গাজীপুরে বন্ধুর বাসায় মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতির আত্মহত্যা

চন্দ্রদ্বীপ নিউজ: গাজীপুরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন মুন্সিগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতি আক্কাস আলী (৪৭)
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী এলাকার হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার ৫ম তলার একটি কক্ষ থেকে সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহত আক্কাস আলী মুন্সিগঞ্জ সদরের বাগ মামুদালী এলাকার মৃত হাফেজ আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান জানান, আক্কাস আলী গাজীপুর শহরের উত্তর ছায়াবিথী হাক্কানী হাউজিংয়ের আবেদ প্লাজার ৫ম তলায় গোলাম মাওলার ফ্ল্যাটের জাহিদ হাসান ঢালীর রুমে থাকতেন। বন্ধু জাহিদ হাসান ডালীর ওই বাসায় ১৫-২০ দিন আগে বেড়াতে আসেন তিনি। তিনি মুন্সিগঞ্জ জেলায় ব্যবসা-বাণিজ্য করতেন। কিন্তু ৫ অগাস্টের পর তার ব্যবসা মন্দা যাচ্চিলো তিনি মুন্সিগঞ্জ শহরের মেডিস্টার ডায়াগনস্টিক সেন্টর ও রেনেসা ডায়াগনস্টিক সেন্টারের মালিক। তিনি ব্যবসায়িক লোকসানের কারণে ঋণগ্রস্ত হয়ে আর্থিক সংকটে পড়েন। যার জন্য পরিবারে লোকজনের সাথে ঝগড়া-বিবাদ লেগে থাকতো। তিনি ইতোপূর্বেও দুইবার আত্মহত্যার চেষ্টা করেন মর্মে জানা গেছে। আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হবার কারণে আক্কাস আলী মানসিকভাবে ও পারিবারিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তিনি নিজের প্রতি রাগ-ক্ষোভ-অভিমানে সোমবার সকাল সাড়ে ১০টার থেকে পৌনে ৩টার মধ্যে যেকোনো সময় রুমের ভিতর সিলিং ফ্যানের সাথে গলায় গামছা ব্যবহার করে ফাঁসি নিয়ে আত্মহত্যা করেন। এসময় বাসায় কেউ ছিল না।
ওসি আরো জানান, স্থানীয়রা মেট্রো সদর থানায় সংবাদ দিলে (৯৯৯-এর সংবাদ পেয়ে) পুলিশ ঘটনাস্থলে উপস্থিত পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








