পালিত মহিষের শিংয়ের আঘাতে মালিকের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি; পটুয়াখালীর গলাচিপায় পালিত মহিষের শিংয়ের আঘাতে মনির হোসেন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের এ ঘটনা ঘটে।

মৃত মনির হোসেন গোলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নলুয়াবাগী গ্রামের স্কানদার চকিদারের ছেলে।

মহিষের আঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, গোলখালী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান নাসির উদ্দীন হাওলাদার।

জানা গেছে, পার্শ্ববতী কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নমরহাট থেকে সোমবার একটি মহিষ ক্রয় করেন। মহিষটিকে মঙ্গলবার সকালে বাড়ির পাশে ঘাস খাওয়াতে নিতে যান। তখন হঠাৎ মহিষটি শিং দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে। স্থানীয়রা তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা গাজীর বন্দরে নিয়ে যায়। সেখান থেকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পথে শাখারিয়া নামক স্থানে তার মৃত্যু হয়।

এ বিষয়ে গোলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নাসির উদ্দিন জানান, মনির খুব ভালো লোক ছিলো। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 




রমজানে ২ টাকা লাভে পণ্য বিক্রি করছেন দুমকির টিপু

পটুয়াখালী প্রতিনিধি :

পবিত্র রমজানে দেশে খাদ্যপণ্যের দাম বাড়িয়েছে অতি মুনাফালোভী ব্যবসায়ীরা। কিন্তু পটুয়াখালীর দুমকি উপজেলার ব্যবসায়ী মো. টিপু ফরাজি মাত্র ২ টাকা লাভে পণ্য বিক্রি করছেন। এতে উপকৃত হচ্ছেন ওই এলাকার মানুষ।

তিনি গত বছরও রমজানে মাত্র ২ টাকা লাভে পণ্য বিক্রি করেছিলেন।

প্রতিবছরের মতো এবারও রমজান মাসে ২ টাকা লাভে পণ্য সামগ্রী, বিক্রি শুরু করলেও একটু ভিন্ন ধরনের আয়োজন করেছেন তিনি। যেমন প্রত্যন্ত গ্রামাঞ্চলে বেশিরভাগ সময় মুদি দোকানগুলোতে বাকি নিয়ে যায়। তাই এ বছর রমজানে টিপু ফরাজির দোকান থেকে নগদ টাকায় যারা বাজার করবেন, তাদের কাছ থেকে প্রতি কেজিতে ২ টাকা লাভ করবেন বলে জানিয়েছেন তিনি।

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় পাঙ্গাসিয়া ইউনিয়নের হাজির হাট বাজারে মো. টিপু ফরাজির দোকানে যেসব পণ্য বিক্রি করছেন। তার মধ্যে আছে মুড়ি, ছোলা (বুট), খেজুর, খেসারির ডাল, বেসন, সয়াবিন তেল, চিড়া ইত্যাদি। এসব পণ্য কেজিতে মাত্র ২ টাকা লাভে বিক্রি করবেন তিনি। এতে খুবই খুশি স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা আরিফুর রহমান বলেন, ‘আমরা এখান থেকে যে টাকায় জিনিস কিনি তা বাইরে অন্য দোকানে দাম ৫ থেকে ১০ টাকা বেশি নেয়। তাই এলাকার সাধারণ মানুষ এই দোকান থেকে মালামাল ক্রয় করে।

 




পায়রা বন্দরের আন্দারমানিক নদীর উপর ব্রীজের পাইলিং কাজের উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের আন্দারমানিক নদীর উপর ব্রীজের পাইলিং কাজের উদ্বোধন করা হয়েছে। পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবদুল্লাহ আল মামুন চৌধুরী, বিএন দুপুরে ১১৮০ মিটার দৈর্ঘ্য, ৪ লেন ব্রীজের পাইলিং কাজের উদ্বোধন করেন। প্রায় সাড়ে নয়শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে এ ব্রীজ।

বন্দরের সাথে ৬ লেন রাস্তার সাথে সংযুক্ত ব্রীজটি নির্মিত হলে ব্রীজটির মাধ্যমে ঢাকা কুয়াকাটা মহাসড়কের সাথে পায়রা বন্দরের সরাসরি  সংযোগ স্থাপিত হবে এবং পায়রা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম দ্রুত ও সহজতর হবে। এছাড়াও  বন্দরের বানিজ্যিক কার্যক্রমে ব্যাপক গতি সঞ্চার হবে।

চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান Chaina Railway Bridge Construction Group (CRBG) এবং  Chaina Civil Engineering Constitution Corporation (CCECC) এর সাথে ব্রীজটি নির্মাণ কাজের লক্ষ্যে চুক্তি সম্পাদিত হয়েছে। আগামী ফেব্রুয়ারী ২০২৬ খ্রি. এর মধ্যে ব্রীজটির নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করছে।

আন্দারমানিক নদীর নাব্যতা এবং উক্ত নদীতে সার্বক্ষণিক জাহাজ এবং লঞ্চ সমুহ চলাচলের জন্যে বিবেচনা করে ব্রীজটি Extra Dosed পদ্ধতিতে মাত্র ২ টি পিয়ার স্থাপনের মাধ্যমে এটি নির্মাণ করা হবে এ ব্রীজটি। কোরিয়ান পরামর্শক প্রতিষ্ঠানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি অত্যন্ত দৃষ্টি নন্দন ও আইকনিক ব্রীজ হবে এটি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের ক্যাপ্টেন মনিরুজ্জামান, পিডি (ডিআইএসএফ), কমান্ডার মাহমুদুল হাসান খান, চিফ হাড্রোগ্রাফার, মো: আতিকুল ইসলাম, পরিচালক ট্রাফিক, আব্বাস উদ্দীন, পরিচালক বোর্ড, মো: নাসির উদ্দীন, পিডি (পিপিএফটি), ক্যাপ্টেন শরিফুর রহমান, হারবার মাস্টারসহ পায়রা বন্দরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিগন ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।

 




রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রন ও ভোক্তা স্বার্থ সংরক্ষণে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

সোমবার ( মার্চ ১২) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রফেসর আঃ সালাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূর কুতুবুল আলম। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, ক্যাব পটুয়াখালী জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক, ক্যাব বরিশাল বিভাগীয় সম্পাদক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া। সভাপতি পটুয়াখালী প্রেস ক্লাব জাফর খান, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স সহ অন্যান্য সকল দপ্তর ও অধিদপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ ।

১/ তরমুজ কেজি তে বিক্রি হবে না পিচ হিসেবে বিক্রি করতে হবে জেলা প্রশাসক প্রয়োজনে ব্যবহার বন্ধ রাখব।

২/ ব্যবসা করতে হলে লিখিত কাগজ থাকতে হবে। কথা কথি হবে না, লেখা লেখি করতে হবে না হয় প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালিত হবে।

৩/ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্‌) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন ৫০ পয়সার
জিনিস ২ টাকায় বিক্রি করা যাবে না ( একই ৫০ পয়সার পন্য বিদেশি কোন নাম দিয়ে)

মূর্দা কথা অতিরিক্ত মুনফার চিন্তায় জিম্মি করা চলবে না তাহলে নিয়মিত আইন প্রয়োগ করা হবে ভোক্তা সাধারনের কথা মাথায় রেখে।

পরিশেষে জেলা প্রশাসক আরো বলেন, বাজার বন্ধ রাখার হুমকি দিয়ে লাভ হবে না ১৫/১৬ বছর চাকরি করে এই পর্যায় এসেছি আপনাদের চুরি সম্পর্কে অবগত আছি উপরের নির্দেশনা আছে বাজার নিয়ন্ত্রণে যেকোন পদক্ষেপ গ্রহণের।




যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে অস্কারে ‘লাল পিন ব্যাজ’ পরে তারকারা

চন্দ্রদীপ ডেস্ক : ফিলিস্তিনে স্থায়ী যুদ্ধবিরতির সমর্থনে অস্কার অনুষ্ঠানে লাল পিন ব্যাজ পরে হাজির হন বেশ কয়েকজন তারকা।

রোববার (১০ মার্চ) ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডে সংগীতশিল্পী বিলি আইলিশ, ফিনিয়াস ও’কনেল, পুওর থিংস তারকা মার্ক রাফালো এবং কমেডিয়ান রেমি ইউসেফ, রামি ইউসুফ, মাহেরশালা আলিসহ সেলিব্রিটিরা লাল পিন ব্যাজ পরেছিলেন।

ব্যাজটিতে দেখা যায়, এর ভেতরে একটি কমলা রঙের হাত রয়েছে যার মধ্যে একটি কালো হার্ট সাইন আঁকা।

সেলিব্রিটি ও বিনোদন জগতের শিল্পীদের এসব পিন ব্যাজ সরবরাহ করেছিল ‘আর্টিস্ট ফর সিজফায়ার’ নামের একটি সংগঠন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, লাল পিন ব্যাজটি গাজায় দ্রুত ও স্থায়ী যুদ্ধবিরতির জন্য সম্মিলিত সমর্থনের প্রতীক। একইসঙ্গে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তার পক্ষে ও সমস্ত জিম্মিদের মুক্তির বার্তা দেয়।

search

যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে অস্কারে ‘লাল পিন ব্যাজ’ পরে তারকারা

বিনোদন ডেস্ক

যুদ্ধবিরতির  আহ্বান জানিয়ে অস্কারে ‘লাল পিন ব্যাজ’ পরে তারকারা
ফিলিস্তিনে স্থায়ী যুদ্ধবিরতির সমর্থনে অস্কার অনুষ্ঠানে লাল পিন ব্যাজ পরে হাজির হন বেশ কয়েকজন তারকা।

রোববার (১০ মার্চ) ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডে সংগীতশিল্পী বিলি আইলিশ, ফিনিয়াস ও’কনেল, পুওর থিংস তারকা মার্ক রাফালো এবং কমেডিয়ান রেমি ইউসেফ, রামি ইউসুফ, মাহেরশালা আলিসহ সেলিব্রিটিরা লাল পিন ব্যাজ পরেছিলেন।

 

ব্যাজটিতে দেখা যায়, এর ভেতরে একটি কমলা রঙের হাত রয়েছে যার মধ্যে একটি কালো হার্ট সাইন আঁকা।

সেলিব্রিটি ও বিনোদন জগতের শিল্পীদের এসব পিন ব্যাজ সরবরাহ করেছিল ‘আর্টিস্ট ফর সিজফায়ার’ নামের একটি সংগঠন।

 

এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, লাল পিন ব্যাজটি গাজায় দ্রুত ও স্থায়ী যুদ্ধবিরতির জন্য সম্মিলিত সমর্থনের প্রতীক। একইসঙ্গে ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সহায়তার পক্ষে ও সমস্ত জিম্মিদের মুক্তির বার্তা দেয়।

আর গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতেই লাল পিন ব্যাজ পরে অস্কারে যোগ দিয়েছিলেন সেলিব্রিটিরা।

রেড কার্পেটে দাঁড়িয়ে কৌতুক অভিনেতা রেমি ইউসেফ মার্কিন গণমাধ্যমকে বলেন, আমরা গাজায় অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য বলছি।

আমরা ফিলিস্তিনি জনগণের জন্য ন্যায়বিচার ও শান্তি চাচ্ছি এবং আপনিও জানেন, সত্যিই একটি সর্বজনীন বার্তা, যা হল শিশুদের হত্যা বন্ধ করা হোক।

এর আগে, ফেব্রুয়ারিতে গ্র্যামিস এবং ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা (ডিজিএ) অ্যাওয়ার্ডে লাল পিন ব্যাজগুলো দেখা গিয়েছিল। সে সময় রাফালোকেও ওই ব্যাজ পরতে দেখা যায়।

এ বিষয়ে ডিজিএ রেড কার্পেটে রাফালো বলেন, আমরা শান্তির পথে, বোমা ফেলায় সমর্থন করি না। আমরা যা বলছি তা হলো, যুদ্ধবিরতির সুযোগ দিতে দোষ কি?

তথ্যসূত্র: আল জাজিরা




জেরুজালেমে ফিলিস্তিনিদের ‘কালো রমজানের’ শঙ্কা

চন্দ্রদীপ ডেস্ক : রমজান মাসে মুসলিমদের সিয়াম (সংযম) সাধনার প্রাক্কালে জেরুসালেমের ওল্ড সিটিতে উৎসবের খুব কম ছাপ পড়েছে।

গুহা আকৃতির উপহারের দোকানগুলো প্রায় অর্ধেক ধাতব শাটার দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদের দিকে যাওয়ার যে সরু রাস্তাগুলো রয়েছে, সেগুলো একদম ফাঁকা। ঝাড়বাতি আর চকচকে লণ্ঠনগুলো অনুপস্থিত। সাধারণ সময়ে তাড়াহুড়ো করে যাওয়া মুসল্লিদের মাথার ওপর এগুলো দুলতে থাকে।

কয়েক দশকের পুরনো ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের আধ্যাত্মিক কেন্দ্র জেরুসালেম। এই শহরের রমজানের প্রস্তুতি গাজায় ইসরাইল-হামাস যুদ্ধের কারণে ম্লান হয়ে পড়েছে। গাজা যুদ্ধ এখন ষষ্ঠ মাসে গড়িয়েছে।

গাজায় ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং লক্ষাধিক মানুষ ক্ষুধার্ত অবস্থায় আছে। তাই, এখানকার মানুষের মধ্যে আনন্দ প্রকাশের কোনো অনুভূতি কাজ করছেনা।

ওল্ড সিটির অন্যতম প্রধান প্রবেশদ্বার দামেস্ক গেটের কাছে, তার কফি স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আবু মুসাম হাদ্দাদ বলেন, ‘এটি হবে কালো রমজান।’

আগামী কয়েক দিনের মধ্যে মনোযোগ গাজা থেকে আল আকসায় সরে যেতে পারে। কেননা, এর আগে অনেক দিন থেকেই এ এলাকাটি ছিল ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের প্রধান কেন্দ্রস্থল।

হামাস গত ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে হামলা চালায়। আর, তারা এই হামলা চালায় আল-আকসায় মুসলিম অধিকার প্রতিষ্ঠার যুদ্ধের অংশ হিসেবে।

ইসরাইল ও অধিকৃত পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদের নামাজ পড়া ও চলাচলের ওপর ইসরাইলি নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে মসজিদে যাওয়ার জন্য আহবান জানিয়েছে হামাস।

অতীতে এই ধরনের নিষেধাজ্ঞা প্রায়ই সংঘর্ষের কারণ হয়েছে। তবে এটা স্পষ্ট নয় যে ফিলিস্তিনিরা বর্তমান পরিস্থিতিতে আসলেই সংঘর্ষের ঝুঁকি নেবে কিনা, যখন ইসরাইলি বাহিনী যেকোনো সম্ভাব্য হুমকির মোকাবেলায় কঠোর অবস্থান নিচ্ছে।

ওল্ড সিটির বাইরে একটি বইয়ের দোকানের মালিক ইমাদ মোনা বলেন, ‘এবছর রমজান মাসটি কেমন হবে তা নির্ভর করছে শহরে প্রবেশ এবং বের হওয়ার বিষয়ে ইসরাইলি পুলিশ কী আচরণ করবে, তার ওপর। আর, তা নিয়ে মানুষের মধ্যে ভয় কাজ করছে।’

ইসরাইল বছরের পর বছর ধরে বিভিন্ন মাত্রায় আল-আকসায় প্রবেশ সীমিত করেছে, যার মধ্যে রয়েছে, নিরাপত্তার উদ্বেগের কারণ দেখিয়ে যুবকদের প্রবেশে বাধা দেয়া।

ইসরাইলের সরকার এই বছরের রমজানের আগে বিস্তারিত বিধি-বিধান প্রকাশ করেছে। রোববার সন্ধ্যা থেকেই এগুলো কার্যকর হওয়ার কথা। তবে এতে বলা হয়েছে,পশ্চিম তীরের কিছু ফিলিস্তিনিকে আল-আকসায় নামাজ পড়ার অনুমতি দেয়া হবে।

এ চত্বরটি দীর্ঘকাল ধরে একটি গভীর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ধর্মীয় স্থান। কারণ এটি টেম্পল মাউন্ট-এর ওপর অবস্থিত। এই স্থানকে ইহুদিরা তাদের সবচেয়ে পবিত্র স্থান বলে মনে করে।

চত্বরটি পূর্ব জেরুসালেমে অবস্থিত; শহরের একটি অংশ; যা ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের সময় ইসরাইল দখল করে নেয় এবং পরে তাদের রাষ্ট্রের অংশ হিসাবে ঘোষণা করে।

ফিলিস্তিনিরা এই শহরকে তাদের ভবিষ্যত রাষ্ট্রের রাজধানী করতে চায়।

যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা রমজান শুরু হওয়ার সাথে সাথে গাজায় যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে। তবে, এর কোনো অগ্রগতি হয়নি।

ওল্ড সিটির বেশিভাগ দোকান মালিকরা আসন্ন রমজান সম্পর্কে তাদের মতামত জানাতে অস্বীকার করেন।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে বহু ফিলিস্তিনি ইসরাইলের হাতে আটক হয়েছে।

যারা কথা বলেছেন, তারা জানিয়েছেন যে অক্টোবর থেকে ওল্ড সিটিতে আরো ইসরাইলি পুলিশ মোতায়েন করা হয়েছে।

দোকান মালিকদের মতে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে শুক্রবারে জুমার নামাজের জন্য তরুণ ফিলিস্তিনি পুরুষদের নিয়মিতভাবে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করতে বাধা দেয়া হচ্ছে।

পশ্চিমতীরে ফিলিস্তিনবিষয়ক দায়িত্বে নিয়োজিত ইসরাইলি সামরিক সংস্থা, যা সিওজিএটি নামে পরিচিত, শুক্রবার বলেছে যে পশ্চিমতীরের কিছু মুসলিমকে রমজানের নামাজের জন্য এই অঞ্চলে প্রবেশের অনুমতি দেয়া হবে। তবে তারা এবিষয়ে বিশদভাবে কিছু জানায়নি।

গত বছর এখানে কয়েক হাজার মুসলিম প্রবেশ করতে সক্ষম হয়েছেন। তাদের বেশিভাগই ছিলো নারী, শিশু এবং বৃদ্ধ পুরুষ।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এই ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। তিনি শুধু বলেন যে গত বছরের মতো একই সংখ্যক লোককে রমজানের প্রথম সপ্তাহে আল-আকসায় নামাজের অনুমতি দেয়া হবে। তিনি আরো বলেন, এই পুরো মাস এই বিষয়ে সাপ্তাহিক ভিত্তিতে মূল্যায়ন করা হবে।

১৯৬৭ সাল থেকে একটি অনানুষ্ঠানিক ব্যবস্থার অধীনে, ওয়াকফ নামে পরিচিতএকটি জর্ডান-ভিত্তিক মুসলিম ধর্মীয় সংস্থার মাধ্যমে এই চত্বর পরিচালিত হয়। ইহুদিদের জন্য এই চত্বর পরিদর্শন করার অনুমতি আছে; তবে সেখানে তারা প্রার্থনা করতে পারে না।

সাধারণভাবে আশেপাশের অঞ্চলের ফিলিস্তিনিদের পূর্ব জেরুসালেমে প্রবেশের জন্য অনুমতির প্রয়োজন পড়ে। এই শহরকে ইসরাইল তার সংযুক্ত রাজধানীর অংশ হিসেবে বিবেচনা করে, যদিও এই দখলকে, আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিভাগ অংশ স্বীকৃতি দেয় না।

গত ৭ অক্টোবর থেকে ইসরাইল ফিলিস্তিনিদের জেরুসালেম বা ইসরাইলের যেকোনো অংশে প্রবেশ নিষিদ্ধ করেছে।
সূত্র : ভয়েস অব আমেরিকা




সবচেয়ে কম সময় উপবাস থেকে রোজা পালন করবে যেসব দেশ

চন্দ্রদীপ ডেস্ক : পবিত্র মাহে রমজানে ফজর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে রোজা রাখেন মুসলিমরা। কিন্তু উপবাস থাকার এই সময়কাল পৃথিবীর সব স্থানে একই নয়। ভৌগোলিক কারণে সূর্যোদয় ও সূর্যাস্তের ওপর উপবাসের সময় নির্ভর করে।

চলতি বছর রমজানের বাংলাদেশে সর্বোচ্চ ১৪ ঘণ্টা ২ মিনিট উপবাস থাকতে হবে।  এ বছর পৃথিবীর কোন এলাকার মানুষকে সবচেয়ে কম সময় উপবাস থেকে সিয়াম পালন করতে হয়, এ প্রশ্ন দেখা দেয় অনেকের মনেই। চলুন জেনে নিই কম সময় রোজা রাখতে হবে যেসব দেশে—

এ বছর সবচেয়ে কম সময় না রোজা রাখবে ল্যাটিন আমেরিকার দেশ চিলির বাসিন্দাদের। সেখানে ১২ ঘণ্টা ৪৪ মিনিট উপবাস থেকে রোজা রাখতে হবে দেশটির বাসিন্দাদের।

এরপর ওয়েশিনিয়ার দেশ নিউজিল্যান্ডের রোজাদাররা কম সময় উপবাস থেকে রোজা পালন করবেন। সেখানে ১২ ঘণ্টা ৪৬ মিনিট রোজা রাখতে হবে তাদের।

অন্যদকে আফ্রিকার দেশ কেনিয়ার বাসিন্দাদের উপবাস করতে হবে ১৩ ঘণ্টা ১৫ মিনিট।

সূত্র: গাল্ফ নিউজ।




ডিএনএ রিপোর্টে শনাক্ত হলো অভিশ্রুতির পরিচয়

চন্দ্রদীপ ডেস্ক : রাজধানীর বেইলি রোডের ভয়াবহ আগুনে নিহত গণমাধ্যমকর্মী অভিশ্রুতি শাস্ত্রি ওরফে বৃষ্টি খাতুনের পরিচয় শনাক্ত হয়েছে। ডিএনএ পরীক্ষা প্রতিবেদনে বেরিয়ে এসেছে তার বাবা সবুজ শেখ ওরফে শাবলুল আলম এবং মা বিউটি খাতুন।

শনিবার (৯ মার্চ) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির ফরেনসিক ল্যাবে তার পরিচয় শনাক্ত হয়। রোববার (১০ মার্চ) সিআইডি থেকে ওই প্রতিবেদন থানায় পাঠানো হয়েছে।

সিআইডি ডিআইজি (ফরেনসিক) এ কে এম নাহিদুল ইসলাম বলেন, অভিশ্রুতি ওরফে বৃষ্টি খাতুনের বাবা-মা দাবিদার সবুজ শেখ ও বিউটি খাতুনের কাছ থেকে ডিএনএ নমুন সংগ্রহ করা হয়েছিল। পাশাপাশি নিহত নারীর মৃতদেহ থেকেও ডিএনএ নমুনা নেওয়া হয়। তা সিআইডি ল্যাবে পরীক্ষা করে দেখা গেছে, অভিশ্রুতি বা বৃষ্টির বাবা সবুজ শেখ ও মা বিউটি খাতুন।

ডিআইজি নাহিদুল বলেন, রোববার ওই ডিএনএ প্রতিবেদনে স্বাক্ষর করে তা থানায় তদন্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। মরদেহ বাবা-মা দাবিদারের কাছে হস্তান্তরের জন্য বলা হয়েছে।

২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের নিহত ৪৬ জনের মধ্যে একজন এই বৃষ্টি খাতুন। বৃষ্টি তার বন্ধু ও সহকর্মীদের কাছে অভিশ্রুত শাস্ত্রি নামে পরিচিত ছিলেন। কিন্তু অভিশ্রুতি শাস্ত্রি নামে নিজেকে পরিচয় দেওয়ার কারণে তার তার লাশ হস্তান্তর নিয়ে জটিলতা তৈরি হয়। মৃত্যুর পর মন্দিরের পুরোহিত তাকে নিজেদের ধর্মালম্বী দাবি করেন। উল্টোদিকে সবুজ শেখ ও বিউটি খাতুন বাবা-মা দাবি করে জানান, নিহত তরুণী অভিশ্রুতি নয়, তার নাম বৃষ্টি খাতুন। বৃষ্টি তাদের সন্তান। এমন পরিস্থিতিতে পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেয় পুলিশ।

বৃষ্টির গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বনগ্রাম গ্রামের প‌শ্চিমপাড়ায়। কলেজের সার্টিফিকেট, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রেও অভিশ্রুতি শাস্ত্রীর নাম বৃষ্টি খাতুন। তবে তার বন্ধু সহকর্মীরা জানতেন তার নাম অভিশ্রুতি। মৃত্যুর পর এই নাম নিয়েই ঝামেলা হয়। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে থাকা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল ইসলামের ডিএনএ পরীক্ষাতেও তার পরিচয় শনাক্ত হয়েছে।




পটুয়াখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পটুয়াখালী প্রতিনিধি :

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে রেলি আলোচনা সভা ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মার্চ) সকালে সার্কিট হাউস প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য রেলি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি স্কয়ার মাঠে গিয়ে শেষ হয়।

রেলি শেষে ডিসি মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সহ ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ, রোভার স্কাউট, বিএনসিসি, স্কুল-কলেজের শিক্ষার্থী বৃন্দ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মাঠ মহড়া অনুষ্ঠিত হয় সেখানে ভূমিকম্প ও অগ্নিকান্ড হলে করণীয় সম্পর্কে ধারণা দেয়া হয়।

 




বিশ্বের ধনী নারীদের মধ্যে আধিপত্য আমেরিকার

চন্দ্রদীপ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ধনী নারীর তালিকায় বরাবরের মতোই আধিপত্য মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে এই তালিকায় চীনের পাশাপাশি এগিয়ে আসছে ভারতও। এদের কেউ কেউ উত্তরাধিকারী সূত্রে বিলিয়নেয়ার হলেও অনেকেই প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে স্বপ্রচেষ্টায় বিলিয়নেয়ার হচ্ছেন। ৮ মার্চ বিশ্ব নারী দিবসকে ঘিরে নারী বিলিয়নেয়ারের সংখ্যা অনুযায়ী দেশের তালিকা প্রকাশ করেছে আর্থিক সেবা প্রতিষ্ঠান সিটি ইনডেক্স।

এ তালিকা তৈরিতে ফোর্বস ম্যাগাজিনের লাইভ বিলিয়নেয়ার ট্র্যাকার ব্যবহার করা হয়েছে।

এই তালিকায় প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির নারী বিলিয়নেয়ারের সংখ্যা ৯৭ জন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন।

দেশটির নারী বিলিয়নেয়ারের সংখ্যা ৪২। তৃতীয় অবস্থানে থাকা দেশটি হচ্ছে জার্মানি। এই দেশটির নারী বিলিয়নেয়ার ২২ জন। চতুর্থ স্থানে ইতালির নারী বিলিয়নেয়ার ১৯ জন।
পঞ্চম স্থানে ভারতের নারী বিলিয়নেয়ার ১৫ জন। ষষ্ঠ স্থানে অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও ব্রাজিলের ৯ জন করে। সপ্তম স্থানে হংকং, স্পেন, সুইডেন ও ফ্রান্সের সাতজন করে। অষ্টম স্থানে কানাডা ও দক্ষিণ কোরিয়ার ৬ জন করে। নবম স্থানে ইসরায়েল ও তুরস্কের চারজন করে।
সিটি ইনডেক্সের জরিপ অনুসারে, ভারতের ১৫ জন মহিলা বিলিয়নেয়ারের মধ্যে শীর্ষে রয়েছে সাবিত্রী জিন্দালের নাম। সমীক্ষা অনুসারে, ভারতের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দালের মোট সম্পদ ২০.২ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে সাইরাস মিস্ত্রির স্ত্রী রোহিকা সাইরাস মিস্ত্রির নাম, যার সম্পদ রয়েছে সাড়ে সাত বিলিয়ন ডলার।

বিশ্বের শীর্ষ ধনী নারীর তালিকায় অবস্থান ধরে রেখেছেন ফরাসি বিলিয়নেয়ার ফ্রাঁসোয়াস বেতনক্যুঁ মেয়ার। বর্তমানে পরিবারসহ তাঁর নেট সম্পদ ৯৯ বিলিয়ন ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছেন আমেরিকার নারী অ্যালিস ওয়ালটন। তার সম্পদের পরিমাণ ৬৩.৭ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছেন নিউ ইয়র্ক ভিত্তিক জুলিয়া কোচ। তাঁর সম্পদের পরিমাণ ৫৯.৮ বিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের চকোলেট ও কনফেকশনারি জায়ান্ট মার্স এর জেকুলিন মার্স চতুর্থ স্থানে রয়েছেন। তাঁর সম্পদ ৩৯.৫ বিলিয়ন ডলার। সিটি ইনডেক্সের এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের প্রতি পাঁচজন ধনী নারীর মধ্যে চারজনই আমেরিকার।