বরগুনায় গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

বরিশাল অফিস :: বরগুনার তালতলীতে সুখী (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরিবারের দাবি শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার চরপাড়া গ্রামের একটি ওয়াপদা রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সুখী উপজেলার চরপাড়া এলাকার মো: হাসানের স্ত্রী।

জানা যায়, গত ৩১ জানুয়ারি সন্ধার পরে উপজেলার ছোটবগী ইউনিয়নের চরপাড়া এলাকার শ্বশুরবাড়িতে কাজ শেষে সুখি (২০) গৃহবধূ নিজ ঘরে চলে যায়। এরপর তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। সকালে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনদের কাছে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। দু’দিন পরে আজ শুক্রবার বেলা ১১টার দিকে নিহতের শশুর বাড়ির অদূরে ওয়াপদা রাস্তার পাশ থেকে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুপুর ১২টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের শরীরে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন পাওয়া গেছে এবং নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে বলে জানান পুলিশ।

গৃহবধূর বাবা বাবুল ফকির বলেন, আমাদের সন্দেহ আমার মেয়েকে শশুর বাড়ির লোক হত্যা করে লাশটি রাস্তার পাশে ফেলে রেখেছেন। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।

গৃহবধূর স্বামী হাসান বলেন, আমার স্ত্রীর নিখোঁজের খবর শুনে আমি সাগরে মাছ ধরা রেখে এসছি। এসে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। কোথাও না পেয়ে আজ সকালে আমার স্ত্রীর লাশ দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়।

তিনি আরো বলেন আমাদের কোনো শত্রু নেই তবে কে বা কারা আমার স্ত্রীকে হত্যা করেছে তাদের বিচার চাই।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকতার (ওসি) শহিদুল ইসলাম খান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ যে স্থান থেকে উদ্ধার করা হয়েছে সেখানে এই ঘটনা ঘটেনি বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি রহস্যজনক। তবে তদন্ত করে সঠিক রহস্য বের করা হবে।

তিনি আরো বলেন, ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পরে হত্যার সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

 




সড়কে ঝুঁকি বেশি, দুর্ঘটনা এড়াতে বরিশাল -ঢাকা নৌ রুট চালুর দাবী

বরিশাল অফিস :: পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপ যেমন বেড়েছে দ্বিগুণ। ফলে ঢাকা -বরিশাল নৌ-রুটের কমেছে যাত্রীদের সংখ্যা। বিলাসবহুল বেশ কয়েকটি লঞ্চ বন্ধ হয়ে গেলে বাকিরা রোটেশন করে কোনোভাবে টিকে আছে।

পদ্মা সেতু পার হয়ে বরিশাল থেকে ঢাকামুখী মানুষের স্রোত মহাসড়কে পাল্লা দিয়ে বেড়েছে মোটরসাইকেলের সংখ্যা । যাতে করে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় ঝরছে প্রাণ আর ঢাকা-বরিশাল ও কুয়াকাটা মহাসড়ক এখন পরিণত হয়েছে মরণফাঁদে। তাই সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঝুঁকি এড়াতে বরিশাল -ঢাকা নৌপথে লঞ্চ চলাচলের উপরে আবারও নির্ভর হতে চায় সাধারণ যাত্রীরা ।

তাদের দাবি,বরিশাল থেকে লঞ্চ ভোর ৫ টায় ঢাকার উদ্দেশ্য ছেড়ে গিয়ে দিনে যেয়ে আবার সন্ধ্যায় ৬ টায় বা সকাল ১০ টার মধ্যে ঢাকা পৌঁছাতে এবং রাতেই বরিশালে ফিরে আসতে । তিন থেকে চার ঘন্টায় বরিশাল- ঢাকা থেকে পুনরায় বরিশাল হতে হবে লঞ্চ সার্ভিস ।

বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালের কাউন্টার ম্যানেজার আল আমিন সিকদার বলেন, বর্তমান সময়ে বেশিভাগ যাত্রীরা বরিশাল থেকে সকালে ঢাকার উদ্দেশ্য রহণা দিয়ে আবার সন্ধ্যায় ফিরে আসার চেষ্টা করেন, বেশিরভাগই সন্ধ্যার ফিরতি টিকিট কেটে রাখেন তাই সকাল সন্ধ্যা যাত্রী চাপ অনেক বেশী থাকে ।

বরিশাল থেকে ঢাকামুখী মেহেদী হাচান নামের এক মোটরসাইকেল চালক জানান, আমার অফিসের জরুরী মিটিংয়ের প্রয়োজনে ঢাকা যাচ্ছি। বিকেলের মধ্যে আবারও বরিশালে ফিরে আসতে হবে। তবে ঢাকা যাওয়ার পথে পোস্তগোলা ও হানিফ ফ্লাইওভারেই যানজটে আটকে যেয়ে কয়েকঘন্টা এতে কেটে যায়ে এতে করে অনেক ভোগান্তিসহ সময় নষ্ট হয়।

তিনি জানান,বরিশাল-ঢাকা নৌপথে সকাল থেকেই দিনে লঞ্চ চলাচল হলে মোটরসাইকেল বহনের সুবিধা থাকলে ও ভাড়া সহনীয় ভাবে করে দিলে সাধারণ যাত্রীদের অনেক আংশেই ভিড় হবে লঞ্চে। কোন রকমের যানজটে ভোগান্তি ছাড়াই ঢাকায় পৌঁছাতে পারবেন যাত্রীরা ।

সুন্দরবন নেভিগেশন কোম্পানির চেয়ারম্যান ও লঞ্চ মালিক সমিতির সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু জানান,’সড়ক দুর্ঘটনা যে হারে বাড়ছে তাতে যাত্রীরা পুনরায় লঞ্চ নির্ভর হবে বলে আমি আশাবাদী। দিনের বেলায় লঞ্চ চলাচলে আমাদের আপত্তি নেই।’আমরা ধরে নিয়েছিলাম পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চলের নৌপথে যাত্রী কমবে আসবে। তবে এতে লোকসানে পড়তে হয়নি আমাদের লঞ্চ ব্যবসায়ীদের। যাত্রী সংকট অন্যদিকে তেলের মূল্য বৃদ্ধি হওয়ায় ঝালকাঠি রুটে সুন্দরবন-১২ লঞ্চটি বন্ধ রাখা হয়েছে। ওই রুটটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে। শুধু ঝালকাঠি রুট না এমন বেকায়দা দক্ষিণাঞ্চলের সব রুটে।’লঞ্চ মালিকরা অনেকেই লঞ্চ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এমতাবস্থায় দিনের আলোতে লঞ্চ চলাচলের ঝুঁকি কেউ নিতে চায় না।’তবে আমি বিষয়টি নিয়ে সমিতির বৈঠকে আলোচনা করবো। পরীক্ষামূলক সকাল ছয়টা থেকে চালানো যায় কিনা দেখবো’।

বিআইডব্লিউটিএ‘র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা বলেন,’সকাল ৬টা থেকে লঞ্চ চলাচল ও মোটরসাইকেল বহন করায় বিআইডব্লিউটিএ এর পক্ষ থেকে কোন নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ নেই। তবে লঞ্চ মালিকরা যদি মনে করেন তারা দিনে চালাবেন তাহলে শুধু আমাদের কাছে আবেদন করলেই হবে’।




বরিশালে খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বরিশাল অফিস :: খেলাধুলার স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই স্লোগান নিয়ে শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপ-অঞ্চল বরিশাল কর্তৃক আয়োজিত বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা উপ-অঞ্চল পর্যায়ে শীতকালীন খেলাধুলা ও ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসাবে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অঞ্চল উপ-পরিচালক মোঃ আনোয়ার হোসেন।

বরিশাল জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন অতিথি বৃন্দরা এবং অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। জাতীয় পতাকা উত্তোলন শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা করেন।

 

পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। উদ্বোধন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।




প্রেমের টানে মালয়েশিয়ান তরণী বরিশালে

বরিশাল অফিস :: বরিশালের উজিরপুরের সন্তান যুবকের প্রেমের টানে মালয়েশিয়া থেকে বরিশালের উজিরপুরে ছুটে এসেছেন আনিসা (২৭) নামে এক তরুণী। উপজেলার বরাকোঠা ইউনিয়নের উত্তর লস্কারপুর গ্রামের মজিবর শিকদারের ছেলে সুমন শিকদারের (২৮) সাথে তার বিয়ে হয়। ছয় বছর প্রেমের সম্পর্কের পর তাকে বিয়ের উদ্দেশ্যে নিজ জন্মভূমি মালয়েশিয়া থেকে ছুটে আসেন তিনি।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের বিয়ে ও ঘুরে বেড়ানোর কিছু ছবি প্রকাশ পেয়েছে। যা নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে।

সুমন শিকদার জানান, নয় বছর আগে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া পাড়ি জমান তিনি। সেখানে আনিসা সাথে প্রথমে পরিচয় হয়। পরে ধীরে ধীরে তাদের মধ্যে পরিচয় ও
প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আনিসাকে উল্লেখ করে সুমন বলেন, আমাদের ছয় বছরের সম্পর্ক। আনিসা ইচ্ছা ছিল বাংলাদেশে এসে ধুমধাম করে আমাকে বিয়ে করবে। তার ইচ্ছাতেই গত ২৯ জানুয়ারি
আনিসা আমার সাথে বাংলাদেশে নিয়ে আসি। বুধবার আমাদের পারিবারিকভাবে বিয়ে সম্পূর্ণ হয়। আনিসা বাবা মা মালয়েশিয়ায় ভিডিও কলে দেখেছেন এবং জানেন। আগামী ২৮ ফেব্রয়ারি আমরাও মালয়েশিয়া চলে যাব।

তাদের বিয়ের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বরাকোঠা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শহিদুল ইসলাম বলেন, তাদের বিয়ের পর থেকে এলাকাবাসী বউ দেখার জন্য সুমনের বাড়িতে দলবেঁধে এলাকার লোকজন আসছে। বিষয়টি এলাকায় একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উত্তর লস্কারপুর গ্রামের ফারুক শিকদার বলেন, তাদের প্রেমের বিষয়টি অনেক আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ পেয়েছে। দেশে ফিরে এসে মোটরসাইকেল দিয়ে দু’জনের ঘুরে বেড়ানোর ছবি ফেসবুকে প্রকাশ করেছে।

বরাকোঠা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলাউদ্দিন বলেন, সুমন । শিকদার মালয়েশিয়া চাকরি করতেন। চাকরির সুবাদে আনিসা সাথে পরিচয় সূত্রে
প্রেমে রূপ নেয়। তাদের পারিবারিকভাবে গত বুধবার বিয়ে হয়েছে।




বরিশালে শীতে ঠান্ডাজনিত রোগে বাড়ছে শিশু মৃত্যু

বরিশাল অফিস :: তীব্র শীতে ঠান্ডাজনিত রোগে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১৫ রোগীর মৃত্যু হয়েছে। জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওইসব শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকালে হাসপাতাল সূত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন,বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক শ্যামল কৃষ্ণ মন্ডল তিনি বলেন,শীত মৌসুমে কুয়াশায় মিশে থাকা ধূলিকণা ফুসফুসে প্রবেশ করে। তাই আগের চেয়ে এ বছর বেশি মানুষ ফুসফুসের সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসছেন।

তিনি বলেন, শেবাচিম হাসপাতালের বাহিরেও বিভাগের অন্য সরকারি হাসপাতালে জানুয়ারি মাসজুড়ে চারজন রোগীর মৃত্যু হয়েছে। চলতি বছরে এক থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত শেবাচিম হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ১১৫জন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে শীতজনিত নানারোগে আক্রান্ত হয়ে ৫ হাজার ২৮৫ জন শিশু এই হাসপাতালে চিকিৎসা নিয়েছে। মারা যাওয়া শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ছিল।


বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি মাসে শেবাচিম হাসপাতালের বাহিরে ছয় জেলা সদরের হাসপাতালসহ ৪২ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে ৫ হাজার ১৪৪ জন রোগী। এদেরমধ্যে মারা গেছে চারজন শিশু।

 

শেবাচিম হাসপাতালের শিশু ওয়ার্ডের সেবিকারা জানান, হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের অধিকাংশ ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়া, ডায়রিয়া, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, শ্বাসকষ্ট, শ্বাসতন্ত্রের বিভিন্নরোগে আক্রান্ত। একারণে হাসপাতালে শয্যা সঙ্কট দেখা দিয়েছে। তাই মেঝেতে শুইয়ে শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 




বরিশালের অগ্নিকাণ্ডে একাধিক দোকানসহ বসত ঘর পড়ে ছাই

বরিশাল অফিস :: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি গ্রামে ৯ টি দোকান ও ৫টি বসত ঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে।

শুক্রবার (২ ফেব্রুয়ারী) ভোররাতের দিকে
বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডে কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

বিষয়ে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাকেরগঞ্জ স্টেশনের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো: আবুল কাসেম তিনি জানান,দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে আগুনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং আগুন নেভানোর কাজ শুরু করি। মোট তিনটি ইউনিট মিলে সকাল ৬ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। তবে কোন হতাহতের খবর আমরা পাইনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে, তবে তদন্ত না করে বলা যাবে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আফজাল হোসেন বলেন, আগুনে সংবাদ শুনে দ্রুত ঘটনা স্থলে আমাদের পুলিশের টিম ছুটে আসেন এবং জনতার ভিড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন পাশাপাশি আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তা করেছেন।

 




শীতেও জুমার দিনে গোসল করতেই হবে?

চন্দ্রদীপ ডেস্ক : জুমার নামাজের জন্য অজু করা যথেষ্ট। আর গোসল করা উত্তম। এ সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকে বিষয়গুলো সুষ্পষ্ট করেছেন। হাদিসের আলোকে উভয়টিই ভালো ও উত্তম সুন্নাতি আমল।

তবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিন গোসলের ব্যাপারে খুব বেশি তাগিদ দিয়েছেন। জুমার দিন গোসল করা অতি উত্তম কাজ। হাদিসের একাধিক বর্ণনা থেকে তা প্রমাণিত-

হজরত সামুরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন অজু করল; সে যথেষ্ট করলো ও ভালো করলো। আর যে গোসর করলো সে অধিক উত্তম।

জুমার দিনের গোসল
যে ব্যক্তি জুমার নামাজের জন্য গোসল করলো; সে অধিক উত্তম কাজ করলো। সুন্নাত আমল পূর্ণ করলো। কারণ যে ব্যক্তি জুমার দিন অজুর সঙ্গে সঙ্গে গোসল করলো, তা শুধু অজু অপেক্ষা গোসলের মতো অধিক উত্তম সুন্নাত আমল করলো। প্রসিদ্ধ চার ইমামসহ অধিকাংশ আলেম জুমার দিন অজুর সঙ্গে সঙ্গে গোসলের এ পদ্ধতিকে গ্রহণ করেছেন।

গোসলের গুরুত্ব
তবে জুমার দিন অজুর চেয়ে গোসল করাকে গুরুত্ব দেওয়া হয়েছে। হাদিসের একাধিক বর্ণনায় তা প্রমাণিত-

১. হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমাদের মধ্যে কেউ জুমার নামাজে আসলে সে যেন গোসল করে। ’ (বুখারি, মুসলিম)

২. জুমার দিন গোসলের তাৎপর্য
হজরত ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জুমার দিন দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, এমন সময় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রথম যুগের একজন মুহাজির সহাবা (জুমা পড়তে মসজিদে) এলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাঁকে ডেকে বললেন, এখন সময় কত? তিনি বললেন, আমি ব্যস্ত ছিলাম, তাই ঘরে ফিরে আসতে পারিনি। এমন সময় আজান শুনে শুধু অজু করে নিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, শুধু অজুই? অথচ আপনি জানেন যে, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোসলের নির্দেশ দিতেন। ’ (বুখারি, মুসলিম, মুসনাদে আহমাদ)

৩. জুমার দিন গোসল করা ওয়াজিব
হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘জুমার দিনে প্রত্যেক সাবালকের জন্য গোসল করা ওয়াজিব। ’ (বুখারি)

৪. জুমার দিন গোসলের মর্যাদা
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি জুমার দিন জানাবাত (নাপাকি থেকে পবিত্রতার) গোসলের ন্যায় গোসল করে এবং নামাজের জন্য আগমন করে সে যেন একটি উট কোরবানি করলো। যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সে যেন একটি গাভী কোরবানি করলো। তৃতীয় পর্যায়ে যে আগমন করে সে যেন একটি শিং বিশিষ্ট দুম্বা কোরবানি করলো। চতুর্থ পর্যায়ে আগমন করলো সে যেন একটি মুরগি কোরবানি করলো। পঞ্চম পর্যায়ে যে আগমন করলো সে যেন একটি ডিম কোরবানি করলো। পরে ইমাম যখন খুতবাহ দেওয়ার জন্য বের হন তখন ফেরেশতারা (ইমামের খুতবাহ) উপদেশ শোনার জন্য (মসজিদে) উপস্থিত হয়ে থাকে। ‘ (বুখারি, মুসলিম, মুসনাদে আহমাদ)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, জুমার নামাজের জন্য গোসল করে এ দিনের উত্তম আমলে নিজেদের সম্পৃক্ত করা। একান্ত কোনো কাজে ব্যস্ত থাকলে অজু করেও জুমা পড়ায় দোষ নেই। তবে জুমার জন্য গোসল করাকে আবশ্যক বলেছেন বিশ্বনবি।




গলাচিপায় শ্যালকের হাতে দুলাভাই খুন

মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালীর গলাচিপায় শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই জহিরুল আলমের (৪১) মৃত্যু হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে শ্যালক তরিকুল ইসলামকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৩১ জানুয়ারি) রাতে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের মৃত সিরাজুল আলমের ছেলে।

সূত্র জানায়, ৩১ জানুয়ারি দুপুরে জহিরুল তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। বিকেলে পারিবারিক কলহের জেরে শ্যালক তরিকুলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে জহিরুলকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন এবং শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করেন তরিকুল। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা জহিরুলকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।




স্ত্রীর দাবীতে দুমকীতে তরুণীর অনশন

মো: আল-আমিন (পটুয়াখালী): ঢাকায় চাকরির সূত্রে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক; ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে এক বছর অবস্থান। এর পর স্ত্রীর মর্যাদা আদায়ে কথিত স্বামীর ভিটেতে অবস্থান নিয়েছেন ওই তরুণী।

পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মোশাররফ মৃধার ছেলে কাইউম মৃধার (৩০) বাড়িতে স্ত্রীর মর্যাদা আদায়ে অবস্থান নিয়েছে এক তরুণী (২৫)। সোমবার দুপুরে ওই বাড়িতে অবস্থান নেওয়া ওই তরুণীর বাড়ি বরগুনার পুরাঘাটা এলাকায়। ওই বাড়িতে অবস্থানের পর পরই কাইউম মৃধা পালিয়ে যায়।

ওই তরুণীর অভিযোগ, ঢাকায় একটি প্রাইভেট কোম্পানির শোরুমে চাকরির সুবাদে কাইউমের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে একত্রে ভাড়া বাসায় স্বামী-স্ত্রী পরিচয়ে এক বছর অবস্থানের পর চলতি বছরের ১ জানুয়ারি গা-ঢাকা দেয়। পরে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়।

ওই তরুণী বলেন, বর্তমানে সে বসুন্ধরার একটি প্রাইভেট হাসপাতালে নার্সের চাকরির সময় ভাড়া বাসায় প্রায় এক বছর একসঙ্গে ছিলাম। হঠাৎ কাইউম তাকে না জানিয়ে বাড়ি চলে আসে এবং মোবাইল ফোনেও যোগাযোগ বন্ধ করে দেয়। লোক মারফতে খোঁজ নিয়ে তাই স্ত্রীর অধিকার আদায়ে ওর বাড়িতে এসে অবস্থান নিতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত কাইউম মৃধার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
কাইউমের বাবা মোশাররফ মৃধা বলেন, চাকরির সুবাদে আমার ছেলে ঢাকায় ছিল। সেখানে ওই মেয়েও চাকরি করার সুবাদে হয়তো পরিচয় হয়ে থাকতে পারে। তবে বিয়ে করেছে কিনা তা আমরা জানি না। অথচ ওই মেয়ে আমার ছেলেকে স্বামী দাবি করছে। এখন ছেলে বাড়ি আসুক তার পরে যা করা দরকার তাই করতে হবে।

দুমকি থানার ওসি তারেক মো. আবদুল হান্নান বলেন, ওই এলাকায় স্বামীর স্বীকৃতির দাবিতে এক তরুণী ঢাকা থেকে এসেছে জানতে পেরেছি। এ ঘটনায় সরাসরি কেউ কোনো অভিযোগ দেয়নি। অনশনেরও কোনো খবর পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




বরিশাল নগরীর ফাতেমা সেন্টারে আগুন

বরিশাল অফিস :: বরিশাল নগরীর প্রান কেন্দ্র সদর রোডস্থ ফাতেমা সেন্টারের আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং স্থানে থাকা একটি প্রাইভেট কারে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে কালো ধুয়ায় ছড়িয়ে পড়ে এঘটনা দেখে ফাতেমা সেন্টারের সদস্যরা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের পাঁচটি ইউনিট দ্রæত ঘটনাস্থানে ছুটে এসে প্রথমে গ্যাস ছেড়ে আগুন নিয়ন্ত্রণ আনার প্রচেষ্টা চালান। আজ বৃহস্পতিবার (১ ফেব্রয়ারি) রাত সোয়া আটটার দিকে এ আগুন সুত্রপাত ঘটে। ফায়ার ব্রিগেডের সদস্যরা দীর্ঘ ৪৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

এ সময় বরিশাল সদর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, গাড়ি পার্কিং এর স্থানে থাকায় একটি প্রাইভেটকার থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । আমরা দ্ররুত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির অভিমান এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ছাড়া মূল কী কারণে আগুনে সূত্র হয়েছে তদন্ত সাপেক্ষে আগে নির্ধারণ করা সম্ভব হয়নি।

এ সময় উপস্থিত, অতিরিক্ত মেট্রোপলিটন উপ পুলিশ কমিশনার ফজলুল করিম তিনি জানান, তারা আগুনে সংবাদ শুনে দ্রæত ঘটনা স্থলে ছুটে আসেন। এবং জনতার ভিড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেন। এর পূর্বে ঘটনাস্থলে জনতার বীর সামলাতে পুলিশের বেগ পেতে হয়। এঘটনায় তদন্ত করে পরবর্তী সময়ে আইনগত ব্যাবস্থা গ্রহন করা
হবে।