গণতন্ত্রের প্রতি যেকোনো হুমকি মোকাবিলা করবে বিএনপি: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতন্ত্রের প্রতি যেকোনো হুমকি মোকাবিলা করা হবে এবং জনগণের শান্তি-শৃঙ্খলা নষ্ট হয় এমন কোনও পদ্ধতি অনুসরণ করা যাবে না। তিনি সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, জনগণকে বাইরে রেখে দলগুলো নিজেদের মধ্যে কথা বললে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যা পলাতক স্বৈরাচারের পুনরায় ক্ষমতায় আসার সুযোগ তৈরি করতে পারে। তিনি আরও বলেন, জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে দলকে শক্তিশালী করার চেষ্টা চলছে।
তিনি উল্লেখ করেন, গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না। এছাড়া তিনি পতিত সরকারের সময়ে ভোটাধিকার ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের বিষয়ও উল্লেখ করেন।
তারেক রহমান আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো যে মতের ভিন্নতা দেখাচ্ছে, তা ঐকমত্যে পৌঁছাতে না পারলেও তা জনগণের হাতে ছেড়ে দেওয়ার মাধ্যমে সমাধান করা সম্ভব হবে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








