মুস্তফা কামাল ও টিপু মুনশির ব্যাংক হিসাব জব্দ

চন্দ্রদ্বীপ নিউজ :: সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত (জব্দ) করা হয়েছে। আজ বৃহস্পতিবার দেশের কেন্দ্রীয় আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত পৃথক চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, স্ত্রী কাশমিরী কামাল, দুই মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামাল ও তাদের ব্যক্তি মালিকানাধিন প্রতিষ্ঠানের নামে থাকা সকল ব্যাংক হিসাবের লেনদেন আগামী ৩০ দিনের জন্য জব্দ রাখতে হবে। অর্থাৎ আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন জব্দ করার এ সময় বাড়ানো হবে। সেইসঙ্গে এসব হিসাব সংশ্লিষ্ট বিভিন্ন দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউর কাছে পাঠাতে বলা হয়েছে। এ ছাড়া তাদের নামে কোনো লকার সুবিধা প্রদান করা হয়ে থাকলে তার ব্যবহারও ৩০ দিনের জন্য জব্দ রাখার কথা বলা হয়েছে।

অপর চিঠিতে বলা, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, স্ত্রী আইরিন মালবিকা মুনশি, দুই মেয়ে তানিয়া অনন্যা মুনশি ও তৃসা মুনশি এবং তাদের ব্যক্তি মালিকানাধিন প্রতিষ্ঠানের নামে থাকা সকল ব্যাংক হিসাবের লেনদেন আগামী ৩০ দিনের জন্য জব্দ রাখতে হবে। অর্থাৎ আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন জব্দ করার এ সময় বাড়ানো হবে। সেই সঙ্গে এসব হিসাব সংশ্লিষ্ট বিভিন্ন দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেওয়ার তারিখ থেকে পাঁচ কার্যদিবসের মধ্যে বিএফআইইউর কাছে পাঠাতে বলা হয়েছে।




ইন্দুরকানীতে ২ মাদরাসার অধ্যক্ষকে অপসরনের দাবিতে আলটিমেটাম

বরিশাল অফিস :: পিরোজপুরের ইন্দুরকানীতে টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসা ও ইন্দুরকানী এফ করিম আলিম মাদরাসার অধ্যক্ষকে অপসরনের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২২ আগস্ট) টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসার প্রধান ফটকের সামনে বর্তমান ও সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্দ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একত্ততা প্রকাশ করেন মাদরাসার সকল শিক্ষক ও কর্মচারীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, ‘মাওলানা মো. দেলাওয়ার হোসেনকে এই মাদরাসার অধ্যক্ষের পদ থেকে অপসরণের দাবি জানাচ্ছি। দুর্নীতিবাজ, নারীলোভী, অর্থ আত্মসাৎকারী, ঘুষ নিয়ে পরীক্ষায় নকল সরবরাহকারী অধ্যক্ষকে কোন অবস্থাতেই আমরা মাদরাসায় দেখতে চাই না। তাকে যদি অপসরণ করা না হয়; তবে আমরা কঠিনতর আন্দোলনে যেতে বাধ্য হবো।’ অপর দিকে ইন্দুরকানী এফ. করিম আলিম মাদরাসার অধ্যক্ষ মো. শাহ্ আলম কে ৪৮ ঘন্টার মধ্যে অপসরনের দাবী জানিয়ে আলটিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা এ সময় অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছেন। শিক্ষার্থীদের দাবী অধ্যক্ষ শাহ্ আলম কিছুদিন পূর্বে নিয়োগ বানিজ্য করেছেন এবং শিক্ষার্থীদের জন্য মাদরাসায় বরাদ্ধকৃত টাকা আত্মসাত করেছেন। তিনি আওয়ামী লীগের দোষর। ক্ষমতার অপব্যবহার করে তিনি শিক্ষক ও ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

শিক্ষার্থীদের মানববন্ধনে উপস্থিত হয়ে টগড়া মাদরাসার শিক্ষকরা জানান, ‘আমরা শিক্ষার্থীদের দাবীর সাথে একমত পোষণ করছি। অনিয়ম ও দুর্ণীতির সাথে যুক্ত থাকায় আমরা অধ্যক্ষ মাওলানা দেলাওয়ারকে অপসরণের দাবী জানাই।

এ সময় মাদরাসার সহকারী অধ্যাপক ড.আব্দুল্লাহিল মাহমুদ, আরবী প্রভাষক মোঃ ছাইফুল ইসলাম, মাহাবুব বিল্লাহ, মাওলানা হারুন অর রশীদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধীক শিক্ষার্থীসহ স্থানীয় অভিভাবকরা অধ্যক্ষ্যের পদত্যাগের দাবীতে বক্তাব্য রাখেন।

মানববন্ধন শেষে টগড়া মাদরাসার অধ্যক্ষকে অপসরনের ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়। এই সময়ের মধ্যে অপসরণ না হলে আগামী রোববার থেকে পাঠদান বন্ধ থাকবে।




অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত গুলিবিদ্ধ বরগুনার রেদোয়ান

বরিশাল অফিস :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণের শঙ্কায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র রেদোয়ান। আর্থিক অসচ্ছলতার কারণে সুচিকিৎসার ব্যবস্থা করতে পারছে না তার পরিবার। রেদোয়ান বরগুনা সদর উপজেলার কেওরাবুনিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কেওরাবুনিয়া নামক এলাকার বাসিন্দা মো. মাইন উদ্দিনের ছেলে। তিনি ঢাকার মোহাম্মদপুর সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী।

আওয়ামী লীগ সরকারের পতনের ১ দিন আগে ৪ঠা আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে মিরপুর-১০ নম্বর এলাকার সড়কে নামেন রেদোয়ান। এ সময় আন্দোলনকে প্রতিহত করতে পুলিশের ছোড়া গুলি পায়ে লেগে তিনি গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়লে আন্দোলনরত শিক্ষার্থী বন্ধুরা তাকে উদ্ধার করে ঢাকার মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে আর্থিক অসচ্ছলতার কারণে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা থেকে ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি বরগুনায় চলে আসেন বাবা মাইন উদ্দিন। এ অবস্থায় উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে না পারলে পা হারাতে হতে পারে ভুক্তভোগী রেদোয়ানের।

সরজমিন বরগুনা সদর উপজেলার কেওরাবুনিয়া নামক এলাকায় রেদোয়ানের গ্রামের বাড়ি ঘুরে দেখা যায়, টিনের তৈরি ঘরের সামনের বারান্দায় একটি খাটের উপর পায়ে ব্যান্ডেজ অবস্থায় শুয়ে আছেন আহত রেদোয়ান। ডান পায়ের মাংসপেশি ছেদ করে গুলি বেরিয়ে যাওয়ায় হাড়ের কোনো ক্ষতি না হলেও ছিড়ে গেছে পায়ের বেশ কয়েকটি রগ।

রেদোয়ানের বাবা মাইন উদ্দিন এক সময় স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে কেওরাবুনিয়ায় নিজের ঘরে একত্রে বসবাস করলেও সংসার ও ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে চাকরি নিয়েছেন ঢাকার একটি হোটেলে। ছেলের পায়ে গুলি লাগায় এখন বাধ্য হয়েই কর্মস্থল ছেড়ে বাড়িতে আসতে হয়েছে তাকে।

একদিকে আর্থিক অসচ্ছলতা অপরদিকে ছেলের চিকিৎসা খরচ সব মিলিয়ে এখন না খেয়ে থাকার উপক্রম হয়েছে তাদের। এ ছাড়া আন্দোলনে গিয়ে গুলিতে আহত হওয়ার পর থেকে এখন পর্যন্ত কেউ তাদের কোনো সহযোগিতা না করায় ধারদেনা করেই ছেলের চিকিৎসা খরচ চালাতে হচ্ছে মাইন উদ্দিনকে।

রেদোয়ানের দাদা মো. নিজাম খান বলেন, গত ৪ তারিখ ঢাকায় আমার নাতির পায়ে গুলি লেগেছে। এখন তার যে উন্নত চিকিৎসার প্রয়োজন সেই সামর্থ্য আমাদের নেই। জাকির মৃধা নামের রেদোয়ানের এক প্রতিবেশী বলেন, রেদোয়ান গুলিতে আহত হয়ে এখন প্রায় পঙ্গু অবস্থায় ঘরে পড়ে আছে। তার দুটি বোন আছে তাদের বিয়ে হলে এবং তার বাবাও বৃদ্ধ হয়ে যায় তাহলে পরিবারের হাল ধরার জন্য রোদোয়ান ছাড়া আর কেউ থাকবে না। উন্নত চিকিৎসার অভাবে যদি ছেলেটার পা হারাতে হয় তাহলে তাদের পরিবারটি একদম শেষ হয়ে যাবে।

চিকিৎসা খরচ নিয়ে চিন্তিত রেদোয়ানের বাবা মাইন উদ্দিন বলেন, ছেলের পায়ে গুলি লাগার পরে ঢাকায় চিকিৎসার জন্য ভর্তি করেছিলাম। কিন্তু সেখানে থেকে চিকিৎসা করতে অনেক খরচ। আমরা খেটে খাওয়া মানুষ বেশি টাকা খরচ করতে না পেরে ছেলেকে নিয়ে বাড়িতে এসেছি। তবে ডাক্তার বলেছে ওর পায়ের বেশ কয়েকটি রগ ছিড়ে গেছে উন্নত চিকিৎসার প্রয়োজন। আমার ছেলে এখনো পা সোজা করতে পারে না। ধারদেনা করে কিছু টাকা জোগাড় করেছি তা নিয়েই এখন ঢাকায় রওয়ানা হবো।

গুলিবিদ্ধ রেদোয়ান বলেন, মিরপুর-১০ নম্বর এলাকায় আন্দোলন চলাকালীন সময়ে বিপরীত দিকে অবস্থান নেয়া পুলিশ ও ছাত্রলীগের ছোড়া গুলি আমার পায়ে লেগে গুরুতর আহত হই। পরে আমাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এ পর্যন্ত চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল খরচ আমরা নিজেরাই বহন করেছি। বৈষম্যবিরোধী আন্দোলনের কেউ অথবা অন্তর্বর্তী সরকারের কেউ এখন পর্যন্ত আমাকে কোনো সহযোগিতা করেনি।

এ বিষয়ে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিয়া বলেন, আহত রেদোয়ানের বিষয়ে আমাদের জানা ছিল না। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে খোঁজখবর নেবো। এর আগে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের মাধ্যমে বরগুনায় যারা নিহত এবং আহত হয়েছিলেন তাদেরকে সহযোগিতা করা হয়েছে। এ ছাড়া যারা এখন আহত অবস্থায় আছেন তাদেরকে সুচিকিৎসার জন্য সরকার উদ্যোগ নিয়েছে।




বাঁধ খুলে অমানবিকতার পরিচয় দিয়েছে ভারত: তথ্য উপদেষ্টা

চন্দ্রদ্বীপ নিউজ :: আগাম সতর্ক না করে এবং প্রস্তুতির সুযোগ না দিয়ে বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশকে অসহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টাদের এক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি উজানের পানি বাংলাদেশে ধেয়ে এসে এ বন্যা পরিস্থিতির সৃষ্টি করছে। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতির নেওয়ার সুযোগ না দিয়েই বাঁধ খুলে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব দ্রুত ভারত-বাংলাদেশের জনগণবিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে।’

দুর্যোগ থেকে দুই দেশকে তাদের জনগণকে রক্ষায় একত্রে কাজ করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা কীভাবে একত্রে বাংলাদেশের জনগণ ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি, সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে।’

দুই দেশের সু-সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে এ উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের শিক্ষার্থী ও জনগণ ভারতের নীতি নিয়ে ক্ষুব্ধ। বাংলাদেশের জনগণ দীর্ঘদিন দিন ধরে পানির ন্যায্য হিস্যার জন্য আন্দোলন করছে, কথা বলে আসছে। আমরা আশা করব, বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন যেন না রাখা হয়। ন্যায্যতার ভিত্তিতে যেন বাংলাদেশ-ভারত রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়।’

দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় দেশের সব সামাজিক ও রাজনৈতিক শক্তি এবং জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘দেশের বন্যা পরিস্থিতি মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, ঠিক গণঅভ্যুত্থানে জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল।’

দুর্যোগ মোকাবেলায় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। ব্যবসায়ীদেরও মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসার অনুরোধ করেন এ উপদেষ্টা।




ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিল, নতুন চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ

চন্দ্রদ্বীপ নিউজ :: শরীয়াভিত্তিক ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে ব্যাংকটি পরিচালনার জন্য ৫ সদস্যের নতুন পর্ষদ গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ফলে ব্যাংকটি এস আলম গ্রুপ থেকে মুক্ত হলো।

বাংলাদেশ ব্যাংক গতকাল বুধবার এক চিঠিতে এই সিদ্ধান্ত ইসলামী ব্যাংককে জানিয়েছে। ৫ সদস্যের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। এই আদেশ সংশ্লিষ্ট সবাইকে জানানোর জন্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) নির্দেশনা দেওয়া হয়। আমানতকারী ও ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও সুশাসন নিশ্চিত করতে পর্ষদ ভেঙে দেওয়ার কথা বাংলাদেশ ব্যাংকের আদেশে বলা হয়েছে।

দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগের পর ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়ে দুটি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পর্ষদ গঠন করা হলো। এর আগে ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে নতুন করে গঠন করা হয়।

চেয়ারম্যান পাশাপাশি ব্যাংক স্বতন্ত্র পরিচালকরা হলেন- বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফাইন্যান্স সাবেক অধ্যাপক ড. এম মাসুদ রহমান এবং চার্টার্ড একাউন্টেন্ট মো. আবদুস সালাম।



‘আমরা বাঁধের মুখ খুলিনি, একা একা খুলে গেছে’

চন্দ্রদ্বীপ ডেস্ক: বাংলাদেশের পূর্ব সীমান্তে বন্যার জন্য ভারতীয় কর্তৃপক্ষ ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

সকালে নয়াদিল্লি এক বিবৃতিতে জানায়, বাঁধটি খুলে দেওয়া হয়নি; বরং অতিরিক্ত পানির চাপের কারণে বাঁধটি স্বয়ংক্রিয়ভাবে খুলে গেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে, ত্রিপুরার গোমতী নদীর উজানে ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে বাস্তবে এটি সঠিক নয়।’

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গোমতী নদীর ক্যাচমেন্ট এলাকায় সাম্প্রতিক কয়েকদিন ধরে এবছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাংলাদেশের বন্যা মূলত এই বৃহৎ ক্যাচমেন্ট এলাকা থেকে আসা অতিরিক্ত পানির কারণে হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ডুম্বুর বাঁধটি বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত এবং এটি একটি কম উচ্চতার (প্রায় ৩০ মিটার) বাঁধ। এই বাঁধটি বিদ্যুৎ উৎপাদন করে ভারতীয় গ্রিডে সরবরাহ করে এবং বাংলাদেশও এখান থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পায়।

ভারতীয় কর্তৃপক্ষ জানায়, ১২০ কিলোমিটার নদীপথে অমরপুর, সোনামুড়া এবং সোনামুরা ২-এ তিনটি জলস্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে। ২১ আগস্ট থেকে ত্রিপুরা এবং পার্শ্ববর্তী বাংলাদেশে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে, যার ফলে অতিরিক্ত পানি প্রবাহের কারণে স্বয়ংক্রিয়ভাবে বাঁধের পানি মুক্তি ঘটেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও বাংলাদেশের মধ্যকার অভিন্ন নদীগুলোর বন্যা একটি যৌথ সমস্যা, যা উভয় দেশের জনগণের জন্যই দুর্ভোগ সৃষ্টি করে। এর সমাধানের জন্য দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ পারস্পরিক সহযোগিতার প্রয়োজন।




ভারতে বাঁধ খুলে দেওয়ায় দেশে বন্যা, প্রতিবাদে মধ্যরাতে উত্তাল পবিপ্রবি

পটুয়াখালী প্রতিনিধি :: ভারতের ত্রিপুরায় জলাধারের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্বাঞ্চলের আট জেলা ভেসেছে বন্যায়। এর প্রতিবাদে মাঝরাতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে নেমে উত্তাল হয়ে ওঠে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)।

বৃহস্পতিবার দিবাগত রাত একটায় বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

এ সময় পবিপ্রবির বিভিন্ন হল থেকে ছোট ছোট দলে এসে মুক্ত বাংলার চত্বরে সমবেত হন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মুক্ত বাংলার পাদদেশে এসে সমাবেশ করেন।

‘পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি’ ‘বন্যায় আহাজারি, কোথায় গেল সম্প্রীতি’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’ ‘ভারতীয় আগ্রাসন, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ এমন নানা স্লোগানে প্রকম্পিত হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের পানির ন্যায্য হিসাব নেওয়ার সময় এসে গেছে। এখন আর তাবেদারি নয়, চাই ন্যায্য দাবি। রাজনৈতিক প্রতিহিংসামূলক যেকোনো,ধরনের আগ্রাসনের বিষয়ে ভারতকে হুঁশিয়ারি করেন শিক্ষার্থীরা।

ভারতের ত্রিপুরায় ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে রাজ্যটির পূর্বাঞ্চচলে বন্যা দেখা দেওয়ায় খুলে দেওয়া হয় গম্বুর ও গজলডোবা বাঁধ। এতে উজান থেকে নেমে আসা পানিতে তলিয়েছে বাংলাদেশের খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জসহ আট জেলার বিভিন্ন উপজেলা।




বাঁধ খুলে দিয়েছে ভারত, বন্যায় তলিয়েছে ফেনী-কুমিল্লা অঞ্চল

চন্দ্রদ্বীপ ডেস্ক : হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের ফেনী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে। সবচেয়ে ভয়াবহ অবস্থা দাড়িয়েছে ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায়। বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। এখনো হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এসব জায়গায়।

এমন পরিস্থিতিতে এসব এলাকা পুরোপুরি বিদ্যুতহীন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও।

ভারত থেকে বিবিসি বাংলার সংবাদদাতা জানিয়েছে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। বন্যায় সেখানে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সেখাকার বিপর্যয় মোকাবেলা দপ্তর।

এমন পরিস্থিতিতে ভারতের ত্রিপুরার ডম্বুর হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দিয়েছে ভারত। ত্রিপুরা রাজ্যের গোমতীর জেলা প্রশাসক তরিৎ কান্তি চাকমা তার সরকারি এক্স একাউন্টে (সাবেক টুইটার) এ কথা জানিয়েছেন।

ফেনীর নিম্নাঞ্চলের বাসিন্দারা বলছেন, এই এলাকায় ১৯৮৮ সালের পর বন্যা পরিস্থিতি এতটা ভয়াবহ হয়নি আগে কখনো।

ফেনীর জেলা প্রশাসক শাহীনা আক্তার বিবিসি বাংলাকে বলেন, পরিস্থিতি এতটাই খারাপ যে, সবার কল্পনার বাইরে। এখন অনেক মানুষ পানিতে আটকা পড়েছে। তাদেরকে উদ্ধারে কাজ শুরু করেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড।

ভারি বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, খোয়াই, ধলাই, মুহুরী, হালদা ও কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। আগামী ২৪ ঘণ্টা তা অব্যাহত থাকতে পারে।

বন্যায় আটকে পড়াদের উদ্ধারে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে মাঠে নামিয়েছে জেলা প্রশাসন।

উদ্ধারে সেনাবাহিনী ও কোস্ট গার্ড: গত কয়েকদিনের ভারি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের কারণে ফেনীর মঙ্গলবার থেকে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়।

মঙ্গলবার রাত থেকে ওইসব এলাকায় স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন নৌকায় করে পানি বন্দীদের উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে যান।

ধীরে ধীরে বন্যা পরিস্থিতি আরও অবনতি হওয়ার জেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনী ও কোস্ট গার্ডের সহযোগিতা চাওয়া হয় বুধবার সকালে।

এরপরই সেনাবাহিনী ও কোস্ট গার্ড সদস্যরা পানি বন্দীদের উদ্ধারে স্পিডবোট নিয়ে মাঠে নামে।

ফেনীর জেলা প্রশাসক শাহীন আক্তার বলেন, ফেনীর যে সব এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে তার অনেকগুলো সীমান্ত এলাকা। পরিস্থিতি এতটাই দ্রুতই খারাপ হয়েছে গেছে আমাদের সামাল দিতে বেগ পোহাতে হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দুর্গত এলাকায় পানি-বন্দীদের উদ্ধারে কাজ করছি।

নেই বিদ্যুৎ-নেটওয়ার্ক, বিচ্ছিন্ন যোগাযোগ: অগাস্টের শুরুতেই মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭টি অংশে ভাঙনের দেখা দিলেও তখন দেখা দেয়নি।

ভারি বৃষ্টিতে গত সোমবার দুপুর থেকে পানি বাড়তে শুরু করে মহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে। বিভিন্ন স্থানে বাঁধের ভাঙা জায়গা স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। মঙ্গলবার সকালে থেকে বন্যা পরিস্থিতি অবনতি হয়। একে একে তলিয়ে যেতে থাকে পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ার এলাকা।




কোথায় আছেন বরিশালের সাবেক ১৬ এমপি-মন্ত্রী !

বরিশাল অফিস :: ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে চলে গেছেন বরিশাল বিভাগের ১৬ জন সাবেক এমপি-মন্ত্রী। এদের মধ্যে কেউ আছেন দেশে কেউবা পাড়ি জমাতে সক্ষম হয়েছেন বিদেশে। অনেকে আবার দেশত্যাগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর পরই।

আগৈলঝাড়া-গৌরনদী নিয়ে গঠিত বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহ একমাস আগেই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন। অনেকে বলছেন সরকার পতনের বিষয়টি শুরু থেকেই আঁচ করতে পেরেছিলেন আওয়ামী লীগের এ প্রভাবশালী নেতা। তাইতো আগেভাগেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন তিনি।

ভারতে পালিয়েছেন হিজলা-মেহেন্দিগঞ্জ নিয়ে গঠিত বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ। এ আসন থেকে ২০১৪ সালে প্রথমবারের মত বিনাভোটে এমপি নির্বাচিত হন তিনি। এরপর ২০১৮ সালে দলীয় টিকিটে দ্বিতীয়বার এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ২০২৩ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মি আহমেদ। কিন্তু দ্বৈত নাগরিকত্বের কারণে তার মনোনয়ন পত্র বাতিল করে নির্বাচন কমিশন। এরপর তাকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচিত করা হয়। দলীয় সূত্র বলছে বর্তমানে অস্ট্রেলিয়া অবস্থান করছেন শাম্মি।

গত ২ আগস্ট সর্বশেষ এলাকায় এসেছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। খুব অল্প সময় অবস্থানের পর ঢাকায় চলে যান। সরকার পতনের আগের দিন ৪ আগস্ট তার বরিশালের বাসায় আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। জাহিদ ফারুক ২০১৮ সালে প্রথমবার এমপি নির্বাচিত হন।

বাকেরগঞ্জ উপজেলা ও পৌরসভা নিয়ে গঠিত বরিশাল-৬ আসনে প্রথমবার নৌকার টিকিট নিয়ে এমপি হয়েছিলেন আব্দুল হাফিজ মল্লিক। সরকার পতনের পর তারও কোন খোঁজ নেই।

রাজাপুর-কাঠালিয়া নিয়ে গঠিত ঝালকাঠী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর বাংলাদেশেই আত্মগোপনে আছেন। এই মুহূর্তে তিনি ঢাকায় অবস্থান করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ব্যারিষ্টার ওমর নির্বাচনের কয়েকদিন আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকার টিকিটে নির্বাচন করে বিজয়ী হন। হাসিনা সরকার পতনের পর তার বরিশালের বীরোত্তম ভবনে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। এছাড়া রাজাপুরের বাসভবনেও হামলা চালানো হয়। দল ত্যাগের কারণে ইতিমধ্যে জাতীয় বেঈমানে ভূষিত হয়েছেন বিএনপির সাবেক এ নেতা।

ঝালকাঠী সদর ও নলছিটি উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠী-২ আসনের এমপি আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমুরও কোন খোঁজ নেই। কেউ বলছেন তিনি ভারতে পালিয়েছেন আবার কেউ বলছেন দেশেই অবস্থান করছেন তিনি। তিনি প্রথমবার ২০০১ সালে উপনির্বাচনে কয়েকমাসের জন্য এমপি নির্বাচিত হয়েছিলেন। ওই আসনের তৎকালীন জনপ্রিয় এমপি জুলফিকার আলী ভুট্টোর মৃত্যু হলে এ আসনটি শূন্য হয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে তখন কারচুপি করে এমপি নির্বাচিত হন আমির হোসেন আমু। এরপর ২০১৪ ও ২০১৮ সালে বিনাভোটে সংসদ সদস্য নির্বাচিত হলেও তাকে মন্ত্রী করা হয়নি। সরকার পতনের পর পরই তার ঝালকাঠীর বাড়ীতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। বাসা থেকে উদ্ধার করা হয় প্রায় ৫ কোটি টাকা।

ভান্ডারিয়া-কাউখালী ও নেছারাবাদ নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দীন মহারাজ। তিনি এক সময় সাবেক মন্ত্রী ও জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর একান্ত ব্যক্তিগত সহকারী ছিলেন। ওই সময় বিপুল অর্থ-সম্পদের মালিক হন মহারাজ। নির্বাচনে এ আসনে নৌকার টিকিট পেয়েছিলেন আনোয়ার হোসেন মঞ্জু। কিন্তু তিনি বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন এক সময়ের ব্যক্তিগত সহকারীর কাছে। সরকার পতনের পর মহারাজেরও কোন খোঁজ নেই।

পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী নিয়ে গঠিত পিরোজপুর-২ আসনের এমপি শ.ম রেজাউল করিমও আত্মগোপনে আছেন। তিনি এ আসন থেকে দুইবার এমপি নির্বাচিত হয়েছিলেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত এমপি নির্বাচিত হয়েই মন্ত্রীর চেয়ারে বসার সুযোগ পান আওয়ামী লীগের এ নেতা।

মঠবাড়ীয়া উপজেলা ও পৌরসভা নিয়ে গঠিত পিরোজপুর-৩ আসনে প্রথমবারের মত স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে বিজয়ী হন আওয়ামী লীগ নেতা শামীম শাহনেওয়াজ। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেনের আপন ভাই। সরকার পতনের পর তারও কোন খোঁজ নেই।

বরগুনা-আমতলি-তালতলি নিয়ে গঠিত বরগুনা-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু এলাকায় অবস্থান করছেন। তিনি স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ৫ বারের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে পরাজিত করেন। পরাজিত শম্ভু ইতিমধ্যে এলাকা ছেড়ে পালিয়েছেন। বামনা ও পাথরঘাটা নিয়ে গঠিত বরগুনা-২ আসনের সাবেক এমপি সুলতানা নাদীরা ঢাকায় অবস্থান করছেন।

দেশের পট পরিবর্তনের সাথে সাথে আত্মগোপনে চলে গেছেন বাউফল উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী-২ আসনের ৮ বারের সংসদ সদস্য আসম ফিরোজ।

সরকার পতনের আগে গত ২৭ জুলাই দেশত্যাগ করেছেন পটুয়াখালী-৩ আসনের দুইবারের সংসদ সদস্য এসএম শাহজাদা। বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছেন তিনি। শাহজাদা এক সময়ে বিএনপির রাজনীতি করলেও ২০১৮ সালে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনারের সুপারিশে নৌকার টিকিট পেয়ে বিনাভোটে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।
কলাপাড়া-রাঙাবালী নিয়ে গঠিত পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। শেখ হাসিনার দেশ ত্যাগের পর তারও কোন খবর নেই। অনেকের ধারণা তিনি ভারতে আশ্রয় নিয়েছেন।

চরফ্যাশন-মনপুরা নিয়ে গঠিত ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি সবশেষ ৩ আগস্ট এলাকায় এসে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন চরফ্যাশনের একজন সংবাদকর্মী। তবে একটি জাতীয় দৈনিকের সংবাদে বলা হয়েছে গত ২৭ জুলাই দেশ ছেড়ে দুবাইয়ে আশ্রয় নিয়েছেন চারবারের এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব।

বোরহানউদ্দীন-দৌলতখান নিয়ে গঠিত ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ৫ আগস্ট দুপুর পর্যন্ত নিজ বাসায় অবস্থান করছিলেন। শেখ হাসিনার পদত্যাগের পর পরই মোটরসাইকেলযোগে পালিয়ে প্রানে রক্ষা পান।

লালমোহন-তজুমদ্দীন নিয়ে গঠিত ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন সবশেষ ৪ আগস্ট ঢাকায় মহড়া দিয়েছেন। অনেকের ধারণা তিনি বাংলাদেশেই আত্মগোপন করে আছেন।




পটুয়াখালীসহ ১০ জেলার পুলিশ সুপার প্রত্যাহার

পটুয়াখালী প্রতিনিধি :: এবার ১০ জেলার পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তাকে নিজ নিজ কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ প্রজ্ঞাপনে সই করেন।

চট্টগ্রাম, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, বাগেরহাট, মাগুরা, নাটোর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ ও পটুয়াখালী জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়। এ ছাড়া সিলেট মহানগর পুলিশের এক উপকমিশনারকে রাজশাহী রেঞ্জে পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

এর আগে আজ বুধবার আরেকটি প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের সব বিভাগের রেঞ্জ ডিআইজি ও মহানগরীর পুলিশ কমিশনারকে প্রত্যাহার করা হয়।