা সম্পূর্ন সুস্থ রয়েছে।

১ম ও ২য় সন্তান মেয়ে,  ৩য় সন্তান ছেলে এবং ৪র্থ সন্তান মেয়ে হয়েছে।




বরিশালের গৌরনদীতে চাম্বল গাছ থেকে ঝরছে মিষ্টি রস

বরিশাল অফিস :: অনবরত মিষ্টি রস ঝরছে চাম্বল গাছ থেকে। এঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটাকে অলৌকিক ভেবে চাম্বল গাছের রস পান শুরু করেছে গাছ দেখতে আশা দর্শনার্থীরা। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব বেজহার গ্রামের।

ওই গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রহ্রাদ বেপারী জানান, একই বাড়ির প্রদীপ বেপারির একটি চাম্বল গাছ থেকে গত শনিবার সকাল থেকে রস বের হওয়া শুরু করে। এরপর গাছ জুড়ে মৌমাছি, প্রজাপতি ও মাছি উড়তে দেখে বাড়ির লোকজন। পরে গাছ থেকে রস বের হওয়ার বিষয়টি তারা জানতে পারেন। বিষয়টি মূহুর্তে এলাকায় ছড়িয়ে পরলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

তিনি আরও জানান, ঘটনার পর থেকে আশপাশের গ্রামের বাসিন্দারা সকাল থেকে বিকেল পর্যন্ত গাছটি দেখতে ভীড় করছেন। কেউ কেউ আবার এটাকে অলৌকিক ভেবে মনের বাসনা পূরণের আশায় চাম্বল গাছের রস পান শুরু করেছেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ জানান, এক ধরনের পোকার আক্রমনের কারণে এরকম ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি না দেখে নিশ্চিত ভাবে বলা যাচ্ছেনা। তিনি আরও জানান, সরেজমিন পরিদর্শন করে বিস্তারিত বলা যাবে।




সরকারি হাসপাতালে টেস্টটিউব বেবি কিভাবে নেবেন

চন্দ্রদ্বীপ  ডেস্ক:  বিভিন্ন কারণে দেশে বন্ধ্যাত্বের সংখ্যা বাড়ছে। এমন প্রেক্ষাপটে জনপ্রিয় হয়ে উঠছে টেস্ট টিউব বেবি। তবে এতোদিন শুধু বেসরকারি হাসপাতাল কেন্দ্রীক এই চিকিৎসা পদ্ধতি চালু থাকায় এতোদিন তা সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল।

সম্প্রতি ঢাকা মেডিকেল হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি চালু হওয়ায় এখন তা সাধারণ মানুষের নাগালের মধ্যে এসেছে।

নীচের লিংকে ক্লিক করলেই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে জানতে পারবেন কিভাবে সরকারি হাসপাতালে এই সেবা পাবেন।




কুয়াকাটার গঙ্গামতি সৈকতে ভেসে উঠলো অজ্ঞাত মরদেহ 

মো: আল-আমিন (পটুয়াখালী): কুয়াকাটা সৈকতের গঙ্গামতি নামক এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটা সৈকতের গঙ্গামতি সংলগ্ন এলাকা থেকে এ মরদেহটি উদ্ধার করে কুয়াকাটা নৌ পুলিশ।

তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। অজ্ঞাত মরদেহের বয়স ৩০-৩৫ বছর এবং লোকটি মানুষিক ও শারীরিক ভারসাম্যহীন হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি সদস্য মো. ছিদ্দিক হাওলাদার বলেন, সকালে স্থানীয় জেলেরা সাগরে মাছ ধরতে যাওয়ার সময় সমুদ্রে মরদেহটি ভাসতে দেখেন। এ সময় মরদেহের পরনে একটি সাদা পাঞ্জাবি ছিল। তাৎক্ষণিক জেলেরা মরদেহটি তীরে নিয়ে আসে এবং আমাকে অবগত করলে আমি পুলিশ কে জানাই।

এ বিষয়ে কুয়াকাটা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন,মৃত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাতনামা মরদেহের বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেডি করা হয়েছে এবং পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে।




শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছে আইসিসি

চন্দ্রদীপ ডেস্ক: শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শুক্রবার (১০ নভেম্বর) এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানায় সংস্থাটি।

বিবৃতিতে আইসিসি জানায়, আইসিসি বোর্ড আজ সভায় সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এই স্থগিতাদেশের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।

বলা হচ্ছে, সরকারের হস্তক্ষেপের কারণেই এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)ও একই ধরনের স্থগিতাদেশের মুখোমুখি হয়েছিল, যা তাদের ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করেছিল।

 




শহীদ নুর হোসেন দিবসে শহীদ মিনারে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের শ্রদ্ধা নিবেদন

বরিশাল অফিস : শহীদ নুর হোসেন দিবসে বরিশালের শহীদ মিনারে সমাবেশ করে ও নুর হোসেন স্মরণে আজ শুক্রবার (১০ নভেম্বর) সকালে শ্রদ্ধা নিবেদন করে বাম গণতান্ত্রিক জোট । শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়কারী শাহ আজিজ খোকন। বক্তব্য রাখেন সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম ও বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী।

বক্তারা বলেন , স্বৈরাচারবিরোধী আন্দোলনের অমর শহীদ নুর হোসেন। “স্বৈরাচার নিপাত যাক-গণতন্ত্র মুক্তি পাক” ১৯৮৭ সালের ১০ নভেম্বর জনগনের প্রাণের এই স্লোগানকে বুকে পিঠে লিখে মিছিলে আসায় শাসকের বুলেট তাকে ঝাঁঝরা করে দেয়। নুর হোসেন শহীদ হয়েছেন, কিন্তু তার আকাঙ্ক্ষিত গণতন্ত্র আজও আসেনি। আজকের দিনে গণতন্ত্র ও শোষণমুক্তির আন্দোলনে নুর হোসেনের চেতনা আমাদের অনুপ্রেরণা।

সমাবেশ শেষে বাম জোটের নেতৃবন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ নুর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।




প্রথম চিকুনগুনিয়ার টিকার অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

চন্দ্রদীপ ডেস্ক : মশাবাহিত রোগ চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কেন্দ্রীয় সরকারের অন্যতম নিয়ন্ত্রক সংস্থা খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) বৃহস্পতিবার ইক্সচিক নামের এই টিকাটির অনুমোদন দিয়েছে।

তিন পর্যায়ের মেডিকেল ট্রায়ালে এই টিকার কার্যকারিতা পরীক্ষা করেছে ভালনেভা। সেসব ট্রায়ালে অংশ নিয়েছেন অন্তত ৩ হাজার ৫০০ স্বেচ্ছাসেবী।

ডেঙ্গুর মতো চিকুনগুনিয়াও একটি ভাইরাসজনিত রোগ এবং এটি মূলত টোগা ভাইরাস গোত্রের সদস্য। এই রোগের একমাত্র বাহক এডিস মশা। ডেঙ্গুর মতো প্রাণঘাতী অবশ্য নয় চিকুনগুনিয়া। যেখানে ডেঙ্গুতে মৃত্যুহার প্রতি ১০০ জনে ৫ জন, সেখানে চিকুনগুনিয়ায় প্রতি এক হাজারে ১ জন মারা যান। তবে প্রাণঘাতী না হলেও এই রোগটি ব্যাপক শারীরিক যন্ত্রণা দিতে সক্ষম। খবর এএফপির।

‘চিকুনগুনিয়া’ নামটি এসেছে আফ্রিাকাভুক্ত দেশ তানজানিয়ার মাকুন্দি জনগোষ্ঠীর ভাষা থেকে। সম্প্রতি আফ্রিকা, ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার এবং এশিয়ার মৌসুমি জলবায়ুর দেশগুলোর পাশাপাশি ইউরোপ ও আমেরিকাতেও রোগটির উপস্থিতি বাড়ছে।

বাংলাদেশে চিকুনগুনিয়া প্রথম শনাক্ত হয় ২০০৮ সালে, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে। ২০১১ সালে ঢাকার দোহার উপজেলাতেও এই রোগ শনাক্ত হয়েছে।




মানব অক্ষরে ‘বয়কট বিএনপি’ লিখে অভিনব প্রতিবাদ

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীতে বিএনপি- জামায়াতের হরতাল অবরোধের বিরুদ্ধে মানব অক্ষরে ‘হ্যাস বয়কট বিএনপি’ লিখে অভিনব প্রতিবাদ করা হয়েছে।

পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার জুনায়েদ হাসিবের উদ্যোগে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেল ৫টায় পটুয়াখালী ফোরলেনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীদের নিয়ে এ প্রতিবাদ শেষে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় ব্যারিস্টার জুনায়েদ হাসিব বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। আর এই উন্নয়নকে বাধা দিতে বিএনপি-জামায়াত জোট হয়ে অবৈধ হরতাল ও অবরোধ দিয়ে যাচ্ছেন। কিন্তু পটুয়াখালীর এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে এটা স্পষ্ট যে, সাধারণ মানুষ বিএনপি-জামায়াতের এই অরাজকতায় কোনোভাবেই ভীত নয়। তারা বরং এই অবরোধ ও হরতাল বয়কট করে দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর লক্ষ্য অর্জনে এগিয়ে যাবে।




বিসিসির মেয়রের অব্যাহতি, দেখা হলোনা চাচা-ভাতিজার

এস এল টি তুহিন (বরিশাল): মেয়াদ শেষের চারদিন পূর্বে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে অব্যাহতি নিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের বিদায়ী মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তার একমাত্র চাচা নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতকে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে পদ থেকে সরে দাঁড়ানোর কারণে একই পরিবারের এই দুই মেয়রের মধ্যে দূরত্ব আবারো স্পষ্ট হয়ে উঠেছে।

সূত্রমতে, বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নিজের পদ থেকে অব্যাহতি নেওয়ায় নবনির্বাচিত মেয়র চাচা আবুল খায়ের আব্দুল্লাহর সাথে নগর ভবন কেন্দ্রীক তাদের দেখা হচ্ছেনা। তবে নিজ নিজ অবস্থান জানান দিতে দুইজনেই আড়ম্বর আয়োজন করেছেন। এরমধ্যে দায়িত্ব গ্রহণ করতে যাওয়া মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর অভিষেক অনুষ্ঠানের জন্য সাজানো হচ্ছে পুরো নগরী। অপরদিকে বিদায়ী মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিদায় অনুষ্ঠানকে ঘিরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিলো একাধিক সংগঠন।

সিটি করপোরেশনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর নেতৃত্বাধীন বর্তমান পরিষদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে আগামী ১৩ নভেম্বর। পরেরদিন নতুন মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ দায়িত্ব গ্রহণ করবেন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই বৃহস্পতিবার পদ থেকে অব্যাহতি গ্রহণ করেছেন বিদায়ী মেয়র সাদিক আব্দুল্লাহ।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নির্বাহী কর্মকর্তা চলে যাওয়ার পর নতুন পদায়নকৃত প্রধান নির্বাহী কর্মকর্তা এখন পর্যন্ত যোগদান করেননি। এ ছাড়া সচিব পদটিও দীর্ঘদিন ধরে শুন্য রয়েছে। ফলে এ চারদিন অভিভাবক শুন্য থাকবে নগর ভবন। তবে এ সময় ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মাছুমা আক্তার রুটিন কাজ চালিয়ে যাবেন।

সূত্রমতে, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর নগর ভবন থেকে প্রায় দুই কিলোমিটার দূরত্বের কালীবাড়ি রোডস্থ সেরনিয়াবাত ভবনে পায়ে হেঁটে ফিরেছেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এ সময় সড়কের দুইপাশে হাজারো নেতাকর্মী ও নগরবাসী সাদিক আব্দুল্লাহকে গণসংবর্ধনা দিয়েছেন।

কখনও মুহুমুহু শ্লোগান, আবার কখনও সাদিক আব্দুল্লাহকে জড়িয়ে কান্নায় ভেঙে পরেন দলীয় নেতাকর্মী থেকে শুরু করে উপস্থিত নগরবাসী। এছাড়াও স্বেচ্ছাসেবী কয়েকটি সংগঠন বিদায় সংবর্ধনার আয়োজন করে। নগরীর কালীবাড়ি রোডের সামনে উপস্থিত কয়েক হাজার নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিদায়ী সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, নবনির্বাচিত সিটি মেয়র আমার চাচা। একজন মেয়রের পক্ষে পুরো নগরীর খোঁজখবর নেওয়া সম্ভব নয়। তাই আমার চাচাকে (নতুন মেয়র) সবাই সহযোগিতা করবেন।

এসময় উপস্থিত নেতাকর্মী ও নগরবাসী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে বরিশাল-৫ (সদর) আসন থেকে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য শ্লোগান দিতে থাকেন। ওই শ্লোগানের বাখ্যা করে সাদিক আব্দুল্লাহ বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলে আমি প্রার্থী হবো।

অপরদিকে আগামী ১৪ নভেম্বর নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর অভিষেক অনুষ্ঠান আড়ম্বরপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যুবলীগ নেতা অসীম দেওয়ান জানিয়েছেন, নগর ভবন সংলগ্ন ফজলুল হক অ্যাভিনিউ চত্বরে নতুন মেয়রের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রায় ২০ হাজার লোকের সমাগম ঘটাতে ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি নতুন মেয়রকে বরন করতে নগরীতে সাজ সাজ রব পরেছে। নগরজুড়ে তোড়ণ নির্মাণ, ব্যানার, ফেস্টুন দিয়ে নববধুর সাজে সজ্জিত করা হচ্ছে নগরী। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগ ও তাদের সকল সহযোগি সংগঠনের উদ্যোগে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে একমাত্র চাচা আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন হারিয়েছেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। গত ১২ জুন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ ৮৭ হাজার ৮০৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা মার্কার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম পেয়েছিলেন, ৩৩ হাজার ৮২৮ ভোট।




মানুষকে চেপে ধরে মেরে ফেলল রোবট

চন্দ্রদীপ ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় একটি মরিচ প্রক্রিয়াজাত কারখানায় রোবটের হাতে পিষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মূলত সবজির (মরিচের) বাক্স তুলে সেগুলো কনেভয়ার বেল্টে রাখার জন্য রোবটটি তৈরি করা হয়েছে। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে রোবটটির হাত ওই ব্যক্তিকে সবজির বাক্স ভেবে চেপে ধরে। এতে বুকে ও মুখে মারাত্মক জখম হন তিনি। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় তার।

বুধবার দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপ নিউজ এ তথ্য জানিয়েছে।

নিহত ওই ব্যক্তির বয়স ৪০ বছরের কাছাকাছি ছিল। যে সময় দুর্ঘটনা ঘটে (মঙ্গলবার রাতে) সে সময় তিনি রোবটটির সেন্সর পরীক্ষা-নিরীক্ষা করছিলেন। আজ রোবটটির টেস্ট রান হওয়ার কথা ছিল।

যে ব্যক্তি রোবটের হাতে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন— তিনি রোবটটির প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।

এমন অকল্পনীয় দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটার পর এ নিয়ে ওই মরিচ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানটি একটি বিবৃতি দিয়েছে। এতে তারা নিরাপদ এবং সূক্ষ্ম ব্যবস্থা স্থাপনের আহ্বান জানিয়েছে।

চলতি বছরের মার্চে দক্ষিণ কোরিয়াতেই একটি গাড়ি উৎপাদন কারখানায় রোবটের মাঝে আটকে পড়ে ৫০ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হন। তিনি ওই সময় কারাখানায় কাজ করছিলেন।