জমে উঠেছে পটুয়াখালীর উপজেলা পরিষদ নির্বাচন

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলায় জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। আগামী ২১ ও ২৯ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২য় ও ৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন। ২য় ধাপে ২১ মে পটুয়াখালীর বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলা আর ৩য় ধাপে ২৯ মে পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকী উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এবারে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্ধারিত এলাকা চষে বেড়াচ্ছেন। বাসায় ফিরে পরের দিনের কর্মসূচি নিয়ে পরিকল্পনা করছেন। এর ফলে তাদের চোখের ঘুম হারাম হয়ে গেছে। কে কার চেয়ে বেশি কৌশল প্রয়োগ করে নিজের অবস্থান জোরদার করবেন এ নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলছে। আর এ কৌশল প্রয়োগ করেই ভোট ব্যাংকের বাইরে থাকা ভোটারদের কাছে টানার চেষ্টা চলছে।

২য় ধাপে তিনটি উপজেলা বাউফল উপজেলা নির্বাচন

বাউফল উপজেলা চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে দুইজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীসহ মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার (ঘোড়া) প্রতীক, উপজেলা আ. লীগের সহ-সভাপতি মোশারেফ হোসেন খান (আনারস) প্রতীক, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আরও লড়ছেন, অবসরপ্রাপ্ত খ ম মশিউর রহমান লাভলু বিশ্বাস (কাপ-পিরিচ) প্রতীক ও সজল কুমার হালদার (দোয়াত-কলম) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এ উপজেলায় একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৯৭ হাজার ৬০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫২০ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪৫ হাজার ৮৬ জন, হিজরা একজন।

দশমিনা উপজেলা

দশমিনা উপজেলায় চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীসহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে দশমিনা উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল আজীজ (দোয়াত-কলম) প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাখাওয়াত হোসেন শওকত (ঘোড়া) প্রতীক, মো. এনায়েতুল ইসলাম (আনারস) প্রতীক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন (মোটরসাইকেল) প্রতীক, মো. ইকবাল হোসেন টেলিফোন, আবু বকর সিদ্দিক (কাপ-পিরিচ) প্রতীক, মো. আবু সালেহ শিকদার (চিংড়ি মাছ) প্রতীক ও মাকসুদুর রহমান (হেলিকপ্টার) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এ উপজেলায় সাতটি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ৪৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৫৮২ জন ও মহিলা ভোটার ৫৭ হাজার ৪৬১ জন, হিজরা একজন।

গলাচিপা উপজেলা

গলাচিপা উপজেলায় চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীসহ মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গলাচিপা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহিন শাহ্ (ঘোড়া) প্রতীক এবং অপর প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ওয়ানা মার্জিয়া নিতু (আনারস) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এ উপজেলায় একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৪১ হাজার ৮৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২২হাজার ৫০ জন ও মহিলা ভোটার ১ লাখ ১৯ হাজার ৮১৯ জন, হিজরা একজন।

৩য় ধাপেও তিনটি উপজেলা, পটুয়াখালী সদর –

পটুয়াখালী সদর উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাতজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থীসহ মোট ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার (মোটর সাইকেল)প্রতীক, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আবুল কালাম আজাদ কালাম মৃধা (কাপ-পিরিচ) প্রতীক, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মনির খান (আনারস) প্রতীক এবং সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা মো. রেজাউল করিম সোয়েব (ঘোড়া) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এ উপজেলায় একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৯৫ হাজার ১৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৬৪৭ জন ও মহিলা ভোটার ১ লাখ ৪৬ হাজার ৪৯০ জন, হিজরা ৯ জন।

মির্জাগঞ্জ উপজেলা

মির্জাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে সাতজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীসহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী (কাপ- পিরিচ)প্রতীক, মো. আশ্রাফ আলী হাওলাার (আনারস)প্রতীক ও মো. জহিরুল ইসলাম (ঘোড়া) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এ উপজেলায় ৬টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ১৩ হাজার ৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৮ হাজার ৮ জন ও মহিলা ভোটার ৫৫ হাজার ৮৮৭ জন।

আরো পড়ুন : দুমকী উপজেলা নির্বাচন ঢাকা–কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে জনসভা :: চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

দুমকী উপজেলা

দুমকী উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে অ্যাডভোকেট মো. মেহেদী হাসান (আনারস) প্রতীক, বর্তমান উপজেলা চেয়ারম্যান ড. হারুন-অর-রশীদ হাওলাদার (মোটরসাইকেল) প্রতীক,সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান সিকদার (দেয়াত-কলম) প্রতীক, মাওলানা মো. হাম্মদ রুহুল আমিন (ঘোড়া) প্রতীক, কাওসার আমিন হাওলাদার (কাপ-পিরিচ)প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এ উপজেলায় পাঁচটি ইউনিয়নে মোট ভোটার ৭১ হাজার ৭৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৬ হাজার ১৭০ জন ও মহিলা ভোটার ৩৫ হাজার ৫৮৫ জন।

ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই জয়-পরাজয়ের ফ্যাক্টর হিসেবে সামনে আসছে বিভিন্ন সমীকরণ। ছোট-বড় বিভিন্ন রাজনৈতিক দল, প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব্যবসায়িক ও সামাজিক সংগঠনের সমর্থন এবং প্রশাসনিক লোকজনের অবস্থানের ওপর নির্ভর করে নানামুখী সমীকরণ আলোচনায় আসছে। প্রার্থীদের মধ্যে কার পাল্লা ভারি তাও নির্ভর করছে এই সমীকরণের ওপর।

এখন পর্যন্ত পটুয়াখালী উপজেলা পরিষদ নির্বাচনের পরিবেশ ভালো বলে জানান ভোটাররা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের লোকজন নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছেন। এদিকে সুষ্ঠু ভোট হলে সকল প্রার্থীই বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন। অবশ্য এটিকে ইতিবাচক দিক হিসেবে মনে করছেন অভিজ্ঞ মহল।

আর এ নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন ও প্রশাসনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছেন বনে নিশ্চিত করেছেন, পটুয়াখালী সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো.খান আবি শাহানূর খান।




সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি – ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের উত্তর চর মোন্তাজ গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এম এ মতিনের বাড়ি সংলগ্ন খালের ওপর সেতু ও সংযোগ সড়কের কাজ শেষ হলেও সড়ক থেকে সরানো হয়নি বিদ্যুতের দুটি খুঁটি। এতে প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনাও।

স্থানীয়রা জানায়, ইউনিয়নের চর লক্ষী ও চর মারগ্যারেট গ্রামবাসীদের সহজে ইউপি কার্যালয়ে যাতায়াতের জন্য সাবেক ইউপি চেয়ারম্যান বাড়ি সংলগ্ন খালের ওপর সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রায় ৬ মাস আগে ঠিকাদার সেতু ও সেতুর সংযোগ সড়কের কাজ শেষ করেছে। তবে সেতুর কাজ শেষ হলেও সেতুর পশ্চিম পাড়ে সংযোগ সড়কের ঢালে ও চেয়ারম্যান বাড়ি সংলগ্ন সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি রয়ে গেছে। ঠিকাদার এসব বৈদ্যুতিক খুঁটি না সরিয়ে কাজ শেষ করে চলে গেছে। ফলে এ সড়ক দিয়ে যাত্রী ও চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

ইজিবাইকচালক মো. ছলেমান জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন আমাদের বিভিন্ন জায়গায় চলাচল করতে হয়। সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি থাকার কারণে দিনের চেয়ে রাতে ইজিবাইক চালাতে কষ্ট হয়।

আরো পড়ুন : পায়রার প্রথম জেটিতে পরীক্ষামূলকভাবে ভিড়লো বিদেশি জাহাজ

ওই এলাকার চর মোন্তাজ ছিদ্দিকিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. নাসির উদ্দিন বলেন, এ সড়ক দিয়ে আমার মাদরাসায় অনেক শিক্ষার্থী আসা-যাওয়া করে। এই সড়ক দিয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেল চলাচল করে। এর মধ্যে একটি দুর্ঘটনাও ঘটেছে। দুর্ঘটনার ভয়ে তাদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এ সড়ক থেকে বৈদ্যুতিক খুঁটিগুলো দ্রুত সরিয়ে নিলে আমরা শঙ্কামুক্ত হব।

চর মোন্তাজ ইউপি চেয়ারম্যান মো. আবু সামসুদ্দিন বলেন, সড়কের ওপর বৈদ্যুতিক খুঁটি থাকায় প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই চলাচল করতে হচ্ছে পথযাত্রী ও যানবাহন চালকদের। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। অতিদ্রুত সময়ের মধ্যে খুঁটিগুলো সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলা হয়েছে।

এলজিইডি রাঙ্গাবালী কার্যালয় জানায়, ইউনিয়ন-উপজেলা সংযোগ সড়কের অনূর্ধ্ব ১০০ মিটার ব্রিজ প্রকল্পের আওতায় ৬৬ মিটারের একটি সেতু ও ৩৫০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে সাড়ে ৬ কোটি টাকা। ইতিমধ্যে কাজ সম্পন্ন হয়েছে।

এ সড়ক সেতু ও সংযোগ সড়ক নির্মাণে দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মো. জামাল হোসেন জানান, দরপত্র অনুয়ায়ী সেতু নির্মাণ কাজ শেষ করার পর সংযোগ সড়ক নির্মাণ কালে বৈদ্যুতিক খুঁটিগুলো সড়কের ওপর চলে আসছে। এলজিইডি ও পল্লী বিদ্যুৎ সমিতির কাছে খুঁটি দুইটি সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল। এ ব্যাপারে বিদ্যুৎ অফিসের কোনো তৎপরতা দেখেনি এছাড়াও দরপত্রে বিদ্যুতের খুঁটি সরানোর জন্য কোনো অর্থ বরাদ্দও ছিল না। তাই যেখানের খুঁটি সেখানে রেখেই তাদের কাজ শেষ করতে হয়েছে।

আরো পড়ুন : দুমকী উপজেলা নির্বাচন ঢাকা–কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে জনসভা :: চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

এ বিষয়ে জানতে চাইলে এলজিইডি রাঙ্গাবালী উপজেলা প্রকৌশলী মো, হাবিবুর রহমান বলেন, আসলে চর মোন্তাজ ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ ও রক্ষাবেক্ষণে রয়েছে ভোলার পল্লী বিদ্যুৎ সমিতি। বিষয়টি তাদের অবহিত করা হয়েছে। এ ব্যাপারে ভোলার পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যোগাযোগ করে বিদ্যুতের খুঁটি সরানোর চেষ্টা চলছে।

এ ব্যাপারে ভোলার দক্ষিণ আইচা পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসের সহকারী ব্যবস্থাপক মো, কাওসার আহমেদ বলেন, চর মোন্তাজে সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি থাকার বিষয়টি তার জানা নেই। তবে বিদ্যুতের খুঁটি সরানো একটু সময়ের ব্যাপার। দরপত্র আহ্বান ও ঠিকাদার নিয়োগ করতে হবে। এলজিইডির চিঠি পাওয়ার পর এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।




পায়রার প্রথম জেটিতে পরীক্ষামূলকভাবে ভিড়লো বিদেশি জাহাজ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটিতে পরীক্ষামূলকভাবে ভিড়েছে পানামার পতাকাবাহী একটি জাহাজ।

বুধবার (১৫ মে) দুপুরে বন্দরের নবনির্মিত প্রথম জেটিতে ২৪ হাজার মেট্রিক টন লাইমস্টোন নিয়ে নোঙর করে ‌‘জেন’ নামের জাহাজটি।

এর আগে, গত ১০ মে জাহাজটি দুবাইয়ের ফৌজিয়া বন্দর থেকে ৫০ হাজার ৫০০ মেট্রিক টন লাইমস্টোন নিয়ে বন্দরের আউটারে এসে পৌঁছায়। ২০০ মিটার দৈর্ঘ্যের এ জাহাজটির প্রস্থ ৩৩ মিটার। পায়রা বন্দরের জন্য এটি একটি মাইলফলক বলে মনে করছেন কর্মকর্তারা। পায়রা বন্দরের নিজস্ব টার্মিনালের নিজস্ব জেটিতে জাহাজ নোঙর করাতে পারায় উচ্ছ্বসিত বন্দরের কর্মকর্তা ও কর্মচারীরা।

আরো পড়ুন : দুমকী উপজেলা নির্বাচন ঢাকা–কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে জনসভা :: চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

পায়রা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান বলেন, আজ পরীক্ষামূলকভাবে একটি জাহাজ বন্দরের জেটিতে অবস্থান নিয়েছে। ইতোমধ্যে জেটি থাকা জাহাজটি থেকে পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে প্রধানমন্ত্রী পায়রা বন্দর সফরে আসবেন এবং বন্দরের জেটিসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ন স্থাপনা উদ্বোধন করবেন।

২০১৩ সালের ১৯ নভেম্বর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেলে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পায়রা’র আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ২০১৬ সালের আগস্টে বন্দরের বহিনোঙ্গরের অপারেশন কার্যক্রম শুরু হয়। সেই থেকে বন্দরে আগত বড় জাহাজগুলো লাইটার জাহাজের মাধ্যমে পণ্য খালাস করতো। এ ছাড়া, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে চলতো কয়লা খালাস কার্যক্রম। জুনে বন্দরের এই প্রথম টার্মিনাল উদ্বোধন করতে চায় কর্তৃপক্ষ। এই টার্মিনালের জেটিতে নিয়মিত পণ্য খালাস কার্যক্রম শুরু হলে পায়রা বন্দর দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




লাউকাঠী নদীর ২ পাড়ে উচ্ছেদ

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী লাউকাঠী নদীর তীরভূমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন।

বুধবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসনরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল রহমানের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিনে লাউকাঠী নদীর উত্তর পাড়ে গড়ে ওঠা চারটি অবৈধ ডকইর্য়াড অপসারণ করা হয়েছে।

এছাড়া লাউকাঠী নদীর দক্ষিণ পাড়ে স্বনির্ভর সড়কে নদীর জায়গায় গড়ে ওঠা বেশ কিছু অবৈধ কাঁচাপাকা স্থাপনা অপসারণ করা হয়।

আরো পড়ুন : দুমকী উপজেলা নির্বাচন ঢাকা–কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে জনসভা :: চেয়ারম্যান প্রার্থীকে শোকজ

আগামী একদিন এ অভিযান চলমান থাকবে। অভিযান পরিচালনা কালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, বিআইডব্লউিটএ’র সহকারী পরিচালক মামুনুর রশীদসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্য উপস্থিত ছিলেন।

বিআইডব্লডিটিএ’র পটুয়াখালীর সহকারী পরিচালক মো. মামুনুর রশীদ বলেন, আমাদের বিআইডব্লডিটএ ডকইয়ার্ডসহ নদীর দুই ধারে যত অবৈধ স্থাপনা আছে সেগুলো আমরা উচ্ছেদ করছি।




দুবাইয়ে চালু হচ্ছে এয়ার ট্যাক্সি সার্ভিস, ১০ মিনিটেই যেকোনো গন্তব্যে

চন্দ্রদ্বীপ ডেস্ক : ২০২৫ সালের শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চালু হচ্ছে এয়ার ট্যাক্সি সার্ভিস।

এয়ার ট্যাক্সিতে শহরের মধ্যে যেকোনো গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে ১০ মিনিটে। এরমধ্যেই এয়ার ট্যাক্সির ভাড়াও ঠিক করেছে দুবাইয়ের দ্য রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ৩৫০ দিরহাম বা প্রায় ১১ হাজার টাকা (১ দিরহাম‍=৩১.৮৮ টাকা)। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

এয়ার ট্যাক্সি পরিচালনা করবে ইউএস-ভিত্তিক শীর্ষস্থানীয় অ্যাভিয়েশন কোম্পানি জোবি অ্যাভিয়েশন। গত ফেব্রুয়ারিতেই জোবি অ্যাভিয়েশন দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) সঙ্গে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয়।

এয়ার ট্যাক্সিগুলো যাত্রীদের নিরাপত্তা ও আরাম নিশ্চিতের পাশাপাশি আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার জন্য সতর্কতার সঙ্গে নকশা করা হয়েছে। দুবাইয়ের প্রকৃতি ও আকাশছোঁয়া ইমারতগুলোর অসাধারণ দৃশ্য উপভোগের সঙ্গে ভ্রমণকারীরা শহরের ভারী যানবাহনের বাধা ছাড়াই নির্বিঘ্ন যাত্রা শুরু করতে পারবেন।

এয়ার ট্যাক্সিতে পাইলটের পাশাপাশি চারজন যাত্রী আরামে বসার মতো পর্যাপ্ত জায়গা থাকবে। ৫০০ থেকে ১০০০ মিটার পর্যন্ত উচ্চতায় উড়ে যাওয়া এই এয়ার ট্যাক্সিগুলোর নকশা এবং পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। উচ্চতা যাত্রার দূরত্বের ওপর ভিত্তি করে পরিবর্তিত হবে।

জোবি অ্যাভিয়েশনের ডেভেলপ করা একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে উবারের মতো জনপ্রিয় রাইড-শেয়ারিং প্ল্যাটফর্মের মাধ্যমে এয়ার ট্যাক্সি বুকিং দেওয়া যাবে।

দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) ধারণা, এ ধরনের যান গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে যোগাযোগের সময় ৭০ শতাংশ কমিয়ে দেবে। যেমন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থলপথে পাম জুমইরাতে যেতে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা সময় লাগলেও এয়ার ট্যাক্সি ব্যবহারে সময় লাগবে মাত্র ১০-১২ মিনিট।

এর আগে সৌদি আরবের জেদ্দা ও মক্কায় হাজীদের পরিবহনের জন্য এয়ার ট্যাক্সি চালুর পরিকল্পনা ঘোষণা করে সৌদি আরব। আসন্ন হজ মৌসুমেই যাত্রীদের জন্য উড়ন্ত ট্যাক্সি এবং পণ্য সরবরাহের জন্য ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে সৌদি আরব।




শো-ডাউন ও মিছিল দেয়ায়- দুমকিতে চেয়ারম্যান প্রার্থী মাল্টার চার কর্মী সমর্থকের জরিমানা

পটুয়াখালী প্রতিনিধি :: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পটুয়াখালীর দুমকিতে কাপপিরিচ প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো: কাওসার আমিন হাওলাদারের চারজন কর্মী-সমর্থককে ১১হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আরো পড়ুন : দুমকী উপজেলা নির্বাচন আনারস প্রতীক পেলেন অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান

সোমবার বেলা সাড়ে ১২টায় মোটরসাইকেল মহড়া ও স্লোগান দিয়ে লেবুখালীর পাগলা পায়রা পয়েন্ট অতিক্রম করে পটুয়াখালী যাওয়ার পথে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের আটক করে এসব জরিমানা আদায় করে ছেড়ে দেন।

উপজেলার সহকারি রিটার্নিং অফিসার ও নির্বাহি মেজিষ্ট্রেট (ইউএনও) মো: শাহীন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি বলেন, নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের দায়ে কাপপিরিচ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো: কাওসার আমিন হাওলাদারের চার কর্মী-সমর্থককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।




২ সন্তান-অসুস্থ মাকে নিয়ে চা বিক্রেতা প্রিয়াঙ্কার জীবন সংগ্রাম

পটুয়াখালী প্রতিনিধি :: প্রিয়াঙ্কা বণিক। বয়স ২৮ বছর। স্বামী মারা গেছেন এক বছর আগে, স্বামীই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার অবর্তমানে আট বছরে মেয়ে ঐশি, পাঁচ বছরের ছেলে পরম ও অসুস্থ দৃষ্টি প্রতিবন্ধী মাকে নিয়ে প্রিয়াঙ্কা বিপাকে পড়ে যান। বাউফল পৌর শহরের বাউফল বাজারে একটি টং দোকান দেন তিনি। সেখানে বিক্রি করেন চা, সিগারেট, পান, বিস্কুট, চকলেট, কেক ও রুটি। যা দিয়ে কোনো রকমে চলে প্রিয়াঙ্কা বণিকের সংসার।

বিগত এক বছর ধরে ওই স্থানে প্রতিদিন খুব ভোরে দোকান খুলে রাত ১০টা পর্যন্ত দোকান করেন তিনি। এর মাঝে দুপুরে রান্নার কাজে সল্প সময়ের জন্য বাড়িতে যান প্রিয়াঙ্কা। স্কুল থেকে সন্তানেরা বাসায় ফিরে পান না মায়ের আদর ভালোবাসা। এভাবেই প্রতিদিন চলছে তার বেঁচে থাকার লড়াই।

প্রিয়াঙ্কা বণিকের প্রতিদিনের বিক্রি হয় ৭০০-৮০০ টাকার মতো। সেখান থেকে আয় হয় দুই থেকে আড়াই শত টাকা। তিনি পটুয়াখালী বাউফল উপজেলার পৌর শহরের ৭নং ওয়ার্ডের বণিক বাড়ির বাসিন্দা।

প্রিয়াঙ্কা বণিক বলেন, ২০২৩ সালে আমার স্বামী মারা গেছে। সে এখানে কাঁচামালের ব্যবসা করতো। আমার দুটো সন্তান আছে। তাদের মানুষ করতে আমি বাজারে চায়ের দোকান দিছি। বড় মেয়ে ঐশী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ও ছোট ছেলে পরম শিশু শ্রেণির শিক্ষার্থী। এদেরকে মানুষ করার জন্য যুদ্ধ করতেছি। এই যুদ্ধে ভগবান কতদূর নেয় তা জানি নাহ।

আরো পড়ুন : রাজস্ব আয় বৃদ্ধি হলেই রাষ্ট্রের উন্নয়ন সমৃদ্ধি হবে – পটুয়াখালী জেলা প্রশাসক

তিনি আরও বলেন, সন্তানদের পড়ালেখা করানোর জন্য প্রাইভেট দিতে হচ্ছে। খাওয়া-দাওয়া পরিপূর্ণ ভাবে দিতে পারি নাহ। তারপরও আমি চেষ্টা করছি। ভগবান যতদিন চায় সন্তানদের মানুষ করার জন্য আমি তৈরি। দুই বাচ্চা ও আমার মা আমার কাছে থাকে। মাও অসুস্থ, কিডনি দুইটাই নষ্ট হয়ে গেছে। মায়ের দেখভাল সবই করা লাগে আমার। সকাল ৫টার সময় দোকানে আসি আর দুপুর ২টার দিকে বাড়িতে যেয়ে রান্না-বান্না করা লাগে। রান্না-বান্না করে আবার দোকানে আসি। বিকাল ৫টার দিকে দোকান খুলি আর রাত ১০টার দিকে বাসায় যাই। এর মধ্যে বাচ্চারা কোথায় থাকে জানার মত ক্ষমতাও থাকে না।

কান্নাজড়িত কণ্ঠে প্রিয়ঙ্কা আরো বলেন, আমার দুর্ভাগ্য যে রোডের পাশে ঠাঁই হয়েছে। স্বামী ব্লাড ক্যান্সার ছিল, কিডনি দুইটাই নষ্ট ছিল। যখন আমার ছেলের বয়স দেড় মাস তখন সে না বাঁচার মতো হয়ে যায়। এখানকার ডাক্তারা বলছে ঠিক হবে না, তখন ঢাকায় নিছি তারপর অসুস্থ অবস্থায় ব্লাড দিয়ে বেঁচে ছিল কিছুদিন। বছর হলো মারা গেছে। মারা যাওয়ার পর থেকেই আমার জীবন যুদ্ধ শুরু। যুদ্ধ কবে শেষ হবে ভগবান জানেন, আমি কিছু জানি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশির গাজী বলেন, মা দিবসে বিশ্বের সকল মাকে মা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বাউফলের পৌরসভায় যিনি প্রিয়াঙ্কা বণিক নামে এক মা রয়েছেন। তিনি অত্যন্ত কষ্ট করে তার সন্তানদের মানুষ করছেন। তার বৃদ্ধা মাকেও তিনি লালন পালন করছেন। আমরা তার বিষয়ে খোঁজ খবর নিয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতার চেষ্টা করা হবে।




গলাচিপায় জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

পটুয়াখালী প্রতিনিধি :: বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার, দেশের প্রান্তিক পর্যায়ে মৎস্য জেলেদের আর্থিক উন্নতির লক্ষ্যে ২৩-২৪ অর্থবছরের ইলিশ সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্প (প্রথম সংশোধিত) বিকল্প বাছুর (গরু) দ্বিতীয় কিস্তিতে ৩২ জন জেলে পরিবারদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়।

শনিবার ১১ মে বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসিম রেজা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ ও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলার সুযোগ্য মৎস অফিসার মোঃ জহুরুন্নবী (বিসিএস)। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আকরামুজ্জামান, সহকারী সমাজসেবা অফিসার মোঃ সাইমুন জামান সায়েম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ সহকারী প্রকৌশলী মোঃ আরিফুজ্জামান আরিফ প্রমুখ।

আরো পড়ুন : কলাপাড়ায় ৮৮ কিলোমিটার পাকা সড়কের বেহাল দশা কলাপাড়া

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলেদের উদ্দেশ্যে বলেন, সরকারের বিভিন্ন নির্দেশনা ও ঝাটকা ইলিশ সংরক্ষণে নির্দিষ্ট সময়ে মাছ আহরণ। বিকল্প কর্মসংস্থান ও আর্থিক অগ্রগতির জন্য মৎস্য চাল ও বকনা বাছুর সহ নানা বিধ সুবিধা বর্তমান সরকার দেশের মানুষের জন্য সহায়তা দিয়ে যাচ্ছে। এই বকনা (গরু) বাছুর কে যত্ন করে লালন পালন করে নিজেদের ভাগ্য উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার সুধী সহ মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।




কলাপাড়ায় ৮৮ কিলোমিটার পাকা সড়কের বেহাল দশা কলাপাড়া

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলার কলাপাড়ায় বিভিন্ন ইউনিয়নের ৮৮ কিলোমিটার পাকা সড়কের চরম বেহাল দশা। খানা-খন্দকে একাকার হয়ে গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত বিটুমিনাস কার্পেটিং এ সড়কের অধিকাংশ সিলকোট উঠে গেছে। বর্ষায় পানি জমে একাকার হয়ে যায়। অধিকাংশ সড়কের কার্পেটিং এর অস্তিত্ব নেই। বালু, কাদামাটি, খোয়া বেরিয়ে গেছে। পাকা এ সড়কগুলো এখন যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। প্রতিনিয়ত যানবাহন উল্টে দুর্ঘটনার কবলে পড়ছে মানুষ। দীর্ঘদিন মেরামত না করায় সড়কগুলোর এমন অবস্থা হয়েছে। তবে গ্রামের মানুষের দাবি ছয় চাকার অবৈধ দত্যাকৃতির যান, হামজা কিংবা ট্রলি অতিরিক্ত মালামাল বোঝাই করে চলাচলের কারণে শুধু পাকা সড়ক নয়, আরও শত কিলোমিটার কাঁচা ও কয়েক কিলোমিটার হেরিংবন্ড রাস্তা ভেঙে গেছে।

এলজিইডি’র তথ্যমতে, তিন মিটার প্রস্থ ও এক কিলোমিটার দৈর্ঘ্যরে সড়ক পাকাকরণে ৮০ লাখ থেকে সর্বোচ্চ এক কোটি টাকা ব্যয় হয়। অথচ অবৈধ ছয় চাকার দৈত্যাকৃতির ওই যানের (ট্রলি-হামজা) চাকায় (নির্মাণর ৩-৬ মাসেই) পিষ্ট হয়ে রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে।
ফলে সরকারের শত শত কোটি টাকার পাকা সড়ক ছাড়াও আরও ৫০ কোটি টাকার কাঁচা মাটি কিংবা ইটের রাস্তার সর্বনাশ হয়েছে। অবৈধ এ যান রোধে নেই কোনো পদক্ষেপ। ফলে সরকারের গ্রামীণ যোগাযোগের উন্নয়ন চিত্র বিবর্ণ হয়ে গেছে। সড়ক ধ্বংসের এই ধারা অব্যাহত রয়েছে।

আরো পড়ুন : গলাচিপা উপজেলায় গরু চুরির হিড়িক পড়েছে

এলজিইডি সূত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলায় এলজিইডি নির্মিত পাকা-কাঁচা মোট সড়ক রয়েছে এক হাজার ৯৬৮ কিলোমিটার। এর মধ্যে উপজেলা সংযোগ সড়ক রয়েছে ১০টি, যার দৈর্ঘ্য ১২০ কিলোমিটার। ইউনিয়ন সংযোগ সড়ক রয়েছে ২৩টি। যার দৈর্ঘ্য ২২৯ কিলোমিটার। গ্রামীণ গুরুত্বপূর্ণ সড়ক (এ টাইপ) রয়েছে ৫১টি। যার দৈর্ঘ্য ২৪২ কিলোমিটার। গ্রামীণ কম গুরুত্বপূর্ণ (বি-টাইপ) প্রত্যন্ত এলাকার সড়ক রয়েছে ৪৪৫টি। যার দৈর্ঘ্য ১৩৪৫ কিলোমিটার। এর মধ্য চার শ্রণির সড়কের মধ্যে বিটুমিনাস কার্পেটিং (পাকা) সড়ক রয়েছে ৩০৪ কিলোমিটার। একশ’ সাত কিলোমিটার সড়ক রয়েছে এইচবিবি। আরসিসি ও সিসি সড়ক রয়েছে প্রায় দুই কিলোমিটার। এছাড়া কাঁচা মাটির সড়ক রয়েছে এক হাজার ৫৫৪ দশমিক ৬১ কিলোমিটার। কলাপাড়া উপজেলার ১২টি ইউনিয়নর হিসাব এটি।

ইউনিয়ন পরিষদর চেয়ারম্যানদের দেয়া তথ্যমতে, ১২টি ইউনিয়নের অন্তত গুরুত্বপূর্ণ ৮৮ কিলামিটার পাকা বিটুমিনাস কার্পেটিং সড়ক খুব খারাপ হয়ে গেছে। যা যান চলাচলের অনুপযোগী। এর মধ্যে টিয়াখালী ইউনিয়নের প্রায় ৭ কিমি, চাকামইয়া ৭ কিমি, ধানখালী ৮ কিমি, চম্পাপুর ১.৫ কিমি, লালুয়া ১২ কিমি, বালিয়াতলী ১০ কিমি, ধুলাসার ৯ কিমি, মিঠাগঞ্জ ৯ কিমি, নীলগঞ্জ ১৫ কিমি, মহিপুর ২ কিমি, লতাচাপলী ৭ কিমি এবং ডালবুগঞ্জ ইউনিয়নে ১.৫ কিলোমিটার পাকা সড়ক ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। এর মধ্যে হেরিংবন্ড ছাড়াও কাঁচা আরও ১০০’ কিলোমিটার সড়কের বেহাল দশা রয়েছে। বর্ষাকালে হাঁটু সমান কাদা হয়ে যায়। লালুয়ার অধিকাংশ সড়ক লণ্ডভণ্ড হয়ে গেছে। এসব সড়ক পাকা না মাটির তা পর্যন্ত বোঝার উপায় নেই বলে জানান ইউপি চেয়ারম্যান শওকত হোসন তপন বিশ্বাস। মানুষের চরম দুর্ভোগ হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে। তারা জনস্বার্থে জীর্ণদশার এই সড়কগুলো দ্রুত মেরামতের দাবি জানান।

আরো পড়ুন : রাঙ্গাবালীতে চেয়ারম্যান পদে ৪ জনসহ ১১ জনের মনোনয়ন দাখিল

কলাপাড়া এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী আবুল হাসান জানান, আট কিলোমিটার সড়ক মেরামতের কাজ চলমান রয়েছে, যা শেষ পর্যায়। ২০২৩-২০২৪ অর্থবছর আরও প্রায় ১৫ কিমি সড়ক মেরামতের টেন্ডার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, পর্যায়ক্রমে সড়কগুলো পাকাকরণ করার পাশাপাশি মেরামত করা হবে। এছাড়া সড়ক নষ্ট করতে না পারে এজন্য ছয় চাকার দৈত্যাকৃতির ওই যান হামজা কিংবা ট্রলি চলাচল বন্ধে তারা কলাপাড়া এবং মহিপুর থানার ওসিদ্বয়কে অনেক আগেই চিঠি দেয়া হয়েছে। যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।




পুণ্য তিথি অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটায় গঙ্গাস্নান অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি :: পুণ্যতিথি অক্ষয় তৃতীয়া ব্রতম্ উদযাপন উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্ম সম্মেলন ও গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের আয়োজনে শুক্রবার (১০ মে) সকালে কুয়াকাটা রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণের পূজা ধর্মীয় আলোচনা ও নাম কীর্তন অনুষ্ঠিত হয়।

পরে জাগতিক পাপ মোচন, অক্ষয় পুণ্যলাভ ও বিশ্ব শান্তি কামনায় সমুদ্র সৈকতে গঙ্গাপুজা ও গঙ্গাস্নানে মিলিত হন হাজার হাজার ভক্ত দর্শনার্থীরা।

আরো পড়ুন : রাঙ্গাবালীতে চেয়ারম্যান পদে ৪ জনসহ ১১ জনের মনোনয়ন দাখিল

এসময় মোমবাতি, আগরবাতি, ডাব, হরতকি, বেলপাতা, দুর্বা ও সিঁদুর মা গঙ্গার উদ্দেশ্যে সমুদ্রে অর্পণ করেন নারীরা।

এর আগে ভোরে কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে আহ্বানী, সমবেত প্রার্থনা, মঙ্গলঘট স্থাপন, বিষ্ণপূজা ও গঙ্গাপূজা অনুষ্ঠিত হয়। এছাড়া বৃহস্পতিবার থেকে শ্রীমদ্ভাগবত গীতা আলোচনা ও নাম সংকীর্তনে অংশগ্রহণ করেন পূন্যার্থীরা।