ঋণ খেলাপি হয়েও পৌরসভার নির্বাচনে প্রার্থীতা বৈধ

মো: আল-আমিন (পটুয়াখালী): খেলাপী ঋণ গ্রাহকের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণার অভিযোগ উঠেছে পটুয়াখালী পৌরসভার নির্বাচনে রিটানিং কর্মকর্তা বিরুদ্ধে। এমনকি জামিনদারের প্রার্থীতাও বৈধ ঘোষণা করেছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।

১৫ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে খেলাপী ঋণ উল্লেখ করে পটুয়াখালী পদ্মা ব্যাংক শাখা ব্যবস্থাপক একটি চিঠি দিলেও তা গোপন করে ঋণ গ্রহীতা ও জামিনদারের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটানিং কর্মকর্তা ও নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান।

এ ঘটনায় শনিবার (১৭ ফেব্রুয়ারী) নির্বাচনের দায়িত্বে থাকা আপীল কর্তৃপক্ষ ও পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর আপীল করেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী মেয়র পদ-প্রার্থী ডাঃ মোঃ শফিকুল ইসলাম।

পদ্মা ব্যাংক পটুয়াখালী শাখার অফিসার মেহেদী হোসাইন এবং সিনিয়র অফিসার ও শাখা অপারেশন ম্যানেজার শাহিনুর আক্তার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ০৯ মার্চ ২০২৪ ইং তারিখে অনুষ্ঠিতব্য মেয়র পদে নির্বাচনে পটুয়াখালী জেলায় যে সকল প্রার্থীগন অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের মধ্যে মহিউদ্দিন আহম্মেদ, (জাতীয় পরিচয়পত্র নম্বর- ৬৮৬২২৭৮৯০৭/পিন- ১৯৭৬৭৮২৯৫০৫১১৯৬৭৩), পিতা: মোয়াজ্জেম হোসেন, মাতা- সাফিয়া বেগম, বর্তমান ঠিকানাঃ মুসলিম পাড়া, পটুয়াখালী সদর, পটুয়াখালী, একজন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী।
চিঠিতে আরো উল্লেখ করা হয়েছে, আবুল কালাম আজাদ, প্রোপাইটর মেসার্স আবুল কালাম আজাদ, আমাদের পদ্মা ব্যাংক পিএলসি (তৎকালীন দি ফার্মার্স ব্যাংক লিমিটেড), পটুয়াখালী শাখার একজন খেলাপী গ্রাহক। যিনি ২৮.১০.২০১৪ ইং তারিখ হতে পদ্মা ব্যাংক লিমিটেড, পটুয়াখালী শাখা হতে সর্বমোট ২৪.৫০ কোটি টাকা ঋণ গ্রহণ করেছেন যা ১৬.১০.২০২২ ইং তারিখ মেয়াদোত্তীর্ণ হয়েছে। ঋণ’র হিসাবটি নিয়মিত না করায় বিগত ০১.০২.২০২৪ ইং হতে মন্দ ও ক্ষতিজনক মানে শ্রেণিকৃত হয়ে যায় এবং উক্ত ঋণ হিসাবে মহিউদ্দিন আহম্মেদ একজন জামিনদার।

তিনি ঋণ গ্রহণ এর সময় ব্যাংক বরাবর এই মর্মে অঙ্গীকার করেছিলেন যে,আবুল কালাম আজাদ, প্রোপাইটর: মেসার্স আবুল কালাম আজাদ উক্ত ঋণ প্রদানে ব্যার্থ হলে আমি জামিনদার হিসাবে ঋণের সমুদয় টাকা প্রদান করবো।
খেলাপি ঋণ আদায়ের গ্রাহক ও জামিনদারের কোনো সাড়া পাওয়া যায়নি। সম্ভাব্য মেয়র প্রার্থী আবুল কালাম আজাদ এবং জামিনদার মহিউদ্দিন আহম্মেদ প্রার্থী হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এর জন্য আবেদন জানাচ্ছি। পটুয়াখালী জেলা প্রশাসকসহ ব্যাংকের ও নির্বাচন কমিশন’র উর্ধতন কর্তৃপক্ষকে অনুলিপি দেয়া হয়েছে।

এ ঘটণায় প্রতিদ্বন্দ্বি মেয়র পদ-প্রার্থী শফিকুল ইসলাম বাদী হয়ে তার আইনজীবী অ্যাডভোকেট শাহাবুদ্দিন’র মাধ্যমে একটি আপীল মোকদ্দমা দাখিল করেছেন শনিবার (১৭ফেব্রুয়ারী)।

এ বিষয়ে পদ্মা ব্যাংকের পটুয়াখালী শাখা ম্যানেজার শামীম আহমেদ বলেন, এ বিষয়ে আমরা কোন কথা বলতে চাই না। প্রয়োজন হলে আমাদের
উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন।

পদ্মা ব্যাংক ঋণের টাকা পাওয়ার কথা স্বীকার করে আবুল কালাম আজাদ বলেন, কিস্তি বাকি আছে কিন্তু তারা ঋন খেলাপী নয়। আর মহিউদ্দিন তো জামিনদার।

পদ্মা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ফয়সাল আমীন বলেন, আমরা চিঠি দিয়েছি সব ঠিকই আছে। উনি ওনার ঋণটা পরিশোধ করলেইতো শেষ হয়ে যাবে।

জেলা রিটার্নিং কর্মকর্তা খান আবি শাহানুর খান বলেন, একজন কাউন্সিলর প্রার্থী ছাড়া কেউই ঋণ খেলাপী না। মেয়র প্রার্থী মহিউদ্দিন আহমেদ ঋণ খোলাপী কি না? তা আমার জানা নাই। আমার যাছাই-বাছাই ছিল এই বাছাইয়ের পরে পদ্মা ব্যাংক থেকে চিঠি নিয়ে আসায় তা খুলেই দেখি নাই। কারণ তার পর আমার কোন কিছু করার নাই।

পটুয়াখালী জেলা প্রশাসক নূর কুতুবুল আলম জানান, আমি ছুটিতে আছি। এবিষয়ে আমার ধারনা নাই। কালকে বলতে পারবো।




জার্মানিতে শেখ হাসিনার সঙ্গে জেলেনস্কির বৈঠক

চন্দ্রদীপ ডেস্ক : জার্মানির মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৈঠকে উভয় নেতা পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

মিউনিখের স্থানীয় সময় শনিবার সকালে কনফারেন্সের ভেন্যু হোটেল বেইরিশার হফ-এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মাসুদ বিন মোমেন।

জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে একই স্থানে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক ফেডারেল মন্ত্রী।

সকালে সম্মেলন স্থলে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন বাংলাদেশের সরকার প্রধান।

এদিন একই হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। এ বৈঠকেও পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। পরে সেখানে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী, কমনওয়েলথ ও উন্নয়নবিষয়ক সেক্রেটারি লর্ড ক্যামেরন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

মিউনিখ নিরাপত্তা সম্মেলন-২০২৪ এ যোগ দিতে তিনদিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউনিখে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের সভাপতির আমন্ত্রণে সেখানে যাচ্ছেন তিনি।

সংলাপের মাধ্যমে বিশ্বশান্তির মূলমন্ত্র নিয়ে ১৯৬৩ সাল থেকে মিউনিখ শহরে অনুষ্ঠিত হয়ে আসছে আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক বার্ষিক সভা মিউনিখ কনফারেন্স। ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের ৬০তম সভা অনুষ্ঠিত হচ্ছে।

জেলেনস্কির সঙ্গে শেখ হাসিনার বৈঠক প্রসঙ্গে সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, আমাদের অবস্থান সবসময় পরিষ্কার। আমরা সবসময় যুদ্ধের বিরুদ্ধে। আমরা চাই পৃথিবীতে শান্তি এবং স্থিতি বিরাজ করুক। প্রেসিডেন্ট জেলেনস্কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়েছেন। সেজন্য প্রধানমন্ত্রী তাকে সময় দিয়েছেন। সেখানে যুদ্ধ বন্ধের আলোচনাই হবে।

জেলেনস্কির সঙ্গে শেখ হাসিনার বৈঠকের ফলে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের কোনো দূরত্ব তৈরি হবে না বলে জানিয়েছিলেন তিনি।




বরিশালে মেঘনা নদীতে নিখোঁজের তিনদিন পড় মাদ্রাসায় ছাত্রের লাশ উদ্ধার

বরিশাল অফিস :: বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার তিনদিন পরে মাদ্রাসায় ছাত্র হাফেজ সাব্বির হোসেন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই সাথে অধ্যায়নরত ঢাকার মোহাম্মদ বায়তুল আমান মাদ্রাসায় শিক্ষকতা করতেন ।

উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্র হাফেজ মোঃ সাব্বির হোসেন ঢাকা হাজারীবাগ এলাকার বাসিন্দা মোঃ মাহতাব হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন, বরিশাল হিজলা নৌ পুলিশের পরিদর্শক মো: তরিকুল ইসলাম তিনি জানান, বরিশাল জেলার হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামের খালার বাড়িতে বেড়াতে এসেছিলেন সাব্বির। বুধবার দুপুরে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে সাঁতার না জানার কারণে নদীতে ডুবে নিখোঁজ হন। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে একটি ইটভাটার পাশে ভাসমান অবস্থায় লাশটি স্থানীয়রা দেখতে পেলে নৌ পুলিশকে খবর দিলে তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে লাশ ময়না তদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান,সাব্বিরের গ্রামের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা চরহোগলা গ্রামের তবে তিনি ছোটবেলা থেকে ঢাকায় হাজারীবাগ এলাকায় বসবাস করতেন। তিনি যে মাদ্রাসায় পড়াশোনা করতেন একই সাথে সেই মাদ্রাসায় শিক্ষকতা করতেন।




মহিপুরে ২৪ কেজির দাতিনা মাছ ১ লাখ ২৫ হাজারে বিক্রি

মো: আল-আমিন (পটুয়াখালী): বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের দুটি দাতিনা মাছ। এফবি মায়ের দোয়া নামে একটি ট্রলারে মাঝি লক্ষি মিয়ার জালে মাছ দুটি ধরা পড়ে। পরে মাছ দুটি ডাকের মাধ্যমে ১ লাখ ২৫ হাজার টাকায় কেনেন মৎস্য ব্যবসায়ী সজীব হোসেন।

এফবি মায়ের দোয়া ট্রলারে এ মাছ দুটি গত তিন দিন আগে গভীর সাগরে ধরা পড়ে। এরপর শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মৎস্য বন্দর মহিপুরের কুতুবদিয়া ফিস এ মাছ দুটি বিক্রির জন্য উঠানো হয়।

এ বিষয় মাঝি লক্ষি মিয়া বলেন, সচরাচর দাতিনা মাছ তেমন একটা পাওয়া যায় না। আমরা সাগরে ইলিশ ধরার জন্য জাল ফেলি। তখন হঠাৎ দেখি বড় কোনো মাছ, প্রথমে ভেবেছিলাম কোরাল মাছ পরে কাছাকাছি গিয়ে দেখি দুটি দাতিনা মাছ।

মহিপুর কুতুবদিয়া ফিসের মালিক বলেন, দাতিনা মাছ দুটি ২ লাখ ৪০ হাজার টাকা মণ হিসেবে কেজি প্রতি ৬ হাজার টাকা দরে ১ লাখ ২৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। মাছ দুটির ওজন ছিল ২৪ কেজি ৬৫০ গ্রাম।

এ বিষয় মৎস্য পাইকার সজিব হোসেন বলেন, দাতিনা মাছ মূলত সচরাচর ঘাটে তেমন একটা আসে না। আজ হঠাৎ দেখে ডাকের মাধ্যমে কিনে নিলাম। মাছ দুটি ৬ হাজার টাকা কেজি দরে কিনেছি, এখন বিক্রির জন্য ঢাকায় পাঠাব। আশা করছি ভালো দামে বিক্রি করতে পারব।

এ বিষয় কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, নদ-নদী এবং সাগরের কাছাকাছি এলাকায় এই প্রজা‌তির মাছ পাওয়া যায় না। এরা মূলত গভীর সাগরের মাছ। এ মা‌ছের ফুলকা বিদেশে রপ্তানি করা হয়, যা দি‌য়ে ওষুধ তৈ‌রি করা হয়। মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে দাতিনা ভোল মাছ তেমন একটা দেখা যায় না। তবে এই প্রজাতির মাছগুলো খুবই সুস্বাদু।




মির্জাগঞ্জে ভুয়া তালিকায় এতিমের টাকা তছরুপ

মো: আল-আমিন (পটুয়াখালী): মির্জাগঞ্জে এতিমখানা ও শিশু সদনে মাদ্রাসা ছাত্রদের ভুয়া এতিম ও অসহায় দেখিয়ে লাখ লাখ  টাকা ভাগ-বাটোয়ারার অভিযোগ উঠেছে।

সবচেয়ে বড় অনিয়ম দেখা গেছে মাজার কেন্দ্রিক এতিমখানা গুলোতে। তারা একদিকে এতিম খানার নামে দেশের বিভিন্ন এলাকা থেকে লাখ লাখ টাকা আদায় করে অন্য দিকে ভুয়া তালিকা দেখিয়ে সরকারি বরাদ্দ নিয়ে থাকে।
এ ছাড়াও অধিকাংশ শিশু সদনে স্টোক রেজিস্ট্রার, বিল ক্যাশ খাতা, ভাউচারের রেজুলেশন, ভর্তি রেজুলেশন, মেচ কমিটি ও ভাউচারের সঙ্গে মিল রেখে ব্যাংক স্টেটমেন্ট কিছুই নাই। যা বিল উত্তোলনের জন্য একান্তই প্রয়োজন।

কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সভাপতি, সম্পাদক ও উপজেলা সমাজসেবা দপ্তরকে ম্যানেজ করে প্রয়োজনীয় ডকুমেন্ট ছাড়াই উত্তোলন করছে সরকারি বরাদ্দ।

জানা যায়, মির্জাগঞ্জে সরকারের তালিকাভুক্ত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত মোট ১১টি এতিমখানা রয়েছে। যার মধ্যে ক্যাপিটেশন গ্র্যান্ট বরাদ্দের আওতায় এতিম দেখানো হয়েছে ১৭৮ জন। ক্যাপিটেশন বরাদ্দের অনুকূলে এতিমখানার ৬-১৮ বছর বয়সী এতিম ৫০ শতাংশ বরাদ্দের আওতায় আসবে। একজন এতিমকে মাসে দুই হাজার করে টাকা বরাদ্দ দেয়া হয়।

বছরে দুইবারে মোট ২৪ হাজার টাকা বরাদ্দ আসে।




৪৩ বছর পর ফুলন দেবী মামলার রায় ঘোষণা

চন্দ্রদীপ ডেস্ক : ধর্ষণের বদলা নিতে ২০ জনকে হত্যা করেছিলেন ভারতের ‘দস্যুরানী’ বা ধর্ষকদের যমদূত ফুলন দেবী ও তার দলের সদস্যরা। সেই হত্যাকাণ্ডের ৪৩ বছর পর বুধবার (১৪ ফেব্রুয়ারি) শেষ দুই জীবিত অভিযুক্তের সাজা ঘোষণা করলেন উত্তর প্রদেশের কানপুর জেলার একটি আদালত। খবর হিন্দুস্তান টাইমস।

বহুল আলোচিত ও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে অভিযুক্তদের মধ্যে বর্তমানে দুজন বেঁচে আছেন। তার মধ্যে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আর প্রমাণের অভাবে অন্যজনকে বেকসুর খালাস দিয়েছেন বিচারক।

১৯৮১ সালের ফেব্রুয়ারিতে উত্তর প্রদেশের বেহমাই গ্রামে এই হত্যাকাণ্ড ঘটেছিল। ঠাকুর সম্প্রদায়ের উচ্চবর্ণের পুরুষদের হাতে গণধর্ষণের শিকার হয়েছিলেন ফুলন দেবী। তার বদলা নিতে বেহমাই নামক গ্রামে ঠাকুর সম্প্রদায়ের ২০ জন পুরুষকে এক লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেছিলেন ফুলন দেবী ও তার দলের সদস্যরা।

সেই ঘটনায় গোটা ভারতে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছিল। চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন উত্তর প্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী ভিপি সিং। ৩৪ জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে। তবে বিচার চলাকালীন অভিযুক্তদের ৩২ জনই মারা গেছেন। এই মামলা চলাকালীন ২৮ জন সাক্ষী মারা যান। ২০১২ সালে কানপুরের ওই আদালতে চার্জ গঠন হয়েছিল।

হত্যাকাণ্ডের পর ফুলন দেবীর নাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। তাকে ভারতে অত্যাচারিত, দলিত, নিম্নবর্ণের ও আদিবাসীদের প্রতিবাদী মুখ হিসেবে বিবেচনা করা হয়। এমনকি, তাকে নিয়ে তৈরি হয় চলচ্চিত্রও, যেটি পরিচালনা করেছিলেন শেখর কাপুর। তার জীবনী নিয়ে লেখা বইটির নাম ছিল ‘ইন্ডিয়াস ব্যান্ডিট কুইন: দ্য ট্রু স্টোরি অব ফুলন দেবী’। তারপর থেকে ফুলন দেবী ‘ব্যান্ডিট কুইন’ নামেও পরিচিত হয়েছিল।

পরে একটি সাধারণ ক্ষমা প্রকল্পের অধীনে হত্যাকাণ্ডের দুই বছর পর মধ্যপ্রদেশে আত্মসমর্পণ করেছিলেন ফুলন। ১৯৯৪ সাল পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। সে বছর সমাজবাদী পার্টির তৎকালীন প্রধান ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়েম সিং যাদবের আদেশে ফুলন দেবীর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছিল।

১৯৯৪ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি সমাজবাদী পার্টিতে যোগ দেন এবং ১৯৯৬ সালের লোকসভা নির্বাচনে অংশ নেন। কোনো ধরনের শিক্ষাগত যোগ্যতা ও রাজনীতির সঙ্গে জড়িত না হলেও তিনি উত্তর প্রদেশের মির্জাপুরের সংসদ সদস্য নির্বাচিত হন। নিজ প্রদেশ ও কেন্দ্রীয় রাজনীতিতে খুবই জনপ্রিয় ছিলেন ফুলন দেবী।




বরিশালে ইটভাটায় অভিযান

বরিশাল অফিস :: বরিশালে সদর উপজেলার চরকরনজি ও হিজলতলা এলাকায় ড্রাম চিমনীযুক্ত দুটি ইটভাটার কিলন ও চিমনী ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি ধ্বংস করা হয়েছে কাঁচা ইট। একইসঙ্গে দুটি ইটভাটা থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহষ্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্ব সদর উপজেলার চরকরনজি ও হিজলতলা এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক এএইচএম রাসেদ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ড্রাম চিমনিযুক্ত মেসার্স আর এইচ বি ব্রিকসের প্রোপাইটর হারুণ অর রশিদকে তিন লাখ টাকা ও হিজলতলা এলাকার ড্রাম চিমনিযুক্ত মেসার্স দোলা ব্রিকসের প্রোপাইটর সঞ্জিব দাসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ইটভাটার কিলন ও চিমনী এবং কাঁচা ইট সম্পূর্ণ ধ্বংস করা হয়।




কলাপাড়ায় অগ্নিকান্ডে বসতবাড়ী পুড়ে ছাই

মো: আল-আমিন (পটুয়াখালী):

পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকান্ডের ঘটনায় একটি বসতঃবাড়ী সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের ফুলতলী বাজার সংলগ্ন দাসের হাওলা গ্রামে লিটন গাজীর বাড়িতে এমন ঘটনা ঘটে। এ ঘটনায় তিন ভরি স্বর্ণালংকার, নগদ ১ লক্ষ টাকা অন্যান্য মালামাল সহ অন্ততঃ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়দের ধারনা।

লিটন গাজীর স্ত্রী রহিমা বেগম জানান,দুপুর ২ টার দিকে তিনি ঘরের পিছনে বসে কাজ করছিলেন। এ অবস্থায় তার ছোট মেয়ে দৌঁড়ে এসে আগুন ঋগুন বলে চিতকার করে । তাৎক্ষনিক আগুনের লেলিহান শিখা পুরো বাড়িটিতে ছড়িয়ে পড়ে।

আগুন নেভাতে আসা কালাম বলেন,তারা চিৎকার চেঁচামেচি শুনে দৌঁড়ে এসে দেখেন পুরো ঘরে আগুন জ্বলছে। আগুনের এতই তাপ ছিলো কাছে যাওয়ার কোন পরিস্থিতি ছিলোনা।

ক্ষতি গ্রস্থ লিটন গাজী বলেন,আমাদের পড়নের বস্ত্র ছাড়া আমি কিছুই রক্ষা করতে পারিনি। তা ছাড়াও তার ঘরে আরও পাঁচজন ভাড়াটিয়া ছিলেন,তাদের মালামালও পুড়ে গেছে।




ভোলায় গ্যাস সংযোগ ৩ বছরের মধ্যে: জ্বালানি প্রতিমন্ত্রী

বরিশাল অফিস :: গ্যাসের অভাবে চরম দুর্ভোগ ভোলার শিল্প-প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে। তবে জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন, আগামী ৩ বছরের মধ্যে ভোলা পৌরসভার সব বাসা-বাড়িসহ শিল্প-প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ দেওয়া হবে। এতে কমবে দুর্ভোগ, ঘুড়ে দাঁড়াবে শিল্প-কারখানা। এছাড়া পাইপলাইনে বরিশাল ও পটুয়াখালী হয়ে ভোলার গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডেও।

মূল্যবান প্রাকৃতিক সম্পদ, গ্যাসে সমৃদ্ধ দ্বীপজেলা ভোলা। এখানে এ পর্যন্ত তিনটি ক্ষেত্র শাহাবাজপুর, ভোলা উত্তর ও ইলিশা থেকে গ্যাস উত্তোলন হচ্ছে। জেলায় মোট এক দশমিক ৭ ট্রিলিয়ন গ্যাস মজুতের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রায় ২২ লাখ মানুষের এই জেলায় সর্বপ্রথম ২০১৩ সালে আবাসিক গ্যাস সংযোগ দেওয়া হয়। বর্তমানে ২ হাজার ৩৭৪টি ঘর ও ১০টি শিল্পে গ্যাস সংযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, গ্যাসের অভাবে পর্যাপ্ত সুবিধা পাচ্ছে না ভোলাবাসী। ঘুরে দাঁড়াতে পারছে না জেলার শিল্পখাত।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমরা এখানে অনেক শিক্ষিত বেকার যুবক আছি। যদি এখানে শিল্প কারখানা না হয়, তাহলে আমাদের ভবিষ্যত কি হবে? ভোলার গ্যাস ভোলার মানুষের ব্যবহারের জন্য দাবি জানিয়ে আসছি। আশা করি, সরকার আমাদের দাবির প্রতি নজর দেবে।’

ভোলায় গ্যাসভিত্তিক শিল্পকারখানার বিশাল সম্ভাবনা দেখছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তাই প্রথমে ভোলার পৌর এলাকা ও শিল্পে সরবরাহ কথা ভাবছেন তিনি।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘প্রত্যেক বাড়িতে গ্যাস মিটার দিয়ে, আমরা গ্যাসের সংযোগ দিয়ে তারপরে বাকি গ্যাস বরিশালে নিয়ে যাব। আগে ভোলাতে আমরা শিল্পে সংযোগ দেব।’

ভোলার ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনে বরিশাল ও পটুয়াখালীতে নেওয়া হবে, যা যুক্ত হবে জাতীয় গ্রিডে।

নসরুল হামিদ বলেন, ‘যে গ্যাস আমাদের খনন চলছে, সেখান থেকে প্রাপ্ত গ্যাস কীভাবে বরিশাল, পটুয়াখালিতে নিয়ে যাওয়া যায়, সেটারও পরিকল্পনা আমরা করে ফেলেছি ইতিমধ্যে। তার সাথে একটা পাইপলাইন আমরা কীভাবে নির্মাণ করব, সেটার রুট প্ল্যান হয়ে গেছে।’

বর্তমানে ভোলায় ৯টি গ্যাস কূপের সন্ধান মিলেছে। এখানে আরও ৯টি অনুসন্ধান কূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

ভোলায় নতুন কূপ অনুসন্ধানে আলোর মুখ দেখছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। পরিকল্পনা অনুযায়ী নদীর তলদেশের চ্যালেঞ্জ মোকাবিলা করে পাইপলাইন নির্মাণ করে এই গ্যাস দেওয়া হবে জাতীয় গ্রিডে। এতে কমবে দেশে গ্যাস সংকট।




পাথরঘাটায় ৫ পরীক্ষার্থী বহিষ্কার ও ২ শিক্ষককে অব্যাহতি

বরিশাল অফিস :: বরগুনার পাথরঘাটায় কেএম সরকারি মাধ্যমিক বিদ্যালয় এসএসসি (ভোকেশনাল) ৫ জন পরীক্ষার্থীকে অসৎ উপায় অবলম্বন করার দায়ে বহিষ্কার ও দায়িত্ব অবহেলার কারণে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকনুজ্জামান খান এই শাস্তি দেন।

বহিষ্কৃত পরীক্ষার্থী হলেন- কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের জাহিদুল ইসলাম, ইয়াসিন আরাফাত, রেজবুল মাহমুদ ও বারি আজাদ মাধ্যমিক বিদ্যালয়ের ,মোসাম্মৎ শামসুন্নাহার ও জান্নাতি।এছাড়াও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বেল্লাল ও রিপন সমাদ্দার নামে দুজন শিক্ষককে, তারা দুজনেই কালমেঘা মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, অসধুপায় অবলম্বন করায় ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।এছাড়া ২ কক্ষ পরিদর্শককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।